বাছাই খবর

Sampadak

পুজোর রাতেও উত্তর দমদম পুরসভা আবর্জনা সংগ্রহ করলো

Updated : 10/08/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর দমদম  পুরসভা পুজোর প্রাক্কালে নৈশকালীন বজ্র সংগ্রহ ও সাফাই অভিযান শুরু করেছে ।পুরসভার ভাইস  চেয়ারম্যান তথা  কাউন্সিলর জানান  এই পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার  পর ,বজ্র সংগ্রহ -পরিচ্ছন্নতা এবং মশা নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে । আপাতত এমজি রোড ও যশোর  রোডে  ২ ঘন্টা অব্দি ,আবর্জনা সংগ্রহ সাফাই অভিযানের কাজ শুরু করা হয়েছে ,সফল  হলে পুরসভার অনত্র এই পদ্ধতি গ্রহণ করা হবে ।   ...
Sampadak

ধর্মতলাতে অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তার রা

Updated : 10/08/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মতলা তে জুনিয়র ডাক্তার রা শনিবার বিকাল থেকে যে অনশনে বসেছেন তা সোমবার বিকাল অব্দি ৪০ ঘন্টা পার করেছে ।নবান্ন থেকে স্বাস্থ্য ও মুখ্যসচিব তাদের কাজের ফেরার অনুরোধ করেছেন এবং পাশাপাশি কি কি উন্নয়ন করতে চান তার খতিয়ান তুলে ধরেন , কিন্তু কোনো সুস্পষ্ট প্রস্তাব পাওয়া  যায়নি ,আজ সারা রাজ্যে সব মেডিকেল কলেজে সকাল ৯ থেকে রাত  ৯ তা অব্দি  ১২ ঘন্টা প্রতীকী অনশনে যোগদান করবে জুনিয়র ও সিনিয়র ডাক্তার রা ,এবং কলেজ  স্কোয়ার থেকে ধর্মতলা  অব্দি বিকাল ৪:৩০ মিনিটে মহামিছিলের ডাক দেওয়া  হয়েছে ।   ...
Sampadak

ছোট্ট উমার ময়নাতদন্ত করবে এইমসের ডাক্তার রা

Updated : 10/08/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাই কোর্ট নির্দেশ দিয়েছিলো দক্ষিণ ২৪ পরগনার ধর্ষণ ও খুনে নিহত ছোট্ট বালিকা উমার ময়না তদন্ত করা হবে কল্যাণীর এইমস হাসপাতালে । যদি পরিকাঠামো না থাকে তাহলে এইমসের ডাক্তারা জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবে এইমসের চিকিৎসকেরা । সেই অনুযায়ী গতকাল ৯ টা  ৫৫ মিনিটে ময়না তদন্ত শুরু হয় এইমসের ডাক্তার দের  তত্বাবধানে শেষ হয় দুপুর ২ টা  ৪৫ নাগাদ ।ময়না তদন্তের আগে এক ডোম  মৃতার ছবি তোলায়  তাকে পুলিশ  আটক করে ।   ...
Sampadak

আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করলো সিবিআই

Updated : 10/08/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরজি  কর  কাণ্ডে  তদন্তের পরে আদালতে  অবশেষে  ৫৮ দিনের মাথায় প্রাথমিক চার্জশিট পেশ করলো সিবিআই ।চার্জশিটে শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম আছে ।তাকে ভারতীয় ন্যায় সংহিতা তে ধারা দেওয়া  হয়েছে ৬৪,৬৬,১০৩/১।তার নূন্যতম শাস্তি হতে পারে ২০ বছর এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড । সিবিআইয়ের তরফে বলা হয়েছে ,পরে তদন্তের অগ্রগতি অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৮ অক্টোবর )

Updated : 10/08/2024, IST

মেষ - কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি  বৃষ -প্রিয়জনের শুভ লাভ  মিথুন -সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো  কারণ নেই  কর্কট -বেদ পুরান  চর্চায় আকর্ষণ বৃদ্ধি  সিংহ - থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভুগতে হবে  কন্যা -কর্মক্ষেত্রে সমস্যার মুক্তি সম্ভাবনা  তুলা -একাধিক পথে বাড়তি উপার্জন হবে  বৃশ্চিক- মাতৃস্থানীয় শুভ প্রভাব আপনার উপর কাজ করবো  ধনু -সাংসারিক দায়িত্ব পালনে বহু ব্যয়  মকর -প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন  কুম্ভ -দ্বিধাগ্রস্থ মনোভাব ত্যাগ করুন  মীন -সৃষ্টিশীল কাজে সময় দিন  ...
Sampadak

আজকে আইএস এলে কোচ হিসাবের প্রথম ম্যাচ বিনো গর্জের

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ জামশেদপুর স্টেডিয়ামে বিকাল ৫ টা  নাগাদ ইস্টবেঙ্গলের অন্তর্বতীকালীন কোচ বিনো গর্জ প্রথম খেলাবেন ইস্টবেঙ্গল কে জামশেদপুর এফসির বিরুদ্দে ।এই ম্যাচে দলের সাফল্যের উপরে বিনোর ভাগ্য নির্ভর করছে । আজকের ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাউল ক্রেসপোর । বিনো গর্জের  কাছে প্রধান লক্ষ্য  ইস্টবেঙ্গলের ডিফেন্স কে শক্তিশালী করার,দ্বিতীয় লক্ষ্য  ইস্টবেঙ্গল খেলোয়াড় দের  গতি বাড়ানো ।সম্ভাব্য গোলকিপার হিসাবে দেবজিৎ মজুমদারের প্রথম একাদশে খেলার সম্ভাবনা আছে ,ক্লেইটন  ডি সিলভা কে ফিরতে হবে পুরনো  ফর্মে ।   ...
Sampadak

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার জন্য দাবি তুললো তৃণমূল

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পাশাপাশি ,গঙ্গাসাগর মেলা কে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার জন্য ঝাঁপালো তৃণমূল সরকার । উল্লেখ্য এই বিষয়টি নিয়ে মমতা আগেই চিঠি লিখেছিলেন,প্রধানমন্ত্রী কে ।এইবার  তিনি প্রধানমন্ত্রী কে বলেন এই মেলা কে ঘিরে হিন্দুদের  অধ্যাত্বিকতা ও ব্যাপ্তি জড়িয়ে রয়েছে ,তাই আপনার কাছে অনুরোধ করছি এই মেলা যাতে জাতীয় মেলা ঘোষণা করা যায় ।   ...
Sampadak

আজ হরিয়ানা বিধানসভার ৯০টি আসনে ভোট

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা  তে ।২০১৯ শালের বিধানসভা ফলাফলের নিরিখে বিজেপি পেয়েছিলো ৪০ টি আসন ,কংগ্রেস  ৩১ টি ,জেজপি ১০ ,আইএনএল ডি এ  ১ টি এবং অন্যান্যরা  ৮ টি আসন ।আর ২০২৪ লোকসভা আসনের  ভিত্তিতে বিজেপি ৫টি ও কংগ্রেস ৫ টি আসন পায় ।তবে ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস ৪৬টি বিধানসভা আসনেই এগিয়ে ছিল ।   ...
Sampadak

ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বায়ুসেনা  প্রধান অমরপ্রীত  সিংহ জানান লাদাখের পাশাপাশি অরুণাচল সীমান্তেও ,লাইন অফ কন্ট্রোল বরাবর চীন অতন্ত্যদ্রুত গতিতে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে,তার দাবি ভারত ও পিছিয়ে নেই ।তারাও নিয়ন্ত্রণ রেখাতে  সামরিক পরিকাঠামো উন্নতির কাজ শুরু করে দিয়েছে । আগামী ৮ অক্টোবর বায়ু সেনা দিবসের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠক  করে তিনি বিষয়টি জানান ।   ...
Sampadak

এক যোগে ইডির তল্লাশি সারা দেশ জুড়ে

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা,পাঞ্জাব ,দিল্লি ,মুম্বাই য়ে  ২৪টির  ও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।সূত্রের খবর ,বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা তে জড়িত দের  বিরুদ্ধে অর্থপাচাররুখতে এই অভিযান ।   ...
Sampadak

এক যোগে ইডির তল্লাশি সারা দেশ জুড়ে

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা,পাঞ্জাব ,দিল্লি ,মুম্বাই য়ে  ২৪টির  ও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।সূত্রের খবর ,বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা তে জড়িত দের  বিরুদ্ধে অর্থপাচাররুখতে এই অভিযান ।   ...
Sampadak

ইরান -ইসরায়েল যুদ্ধ মাথায় হাত সোনা ক্রেতা বিক্রেতা দের

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইরাল ইসরায়েল যুদ্ধের বাজারে সোনার দাম এসে দাঁড়ালো জিএসটি  ধরে ৭৯০০০ টাকার কাছে । গয়না তৈরির ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম জিএসটি  ধরে এসে দাঁড়ালো ৭৫ হাজার টাকার কাছাকাছি ।পুজোর বাজারে কলকাতার সোনার দোকান গুলিতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা ।মাথায় হাত ক্রেতা ও বিক্রেতা দের । ...
Sampadak

পূর্ণ কর্মবিরতি উঠালো ডাক্তার রা শর্তসাপেক্ষে

Updated : 10/05/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত পরশু আরজি করে সারা রাত  নিজেদের মধ্যে আলোচনা করার পরে,জুনিয়র ডাক্তার রা ১০ দফা দাবি এবং অভয়ার মৃত্যুর দাবি চেয়ে যে কর্মবিরতি চালাচ্ছিল তা তুলে নেওয়ার  ঘোষণা করলো এক বিশাল করে এসে রানী রাসমণি  রোডে ।সামনে একটি বড় ঘড়ি রেখে অঝোরে বৃষ্টির মধ্যে তারা সভা চলা কালীন ঘোষণা করেন গতকাল রাত  ৮:৩০ থেকে আজ রাত ৮:৩০ অব্দি সময় দেওয়া  হলো রাজ্য সরকার কে ,তাদের দাবি এবং অভয়ার হত্যার-বিচার সুনিশ্চিত করতে । পাশাপাশি তারা এটাও  বলেন দাবি মানা  না হলে জনগণ  সেবা দেওয়ার জন্য কাজ চালানোর পাশাপাশি নিজেদের জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করবে তারা ।    ...
Sampadak

আজকের রাশিফল ( ৮ অক্টোবর )

Updated : 10/08/2024, IST

মেষ - কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি  বৃষ -প্রিয়জনের শুভ লাভ  মিথুন -সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো  কারণ নেই  কর্কট -বেদ পুরান  চর্চায় আকর্ষণ বৃদ্ধি  সিংহ - থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভুগতে হবে  কন্যা -কর্মক্ষেত্রে সমস্যার মুক্তি সম্ভাবনা  তুলা -একাধিক পথে বাড়তি উপার্জন হবে  বৃশ্চিক- মাতৃস্থানীয় শুভ প্রভাব আপনার উপর কাজ করবো  ধনু -সাংসারিক দায়িত্ব পালনে বহু ব্যয়  মকর -প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন  কুম্ভ -দ্বিধাগ্রস্থ মনোভাব ত্যাগ করুন  মীন -সৃষ্টিশীল কাজে সময় দিন  ...
Sampadak

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হওয়ার লক্ষ্যে ওস্কার ও রোখা

Updated : 10/04/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গল সূত্রে জানা যাচ্ছে যে সোমবার কুয়াদ্রাতের পদত্যাগের পরে ,আপাতত কোচিং করাচ্ছেন বিনো গর্জ ।হাবাস কে নিয়ে কথা বার্তা চললেও ইন্টার কাশি তাকে ছাড়তে রাজি নয় ।ইভান ও দৌড়ে নেই ,এই মুহূর্তে তাই সব আলোচনার কেন্দ্র বিন্দু এসে রয়েছে আলবার্তো রোক্কা  এবং অস্কার ব্রুজোর  উপরে ।   ...
Sampadak

ইসরায়েলের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইরানের

Updated : 10/04/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইরানের ক্ষেপণাস্ত্র হামলার  পরেই ইসরায়েল ঘোষণা করেছে তাদের সর্বোচ্চ নেতা আলী খোমিনী,জবাবে ইরান ও তার এক্স হ্যান্ডলে  একটি পোস্টার  ছড়িয়ে বলেছে তাদের হত্যার  লক্ষ্য  ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গেলেন্ট ।এই নিয়ে সারা বিশ্বে তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা বাড়ছে ।বৃহৎ শক্তিরা এখন পরিস্থিতির দিকে নজর রাখছে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৫ অক্টোবর )

Updated : 10/05/2024, IST

মেষ - মানসিক কষ্ট  বৃষ -চলাফেরা তে বাড়তি সতর্কতা  মিথুন -নতুন কাজের স্বীকৃতি   কর্কট - পিতা  মাতার সাথে মনমালিন্য  কন্যা - ন্যায্য কর্মক্ষেত্রে পাওনা   তুলা -অফিস কাচারীতে দূরত্ব বোঝায় রেখে কাজ করুন  বৃশ্চিক-প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন  ধনু -কর্তাব্যক্তির সাথে মনোমালিন্য কর্মক্ষেত্রে উন্নতি বাঁধা  হয়ে দাঁড়াবে  মকর-পাড়াপড়শীর দুঃসময়ে দাঁড়াতে গিয়ে অপমানিত হবেন  কুম্ভ -বুদ্ধিবলে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন  মীন -নতুন কোনো উদ্যমে না নামাই  উচিত  ...
Sampadak

রোজভ্যালির আমানত কারীরা টাকা ফেরত পাবেন

Updated : 10/04/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোজভ্যালি মামলা তে প্রতারিত আমানতকারীরা ,টাকা ফেরত পাবে বলে জানান বিচারপতি দিলীপ শেঠের  নেতৃত্বে  গঠিত কমিশনে ।আমানতকারীদের আইনজিবি বলেন ,ইডি অর্থলগ্নি সংস্থাটির  বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯ কোটি টাকা জমা করেছে ।তার থেকেই মাথা পিছু প্রায় ১০,২০০ টাকা করে ফেরত পাবেন আমানতকারীরা ।   ...
Sampadak

চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা ,হয়তো বা পুজোতেও

Updated : 10/04/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত আছে ।তার প্রভাবে আজ শুক্রবার,বঙ্গপোসাগরে একটি নিম্নচাপ তৈরি  হতে পারে ,তার ফলে  আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তর বঙ্গে বিশেষত মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে ।   ...
Sampadak

পূর্ণ কর্মবিরতি নিয়ে সিনিয়র ও জুনিয়র ডাক্তার দের মধ্যে মতপার্থক্য

Updated : 10/04/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আরজি কর  মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার দের  পূর্ণ কর্মবিরতি ও দশ দফা দাবি নিয়ে আলোচনা হয়  সিনিয়র ডাক্তার দের  সঙ্গে ।সেই সঙ্গে সিনিয়র ডাক্তার রা রাজ্যে দুর্গাপূজা  ও বন্যার পরিস্থিতি তে জুনিয়র ডাক্তার দের  পূর্ণকর্ম |বিরতি থেকে সরে আসার অনুরোধ করেন ।তার পরে  জুনিয়র ডাক্তার রা সারা রাত  ধরে তাদের জিবি মিটিং চালান। কিন্তু এখন অব্দি ওই মিটিং য়ে  কি সিদ্ধান্ত হলো তা জানা যায়নি ।অন্যদিকে  আজ সকাল  ৯-১০ অব্দি এক ঘন্টা পেন ডাউনের  ডাক দিয়েছেন এনআর এসের ডাক্তার  রা  সিনিয়র  রাও  তাতে সম্মত হয়েছেন ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------