বাছাই খবর

Sampadak

আমির খান উপস্থিত হলেন অরিজিৎ সিংহের বাড়িতে

Updated : 02/03/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার সকালে হটাৎ  আমির খান উপস্থিত হন জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংহের বাড়িতে । তার হাতে ছিল লাল শালুতে মোড়া এক গোছা পান । রবিবার কলকাতা নেমে  সরাসরি জিয়াগঞ্জ  য়ে অরিজিৎ সিংহের বাড়িতে যান তিনি । হাতে ছিল লাল শালু  তে মোরা অরিজিৎ সিংহের প্রিয় পান ।মধ্যাহ্ন ভোজ সারেন অরিজিতের বাড়িতে । খাওয়া দাওয়া আসে অরিজিৎ য়ের পিতার রেস্তোরাঁ থেকে ।মেন্যুতে ছিল নানা রকম পদ । এর পরে তাকে অরিজিতের ষ্টুডিও ছাদে ঘুড়ি ওড়াতে দেখা যায় । জানা যাচ্ছে দিন কয়েক তার অরিজিৎ য়ের বাড়িতে  থাকার পরিকল্পনা আছে ।মনে হচ্ছে গান নিয়ে তিনি নতুন কোনো কাজ শুরু করতে  পারেন ।   ...
Sampadak

কমিউশনের পাল্টা বক্তব্য

Updated : 02/03/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মমতা ব্যানার্জি কমিশনের সঙ্গে সাখ্যাত্কারের পরে কমিশন বলেন ,আইনের শাষন বলবৎ রাখতে হবে । কেউ আইন নিজের হাতে নিলে কড়া ব্যবস্থা ।কমিশনের বিরুদ্ধে কুৎচিত,কুরুচি পূর্ণ ভাষা ব্যবহার করছেন বিধায়ক রা ,যা সহ্য করা হবে না । ই আর ও অফিসে তৃণমূলের লোকজন ভাংচুর চালিয়েছে । এস আই আরে কাজে নিযুক্ত অফিসার দের চাপ অথবা বাঁধা দান করা যাবেনা । বিএলও  দের ভাতা সময় মত দিতে হবে রাজ্য সরকার কে ।   ...
Sampadak

জ্ঞানেশ কুমার কে উদ্ধত বললেন মমতা

Updated : 02/03/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিল্লিতে জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের সাথে দেখা করে বেরিয়ে এসে ,তিনি এক রাশ ক্ষোভ উগরে দেন । তিনি বলেন চিন্তা করবেন না "নির্বাচন কমিশনের হাল ও ধনকর জির মত হবে ,তিনি ও আমাদের বিরুদ্ধে এক সময় কথা বলতেন "। তিনি  বলেন সাংবাদিক বৈঠকে তাকে প্রবল অপমান করা হয়েছে তাই তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন ।কিন্তু বাস্তব হলো তার আগে তিনি  কমিশনের লোকরেদের সাথে ঘন্টা খানেক আলোচনা করেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৩ রা ফেব্রুয়ারী )

Updated : 02/03/2026, IST

মেষ - পাওনা নিয়ে ঝামেলা বাড়বে  বৃষ - সমস্যা কাটিয়ে উঠতে পারবেন  মিথুন - দাম্পত্য জীবনে শান্তি ব্যাহত হবে  কর্কট -হটাৎ স্বাস্থ্যের অবনতি তে উদ্বেগ  সিংহ -জীবনে জটিলতা থেকে মুক্তি  কন্যা -লটারি অথবা ফাটকায় প্রাপ্তি যোগ  তুলা -অপ্রিয় সত্যকথা না বলাই ভালো  বৃশ্চিক -  গঞ্জনা ও সমালোচনা শুনতে হতে পারে  ধনু -কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি  মকর -কর্মস্থল পরিবর্তনের প্রচেষ্টা তে আসার আলো  কুম্ভ -বহুদিনের স্বপ্ন পূরণ না হওয়াতে হতাশা বাড়বে  মীন -শেয়ারে অতিরিক্ত লগ্নি নিয়ন্ত্রণ না করলে ক্ষতি বাড়বে  ...
Sampadak

অস্ট্রেলিয়ান ওপেন জিতলো স্পেনের আলকারাজ

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  রড লেভার এরিনা তে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেতাবি লড়াইয়ে প্রথম সেট জোকোভিচের কাছে হেরেও পরবর্তী তিনটি সেট জিতে এই প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন এই যুগের কনিষ্ঠ তম খেলোয়াড়  ২২ বছর ২৭৫ দিন স্পেনের কার্লোস আলকারাজ।  তিনি হারালেন জোকোভিচ কে ২-৬,৬-২, ৬-৩ ও ৭-৫ সেটে ।পাশাপাশি ২৫ তম গ্রান্ড স্ল্যাম জেতার অপেক্ষা বাড়লো আরো জোকোভিচের । তবে গতকাল দেখা গেলো দর্শক রা জোকোভিচ কে ২৫ তম গ্রান্ড স্ল্যাম জেতার জন্য বার বার উৎসাহিত করছিলো ,এবং প্রথম সেটে  ৬-২ হেরে গেলেন আলকারাজ । ...
Sampadak

প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হলো

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকালের কেন্দ্রীয় বাজেটে অপারেশন সিঁদুরের পরে ২০২৬-২৭ অর্থ বর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে  অর্থ বাড়ানো হলো ১৫.১৯%। মার্কিন রক্তচক্ষুর জন্য ইরানের চা বাহার বন্দরে কোনো অর্থই বরাদ্দ হলো না ।বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও সহযোগিতার ক্ষেত্রে এই বার বাজেট বরাদ্দ গত আর্থিক বছরের থেকে অর্ধেকের ও কম করে ফেলা হয়েছে এই বারের বাজেটে ।   ...
Sampadak

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সোমবার থেকে বেশ কড়াকড়ির মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ।সকাল ১০ টা  ৪৫ মিনিট থেকে প্রশ্ন এবং উত্তর  পর্ব শুরু হয়ে যাবে ।প্রথম ১৫ মিনিট প্রশ্ন পত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে । লেখা শুরু হবে ১১ টা থেকে । পরীক্ষা শেষ হবে দুপুর  ২ টা  নাগাদ । মোবাইল বা কোনো রকম বৈদ্যুতিন গ্যাজেট সহ পরীক্ষার্তী ধরা পড়লে তার সব পরীক্ষা বাতিল হবে ,পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারী অব্দি ।   ...
Sampadak

বাজেটে কি কি পাওয়া গেলো

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় বাজেটে প্রাপ্তির ঘরে যা  এলো তা হলো আয়করের  কোনো বদল নেই । ১লা এপ্রিল থেকে দেশের নতুন আয়কর আইনে নতুন আইন লাগু হবে বদল করা যাবে ৩১ সে মার্চ অব্দি ।বিদেশে বেড়ানোর প্যাকেজ কমলো উৎসে সংগ্রহীত কর । বিদেশে পড়াশুনা অথবা চিকিৎসার খরচেও টিসিএস কমেছে । ভারতের  ডেটা সেন্টার থেকে বিশ্বে পরিষেবা দিলে ২০৪৭ অব্দি কর ছাড় পাবে  সেই সংস্থা । অনাবাসী ভারতীয় দের দেশের শেয়ার লগ্নি তে উৎসাহ ,ক্যান্সার এবং ডায়াবেটিস  সহ ১৭ টি ঔষুধে আমদানি শুল্কে ছাড় ।   ...
Sampadak

গতকাল পেশ হলো কেন্দ্রীয় বাজেট

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংস্কারমুখী বাজেট পেশ করলেন । বিশ্ব বাজারের অনিশ্চিয়তার মধ্যে ভারতের অর্থনীতি যাতে বেসামাল না হয়,তার চেষ্টা ।  আয়কর কাঠামো অপরিবর্তিত রইলো । কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিদেশ থেকে লগ্নি আনার রাস্তা খুঁজেছেন এই বাজেটে । পরিকাঠামো এবং কারখানার উৎপাদনের খরচ বাড়ালেও দেশে কর্মসংস্থান কে পাখির চোখ করেছেন ,কামারের  মত  এক ঘা  দেওয়ার বদলে স্যাকরার মত ঠুকঠাক করে সংস্কারের পথ নিয়েছেন তিনি । চেষ্টা  করেছেন যাতে দেশের অর্থনীতিতে ব্যবসার পরিবেশ সহজ হয় । ...
Sampadak

আজকের রাশিফল ( ২ রা ফেব্রুয়ারী )

Updated : 02/02/2026, IST

মেষ -  আত্মীয়ের সঙ্গে বিবাদ চরম আকার ধারণ করবে  বৃষ - শত্রুর মোকাবিলা আইনি পথে করুন  মিথুন - বাহন কেনার জন্য সময়টি শুভ  কর্কট - নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্কের কাছে ঋণের আবেদন  সিংহ - ভুল ভ্রান্তি তে হয়রানি বাড়বে  কন্যা - ভ্রমনের পরিকল্পনা বাতিল হতে পারে  তুলা - কর্মক্ষেত্রে আর্থিক দুরাবস্থা বজায় থাকবে  বৃশ্চিক -ধার দেওয়া  টাকা ফেরত পাবেন  ধনু - লটারি অথবা ফাটকা তে প্রাপ্তির সম্ভাবনা কম  মকর - আর্থিক সমস্যা তে  ব্যবসা সম্প্রসারণে বাধা  কুম্ভ -পিতা মাতার সাথে মতবিরোধে মনকষ্ট  মীন -শেয়ার অথবা ফাটকা তে বিনিয়োগ না করাই ভালো  ...
Sampadak

ঈশান কিষানের অনবদ্য ব্যাটিংয়ের জেরে ভারত জিতলো পঞ্চম টি ২০ ম্যাচে

Updated : 02/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ত্রিভান্দ্রামের মাঠে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে তোলে  ৫ উইকেটে ২৭১ রান । ৪৩ বলে ১০৩ রান করে ঈশান কিষান ম্যান অফ দি ম্যাচ হন । জবাবে নিউ  জিল্যান্ড ১৯.৪ ওভার ব্যাট করে ২২৫ রান করে সকলে আউট হয়ে যান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন এলেন  ৩৮ বলে ৮০ রান ।   ...
Sampadak

অবশেষে দম দম পুরসভা রাস্তা সারাইয়ের কাজ শুরু করলো

Updated : 02/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুজো পেরিয়ে শীত ও শেষ হতে চললো ।অবশেষে দম দম পুরসভা পথশ্রী  প্রকল্পের আওতায় থাকা বেহাল রাস্তা পিকে গুহা রোডের সংস্কারের কাজ শুরু করলো ।পাশপাশি এই প্রকল্পের আওতায় থাকা ইটাল গাছা ,নির্মল সেনগুপ্ত সরণি,সিদ্ধেশ্বরী কালিমন্দির থেকে দুর্গানগর ,নলতা সহ  ১-৬ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা ও নর্মদা সংস্কারের কাজ শুরু করলো । ...
Sampadak

আবারো রাজ্যের বেশ কিছু পুলিশ সুপার বদল

Updated : 02/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবারের পরে শনিবার ও পুলিশ স্তরে বেশ কিছু জেলার পুলিশ সুপার পদে অদল বদল হলো । সমস্যা জর্জরিত মুর্শিদাবাদ জেলার নতুন পুলিশ সুপার হলেন ধৃতিমান সরকার । রাজ্যে এসে প্রধানমন্ত্রী ওই জেলার আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । এই ছাড়াও বারাসাত  ,সুন্দর বন , বনগাঁ  ও দার্জিলিং পুলিশ জেলার এসপি পদেও বদল হয়েছে । কোটেশ্বর রাও সুন্দর বন পুলিশ জেলার সুপার থেকে চন্দন নগর পুলিশ জেলার কমিশনার হয়েছেন ।সব মিলিয়ে গতকাল ২৭ জন আই পি এসের বদল হয়েছে ।   ...
Sampadak

আজ সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট

Updated : 02/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আর্থিক বৃদ্ধিকে চাঙ্গা রাখতে কাঠামো গত সংস্কার করবেন বলে আশা রাখছে বিশেষজ্ঞ মহল ।ভোট মুখী ৫ টি রাজ্যের কথা ভেবে এই বাজেট হবে বলে আশা করা যাচ্ছে ।গত বছর বিহারের ভোটের কথা ভেবে ঠাসা উপহার ছিল ওই রাজ্যের জন্য বাজেটে । ট্রাম্পের চাপানো শুল্কের বিরুদ্ধে এই বাজেট কি দিশা দেখায় সেটাই দেখার ।   ...
Sampadak

ব্যারাকপুরে অমিত শাহের জনসভা

Updated : 02/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ব্যারাকপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মূলত উত্তর ২৪ পরগনা সাংগঠনিক জেলার নেতা ,কর্মী ও সমর্থক দের  নিয়ে ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠে এক জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন এ রাজ্যের মূল সমস্যা হলো দুর্নীতি ,অপশাসন ও অনুপ্রবেশ ।বেকারত্ব ঘোচানোর চেষ্টা তা ক্ষমতা এলে করবেন ,এই ছাড়াও বিজেপির ক্ষমতায় এলে রাজ্যের দুর্নীতি গ্রস্থ দের খুঁজে  খুঁজে বের করে জেলে ভরবে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১ লা ফেব্রুয়ারী )

Updated : 02/01/2026, IST

মেষ -চুক্তিপত্রে সই করার আগে ভাবনা চিন্তা করুন  বৃষ -রাগ সংযম করুন  মিথুন - বিপদের সময়ে গুরুজনের পরামর্শ দরকার  কর্কট -অভিজ্ঞতা কে সামনে রেখে কর্ম স্থলে সমস্যা মেটান  সিংহ -পারিবারিক দায়িত্ব পালন  কন্যা -সন্তানের শুভ ফল ত্বরান্বিত হতে পারে  তুলা -কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধন হবে  বৃশ্চিক -ব্যবসায়ী দের পক্ষে সময়টি শুভ  ধনু -প্রদাহী তরল বিদ্যুৎ ও আগুন হইতে সাবধান  মকর -বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য  কুম্ভ -সৃষ্টিশীল কাজে সাফল্য  মীন - অহেতুক খরচ বাড়তে থাকায় সঞ্চয় ব্যাহত হবে  ...
Sampadak

আজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি ২০ ম্যাচ

Updated : 01/31/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ  ত্রিভান্দ্রামের মাঠে  দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ,স্থানীয় চেত্তা  সঞ্জু স্যামসু।বিশেষ নজর দেওয়া হয় অক্ষর প্যাটেলের উপরেও । শেষ ম্যাচে চোট সরিয়ে ফিরতে পারেন ঈশান কিষান ও ,গতকাল পদ্মনাভ স্বামী মন্দিরে পুজো দিলেন গোটা ভারতীয় ক্রিকেট দল ।   ...
Sampadak

কেন্দ্রীয় বাজেট দেখে ঠিক লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি

Updated : 01/31/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মহিলা উপভোক্তারা  ১০০০ হাজার টাকা ও সংরক্ষিত  উপজাতিরা  ১২০০ টাকা করে পেয়ে থাকেন । ২.২১ কোটি লোক কে এই টাকা দিতে রাজ্যের খরচা হয় ২৭ হাজার কোটি টাকা বছরে । জানা যাচ্ছে কেন্দ্রের বাজেটের ঘোষণা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য যে এই বরাদ্দ বাড়ছে কিনা । তবে জানা যাচ্ছে গত বৃহস্পতিবার কেন্দ্রের আর্থিক সমীক্ষা তে লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্প সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ।   ...
Sampadak

গতকাল শহরে পৌঁছালেন স্বরাষ্ট্র মন্ত্রী ও বৈঠক সারলেন কোর কমিটির সাথে

Updated : 01/31/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গতকাল অসম থেকে কলকাতা তে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । নিউ টাউনের  হোটেলে পৌঁছে তিনি বিজেপির শীর্ষ নেতাদের সাথে এক প্রকার ঘরোয়া বৈঠক সেরেছেন । বিমান বন্দরে তাকে স্বাগত জানান শমীক ভট্টাচার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ,উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও । আজ ব্যারাকপুরে উত্তর ২৪ পরগনা বিভাগে  কর্মি সম্মেলন হবে ,সকালে । বিকালে বাগডোগরার কাছে উত্তর বঙ্গের নেতা কর্মীদের নিয়ে কর্মি সভা করবেন ।   ...
Sampadak

নাজিরাবাদ অগ্নিকান্ডে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭

Updated : 01/31/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে নাজিরাবাদ কাণ্ডে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭। পাশাপাশি  এখনো অব্দি ২৭ জনের নামে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে । কলকাতা পুলিশের দাবি ঘটনার দিন রাতে  দুটি গুদাম মিলিয়ে ২৭ জন কর্মি ছিলেন । ইতিমধ্যে ২৭ জন কর্মীর নিকট আত্মীয়ের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।মৃত্যের দেহাংশের যমুনার সঙ্গে সেই নমুনা  মিলিয়ে ডি এন এ ম্যাপিং য়ের সাহায্যে মৃত দের শনাক্ত করা হবে ।তার পরেই  দেহাংশ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------