বাছাই খবর

Sampadak

দক্ষিণ বঙ্গে কমছে ঝড়বৃষ্টির দাপট

Updated : 03/22/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় খুব ঝড় বৃষ্টি হয় ,তবে পরিস্থিতির পরিবর্তন হয় দক্ষিণ বঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা আগে থেকে কমে গেছে । আবহাওয়া দফতরের অধিকর্তা জানান ,বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে তবে তার মাত্রা আগের থেকে অনেকটা কমে যাবে ।তবে ঝোড়ো হওয়ার প্রবণতা রয়েছে দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলা তে ।   ...
Sampadak

স্বাস্থ্য পরিষেবার দিক দিয়ে ধুঁকছে নিউ টাউনের নাগরিকরা

Updated : 03/22/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  নিউ টাউনের বাসিন্দা দের সংগঠন সাইটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটির অভিযোগ কোনো দুর্ঘটনা ঘটলে  সেইখানে কোনো চিকিৎসার পরিষেবা নেই সেইখানে  ছুটে যেতে হয়  নিকটবর্তী সল্টলেক ও কলকাতার হাসপাতালে । অথচ সরকার এইখানে দুর্গামন্দির তৈরি করতে চলছে কিন্তু জরুরি পরিষেবার কোনো ব্যবস্থা নেই । পাশাপাশি নিউ টাউনে কোনো শশানের ব্যবস্থা নেই ,এন কে ডি এ হস্তক্ষেপে রাজারহাট হাজরাতলা তে শশানের  পরিকাঠামো উন্নয়ন করার কথা চলছে ।   ...
Sampadak

ব্যানার ছেড়া নিয়ে উত্তপ্ত বরানগর

Updated : 03/22/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল বিকালে বরানগরে  বিজেপি প্রার্থী সজল ঘোষের ব্যানার ছেড়া  নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার কাণ্ড  ঘটে যায় । এক ঘন্টা ধরে চলা ওই অশান্তিতে মুখোমুখি হন দুই দলের প্রার্থী রাও । সজল ঘোষ বলেন দলীয় কার্যালয়ের সামনে গলিতে ব্যানার লাগানো হয়েছিল সেই গুলো ছিড়ে  ফেলে তৃণমূলের কর্মীরা এবং একটি গেট বানায় । পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেই গেট টি খুলে নিয়ে অশান্তি নিবারণের চেষ্টা করে ।   ...
Sampadak

বৈভব সূর্যবংশী কে নিয়ে ইরফান পাঠানের বক্তব্য

Updated : 03/22/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন আইপি এল বৈভব সূর্যবংশীর জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে জানালো ইরফান পাঠান । ভারতীয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ,হার্দিক,সঞ্জু ,অভিষেক শর্মার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিল। .অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী  বৈভব । পাঠান বলেন আসন্ন  আইপিএলে  বিভিন্ন বোলার রা ভালো মত পরিকল্পনা নিয়েই নামবেন । জানা যাচ্ছে বোলার রা ভিডিও দেখে বৈভবের  দুর্বলতা  খোঁজার চেষ্টা করছে । তাই বৈভব কে নিজের দুর্বলতা ঢাকতে হবে ।   ...
Sampadak

নতুন ঠিকানা তে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সিইও দফতর

Updated : 03/22/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  অবশেষে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর বামাল লোরির অফিস ছেড়ে নির্বাচনী দফতর স্ট্র্যান্ড রোডে  শিপিং  কর্পোরেশন বিল্ডিংয়ে স্থানান্তরিত হওয়া শুরু করে শুক্রবার থেকে । সিইও মনোজ আগারওয়াল বলেন এই বাড়িতে স্থানান্তরিত হওয়াতে  আমাদের স্থানের অভাবে যে কাজকর্ম ব্যাহত হচ্ছিলো তা দূর হবে । তিনি আরো বলেন যে প্রচুর পরিমানে অফিসার এসেছেন কাজের দায়িত্বে তাদের জায়গায় হচ্ছিলো না ওই বাড়িতে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২২ মার্চ )

Updated : 03/22/2026, IST

মেষ - সঞ্চয়ের দিকে নজর দিন    বৃষ - শারীরিক জটিলতা বাড়বে   মিথুন - বাড়তি বিনিয়োগের রাশ টানা দরকার  কর্কট - প্রিয়জনের বিয়ের আলোচনা ভেস্তে যাবে  সিংহ - বিয়ের নতুন অতিথি আগমনের সংবাদ পাবেন  কন্যা - বক্তা হিসাবে সুনাম বৃদ্ধি  তুলা - সন্তানের মন বুঝে চলার চেষ্টা করুন  বৃশ্চিক - বাহন ক্রয়ের আগে পরিবারের সাথে আলোচনা করুন  ধনু -বহু ব্যয়ে জেরবার হবেন  মকর - ক্রোধ ও উত্তেজনা সংযত করুন  কুম্ভ - বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য  মীন - কোনো অর্থ বিনিয়োগ করা উচিত হবে না  ...
Sampadak

গোল নষ্ট করে মোহনবাগান হেরে গেলো মুম্বাইয়ের কাছে

Updated : 03/21/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঘরের মাঠে আই এস এল লীগের খেলা তে মুম্বাই সিটির কাছে এক শুন্য গোলে হেরে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে নেমে এলো মোহনবাগান । তার আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করেছিল তারা । কামিংস ও দিমিত্রি জুটির গোল নষ্টের প্রদর্শনী দেখলো যুবভারতীর দর্শকেরা ।বল পসেশন ৭৫% থাকলেও জনি কাউকোর পাশ থেকে নৌফলের গোলে মোহনবাগান হেরে গেলো ১-০ গোলে ।জেমি ম্যাকলারেন কে চোখেই পড়লো না । ২৬ মিনিটে মুম্বাই এফসি প্রথম ও জয়সূচক গোল টি করেন ।   ...
Sampadak

পশ্চিমবঙ্গে একাধিক সভা করবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

Updated : 03/21/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে দুই দফা তে প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বঙ্গ বিজেপি । দুই দফা তে ভোটের দিনক্ষণ স্থির হয়ে গেছে ।দিল্লির নেতারা হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় । তারা বঙ্গে প্রচারে আসবেন তো বটেই । সূত্র মারফত জানা যাচ্ছে এই বারের প্রচারের ধরণ আলাদা হবে । বঙ্গবাসি এই বারে ভোটের মহারণ দেখার জন্য প্রস্তুত হচ্ছে ।   ...
Sampadak

আজ রেড রোডে নামাজ পাঠ হবে খুশির ঈদে

Updated : 03/21/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বাংলা তথা দেশ জুড়ে  খুশির ঈদের উৎসব ।আজ সকাল থেকেই সেই সৌভ্রাতৃত্বের ছবি ধরা পড়লো । শুক্রবার ই রাজ্যবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী । পবিত্র  ইদ  উপলক্ষে  মমতা ও অভিষেক ব্যানার্জি  শুভেচ্ছা জানিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ কে । ঈদের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ সংশ্লিষ্ট এলাকাতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ।   ...
Sampadak

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সোমবার

Updated : 03/21/2026, IST

 নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তথ্য গ্রাহ্য অসঙ্গতি  ( এল ডির ) নিস্পত্তির পরে অতিরিক্ত তালিকা সোমবার প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে  নির্বাচন কমিশন । এর পর প্রতি সপ্তাহে নিয়মিত তা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে । অযোগ্য বলে চিন্নিত ভোটার দের আবেদন  নিস্পত্তির জন্য ট্রাইব্যুনাল শুক্রবার রাতে গঠিত হয়েছে । ২৩ টি জেলার জন্য ১৯ টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ,কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সহ একেক টি জেলার জন্য একেক টি বিচারপতি দায়িত্বে রয়েছে। আরো ১৯২০ কোম্পানি  আধা সামরিক বাহিনী রাজ্যে আসছে ।   ...
Sampadak

আর জি করের লিফ্টে আটকে তরুনের মৃত্যু

Updated : 03/21/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ১৯ শে মার্চ অরূপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ও ছেলে কে নিয়ে আর জি করের এমার্জেন্সি তে গিয়েছিলেন ,ছেলের চিকিৎসার জন্য । সেই দিন ছিল তার ৪০ তম  জন্মদিন । কিন্তু লিফটের গোলমালের জন্য অরূপ  তার স্ত্রী ও পুত্র বেসমেন্টে আছড়ে পরেন ।  তার ছেলে আরুষের হাত ভেঙে যাওয়াতে তারা ট্রমা সেন্টারের গিয়েছিলেন চিকিৎসা করাতে ,লিফ্টটা  তাদের নিয়ে যখন উপর নিচ করেন তারা ভয় পেয়ে যান, অরূপের স্ত্রী ও পুত্র কোনো ক্রমে বেচে গেলেও তিনি আর বাঁচতে পারেননি । তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২০ মার্চ )

Updated : 03/20/2026, IST

মেষ -  ঈর্ষাকাতর ব্যক্তিদের থেকে সাবধান  বৃষ -বকেয়া অর্থ ফেরত পেতে পারেন  মিথুন - পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে  কর্কট -বন্ধুর বিশ্বাস ঘাতকতা তে বড় ক্ষতির আশঙ্কা  সিংহ -কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসবে  কন্যা -উঁচু স্থান থেকে পরে দেহে বড় আঘাত  তুলা - গুণী ও স্বজ্জনব্যক্তিদের সান্নিধ্যে আসবেন  বৃশ্চিক -গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি  ধনু -সম্পত্তি কেনার আগে পরামর্শ নিন  মকর -অনৈতিক কর্মে ফেঁসে যেতে পারেন  কুম্ভ - সংসারের দিক থেকে সুখী হলেও স্বভাবটি আপনাকে পাল্টাতে হবে  মীন -পৈতৃক ব্যবসা তে বাড়তি বিনিয়োগে লাভ হবে না  ...
Sampadak

আজকের রাশিফল ( ২১ মার্চ )

Updated : 03/21/2026, IST

মেষ - প্রিয়জনের সাথে মনমালিন্য  বৃষ - সুপ্ত বাসনা মনের মধ্যে রেখে দিতে হবে  মিথুন -সাংসারিক শান্তি বজায় রাখুন  কর্কট -আত্মীয় স্বজনের সাথে মনো মালিন্যে মানসিক ক্লেশ  সিংহ - রক্ষণশীল মনোভাবের জন্য পারিবারিক অশান্তি  কন্যা -বাতজ বেদনার প্রকপ বৃদ্ধি  তুলা -শুভ লাভ ত্বরান্বিত হবে  বৃশ্চিক -শত্রুর রা আপোষ রফার চেষ্টা করবে  ধনু -ঋণ শোধের পরিকল্পনা ভেস্তে যেতে পারে  মকর -হটকারী সিদ্ধান্তে কর্মস্থলে পরিকল্পনা ভন্দুল হওয়ার জোগাড়  কুম্ভ -স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের জন্য কাজ কর্ম ব্যাহত হতে পারে  মীন -আটকে থাকা কাজ অবশেষে উৎরে যেতে পারে  ...
Sampadak

৯০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইন্টার মায়ামির হয়ে বুধবার রাত্রে ন্যাশনাল এফসির বিরুদ্ধে কনকাকাফ  চ্যাম্পিয়ন কাপের শেষ ১৬ তে ফুটবল জীবনের ৯০০ তম গোল টি করেন মেসি । ৭ মিনিটের মাথায় বক্সের ভিতরে জীবনের ১১৪২ তম ৯০০ টম গোল টি করেন মেসি । ম্যাচ ১-১ ড্র হওয়া তে মেসিদের বিদায় নিতে হয় ওই টুর্নামেন্ট থেকে ।   ...
Sampadak

রাজীব কুমারের পাল্টা রাজেশ কুমার

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল বিজেপি যে তালিকা প্রকাশ করে তাতে সব থেকে বড় চমক ছিল জগৎদল  আসন থেকে তারা প্রার্থী করেছেন প্রাক্তন আইপি এস রাজেশ কুমার কে । সাংবাদিক রা মনে করছেন প্রাক্তন ডিজি  রাজীব কুমার কে তৃণমূল রাজ্য সভাতে পাঠানোর যোগ্য জবাব দিতে পেরেছে বিজেপি প্রাক্তন আইপিএস রাজেশ কুমার কে প্রার্থী করে জগৎদল  কেন্দ্রে । তবে ১১২ টি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাতে পানিহাটি কেন্দ্র টি নেই ।   ...
Sampadak

আবারো দাম বাড়লো বাড়ছে অটো এল পি জির

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সপ্তাহে অটো এলপিজির দাম বেড়েছিল লিটার পিছু ৫ টাকা । আজ থেকে সেটি বাড়লো আরো ৮ টাকা । মাত্র নয় দিনের তফাতে কলকাতা তে অটো চালানো জ্বালানির দাম মোট ১৩ টাকা বেড়ে যাওয়াতে চিন্তায় পড়েছেন যাত্রী এবং চালক সবাই । শহরের বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়বে বলে শঙ্কায় যাত্রীরা । অটো চালক দের বক্তব্য জ্বালানি খরচ বেড়ে যাওয়াতে গাড়ি রাস্তায় নামানোই মুশকিল । এলপিজি পেতে তারা নাকাল হচ্ছেন তাই তাদের ট্রিপ কমে যাচ্ছে ।   ...
Sampadak

বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির  পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনের দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে । সেইখানে সব থেকে বড় চমক পানিহাটি কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার অভয়ার মা । তিনি প্রার্থী হতেই এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে । নাম ঘোষণার আগে তিনি সাংবাদিক দের বলেন , বিজেপি নেতৃত্বের সাথে কথা হয়ে গেছে দেখা যাক কি হয় । গতকাল  সাংবাদিক দের তিনি বলেন আমার মেয়ের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কেন প্রকাশ্যে আসতে পারবো  না ।   ...
Sampadak

যৌথ উদ্যোগে কলকাতা তে চালু হতে চলেছে বেবি ক্রিকেট লীগ

Updated : 03/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  প্রয়াত জগমোহন ডালমিয়ার হাতে তৈরি ন্যাশনাল ক্রিকেট ক্লাব এবং মেইনল্যান্ড  সম্বরণ ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হতে চলেছে বেবি লীগ । ৮-১০ বছরের খুদে ক্রিকেটার দের  নিয়ে  ২৪ দলের এই প্রতিযোগিতা হবে । প্রত্যেক দল  খেলবে ১০ ওভার করে ফাইনাল ২৫ সে মার্চ ।    ...
Sampadak

অশোক লাহিড়ী কে নিয়ে জল্পনা নানা মহলে

Updated : 03/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  বিজেপির বালুঘাটের এম  এল  এ  ও সংকল্প পত্র তৈরির অন্যতম  কান্ডারি  ডক্টর অশোক লাহিড়ী কে এই বার  নির্বাচনের জন্য বেছে নেয়নি বিজেপি সেখানে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায় কে । জানা যাচ্ছে পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করে আসা ডক্টর লাহিড়ী কে পাঁচ বছর আগে পরিকল্পনা করেই দাঁড় করানো  হয়েছিল এবং তিনি জিতেছেন । জানা যাচ্ছে অশোক লাহিড়ী ও অন্য কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে ইচ্ছুক নন । এই অবস্থা তে বিজেপির অন্দরে তাকে নিয়ে কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় নেতৃত্ব সেই নিয়ে জল্পনা চলছে ।   ...
Sampadak

সুপ্রিম কোর্ট রাজ্যের হলফনামা চাইলো জয়ন্ত সিংহের মামলা তে

Updated : 03/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সুপ্রিম কোর্ট বরানগর অঞ্চলের প্রোমোটার ও বেতাজ বাদশাহ জয়ন্ত সিংহের মামলা তে রাজ্যের নিষ্ক্রিয়তা  নিয়ে প্রশ্ন করেছে । কেন হাইকোর্টের জামিনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি । নির্বাচনের আগে রাজ্য অপরাধী দের  ছেড়ে রেখেছে কিনা সেই প্রশ্ন ও ওঠে । কেন রাজ্য পদক্ষেপ গ্রহণ করেনি তা হলফনামা দিয়ে তাদের জানাতে বলেছে সুপ্রিম কোর্ট ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------