বাছাই খবর

Sampadak

আমাজন ২ চাকা গাড়ি বিক্রি নিয়ে রিপোর্ট পেশ করলো

Updated : 10/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আমাজনের শীর্ষ কর্তা  কেএন  শ্রীকান্ত জানান ,বর্তমানে  সারা দেশে অনলাইনে ২ চাকা গাড়ি বিক্রির মধ্যে সর্বপ্রথম স্থানে আছে  পশ্চিমবঙ্গ । তারা এই ব্যবসা টি শুরু করে ১৮ মাস আছে ।তখন থেকে বিক্রির  ২৫% সব সময়ে পশ্চিমবঙ্গের দখলেই আছে ।সামগ্রিক বিক্রির নিরিখে গত  ১ বছরে বৃদ্ধির হার ২৫০%। মোট গাড়ি বিক্রির ৭৫% ই  বাইক ।   ...
Sampadak

ক্যান্সারের ওষুধের দাম ৭০% অব্দি কমতে চলেছে

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক :   কর্কট রোগীদের সুরাহা দিতে  ১৩৭ টি ওষুধের মুনাফার হার নির্দিষ্ট করে দিলে কেন্দ্রীয় সরকার । শনিবার ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা ওই হার বেঁধে দেওয়া হয়েছে ৩০% হারে । রাসায়নিক ও সার মন্ত্রকে র তরফে জানানো হয়েছে এর ফলে ওই সব ওষুধের দাম প্রায় ৭০% অব্দি কমতে পারে । ৯ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে ।   ...
Sampadak

আজ চার্চিলের বিরুদ্ধে আইএসএলে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক :  আজ গোয়াতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম খেলায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আল-শর্তা ক্লাবের বিরুদ্ধে ২-৩ গোলে হারার পরে এটাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ কোচ হাবাস। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার বলেন জিভুলিছের সাথে আমরা যত বেশি করে খেলবো ততই আমাদের বোঝাপড়া তা আরো ভালো হবে । তিনি বলেন চার্চিলের বিরুদ্ধে খেলা তা জিতেই মাঠ ছাড়া আমাদের লক্ষ্য ।   ...
Sampadak

ঠাকুর দেখতে কলকাতায় মেট্রোই ভরসা

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : ষষ্ঠীর পরে প্রথম সপ্তমীতেও মেট্রোই প্রধান ভরসা কলকাতার ঠাকুর দেখা ব্যক্তিদের জন্য। গতকাল দেখা যাচ্ছিল, ভিড়ে ঠাসা মেট্রোতে যাত্রীর চাপে বারবার আটকে যাচ্ছিল দরজা। কোনো স্টেশনেই এক ধাক্কায় দরজা বন্ধ করা যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ষষ্ঠীতে মেট্রোতে সফর করেছেন প্রায় বারো লক্ষ যাত্রী। তারা আশা করছেন, সপ্তমীতে এই সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে। পঞ্চমীর রাত থেকেই চাঁদনি চক, প্ল্যানেটসহ বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।    ...
Sampadak

কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে DMK

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক : বিজেপি-বিরোধী লড়াইয়ে একদিকে ঐক্যের ডাক দিচ্ছে ইন্ডি জোট, অপরদিকে মতপার্থক্যের কারণে DMK নেতা MK স্টালিনের সঙ্গে রাহুল গান্ধীর দূরত্ব বাড়ছে। এসআইআর নিয়ে কংগ্রেসের অবস্থানে বিচারিতার অভিযোগ করার পাশাপাশি, বিহারের আসন বণ্টন নিয়ে বিবাদ এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এককভাবে নির্বাচনে লড়ার প্রসঙ্গ সামনে এসেছে। এটি ইন্ডিজোটের পরে বিপক্ষে একটি  অশুভ বার্তা। আগামী ঊনত্রিশের  লোকসভার নির্বাচনের আগে তৃতীয় ফ্রন্ট গড়ারও একটি সম্ভাবনা দেখা দিয়েছে।    ...
Sampadak

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো সতেরো জনের

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক : সোশ্যাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাইলেজের কারণে শুক্রবার থেকেই চোরবাগান সার্বজনীনে খুব ভিড় হতে শুরু করে। গতকাল বৃষ্টির সময় প্রচণ্ড পরিমাণে লোক তিনশ ষাট ডিগ্রি ঘুরে যে চ্যানেলটা আছে, তিনশ ষাট ডিগ্রি ঘুরে যে গোলাকার বৃত্তটা আছে, তার মধ্যে ঢুকে পড়ে। বৃষ্টির জন্য বেরোনোর জন্য লোকও চেষ্টা করে। বৃষ্টির কারণে মানুষ বেরোনোরও চেষ্টা করে। এর ফলে যে থা-থালাথেলি, এর ফলে একটি ঠেলাঠেলির পরিস্থিতি সৃষ্টি হয়। ফলস্বরূপ, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সতেরো জনেরও বেশি মানুষের, তার মধ্যে আছেন তিনজন পুরুষ, একজন শিশু এবং তেরো জন মহিলা। এ ছাড়াও, এগারো জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, এত বড় পুজো অথচ কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অবধি ছিল না। এর ফলে আজ থেকে শ্রীধারা সম্মিলনীর পূজার দরজাও বন্ধ রাখা হয়à§...
Sampadak

আজকের রাশিফল ( ১৮ অক্টোবর ২০২৬)

Updated : 10/18/2026, IST

মেষ - বুঝে-শুনে লগ্নি করুন বৃষ - নিকর্জনের সঙ্গে সখ্যতা বজায় রাখুন মিথুন - ব্যবসা-বাণিজ্যে আয় ও উন্নতি কর্কট - সাংসারিক জীবনে সমঝোতার মধ্যে দিয়ে চলাই ভালো সিংহ - ব্যবসা ও বাণিজ্য একপ্রকার চলবে কন্যা - স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ তুলা - তর্ক-বিতর্ক এড়িয়ে ব্যবসা-বাণিজ্য করুন বৃশ্চিক - সাংসারিক জীবনে সাহায্য ও সহযোগিতা দরকার ধনু - আর্থিক স্থিতিতে অগ্রগতি.  মকর - বিরূপ পরিস্থিতির কারণে দিনটি তে  বাধার সম্মুখীন হবেন   কুম্ভ - ব্যবসা ও বাণিজ্যে উন্নতির আশা মীন - নিকটজনের সঙ্গে তর্ক ও বিতর্ক এড়িয়ে চলুন ...
Sampadak

ব্যাংকিং ক্ষেত্রে বড় বদল আসতে চলেছে মিশতে চলেছে দুটি বড় ব্যাংক

Updated : 10/17/2026, IST

 নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : -  ভারতের ব্যাংকিং ক্ষেত্রে দুবাইভিত্তিক ব্যাংকিং সংস্থা Emirates NBD Bank-এর ভারতীয় শাখাগুলোকে RBL ব্যাংকের সঙ্গে সংযুক্ত করার অনুমোদন দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাংকের ষোলোই অক্টোবরের ঘোষণায় জানানো হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর, দুই হাজার ছাব্বিশ থেকে এই সংযুক্তিকরণটি কার্যকর করা হবে। এর ফলে, ভারতে থাকা Emirates NBD ব্যাংকের সমস্ত শাখা RBL ব্যাংকের শাখা হিসেবে কাজ করবে।Emirates NBD Bank-এর  মোট তিনটি শাখা রয়েছে—মুম্বাই, চেন্নাই এবং গুরুগ্রামে। ২০২৬ সালের ১৮ জুন ,Emirates NBD Bank  RBL  ব্যাঙ্ক য়ে প্রায় ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে । ফলে RBL-এর বর্জিত শেয়ার মূলধনের প্রায় ষাট শতাংশ অংশীদারিত্ব পায় সংযুক্ত আরব আমিরশাহির এই ব্যাংকিং গোষ্ঠী।    ...
Sampadak

FIFA-র প্রস্তাব অনুযায়ী বিপুল লাভের মুখ দেখবে ভারতীয় ফুটবল

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : - অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ীজানা যাচ্ছে, আগামী চার বছরে ফুটবলের উন্নয়নে ছয় পয়েন্ট পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারে FIFA। এর মধ্যে ভারতসহ প্রতিটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনকে বছরে ২ কোটি ৫০ লক্ষ ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে FIFA। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়াচ্ছে দুইশো সাঁইত্রিশ কোটি টাকা। এই প্রস্তাবটি কার্যকর হলে ভারতসহ FIFA-র সদস্য দেশগুলি আগের তুলনায় অনেক বেশি টাকা পাবে। প্রতিটি সদস্য দেশকে দেওয়া হতো এক কোটি ডলার। জানা যাচ্ছে, দুই হাজার সাতাশ সালের মার্চ মাসে FIFA কংগ্রেসে সেটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।    ...
Sampadak

আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন ইন্দ্রনীল সেন

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : পুজোর মধ্যেই গ্রেফতারির আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। দুর্গাপুজোতে  UNESCO-র পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় তার এবং তার স্ত্রীর  নাম জড়ায়  ও তাঁদের সংস্থা মাস আর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বাড়িতে তল্লাশি করেছে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ফের আদালত খুললে এই মামলার শুনানি হবে।    ...
Sampadak

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক :  বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম T20 ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলো। এখন অবধি T20 সিরিজে ফলাফল দুই-দুই। আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল আজকের খেলাটি জিতবে, সেই দলই সিরিজে বিজয়ী হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটিংয়ের গভীরতায়, পাওয়ার প্লে'র ব্যবহারে এবং ডেথ ওভার, এই তিনটি বিভাগে যে দল এগিয়ে যাবে, তাদেরই সিরিজ জেতার সম্ভাবনা।   ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঁয়ত্রিশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত জিতেছে বাইশটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ বারোটি ম্যাচে। একটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।    ...
Sampadak

গুরুতর অসুস্থ হলেন লালকৃষ্ণ আডবাণী এখন চিকিৎসাধীন

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েব ডেস্ক : গত শুক্রবার নয়াদিল্লিতে গুরুতর অসুস্থ হয়ে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি হাসপাতালে ভর্তি হন। জানা যাচ্ছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।    ...
Sampadak

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

Updated : 10/15/2026, IST

 নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বুধবার হায়দ্রাবাদে চতুর্থ T20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে পরাজিত হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ দুইশো সাতচল্লিশ রান তুলে দেওয়ার পর অবিশ্বাস্য গতিতে ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন। তেইশ বলে ছাপ্পান্ন রান করেন তিনি, যার মধ্যে ছটা চার ও চারটে ছয় ছিল। অভিষেক শর্মা নিষ্প্রভ ছিল। ভারত যখন ম্যাচ থেকে পিছিয়ে পড়ছে, তখন তিলক বর্মা ও নীতিশ রেড্ডির জুটি আপ্রাণ চেষ্টা করে। পঁচিশ বলে তেতাল্লিশ রান করেন তিলক । তিলক আউট হওয়ার পর ২২৩ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এই সিরিজ  এখন দুই-দুই অবস্থায় আছে।    ...
Sampadak

১৭ ই অক্টোবর থেকে পাঁচ দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব

Updated : 10/15/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :   বাণিজ্য ও জ্বালানির নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে টানাপোড়েনের মাঝেই আগামী ১৭ অক্টোবর ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও । জানা যাচ্ছে, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং বাণিজ্যিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ভারতীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা। হ্যাঁ, সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই আলোচনায় তারা যাবে  বোম্বাই ও জামনগরে ।   ...
Sampadak

নিখোঁজ বত্রিশ জন পর্যটককে মৃত ঘোষণার পথে নেপাল

Updated : 10/15/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভেটকেশীর ভয়াবহ হড়পা মানে নিখোঁজ হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে খোঁজার সময়সীমা শেষ। নিখোঁজ হওয়ার দেড় মাস পরেও সেই পর্যটকদের খোঁজ মেলেনি। ওই বত্রিশ জন পর্যটককে নেপাল সরকার মৃত বলে ঘোষণা করতে চলেছে। কিন্তু নিকটজনরা এটা মানতে চাইছেন না। তবে বলা হয়েছে, অকাট্য প্রমাণ পেলে তারা এই বিজ্ঞপ্তি প্রত্যাহারও করতে পারে।    ...
Sampadak

আজকের রাশিফল ( ১৫ অক্টোবর ২০২৬)

Updated : 10/15/2026, IST

মেষ - লগ্নিতে বাধা নেই  বৃষ - আর্থিক স্থিতি যথাযথ মিথুন - সাংসারিক জীবনে আনন্দ এবং প্রীতিপূর্ণ পরিবেশ থাকবে কর্কট - সাংসারিক জীবনে সমঝোতার মধ্যে দিয়ে চলা ভালো সিংহ - নিকটজনের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন কন্যা - স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি তুলা - ব্যবসা ও বাণিজ্যে জটিলতা বাড়বে বৃশ্চিক - বন্ধুত্বপূর্ণ পরিবেশে দিনটি অতিবাহিত হবে ধনু - বুঝে-শুনে লগ্নি করুন মকর - অনাত্মীয়  কোনো লোকের মিথ্যাচারে দিনটি আপনার মাটি হতে পারে কুম্ভ - সাংসারিক জীবনে জটিলতা বাড়বে মীন - আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা ...
Sampadak

দুরন্ত লড়াই করেও হেরে গেল ইস্টবেঙ্গল

Updated : 10/14/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতী স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স টু লীগের গ্রুপ ডি-র খেলায় ইস্টবেঙ্গল ইরাকের  আল শর্তার কাছে তিন-দুই গোলে পরাজিত হলো।  প্রথমার্ধে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল। বিরতির পর মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করাটাই ইস্টবেঙ্গলের  পক্ষে কাল হলো। খেলার আট মিনিটে হার্দিক ভাটের  বাড়ানো পাস থেকে ডেভিড এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। চৌদ্দ মিনিটে সমতা ফেরান আল সরদার ইয়াহিয়া। ৪০ মিনিটে ডেভিড  এগিয়ে দেয় দুই-এক গোলে,ইস্টবেঙ্গল কে । তারপর আল শর্তা ৫১ এবং ৫৩ মিনিটে গোলে করে ৩-২ গোলে ম্যাচ জেতে । ...
Sampadak

পুজোতেও হাইকোর্ট খোলা থাকবে

Updated : 10/14/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে জানান যে, পুজোতে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা হাইকোর্ট খোলা থাকবে। তিনি জানান, এমনকি শনি ও রবিবারও আদালত খোলা থাকবে। তবে মামলা শোনার ক্ষেত্রে গুরুত্ব বিচার করা হবে। তিনি আরও জানান, মামলা তালিকাভুক্ত করতে হলে আইনজীবীদের ইমেইল মারফত নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে।    ...
Sampadak

সুজিত বসুর বেলের আবেদন খারিজ করল হাইকোর্ট

Updated : 10/14/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর এবার পুজোটা জেলেই কাটবে। তার জামিনের আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুরোনিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। এর ফলে এই পুজোটা তাকে জেলেই কাটাতে হবে। পাশাপাশি, তৃণমূলের নেতা সব্যসাচী দত্তর এক মাসের, এক মাসের—জামিনের আবেদন গৃহীত। হয়েছে।    ...
Sampadak

সব মতুয়াকেই নাগরিকত্ব দেওয়া হবে, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Updated : 10/14/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  মঙ্গলবার বনগাঁর সীমান্তবর্তী এলাকায় অনেক পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন যে, সিএএ-তে আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন যে, সিএ এ আবেদন করার পর সার্টিফিকেট জেলা শাসকের দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গা দক্ষিণের বিধায়ক, পুলিশের উচ্চপদস্থ কর্তা, জেলা প্রশাসক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।    ...

1 2 3 4 next

ফিডব্যাক

যোগাযোগ

------