বাছাই খবর

Sampadak

বর্ষ শেষের রাত ছিল শীতলতম

Updated : 01/01/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বছরের শেষ রাত্রি কলকাতা তে ছিল শীতলতম রাত । তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি  বৃহস্পতিবার ভোরের  দিকে যা বেড়ে  হয়  ১১.৬। গত ১৮ বছরের ১লা জানুয়ারী এত পারদ পতন কখনো হয়নি কলকাতা তে । ২০০৮ সালে বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২ -৩ দিন রাতের সর্ব নিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে । তার পরের চারদিন  ও তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই ।   ...
Sampadak

পুলিশ কর্মীদের ভোটের তথ্য চাইলো কমিশন

Updated : 01/01/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন কলকাতা  পুলিশের সিভিক ভলান্টিয়ার থেকে সহকারী নগরপাল  সকল কেই মুচলেখার  আকারে জানাতে বলেছে যে ,তাদের একাধিক ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা তে নাম নেই । সাথে সাথে পুলিশ কর্মীরা কোন বিধানসভা কেন্দ্রের ভোটার তার পার্ট এবং সিরিয়াল নাম্বার কত  তা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে । ব্যাপারটি কে রাজনৈতিক মহল চাঞ্চল্যকর বলে মনে করছে ।    ...
Sampadak

নৈহাটী পুরসভা তে পেনশনের দাবি তে বিক্ষোভ

Updated : 01/01/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নৈহাটি পুরসভার ৩২০ জন অবসর প্রাপ্ত্য কর্মি চারমাস ধরে পেনশন পাচ্ছেন  না বলে বিক্ষোভ দেখান  পুরসভার সামনে । তারা  অবিলম্বে তাদের বকেয়া প্রাপ্য মেটানোর দাবি তোলেন । তার পর বিক্ষোভ-কারী রা নৈহাটির বিধায়ক সনৎ দে দ্বারস্থ হলে তিনি আশা দেন তাদের দাবি মেটানোর ।পুরকর্মি দেবাশীষ সমাদ্দার বলেন পেনশনের আশা তে বহুবার বহু টেবিলে ঘুরেছি ।পুর প্রধান  অশোক চট্টোপাধ্যায় বলেন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পেনশন মেটানোর ।   ...
Sampadak

ব্রাজিলের বিশ্বকাপার গুরুতর অসুস্থ্য

Updated : 01/01/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ব্রাজিলের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রবার্টো কার্লোসের হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছে । ব্রাজিলেই পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছিলেন তিনি । জানা যাচ্ছে পায়ের সমস্যার চিকিৎসা করাতে গিয়ে তার হৃদযন্ত্রের গোলমাল ধরা পরে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২ রা জানুয়ারী )

Updated : 01/02/2026, IST

মেষ - কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাব বেন  বৃষ - বাবা মায়ের সাথে সংসার নিয়ে আলাপ আলোচনা করুন  মিথুন -সংসারে সন্তানের  আচার আচরণে অশান্তি বাড়বে  কর্কট -গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে সফল হবেন  সিংহ -ন্যায্য পাওনা পেতে দেরি হবে  কন্যা -স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব  তুলা -সঞ্চয় বৃদ্ধিতে বাধা  বৃশ্চিক -গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক ঋণ মঞ্জুর হবে  ধনু -নিকট আত্মীয়ের আগমন কে ঘিরে সংসারে অশান্তি বাড়বে  মকর -কর্মস্থলের  গভীর সমস্যা মিটিয়ে কর্তৃপক্ষর  সুনজরে পড়বেন  কুম্ভ -দংশক প্রাণী থেকে সাবধান  মীন -বিড়ম্বনার মুখে পরার আশঙ্কা আছে  ...
Sampadak

আজকের রাশিফল ( ১ লা জানুয়ারী )

Updated : 01/01/2026, IST

মেষ - সন্তানের বিয়ের প্রাথমিক কথা বার্তা শুরু হবে  বৃষ -পুরোনো কোনো সমস্যার সমাধান হয়ে যাবে  মিথুন -শত্রুর ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারবেন  কর্কট -নিকট জনের বাগড়া তে হওয়া কাজ ভেস্তে যাবে  সিংহ - অন্যমনস্কতার দাম দিতে হবে  কন্যা -আত্মবিশ্বাসের সাথে শত্রুর মোকাবিলা করে বেরিয়ে আসবেন  তুলা -সঠিক সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান  বৃশ্চিক- সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা আপাতত স্থগিত থাক ধনু -শত্রুর সঙ্গে সন্মান জনক শর্তে সন্ধি  মকর -সম্পত্তি নিয়ে বিবাদ অব্যাহত থাকবে  কুম্ভ - কাউকে কিছু দিলে ফেরত পাওয়া কঠিন  মীন -প্রয়োজনের বেশি খরচ করবেন না  ...
Sampadak

আজ নবী মুম্বাইয়ে চালু হলো আন্তর্জাতিক বিমানবন্দর

Updated : 12/25/2025, IST

 নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ বড়দিনে উদ্বোধন হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় জেলার উলওয়ে এলাকার  তৈরি হওয়া নবী মুম্বাই  আন্তর্জাতিক বিমানবন্দর ।আজ বৃহস্পতিবার ওই বিমানবন্দরে নামছে আন্তর্জাতিক বানিজ্যিক উড়ান ।লন্ডন,নিউইয়র্ক এবং দুবাইয়ে  দুটি করে  বিমানবন্দর আছে ।তাদের সঙ্গে এক আসনে বসে পড়লো ভারতের বানিজ্যিক নগরী মুম্বাই ।   ...
Sampadak

বিজয় হাজারে ট্রফিতে জয় পেলো বাংলা

Updated : 12/25/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজয় হাজারে ট্রফি তে বিদর্ভ ব্যাট করে তোলে ৫ উইকেটে ৩৮২। তার মধ্যে বিদর্ভের দ্রুব একাই  করে ১৩৬ রান ।মোহাম্মদ সামি দুই উইকেটে তোলেন ৬৫ রানের বিনিময়ে ।জবাবে বাংলা ৭ উইকেটে তোলে ৩৩০ রান । ৩ উইকেটে জয়ী হয় বাংলা ।ভারতের হয়ে শাহবাজ ও ঈশ্বরণ যথাক্রমে ৭১ রান করে ।ম্যান অফ দি ম্যাচ হন শাহবাজ ।   ...
Sampadak

চা শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

Updated : 12/25/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ভারতীয় চা পর্ষদ বিদেশের বাজারে ভারতের চা কে জনপ্রিয় করে তুলতে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারী তে যথাক্রমে  চা নিয়ে দুবাই ও জার্মানিতে চা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে চলেছে ।সেইখানে যাতে ভারতের চা শিল্পের লোকেরা অংশগ্রহণ করতে পারে সেই জন্য গত বুধবার চা রফতানি কারী ,ছোট -মাঝারি শিল্প ,ছোট চা চাষী ,স্টার্ট-আপ, বড় শিল্প সংস্থাগুলি থেকে আবেদন পত্র চেয়েছে চা পর্ষদ ।   ...
Sampadak

তারেক আনোয়ার আজকে বাংলাদেশ এলেন

Updated : 12/25/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজকে বিএনপি নেতা তারেক আনোয়ার প্রায় ১৭ বছর পর বাংলাদেশে এলেন । তিনি নামেন ঢাকা বিমানবন্দরে ।তাকে স্বাগত জানাতে  প্রায় লক্ষাধিক বিএনপি নেতা ও কর্মীরা বিমানবন্দরে যান ও তার নামে জয়োধ্বনি দেন । তিনি তার মা  খালেদা জিয়ার দেখা করেছেন । আগামী ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে ভোট ।নয়াদিল্লির কূটনৈতিক মহল মনে করে ,বিএনপি ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্কে উন্নতি হতে পারে ।   ...
Sampadak

নির্বাচন কমিশনের শুনানি শুরু শনিবার থেকে

Updated : 12/25/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী শনিবার থেকে নবনিযুক্ত মাইক্রো অবসার্ভার  দের কাজ শুরু হবে । গতকাল সিই ও মনোজ আগরওয়াল ও বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন গত বুধবার প্রায় ৪৫০০ অবসার্ভারের প্রশিক্ষণ পর্ব গোটা দিন ধরে হয়ে গেছে ।এই দিন জানা গিয়েছে প্রায় ৫০ জন মাইক্রোবসার্ভার তাদের দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার আবেদন করেছেন তাদের বিকল্প চাওয়া হয়েছে বলে কমিশন আবেদন জানান ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৫ ডিসেম্বর )

Updated : 12/25/2025, IST

মেষ - চলাফেরা তে অসুবিধা  বৃষ - পুরোনো বন্ধুর সাথে হটাৎ দেখা হবে  মিথুন - দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকুন  কর্কট - সন্তানের উপর নজর রাখুন  সিংহ -স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না  কন্যা - মানসিক অস্থিরতা বাড়তে পারে  তুলা - সংসারে অশান্তি ও শুভেচ্ছা বাড়তে পারে  বৃশ্চিক -বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি  ধনু -চোখের সমস্যা ভোগাবে  মকর - ব্যবসায়িক সূত্রে ভিন রাজ্যে যেতে হবে  কুম্ভ -দক্ষতার স্বীকৃতি পাবেন  মীন -গুপ্ত শত্রু থেকে সাবধান  ...
Sampadak

মেট্রোর উড়াল পথ তৈরির,সময় সীমা বেঁধে দিলো কোর্ট

Updated : 12/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত্য প্রধান বিচারপতি  সুজয় পালের ডিভিশন বেঞ্চ,নির্দেশ দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ কে ,আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেলেঘাটা ও গৌর কিশোর ঘোষের মধ্য বর্তী অংশে  তিনটি স্তম্ভের কাজ সম্পূর্ণ করতে হবে । তার জন্য যেই সব দিন চিংড়িঘাটা তে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে সেই তারিখ গুলো আগামী ৬ জানুয়ারির মধ্যে মেট্রো কর্তৃপক্ষ এবং নির্মাণ সংস্থা কে জানাবে রাজ্য । ...
Sampadak

বিজয় হাজারে ট্রফি তে বাংলার হয়ে খেলবেন সামি

Updated : 12/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজকোটের  মাঠে বিধরভের বিরুদ্ধে খেলবেন মোহাম্মদ সামি সহ আকাশ দ্বীপ ও মুকেশ কুমার সহ এই ত্রয়ী পেসার ।বাংলার কোচ বলেন ব্যাটিং নিয়ে আমাদের বড় চিন্তা ।বাটার রাই আমাদের ভরসা । তিনি বলেন আমাদের দলে ১০ জন ভালো ব্যাট করতে পারে ।এখন দেখা যাক কি হয় ।   ...
Sampadak

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

Updated : 12/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নেইমার ডা সিলভার বা পায়ে  অস্ত্রপচার হলো । প্রশ্ন উঠেছে তিনি কি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন । বর্তমানে ১২৮ টি ম্যাচে ৭৯ টি গোল করে ব্রাজিলের সর্বোচ্ছ গোল দাতা নেইমার । ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি ,জানিয়েছেন ১০০% ফিট হলেই তিনি দেশের জার্সি তে খেলার সুযোগ পাবেন ।   ...
Sampadak

এস আই প্রক্রিয়া তে বাদ পড়েছিল প্রাথমিক ভাবে ৫৯ লক্ষ্য

Updated : 12/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তার পরেও ১ কোটি ১৩৮ লক্ষ্য লোক কে ডাকা হবে প্রয়োজনীয় নথি যাচাইয়ের জন্য।বিহারে এস আই আরের  পরে ১৮-১৯ বছর বয়েসী ভোটার যোগ হয়েছিল ১৪ লক্ষ্য ১ হাজার ১৫০ জন । শাসক ও বিরোধী দুই শিবির উঠে পরে লেগেছে  ফর্ম ৬ পূরণ  করে নতুন ভোটার দের নাম তোলা তে ।   ...
Sampadak

সামশেরগঞ্জের ঘটনা তে ১৩ জনের যাবৎজীবন

Updated : 12/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংশোধিত ওয়াক অফ  আইন নিয়ে গোলমালে  খুন হয়েছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাশ ও তার ছেলে চন্দন দাশ । গতকালের জঙ্গিপুরের জেলা ও দায়রা আদালত ১৩ জন কে দোষী কে যাবৎ জীবন কারাদণ্ডের আদেশ দিলো ।সরকারি আইন জিবি জানান  বিচারপতি নিহতের পরিবার কে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে । এই বার নবীন ভোটার কে টানতে সব দল আগ্রহী ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৪ ডিসেম্বর )

Updated : 12/24/2025, IST

মেষ -বৃত্তগত প্রশিক্ষণে সাফল্য  বৃষ -বহুমুখী প্রতিভার বিকাশ  মিথুন -সন্তানের কোনো কথায় আঘাত লাগতে পারে  কর্কট -মানসিক উদ্বেগের অবসান  সিংহ -কুচুটে সহকর্মি হইতে সাবধান  কন্যা -কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি  তুলা -ভুল সিদ্ধান্ত নিলে বিপাকে পড়বে  বৃশ্চিক -শারীরিক সমস্যা অল্প বিস্তর ভোগাবে  ধনু -কর্মে সাফল্য  মকর -তুচ্ছ বিষয় নচেৎ বিপদ  কুম্ভ -অপ্রিয় সত্য কথা না বলাই ভালো  মীন - প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন  ...
Sampadak

রোহিত শর্মা যে দিন অবসরের কথা ভেবেছিলেন

Updated : 12/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোহিত শর্মা পরের ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন কিনা ,এই প্রশ্ন যখন খেলোয়াড় জগৎ য়ে উঠতে চলেছে তখন একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো ।২০২৩ বিশ্বকাপের পরে রোহিত ঠিক করেছিলেন তিনি খেলা থেকে অবসর নেবেন ।এর পরে তিনি নিজেকে বোঝান আবার জেগে উঠতে হবে এবং খেলতে হবে এর পর ত টি বিশ্বকাপ যেতে ভারত । এর পরে রোহিতের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জেতা ।   ...
Sampadak

দূরপাল্লা তে রেল ভাড়া বাড়বে

Updated : 12/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৬ সে ডিসেম্বর থেকে রেলে দূরপাল্লার ভাড়া বাড়ছে। তবে ২১৫ কিমি পর্যন্ত দূরত্বে ভাড়া তে কোনো রেল ভাড়া বাড়ছে না। তার পর থেকে প্রতি কিমি তে এক পয়সা করে ভাড়া বাড়ছে । মেল্ ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে  বাতানুকূল নয় ,এমন কামড়ার ক্ষেত্রে  কিলোমিটার পিছু ২পয়সা করে ভাড়া বাড়বে । বাতানুকূল শ্রেণীর ক্ষেত্রেও প্রতি কিমি দূরত্বের ক্ষেত্রে ২পয়সা করে ভাড়া বাড়ছে ।    ...

ফিডব্যাক

যোগাযোগ

------