বাছাই খবর

Sampadak

সরিয়ে দেওয়া হলো দমকলের ডিজি কে

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  দিন কয়েক আগে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিলো ইডি  এবং সিআরপিএফ আধিকারিক রা । ১৪ ঘন্টা জেরার পরে তারা কিছু নথি পত্র  নিয়ে ফিরে যায় ।তার মধ্যে আজকে দমকলের ডিজি রণবীর কুমারকে  আজকে নবান্ন থেকে  বদলি  করা  হলো ফরেনসিক ল্যাবে এবং দমকলের ডিজি হয়েছেন সঞ্জয় মুখার্জি এবং মন্ত্রী তখন মেলা সামলাতে ব্যাস্ত ।   ...
Sampadak

মরিশাসে পালিত হবে রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সংবাদ মাধ্যম কে দেওয়া  এক সাখ্যাত্কারে মরিশাসের হাইকমিশনার বলেন ,২২ সে জানুয়ারী রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান টি কেবল ভারতের জন্য নয় ।মরিশাসে প্রচুর মন্দির রয়েছে ,ভগবান রামকে শ্রদ্ধা জানাতে সেদিন সব মন্দিরে মাটির প্রদীপ জ্বালানো হবে এবং রামায়ণের শ্লোক পাঠ  করা হবে ।   ...
Sampadak

প্রচুর সংখ্যক পুণ্যার্থী পুজো দিলেন কপিল মুনির মন্দিরে

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ  পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে সারা ভারত থেকে আগত সাধু সন্ত  ও পুণ্যার্থীরা ,কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে  তাদের মকর সংক্রান্তির স্নান  শুরু করেন গঙ্গায় । এই উপলক্ষে রাজ্যসরকারের তরফ থেকে মোতায়েন  করা হয়েছিল অসামরিক প্রতিরক্ষা  দফতর ,দমকল ও স্বাস্থ্য দফতরের কর্মীরা ,এবং পুণ্যার্থীদের সাহায্যের জন্য খোলা হয়ে ছিল প্রচুর হেল্প ডেস্ক ।   ...
Sampadak

মহড়া হয়ে গেলো মাঝেরহাট অব্দি জোকা মেট্রোর

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত এক বছর ধরে জোকা থেকে তারাতলা অব্দি মেট্রো চলাচল করছিলো । যাত্রীদের ধারণা ছিল বেহালাতেই  সীমাবদ্ধ থাকবে এই যাত্রী পরিষেবা,কিন্তু নির্বাচনের আগেই  তারাতলা থেকে মাঝেরহাট অব্দি মেট্রো কে চালানোর মহড়া  দৌড় হলো গতকাল ১.২৫ কিমি  ট্রেন টি মাঝেরহাট ছেড়ে  ১২ টা  ৪৩ মিনিটে এবং তারাতলা  পৌঁছে যায় ১২টা  ৪৬ মিনিটে ,সংবাদ পেয়ে মেট্রো ট্রেন প্রেমীরা খুশি ।   ...
Sampadak

রাজ্যের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫-১৭ ফেব্রুয়ারী

Updated : 12/05/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর ,আগামী ৫-১৭ ফেব্রুয়ারী ২০২৪ সাল  বিধানসভাতে  চালু হবে বাজেট অধিবেশন ।রাজ্যপালের বক্তিতা দিয়েই শুরু হওয়ার কথা ,প্রসঙ্গত চলতি বছরের পয়লা ফেব্রুয়ারী কেন্দ্রীয় সরকার ,কেন্দ্রের অন্তর্বতী বাজেট -ভোট ও একাউন্ট চালু করবে ।তার পরেই রাজ্য সরকার ,২৪-২৫ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবে বিধানসভা তে ।   ...
Sampadak

লড়াই করে ভারত হারলো অস্ট্রেলিয়ার কাছে

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কাতারের মাঠে এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ লীগের খেলাতে লড়াই  করে ২-০ গোলে  হারলো অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে ।কোচ স্টিম্যাচ  অস্ট্রেলিয়ার শক্তি সম্মন্ধে অবহিত ছিলেন,তাই  ডিফেন্স কে শক্তিশালী করতে  ৪ ডিফেন্ডারের সঙ্গে  বাড়তি ডিফেন্ডার  হিসাবে খেলিয়ে ছিল দীপক ট্যাংরিকে । তার ফলে প্রথম অর্ধে গোল শুন্য ছিল ,প্রথম গোল টি করেন ইরভিন  এবং দ্বিতীয় গোল টি করেন জর্ডান ।   ...
Sampadak

শ্লগ ওভারে ব্যাটিং শুরু করেছে শীত

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শীতের মরশুম হিসাবে অভিহিত হলেও জানুয়ারির প্রথম দিকে শীতের দেখা মেলেনি কলকাতা ও তার পার্শবর্তী  জেলা গুলিতে ।দিনের বেলা শীতের পোশাক গায়ে রাখা দায়  হয়ে যাচ্ছিলো ।গত ৪৮ ঘন্টা ধরে ঠান্ডা হিমেল বাতাস বইতে শুরু করেছে  কলকাতা ও তার আসে পাশের জেলা তে ।গতকাল থেকেই দেখা যাচ্ছে পথবাসীদের অনেকেই জঞ্জাল জমিয়ে আগুন পোহাতে ,কচি  কাঁচারাও ব্যাট ও বল নিয়ে মাঠে চলেছে খেলতে ।   ...
Sampadak

যাত্রীর সুবিধার জন্য একটি আপ আনছে রেল

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিভিন্ন আপের মাধ্যমে এতদিন প্রচলিত ছিল ট্রেনের টিকিট কাটা ,প্রকৃত অবস্থা জানা আর পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানো,অনলাইনে খাবার অর্ডার দেওয়া  সহ  একাধিক আপ ।এইবার এই সব আপগুলিকে এক ছাতার তলাতে  আনার চেষ্টা করছে রেলকর্তৃপক্ষ  এই গুলিকে বলা হচ্ছে সুপার আপ । এই আপটির  দেখভাল করবেন রেলের তথ্য প্রযুক্তি সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম । আগামী ৩ বছরে ৯০ কোটি টাকা  ব্যয় করে এই সুপার আপটি  তৈরি  হয়ে যাবে ।   ...
Sampadak

কলকাতা তে এলেন হাবাস

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দমদমের  বিমানবন্দরে নেমে গেছেন হাবাস , সূত্রের খবর মঙ্গলবার সকালেই তিনি ভুবনেশ্বর চলে যাচ্ছেন ।শহরে এসে হাবাস জানিয়েছেন যে সবুজ মেরুন সমর্থক দের  প্রত্যাশা পূরণের তিনি আপ্রাণ চেষ্টা করবেন ।তিনি আরো বলেন এই শহরের লোকেদের  কাছ থেকে অনেক সন্মান আমি পেয়েছি ।আগামী ১৯ সে জানুয়ারী হবে কলকাতা ডার্বি সম্ভবত সেই সময়ে মোহনবাগান ডাগআউট  থাকবেন তিনি ।    ...
Sampadak

কেজরিওয়াল কে ডেকে পাঠালো ইডি

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৮ জানুয়ারি দিল্লীর  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে  আবগারি দুর্নীতি মামলা তে চতুর্থবারের  জন্য ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।উল্লেখ্য এর আগে তিন বার ডাকা হলেও তিনি ইডি  দফতরে জান নি ,তৃতীয় বার বলেছিলেন সমন ঠিক নেই এইবার ও যাবেন কিনা ঠিক নেই কারণ ১৮-২০ কেজরির গোয়া  সফর রয়েছে ।   ...
Sampadak

আগামী ২২ সে জানুয়ারী ,অযোধ্যা রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি

Updated : 01/15/2024, IST

শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্টের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার থেকে অযোধ্যার রাম মন্দিরে ,রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে  নানা রকম  ধর্মীয় উপাচার শুরু হচ্ছে ।সব উপাচার পেরিয়ে আগামী ২২ সে জানুয়ারী সোমবার রাম লালার প্রাণপ্রতিষ্ঠা করা হবে  ।সব শাস্ত্রীয় অনুষ্ঠানের পরে অভিজিৎ মুহূর্তে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ।   ...
Sampadak

শুরু হচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মনিপুরের হোটেলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাক্যের কংগ্রেস নেতারা এক কাট্টা  হয়ে জড়  হয়েছিলেন বিভিন্ন হোটেলে ।রবিবার দুপুর থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত জড়ো  ন্যায় যাত্রা । এই যাত্রা শুরু করবেন রাহুল বেলা ১২ টা নাগাদ ,মনিপুরের থৌবাল  জেলার খঞ্জম  ওয়ার মেমোরিয়াল থেকে ।   ...
Sampadak

নয় দিন হয়ে গেলো এখনো ধরা পড়েনি শাহ জাহান

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্দেশখালি তে ইডির  উপর হামলার ৯ দিন পার হয়ে গেছে পাশাপাশি রাজ্যপুলিশের ডিজির  কঠোর বার্তার পরেও তৃণমূল নেতা শেখ  শাহ জাহান অধরাই  রয়ে গেলো , যদিও রাজ্য পুলিশ ভিডিও ফুটেজ  দেখে হামলা তে জড়িত থাকার জন্য দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিন্তু তাদ্রর বাড়ির লোক বলছে গোলমালের সময় তারা বাড়িতেই ছিল ।   ...
Sampadak

ইন্ডিয়া জোটে ঘোট

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইন্ডিয়া জোটের  বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা ,সঙ্গে মমতা পন্থি  নেতা এসপি র অখিলেশ যাদব । তার ফলে ইন্ডিয়া জোটের মধ্যেই জিঞ্জার  ঘোষ্ঠীর সম্ভাবনা প্রথম বৈঠকে দেখা গিয়েছিলো তা প্রকট হলো গতকাল ।কংগ্রেস কে কটাক্ষ  করেছেন  অভিষেক ব্যানার্জি ।নীতিশ কুমার ও অসন্তুষ্ট মল্লিকার্জুন খাড়গের  নাম জোট  প্রধান হিসাবে প্রস্তাবিত হওয়াতে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১৪ জানুয়ারি )

Updated : 01/14/2024, IST

মেষ -  হটকারী সিদ্ধান্ত না নেওয়া  ভালো  বৃষ -শত্রুরা আপনার বিরোধিতা করবে ,ক্ষতি হবেনা  মিথুন - গুরুজনের সঙ্গে বৈষয়িক বিষয় নিয়ে মতান্তর  কর্কট - সম্পত্তি সংস্কার নিয়ে স্বজন বিরোধ  সিংহ - ললিত কলার  চর্চার সুবাদে বাড়তি উপার্জন  কন্যা - গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক ঋনের  আবেদন  তুলা -বিধবা বোনের ভরণপোষণ করতে হবে  বৃশ্চিক - কাউকে ধার দিলে সহজে ফেরত হবে না  ধনু - সাইনাসের সমস্যা বৃদ্ধি হবে  মকর -কর্মেউন্নতি কিন্তু দূরে বদলির সম্ভাবনা  কুম্ভ - সব ধরণের ভ্রমণ থেকে বিরত থাকবেন  মীন - অপ্রিয় সত্যকথা থেকে বিরত থাকা ভালো  ...
Sampadak

গতকাল ভাংগর উত্তপ্ত ছিল আইএস এফ ও তৃণমূল সংঘর্ষে

Updated : 01/13/2024, IST

আগামী ২১ সে জানুয়ারী আইএস এফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের সমর্থক রা ভাঙড়ের খড়গাছি  এলাকাতে দলীয় ফেস্টুন ও পোস্টার  লাগাচ্ছিল ।সেই সময় তৃণমূলের দাদা রা এসে তাদের বাঁধা  দেন্  এবং ফেস্টুন খুলে নিতে বলে ।তারা রাজি  না হওয়াতে সংঘর্ষ বেধে  যায় ,লাঠি বাঁশ  ও রড  নিয়ে চলে হাতাহাতি ও মারামারি।আই  এস  এফের দাবি তৃণমূল সমর্থক দের  মারে  কয়েকজন  আহত হয়েছে, উল্টো দিকে আইএস এফের মারে তাদের কর্মী হাসপাতালে ভর্তি ।   ...
Sampadak

বাংলার সীমান্ত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডিজির

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার উত্তরবঙ্গের ৮ জেলার রাজ্য পুলিশের কর্তা,  পুলিশ  সুপার , এবং শিলিগুড়ি পুলিশ  কমিশনারেটের পদস্থ কর্তাদের নিয়ে শিলিগুড়িতে দুটি বৈঠক করেন ডিজি  রাজীব কুমার । সূত্রের খবর কোচ বিহার থেকে দার্জিলিং ,কোন জেলা তে কি পরিস্থিতি রয়েছে  সেটি তিনি পুলিশ সুপারদের থেকে শোনেন এবং বাংলাদেশ নেপাল এবং ভুটান সীমান্তে আধিকারিক দের  বাড়তি  নজর দেওয়ার  নির্দেশ দিয়েছেন ।   ...
Sampadak

বাড়লো গাড়ি বিক্রির সংখ্যা

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর থেকে এই প্রথম দেশে যাত্রী গাড়ির পাইকারি বিক্রি ৪০ লক্ষ্য  ছাড়িয়েছে । গাড়ি বিক্রি সংস্থা সিয়ামের মতে  ইউটিলিটি  ভেহিকেলের হাত ধরে এই চাহিদা বাড়া সম্ভব হয়েছে ।উল্লেখ্য ২২ সালে গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৩৮ লক্ষ্য ।   ...
Sampadak

রাম মন্দির নিয়ে প্রবন্ধ লিখেছে আদভানি

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অযোধ্যার রামমন্দির নির্মাণ নিয়ে কলম ধরলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ  আদবানি । তার  প্রকাশিত একটি প্রবন্ধ তিনি লিখেছেন, রামমন্দির নির্মাণ শুরু হওয়ার অনেক আগেই সেটির ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিলো ।তিনি বলেন যে কাজ আমি শেষ করতে পারিনি সেটা শেষ করার জন্য নিয়তি নরেন্দ্র মোদী কে বেছে  নিয়েছিল ।বুধবার তাকে রামমন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান মন্দির কর্তৃপক্ষ । ৩৩ বছর আগে আমার সঙ্গে রামমন্দিরের সফর সঙ্গী ছিলেন নরেন্দ্র মোদী ।   ...
Sampadak

এএফসি এশিয়ান কাপে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কাতারে  ভারতীয় সময়ে সন্ধ্যা ৮ টা  নাগাদ এএফসি এশিয়ান কাপের গ্রপ লীগের খেলা তে ভারত মুখোমুখি হচ্ছে ।ভারতীয় কোচ  স্টিম্যাচ  বলেন ঝড় আসছে ,খুব কঠিন ম্যাচ খেলতে চলেছি আমরা।অস্ট্রেলিয়ার  ক্ষমতা ও শক্তি সম্পর্কে আমাদের  জানা আছে ।আনোয়ার আলী ও আব্দুল সামাদের না থাকাটা  ভারতের পক্ষে একটি ধাক্কা । অধিনায়ক সুনীল ছেত্রী বলেন আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------