বাছাই খবর

Sampadak

ক্যাচ ফস্কানোর মাসুল দিলো গুজরাট

Updated : 05/31/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের এলিমিনেটোরের খেলা তে ,প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করে তোলে ৫ উইকেটে ২২৮ রান । ৫০ বলে ৮১ রান করে রোহিত শর্মা ম্যান অফ  দি ম্যাচ হন । গুজরাট টাইটান্স ৬ উইকেটে ২০৮ রান করে, ২০ রানে জয়ী হয়  মুম্বাই  ইন্ডিয়ান্স । খুব ভালো বল করেন জাসপ্রিত বুমরাহ ও অন্যান্যরা ।   ...
Sampadak

কুকথা বলার জন্য ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল

Updated : 05/31/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বীরভূমের বাঘ বলে পরিচিত তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ,গত পরশু রাতে বোলপুর থানার ওসি কে অকথ্য কুকথ্য ভাষা তে গালিগালাজ দিয়েছিলো ।তার সেই অডিও টি ভাইরাল হয় । তার পরে দলের নির্দেশে তাকে লিখিত ক্ষমা চাইতে  হলো পুলিশ কে হুমকি ও গালিগালাজ দেওয়ার  জন্য । তার বিরুদ্ধে এফ আই  আর করেছে বোলপুর থানার পুলিশ , আজ শুক্রবার তাকে থানা তে যাওয়ার নোটিশ দেওয়া  হয়েছে ,কমানো হয়েছে তার নিরাপত্তা বিরোধী রা সরব হয়েছে তাকে গ্রেপ্তার করার দাবিতে ।   ...
Sampadak

উদ্বোধন হলো সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের

Updated : 05/30/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আলিপুর দুয়ারে  ১০১০ কোটি টাকার সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গতকাল এক জনসভা থেকে তিনি বলেন ২০১৪ শালের  আগে দেশের ৬৬ টি জেলা তে সিটি গ্যাসের সুবিধা ছিল । তা এখন বেড়ে গেছে তিনি বলেন আমাদের এনডিএ  সরকার দেশের সর্বত্র গ্যাস নেটওয়ার্ক গড়ে তুলেছে ।কোচ বিহার ও আলিপুরদুয়ার জেলা তে এই প্রকল্প চালু হলে ২.৫লক্ষ্য  মানুষ সুবিধা পাবেন,পাশাপাশি একটি সিএনজি  স্টেশনের উদ্বোধন কর হলো ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৩১ মে )

Updated : 05/31/2025, IST

মেষ -সুপ্ত বাসনা গোপন রাখুন  বৃষ - ব্যয় বৃদ্ধি হলে আয়ের যোগান থাকা তে মিটে  যাবে  মিথুন - শত্রুর জাল কেটে পাল্টা মার  কর্কট -গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে আপাতত চিন্তা নষ্ট  সিংহ - অধিক পরিশ্রমে হাল ছেড়ে দিলে ঠিক হবে না  কন্যা -নিজের ভুলে সব অর্থ নষ্ট হতে পারে  তুলা -ঋণ  করে কাউকে খুশি করা উচিত নয়  বৃশ্চিক -যতটুকু দায়িত্ব নেবেন পালন করবেন  ধনু -আর্থিক সমস্যা দেখা দেবে  মকর -সৎ  সাহস খারাপ সময়ের রক্ষা কবচ হবে  কুম্ভ -কর্মস্থান পরিবর্তন দুশ্চিন্তা কাটাবে  মীন -নামি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আনবে  ...
Sampadak

পাঞ্জাব কে বিদ্ধস্ত করে ফাইনালে উঠলো আরসিবি

Updated : 05/30/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের নক আউট পর্যায়ের খেলাতে আরসিবি হারালো পাঞ্জাব কে ৮ উইকেটে ।পাঞ্জাব প্রথমে ব্যাট করে ১৪.১ ওভারে তোলে  ১০১ রান । আর সিবির  সুরজ  শর্মা  ১৭ রানে তিন উইকেট  নিয়ে ম্যান অফ  দি ম্যাচ হন । জবাবে আর সিবি ১০ ওভারে ২ উইকেটে ১০৬ রান তোলে । তাদের হয়ে সল্ট ২৭ বলে ৫৬ রান করে নট  আউট থাকেন ।   ...
Sampadak

দুর্যোগ সামলাতে নিউটাউন প্রস্তুত হচ্ছে

Updated : 05/30/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সামান্য বৃষ্টিতে হলদিরাম  ও চিনার পার্ক এলাকা  জলে ডুবে যাচ্ছে । ওই খানে  একাধিক সরকারি সংস্থার তথ্যাবধান থাকা সত্ত্বেও চিন্তায় জলমগ্ন হওয়াতে চিন্তিত বিধাননগর পুরসভা এবং এন কে ডি  এ । ওই এলাকা তে রয়েছে বিমানবন্দরে যাওয়ার  রাস্তা ইএম বাইপাশ  ও ভিআইপি রোড  থাকা তে বিমান বন্দর যাওয়া যাত্রীদের বিপর্যয়ের মুখে পড়তে হয় । দুটি কর্তৃপক্ষ জানিয়েছেন জল  নামানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা তারা করে রেখেছেন ।   ...
Sampadak

স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে

Updated : 05/30/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত বৃহস্পতিবার রাতে  কমিশন যে নতুন বিধি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে নবম ও দ্বাদশের নিয়োগের পরীক্ষাতে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকছে ।আদালতের নির্দেশ অনুযায়ী  যারা অবৈধ তারা পরীক্ষা তে বসতে পারবে না । মেধা তালিকা|ওয়েবসাইটে  প্রকাশিত হবে ।যাদের বয়েস ২১-৪০ তারা আবেদন করতে পারবেন ।২০১৬ প্যানেল অনুযায়ী যারা অযোগ্য নন তাদের ক্ষেত্রে বয়েসে ছাড়  পাওয়া যাবে ।    ...
Sampadak

আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা

Updated : 05/30/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সিকিমের আবহাওয়া খারাপ থাকা তে তার নির্ধারিত কর্মসূচি বাতিল করে কিছু সময়ের আগেই তিনি আলিপুরদুয়ার সার্কিট  হাউসে পৌঁছে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন । তার পরে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করেন । বঙ্গবিজেপি নেতাদের উপস্থিতি তে প্যারেড গ্রাউন্ডের বিশাল জনসভা থেকে তিনি চাচাছোলা  ভাষা তে তিনি পশ্চিমবঙ্গ সরকার কে আক্রমণ করে মালদা ও মুর্শিদাবাদে যে নির্মমতা হয়েছে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্য সরকার কে তীব্র আক্রমণ করেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৩০ শে মে )

Updated : 05/30/2025, IST

মেষ - বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন  বৃষ -আপাতত ভাবে ব্যবসায়ে কোনো অর্থনৈতিক ঝুঁকি নেবেন না  মিথুন -কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও বদলি সম্ভাবনা  কর্কট -বিচ্চক্ষন ব্যক্তির সহায়তা পাবেন  সিংহ -কর্মস্থলে অন্যমনস্কতার জন্য খেসারত দিতে হবে  কন্যা -মূল্যবান দ্রব্যাদি হারানোর আশঙ্কা আছে  তুলা -মধুর ব্যবহার সকলের মন  কে জয় করবে  বৃশ্চিক -বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি তে কষ্ট  ধনু -পূজা পাঠে  মানসিক শান্তি  মকর -অতিরিক্ত পরিশ্রম ও উত্তেজনা তে শরীর ও মনে অবসন্ন ভাব  কুম্ভ -আয় বৃদ্ধির সুবাদে সঞ্চয়ের নতুন পরিকল্পনা  মীন -কর্মক্ষেত্রে কর্তা ব্যক্তির নির্দেশ ভালো নাও লাগতে পারে  ...
Sampadak

করণ জোহরের ছবিতে জুটি বাঁধছে টাইগার জাহ্নবী

Updated : 05/29/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউডে র গুঞ্জন রাজ্ মেহতার পরিচালনা তে ও করণ জোহরের প্রযোজনা তে দক্ষিণী ছবির ডেডলির  গল্প কে কেন্দ্র করে ,তৈরি  হচ্ছে ছবি লাগ্ যা গলে । তাতে মুখ্য ভূমিকা তে থাকবেন টাইগার শ্রফ এবং জাহ্নবী  কাপুর ।মূলত প্রতিশোধের গল্প নিয়েই এই ছবি সঙ্গে রয়েছে ,ভালোবাসার গল্প ।বরুন  ধবন  কথা ছিল এই ছবিতে নায়কের ভূমিকা তে অভিনয় করবেন কিন্তু তিনি ব্যস্ত থাকা তে টাইগার শ্রফ কে নায়কের ভূমিকা তে নেওয়া  হয়েছে । ...
Sampadak

আই পিএলে আজকে মুল্ল্যানপুরের মাঠে মুখোমুখি হবে পাঞ্জাব ও আরসিবি

Updated : 05/29/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ আইপি এলে মুল্ল্যানপুরের  মাঠে আরসিবি বনাম পাঞ্জাবের কিংসের মধ্যে যে জিতবে সেই ফাইনালে  যাওয়ার টিকিট পাবে ।উল্লেখ্য পাঞ্জাব শেষ বার ফাইনালে গিয়েচিলো ২০১৪ সালে  আর আরসিবি ২০১৬ সালে । এই দুই দলের কেউ এখন অব্দি আইপি এল জিততে পারেনি । এই ম্যাচের পরাজিত দল টি  আরো একটি সুযোগ পাবে  ফাইনালে খেলার । এই খেলার আজকের মুখ্যআকর্ষণ গত  খেলার ফিনিশার জিতেশ শর্মা ।যিনি ৩৩ বলে বিধ্বংশী  ৮৫ রান  করেছিলেন ।   ...
Sampadak

দুর্যোগের চাপে দক্ষিণ বঙ্গ সহ বিভিন্ন জেলা

Updated : 05/29/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে দানা বাঁধতে  চলেছে গভীর নিম্নচাপ । তার জেরে আজকে  বৃহস্পতিবার কলকাতা সহ  দক্ষিণ বঙ্গের জেলা তে ভারী থেকে অতি  ভারী বৃষ্টিপাত হতে পারে । দক্ষিণ বঙ্গের তরাইয়ের  জেলাগুলিতে অতি  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের দুর্যোগ কমলেও উত্তর বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে ,এতে ক্ষতি হবে চাষাবাদের ।বজ্রপাত সম্পর্কে সাধারণ কে সাবধান করেছে ।   ...
Sampadak

আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা

Updated : 05/29/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাকিস্তানের  বিরুদ্ধে  ভারতের অপারেশন সিঁদুরের পরে দেশ জুড়ে যখন জাতীয়তাবাদের হাওয়া বইছে  ঠিক সেই সময় আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা করবেন । তবে সরকারি ভাবে তিনি পড়শী রাজ্যে সিকিমের ৫০ বছর ভারত  ভুক্তির অনুষ্ঠানে  যোগ দিতে আসছেন । আলিপুরদুয়ার থেকে রাজনৈতিক সভা করতে যাবেন বিহারে ।রাজনৈতিক শিবিরের একাংশ মনে  করছেন কেন্দ্রীয় সরকারের সাফল্যের পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষা  নিয়ে ব্যাপক দুর্নীতি নিয়ে দুই চার কথা তিনি বলবেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৯ মে )

Updated : 05/29/2025, IST

মেষ - সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান  বৃষ - পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হবে  মিথুন -মৌলিক পরিকল্পনা তে কার্যউদ্ধার  কর্কট -কর্মসূত্রে ভিন রাজ্যে যাওয়ার সুযোগ  সিংহ -ঋণ শোধের পরিকল্পনা হোঁচট খাবে  কন্যা - দুষ্ট ব্যক্তির পরিকল্পনা তে অর্থক্ষতির সম্ভাবনা  তুলা -নবনির্মান নিয়ে ভাইবোনের মধ্যে সবল আলোচনা  বৃশ্চিক - কোনো জিনিস নিয়ে অতিরিক্ত আশা করবেন না  ধনু -বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য  মকর -সব সময় অন্যের চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাবে  কুম্ভ - প্রতিযোগিতা তে অংশ  নিয়ে সাফল্য পাবেন  মীন -শ্রম ও দক্ষতার জেরে কর্ম উন্নতি  ...
Sampadak

কর্মীদের উপর কড়া দাওয়াই নামিয়ে আনলো কেন্দ্র

Updated : 05/28/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে রাষ্ট্রায়াত্ব অথবা  সরকারি সংস্থার কর্মি চাকরি গেলে অবসরকালীন কোনো সুবিধা তিনি পাবেন না বলে জানিয়ে দিলো কেন্দ্র । চাকরি যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ঠ বিষয়টি খতিয়ে দেখবে ।বরখাস্ত কর্মীদের জন্য বিশেষ ভাতা চালু হবে । তবে তিনি  পরবর্তী  কালে ,পেনশন অথবা স্বামী -স্ত্রীর ফ্যামিলি পেনশন পাবেন কিনা সেই বিষয়টি তার ভবিষ্যৎ আচরণের উপর নির্ভর করবে ।   ...
Sampadak

লখনৌ কে হারিয়ে আইপিএলের প্রথম দুয়ে প্রবেশ করলো আরসিবি

Updated : 05/28/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্রথম দুয়ে  ওঠার লড়াইয়ে ,লখনৌ  সুপারজায়ান্ট প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ২২৭ রান । তাদের অধিনায়ক পন্থ ৬১ বলে নট আউট থেকে ১১৮ রান করে । জবাবে আরসিবি  ১৮.৪ ওভারে ৪ উইকেটে তোলে ২৩০ রান ।তাদের অধিনায়ক জিতেশ ৩৩ বলে ৮৫ রান করে নট  আউট থাকে ।কোহলি  ৩০ বলে ৫৪ রান করে ,ম্যাচের সেরা হন জিতেশ শর্মা ।   ...
Sampadak

আগামী তিন দিন রাজ্যে জোর বর্ষণের সম্ভাবনা

Updated : 05/28/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ টি স্থান পরিবর্তন করে  উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে তা আরও শক্তিশালী হবে । তার জেরে আগামী শনিবার অব্দি ,পশ্চিমবঙ্গের বিভিন্ন যেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । উত্তর বঙ্গে কিছু এলাকা তে মারাত্বক বৃষ্টির সম্ভাবনা  আছে । আবহাওয়া দফতর জানিয়েছে আজকের দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা তে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।   ...
Sampadak

আগামী জুন মাসে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সম্ভাবনা

Updated : 05/28/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্র মারফৎ  জানা যাচ্ছে যে আগামী জুন মাসের প্রথম অর্ধে মুখ্যমন্ত্রী দিল্লি  সফরে যেতে পারেন । তবে এখন ই  সেই বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি ।৯ জুন থেকে আরাম্ভ হচ্ছে বিধানসভা অধিবেশন । জুনের দ্বিতীয় হফতা  তে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন,রাজ্যের ১০০ দিনের কাজ আবাস যোজনার মতো  প্রকল্পে নিয়ে তিনি প্রধান মন্ত্রীর সাথে কথা বলতে পারেন ।   ...
Sampadak

পরীক্ষা তে বসুন চাকরি হারা দের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Updated : 05/28/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী চাকরি হারা  শিক্ষক শিক্ষিকাদের কাছে  ৩০ সে মে  সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞাপন বেরোবে । অনলাইন আবেদন শুরু ১৬ জুন শেষ হবে ১৪ জুলাই , পরীক্ষা-স্ক্রুটিনি ইন্টারভিউয়ের পরে প্যানেল প্রকাশ হবে ১৫ নভেম্বর ,কাউন্সিলিং হবে ২০ সে নভেম্বর ।কিন্তু তিনি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা দের  কাছে আবেদন করেন ।শিক্ষক শিক্ষিকারা  বলেন "মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যু পরোয়ানা  তে সই করে দিলেন "।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৮ মে )

Updated : 05/28/2025, IST

মেষ -প্রযুক্তি বিড দের  জন্য সময়টি ভালো  বৃষ - শত্রুর জ্বাল  কেটে বিপদ থেকে উদ্ধার  মিথুন - মন ও বুদ্ধির অস্থিরতা কর্মক্ষেত্রে বাঁধা  হয়ে দাঁড়াবে  কর্কট -প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথা বার্তা শুরু করা যাবে  সিংহ - চোখের সমস্যা তে কষ্ট পাবে  কন্যা -অকারণে বিতর্ক এড়িয়ে চলুন  তুলা -পিতা  মাতার কাছ থেকে গঞ্জনা শুনতে হবে  বৃশ্চিক - অভিনয় জগৎে  প্রবেশের সুযোগ আসবে  ধনু -শ্রম  ও দক্ষতার স্বীকৃতি পাবেন  মকর -অতিরিক্ত পরিশ্রম করলেও উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন  কুম্ভ -অপপ্রচার রুখতে বাড়তি সাবধানতা নেবেন  মীন -সংস্থা পরিবর্তনের চেষ্টা সফল হবে  ...

ফিডব্যাক

যোগাযোগ

------