বাছাই খবর

Sampadak

বেড়েছে ভারতের গাড়ি রফতানি বিশ্ববাজারে

Updated : 01/19/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্তর্জাতিক বাজারে ভারতের চার ও দুই চাকার বানিজ্যিক গাড়ি চাহিদা বেড়েছে বলে জানান গাড়ি সংস্থার সর্বোচ্চ সংগঠন সিয়াম । সিআমের দাবি তার ফলে ২০২৫ সাল  থেকে ভারতের গাড়ি রফতানি ২৪% বেড়েছে । সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গত  বছর বিদেশে রফতানি হয়েছে ৬৩ লক্ষ্য ২৫,২১১ টি গাড়ি । যা ২০২৪ সালে ছিল ৫০ লক্ষ্য  ৯৮ হাজার ৪৭৪ টি ।   ...
Sampadak

দীর্ঘ দিন পরে ভারত হারলো নিউ জিল্যান্ডের কাছে এক দিনের সিরিজ

Updated : 01/19/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  ইন্দোরে ব্যাটিং সহায়ক পিচে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ৩৩৭ রান । ভারতের হয়ে সফল বোলার হলেন হর্ষিত রানা । তিনি ৮৪ রানে ৩ উইকেট নেন ।  ড্যারেল মিচেল  ১৩৭ রান করে ম্যান অফ  দি ম্যাচ হন ।অপরদিকে ভারত ব্যাট করে ৪৬ ওভারে ২৯৬ রান করে সকলে আউট হয়ে যান ।বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করে দল কে জেতাতে পারেনি ।   ...
Sampadak

মুক্তি পেতে চলেছে ঋত্বিকের কাবিল ২

Updated : 01/19/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৯ বছর আগে ঋত্বিক ও য়ামি  গৌতম  অভিনীত কাবিল ছবিটি মুক্তি পেয়েছিলো । ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত জানান ,চিত্র নাট্য তৈরি কাবিল ২ য়ের । প্রযোজক হবেন রাকেশ রোশান ।  গল্পটি হচ্ছে এক দৃষ্টিহীন দম্পতির শান্তির সংসার এক অপরাধীর জন্য কি ভাবে শেষ হয়ে যায় তা নিয়ে । ঋত্বিক আপাতত ব্যস্ত কৃষ ৪ নিয়ে,সেটি শেষ হলে কাবিল ২ তিনি তৈরি শুরু করবেন ।   ...
Sampadak

নিপা তে নতুন করে আর কেউ সংক্রমিত হন নি

Updated : 01/19/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে ,নিপা তে আক্রান্ত তরুণী নার্সের অবস্থা স্থিতিশীল । তিনি মুখে তরল ও নরম খাবার খাচ্ছেন । সাহায্য নিয়ে চলা ফেরা করছেন তবে সংকট এখনো কাটেনি ।বারাসাত হাসপাতাল সূত্রের খবর ,আরেকজন ভেন্টিলেশনে রয়েছেন তবে নতুন করে আর কেউ সংক্রমিত হন নি ।   ...
Sampadak

সিঙ্গুরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন

Updated : 01/19/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রায় দুই দশক পরে সিঙ্গুর থেকে ঝাঁপ গুটিয়ে টাটা যাওয়ার পরে সেই জমি তেই সানাপাড়া  বিশাল জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর  বক্তব্যে সিন্ডিকেট রাজ্ নিয়ে রাজ্যে যে দুর্নীতি চলছে তা বার বার ঘুরে ফিরে আসে । তিনি বক্তব্যের মাঝে একবার বলেন যে রাজ্যে আইনের শাসন নেই ,সেইখানে বিনিয়োগ কি করে আসবে । তবে এবার বিধানসভা তে সুযোগ আছে সরকার পাল্টে ফেলার ,মাফিয়া রাজ্ নির্মূল হলে শিল্পের গতি বৃদ্ধি পাবে ।তিনি অনুপ্রবেশ ও মাফিয়া রাজ্ নিয়ে করা বক্তব্য দেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১৯ জানুয়ারি )

Updated : 01/19/2026, IST

মেষ - কর্মস্থলে জটিলতা বৃদ্ধি   বৃষ - কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি  মিথুন - পৈতৃক সম্পত্তি উদ্ধারে তৎপরতা দরকার  কর্কট - সামাজিক সমস্যার জন্য মানসিক অস্থিরতা বাড়বে  সিংহ -পাওনা টাকা আদায় করতে গিয়ে অপদস্থ হবেন  কন্যা - ভাইবোনের মধ্যে বিরোধ চরম আকার  তুলা - ব্যবসায়ে আকস্মিক নিম্ন গতি চিন্তার কারণ  বৃশ্চিক -দাতব্য প্রতিষ্ঠানে  যথা সাধ্য অর্থ দান করুন  ধনু -কর্মক্ষেত্রে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি  মকর - উপার্জন বৃদ্ধির  পরিকল্পনা সফল হতে পারে  কুম্ভ -অপ্রিয় সত্য কথা না বলাই ভালো  মীন -শত্রুর মোকাবিলা তে আইনি পথে ভরসা  ...
Sampadak

আজ ইন্ডোরে শুরু হচ্ছে তৃতীয় ওডি আই

Updated : 01/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত ও নিউজিল্যান্ড দুইজনেই একটি একটি করে ম্যাচ জিতে ফলাফল ১-১। আজ ইন্ডোরে অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ডের  তৃতীয় এক দিনের ম্যাচ । তাদের সামনে এইবার সিরিজ জয়ের হাতছানি আছে ,যেটা ভারতের ও আছে । ইন্দোরের  উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে জানা যাচ্ছে । মোহাম্মদ কাইফ তার ইউটিউব চ্যানেলে  বলেন ,সাদা বলে ক্রিকেটে অক্ষরের স্ট্রাইক রেট  বেশি । তবে জাদেজা একটা উইকেট পাওয়া তাকে পুরোনো ফর্মে ফিরিয়ে আনবে । ...
Sampadak

যাদবপুরে খোলা হলো দ্বিতীয় এন জেন ডাক ঘর

Updated : 01/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় ডাক বিভাগ দেশের যুবসমাজ কে আরো বেশি ডাক ঘর মুখী করে তোলার জন্য ,কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে যাদবপুরেও খুলে দিলো দ্বিতীয়  এন -জেন ডাকঘর ।আগামী সোমবার এই অত্যাধুনিক ডাকঘরের সূচনা হবে ।পাশাপাশি  খড়্গপুর আই আই টি তে এই রকম ডাকঘর করা হবে বলে খবর ।   ...
Sampadak

কলকাতা থেকে স্থানান্তরিত হতে চলেছে স্টেট্ ব্যাঙ্কের একটি বড় দফতর

Updated : 01/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  জানা যাচ্ছে স্টেট ব্যাঙ্ক তাদের একটি আন্তর্জাতিক বিপণন বিভাগ ,অর্থাৎ গ্লোবাল  মার্কেটিং ইউনিট কলকাতা থেকে মুম্বাইয়ে সরিয়ে নিয়ে যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।জীবন সুধা ভবনের  ১১ থেকে ১৬ তলা অব্দি লিজ চুক্তি তারা বাতিল করেছে । ওই ভবন টির মালিক এল আই সি । স্টেট ব্যাঙ্কের ব্যাঙ্ক বাঁচাও ,দেশ বাঁচাও মঞ্চ এই বিষয়ে রিসার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ দাবি করেছে ।এই বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ তারা দাবি করেছে ,পাশাপাশি আরবি  আই গভর্নর কেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান মঞ্চের যুগ্ন আহবায়ক সৌম্য দত্ত ।   ...
Sampadak

রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা শুরু কমিশন ও কলকাতা পুলিশের

Updated : 01/18/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে ,অথবা  রাজ্যের তরফে কত পুলিশ থাকবে তা এখনো চূড়ান্ত নয় । তবে ইতিমধ্যে নির্বাচন কমিশোনের  প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করেছেন নির্বাচন কমিশনের কর্তারা । কলকাতা পুলিশ এলাকাতে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এলে তারা কোথায় থাকবে এবং সেই জায়গায় গুলি কি অবস্থা তে  রয়েছে  তা খোঁজ নিয়ে রিপোর্ট পাঠানোর জন্য থানা গুলিকে লালাবাজার নির্দেশ দিয়েছে ।    ...
Sampadak

মালদার জনসভা তে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

Updated : 01/18/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পুরোনো মালদার সাহাপুরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন রাজ্যে বিজেপি সরকার আসলে ,সব অনুপ্রবেশ কারীদের বার করে দেয়ার জন্য বড় একশান নেওয়া হবে ।পাশাপাশি বাইরে থেকে মতুয়া  এবং হিন্দু অনুপ্রবেশ কারীদের জন্য ভারতের নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা হবে না ।আইন অনুসারে সি এ এ তে আবেদন  করলে তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে বলে জানান । পশ্চিম বঙ্গের অশান্তি ,নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য অনুপ্রবেশকারীদের দায়ী করেন প্রধানমন্ত্রী ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১৮ জানুয়ারি )

Updated : 01/18/2026, IST

মেষ - কর্কশ  সত্য কথা না বলাই ভালো  বৃষ -সময়চিত সিদ্ধান্তে বিপদ থেকে উদ্ধার  মিথুন -উচ্চশিক্ষা  ও গবেষণার জন্য অর্থের সংস্থান হবে  কর্কট -হাঁপানি ও হৃদযন্ত্রের দুর্বলতার জন্য কষ্ট পাবে  সিংহ -বিদ্যার্থী ও গবেষকদের  পক্ষে সময়টি শুভ  কন্যা - পৈতৃক ব্যবসা তে বাড়তি বিনিয়োগ করা হবে  তুলা -ছদ্মবেশী বন্ধু হইতে সাবধান  বৃশ্চিক -চোখের ক্ষীণ দৃষ্টির জন্য চিকিৎসকের পরামর্শ দরকার  ধনু -আলস্য ও উদাসীনতার জন্য সুবর্ণ সুযোগ হাতছাড়া হবে  মকর -কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে  কুম্ভ - কাজে সুনাম ও সমাজের প্রভাব বৃদ্ধি  মীন - সদ্গুরুর  সন্ধানে সপরিবারে তীর্থ ভ্রমণ  ...
Sampadak

শেয়ার বাজার খোলা থাকবে বাজেটের দিন

Updated : 01/17/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১ লা ফেব্রুয়ারী  পেশ হবে সংসদে কেন্দ্রীয় বাজেট ।কিন্তু এন এস সি ও বি এস সির  তরফে জানানো  হয়েছে রবিবার হলেও সেই দিন শেয়ার বাজার খোলা থাকবে । তাদের তরফে বলা হয়েছে বাজেট পেশের কারণে ওই দিন অন্যান্য দিনের মত লেনদেন চলবে ।সকাল ৯ টা ১৫ তে লেনদেন শুরু হবে শেষ হবে বিকাল ৩ টা  ৩০ মিনিটে । উল্লেখ্য গত বছর শনিবার বাজেট থাকার কারণেও লেনদেন চলেছিল ।    ...
Sampadak

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডি আই তে দলে ফিরছে শ্রেয়স ও বিষ্ণই

Updated : 01/17/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই  তে মাঠের বাইরে আছে তিলক ভার্মা  ও ওয়াশিংটন সুন্দর । এই ৫ ম্যাচের সিরিজের তৃতীয় খেলা তে দলে নেওয়া হলো রবি বিষ্ণই শ্রেয়াস আইয়্যার কে । ৩ ম্যাচের ওডিআই  তে প্রথম দুটি ম্যাচে ভারত একটি ও নিউজিল্যান্ড একটি তে যেতে ।ফলে তৃতীয় ওডিআই টি খুব গুরুত্বপূর্ণ হয়েছে দুই দলের কাছে ।বিশ্বকাপের আগে এই টি কে একটি প্রস্তুতি  ম্যাচ হিসাবে ধরা হচ্ছে ।   ...
Sampadak

আজ মালদা তে প্রধানমন্ত্রীর জনসভা

Updated : 01/17/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কয়লা পাচার কাণ্ডে  ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই দুই দিনের রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদী । আজ মালদহ এবং সিঙ্গুরে তিনি সভা করবেন । জানা যাচ্ছে মালদা তে বিভিন্ন সরকারি প্রকল্প রেল যোগাযোগের শিলান্যাস করার কথা রয়েছে তার । সমাজ মাধ্যমে  তিনি লিখেছেন ,প্রতিদিন তৃণমূলের অপশাসনে  উদাহরণ সামনে আসছে ।পশ্চিমবঙ্গের জনগণ সরকারি শাসন নিয়ে তিতিবিরক্ত ।এই সরকার  কে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুস্ত।মানুষ চায় উন্নয়ন মুখী বিজেপি সরকার ।   ...
Sampadak

পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উত্তপ্ত বেলডাঙা

Updated : 01/17/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেইখের মৃত্যু হয়। ঝাড়খণ্ডের বিশ্রামপুর ইলাকা তে । এর পর তার দেহ বেলডাঙা তে আনলে পরে বিক্ষোভ শুরু করে আসে পাশের লোকেরা । পরিবারের দাবি আলাউদ্দিন কে বাংলাদেশী সন্দেহ করে মারা হয়েছে । এর পর বিক্ষোভ চরম আকার ধারণ করে রেল ,ও জাতীয় সড়ক অবরোধ হয় । ঘটনা স্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এক মহিলা সাংবাদিক ও চিত্র সাংবাদিক ।মুখ্যমন্ত্রী সহ বিরোধী দল নেতারা এই বিষয় টি কে ধিক্কার জানিয়েছে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১৭ জানুয়ারি )

Updated : 01/17/2026, IST

মেষ - উপার্জনের দিশা দেখাতে পারবেন  বৃষ -নিকট জনের সঙ্গে সম্পর্কের উন্নতি  মিথুন - ব্যবসার নিম্নগতি চিন্তা বাড়াবে  কর্কট - আত্মীয়র বিরূপ আচরণে মনকষ্ট বাড়বে  সিংহ -বিকল্প ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা  কন্যা - ফাটকায় বিনিয়োগ করবেন  না  তুলা -নতুন সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ তৈরি হবে  বৃশ্চিক -পতঙ্গ বাহিত অবহেলা করবেন না  ধনু -টনসিলের সমস্যার প্রকোপ বৃদ্ধি  মকর -সপরিবারে কাছে পিঠে ভ্রমণের চিন্তা  কুম্ভ -পারিবারিক দায়িত্ব প্লান নিয়ে পিতা মাতার সঙ্গে মনমালিন্য  মীন -দুরহ  কাজের দায়িত্ব নেবেন না  ...
Sampadak

বলিউডের এ আর রেহমান কোনঠাসা

Updated : 01/16/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  সম্প্রতি এক সাখ্যাত্কারে অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রেহমান বলেন তিনি কখনো কাজের পিছনে ছোটেননি ।বরঞ্চ তিনি চেয়েছেন ,তার সৃষ্টি দেখে কাজ যেন নিজ গতিতে তার কাছে আসে ।একটি ছবির জন্য আমাকে বলা হলেও আরো ৫ জন কম্পোসার কে বলা হচ্ছে তার ফলে ভালো কাজ করার সুযোগ দিন দিন কমছে । তবে তিনি এতে চিন্তিত নন ,বরঞ্চ সময়  তিনি সময় কাটাতে পারবেন বিশ্ব মিউজিক ,ব্যক্তিগত জীবন ও পরিবারের সঙ্গে । ...
Sampadak

ইন্ডিয়া ওপেনের শেষ আটে পৌঁছাবে লক্ষ সেন

Updated : 01/16/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপের শেষ আটে পৌঁছালেন  বিশ্ব ক্রম তালিকা তে  ১৪ নম্বরে থাকা ভারতীয় ভারতীয় শাটলার  লক্ষ্য সেন । তিনি হারান জাপানের নিশিমতো কে ২১-১৯,২১-১০ ফলাফলে । ম্যাচের পরে লক্ষ বলেন আমি আমার খেলার কৌশল  কিছুটা বদল করেছিলাম ।শাটল কে আরো দূরে পাঠানোর চেষ্টা করেছি ।পাশাপাশি জোর দিয়েসি নিজের ডিফেন্সের ওপরে ।   ...
Sampadak

বাজেট নথি পেশ হবে সংসদে পয়লা ফেব্রুয়ারী

Updated : 01/16/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী মাসের  পয়লা  ফেব্রুয়ারী পেশ হবে সংসদে বাজেট । তার আগে আগামী সপ্তাহে  সংসদে অনুষ্ঠিত হবে হালুয়া উৎসব ।উৎসব  শেষে শুরু হবে বাজেট ছাপানোর  নথি পত্র । অর্থ মন্ত্রী ও তার দল কর্তব্য ভবনে কেন্দ্রীয় সচিবালয়ে চলে গেলেও ,বাজেটের গোপনীয় নথি ছাপানোর কাজ হবে রাইসিনা হিলসের নর্থ ব্লকে,মন্ত্রকের পুরোনো ছাপাখানার কার্যালয়ে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------