বাছাই খবর

Sampadak

মেহুল চোকসি কে নোটিশ জারি করা হলো

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গীতাঞ্জলি গেম্স্  য়ের  ভিতরের খবর পাচার করে শেয়ার বাজারের সুবিধা দেওয়ার  অভিযোগে মেহুল চোকসির  বিরুদ্ধে ২.১ কোটি টাকার নোটিশ জারি করা হলো । চোকসি অবশ্য এখন পলাতক ।সেবির তরফে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে  জরিমানা না মেটালে মেহুলের  সম্পত্তি ও ব্যাঙ্ক একাউন্ট বাজেয়াপ্ত করা হবে ।   ...
Sampadak

ইউক্রেনের সঙ্গে কি রাশিয়ার যুদ্ধ বিরতি হবে

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইউএস  প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পুতিনের  দুই ঘন্টা ফোন   আলাপের পরে ,রাশিয়ার সোচি তে স্থানীয় সময় সন্ধ্যাবেলা সাংবাদিক দের  মুখোমুখি হন রাশিয়ান প্রেসিডেন্ট । সাংবাদিক দের  তিনি বলেন ইউক্রেনের  সাথে সংঘাত শেষ করতে প্রস্তুত রাশিয়া । একই সময় ট্রাম্প তার সমাজমাধ্যম truth সোশ্যাল  য়ে  ট্রাম্প লেখেন রাশিয়া এবং ইউক্রেন  যুদ্ধ বিরতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে ।পুরস্কার স্বরূপ  রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বড় মাপের বাণিজ্যিক চুক্তি করবে ।   ...
Sampadak

আই পি এলের প্লে-অফ থেকে ছিটকে গেলো লখনৌ সুপারজায়ান্ট

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্লে অফে প্রথমে ব্যাট করে লখনৌ  সুপারজায়ান্ট করে ২০৫ রান ।তাদের হয়ে সর্বাধিক  রান করেন মার্করাম  ৬১ (৩৮) বলে এবং মার্শ ৬৫ (৩৯) বলে । জবাবে সানরাইজার্স  ১৮.২ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে । অভিষেক শর্মা  ২০ বলে ৫৯ রান করে ম্যান  অফ টি ম্যাচ হন ।   ...
Sampadak

কর্নেল সোফিয়া কুরেশি কে নিয়ে কুমন্তব্যের জন্য সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি করলো

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  কর্নেল   সোফিয়া  কুরেশি   সম্পর্কে  কু মন্তব্যের  জন্য মধ্যে প্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ দুঃখ  প্রকাশ করলেও তা গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট । বিজয়ের মন্তব্য কে জঘন্য আক্ষা দিয়ে শীর্ষ আদালত মধ্য প্রদেশে বিজেপি সরকারের ভূমিকার সমালোচনা  করেছে ।এই মন্তব্যের জন্য একটি বিশেষ দল  গড়ে দিয়েছেন বিচারপতিরা । আগামী ২৮ সে মে শুনানির আগে রিপোর্ট জমা দিতে বলা  হয়েছে ।   ...
Sampadak

পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে মামলা দায়ের করলো আন্দোলনকারী শিক্ষকেরা

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুলিশি অতি  সক্রিয়তার বিরুদ্ধে , বিচারপতি তীর্থঙ্কর  ঘোষের এজলাশে  তার দৃষ্টি আকর্ষণ করেন চাকরি হারা  দুই শিক্ষকের আইনজিবি ময়ূখ মুখার্জি । জানা যাচ্ছে বিচারপতি  মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । জানা যাচ্ছে চলতি হপ্তা তে এই মামলাটি শুনানির সম্ভাবনা আছে ।ওপর দিকে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন ২৫০০ শিক্ষক স্বাক্ষর  করে জানিয়েছেন যে তারা সরকারের সাথে সব ধরণের সহযোগিতা করতে ইচ্ছুক ।   ...
Sampadak

ভারতের বিদেশ সচিব বললেন পরমাণু হুমকি দেয়নি পাকিস্তান

Updated : 05/20/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভারতের বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান ,পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু হুমকি কোনো বার্তা ছিল  না । মিস্ত্রি আরো জানান  পাকিস্তানের বড় মাথাদের সঙ্গে যোগাযোগ ছিল ।সংসদীয় কমিটির তরফে  বার বার বলা হয় ,পহেল গামে  হামলাকারী  জঙ্গিরা কোথায় । এই  নিয়ে কোনো উত্তর দেয়নি বিদেশ সচিব ,তারা বলে এই বিষয়টি স্বরাষ্ট্র  মন্ত্রকের অধীনে । বৈঠকের শেষে সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী  থারুর জানান দেশের নিরাপত্তার স্বার্থে কমিটির সব সদস্য রাই  কমিটির পাশে রয়েছে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২০ মে )

Updated : 05/20/2025, IST

মেষ - সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ চরম আকার ধারণ করবে  বৃষ - অপ্রিয় সত্য কথা না বলাই ভালো  মিথুন -প্রতিদ্বন্দীর কলকাঠিতে চাকরির সম্ভাবনা নষ্ট হবে  কর্কট -স্বজন বিরোধ ও পারিবারিক সমস্যা  সিংহ -ব্যবসা তে বাড়তি বিনিয়োগ না করাই  ভালো  কন্যা -ন্যায্য  পাওনা সময়মত  পেয়ে যাবেন  তুলা -কর্ম দক্ষতা দিয়ে কর্তৃপক্ষের সুনজরে আসবেন  বৃশ্চিক - অর্থনৈতিক কর্মকান্ড নিয়ে পারিবারিক বিবাদ  ধনু - উপহাস ও বিদ্রুপ জুটতে পারে  মকর - নতুন কোনো উদ্যোগ সফল না হওয়াতে হতাশা  বাড়বে  কুম্ভ -আকস্মিক গোলযোগ উদ্যোগ বাড়াবে  মীন -কোনো পরিকল্পনার বাস্তব ফল পেতে দেরি হবে  ...
Sampadak

ই গ্রিন কুকিংয়ে তৈরি হচ্ছে মিড্ ডে মিল

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কৃষ্ণপুরের আদর্শ বিদ্যামন্দির  মিড্  ডে  মিলের রান্না করলো সৌরবিদ্যুতের দ্বারা । এতে সময় এবং খরচ বেচে  গেছে ।আগে তিন দিনে একটি সিলিন্ডার  খরচ হতো ,গড় খরচ হতো  দিনে ৩৫০ টাকা । সৌর বিদ্যুতে রান্না করার জন্য খরচ বেচে  যাচ্ছে ২০০ টাকার ও বেশি ,সময়  ও  লাগছে কম । কৃষপুর আদর্শ বিদ্যালয়ে এই ব্যবস্থা তে ২ ঘন্টা তে ২০০ জনের রান্না করা গেছে । তৈরি  হয়ে গেছে  ভাত ডিম্ ,কাঁচা আম  দিয়ে ডাল  এবং সয়াবিনের  তরকারি ।সাশ্রয় হওয়াতে পদের সংখ্যা বাড়ছে ।   ...
Sampadak

এক দফা বাণিজ্যিক বৈঠক হলো ভারত ও ইউরোপীয় উনিয়নের মধ্যে

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অবাধ বাণিজ্য চুক্তির লক্ষে  আরো এক দফা বৈঠক শেষ করলো ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ।সরকরি সূত্রের খবর ,অনিশ্চিত বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে  দুইটি  পর্যায়ে চুক্তির ব্যাপারে সহমত হয়েছে কর্তৃপক্ষ একটি  মূলত পণ্য ও পরিষেবা বাণিজ্য নির্ভর ও দ্বিতীয় টি বিনিয়োগ । এই ছাড়া আমেরিকা ,ব্রিটেন,অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য নিয়ে পৃথক ভাবে আলোচনা করেছে ভারত ।   ...
Sampadak

বিদেশ সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অপারেশান সিঁদুর এবং -ভারত পাকিস্তানের সংঘাতের পরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বিদেশ-মন্ত্রী এস জয়শঙ্কর । সোমবার থেকে ছয়দিনের এই সফরে তিনি নেদারল্যান্ডস , জার্মানি  এবং ডেনমার্ক  এই তিনটি দেশের বিদেশ মন্ত্রীদের সাথে কৌশলগত  অংশীদারি  এবং অর্থনৈতিক  বিষয় নিয়ে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।পাশাপাশি পাকিস্তানের সীমান্ত সংক্রান্ত ভারতের নতুন নীতি সম্পর্কে এই দেশ গুলিকে অবহিত করবেন ।   ...
Sampadak

প্লেঅফে চলে গেলো গুজরাট

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নয়া দিল্লিতে  আইপি এলের সেমিফাইনালে নির্দিষ্ট ওভার ব্যাট করে দিল্লি  ক্যাপিটালস  তোলে তিন উইকেটে  ১৯৯ রান । ৬৫ বলে ১১২ রান করে নট আউট থাকেন কেএল রাহুল । কিন্তু গুজরাট টাইটান্স য়ের  হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন সাই  সুদর্শন  এবং ম্যান অফ  দি ম্যাচ হন । গুজরাট ১৯ ওভারে ২০৫ রান করেপ্লে  অফে চলে গেলো ।   ...
Sampadak

উত্তর বঙ্গে আজকে মমতা কে টক্কর দিতে তিরঙ্গা যাত্রা শুভেন্দুর

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অপারেশান  সিঁদুরের সাফল্য উদজ্ঞাপন করতে , এবং ভারতীয় সেনা বাহিনী কে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে যে  তিরঙ্গা  যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি ,তারই  অঙ্গ হিসাবে জলপাইগুড়ির বানারহাটে  মিছিলে উপস্থিত থাকবেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মনোজ তিগ্গা । চা বলয়ে বিজেপি নেতা জন  বার্লা  তৃণমূলে যোগ দেওয়ার  পরেই উত্তর বঙ্গের সংগঠনের দিকে নজর দিয়েছে বিরোধী দলনেতা ।   ...
Sampadak

শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত চার্জশিট দাখিল করবে সিবিআই

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জানা যাচ্ছে চলতি মাসের শেষে স্কুল নিয়োগ দুর্নীতি মামলা তে চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই ।স্কুল  সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির  একাদশ এবং দ্বাদশ ,নবম ও দশম শ্রেণীর ,শিক্ষক এবং গ্রূপ সির ,গ্রূপ  ডি  শিক্ষা কর্মি  নিয়োগ মামলা তে এখনো ১৪টি চার্জশিট জমা   পড়েছে । তা ছাড়া  ২০ জন মিডল  ম্যান  এবং এসএসসির  কর্মচারি  দের  বিরুদ্ধে চার্জশিট দেওয়া  হয়েছে ।   ...
Sampadak

যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে মামলার খাঁড়া নামালো রাজ্য সরকার

Updated : 05/19/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় ন্যায় সংহিতার  ধারা তে সরকারি কাজে বাঁধা  সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার  প্রবেশ সহ  বিভিন্ন  ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানা তে  পুলিশ  মামলা রুজু  করেছে ।৬ জন শিক্ষক কে নোটিশ পাঠিয়েছে ২১ সে মে । আজ ও বুধবার তাদের বিধানগর উত্তর থানা তে হাজিরা দিতে বলা হয়েছে ।এক জন শিক্ষক নেতা বলেন  আন্দোলন থামিয়ে দেওয়ার  ছক  কষেছে রাজ্য সরকার ।   ...
Sampadak

৬৫০০ কোটি টাকার প্রতারণা তে গ্রেপ্তার হলেন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের কর্তা

Updated : 05/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রায় ৬৫০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা তে এক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক কর্তা  কে গ্রেপ্তার করলো ইডি ।শনিবার তাকে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় ।বিচারক তাকে ২১ সে মে অব্দি ইডি  হেপাজতের নির্দেশ দিয়েছে । বেআইনি পথে ব্যাঙ্ক কর্তা  সুবোধ ইস্পাত  ও সিমেন্ট প্রস্তুতকারী  সংস্থার কর্ণধার  সঞ্জয় সুরেকা কে ১৪৬০ কোটি টাকার ঋণ  পাইয়ে দিয়েছিলেন ।তার মধ্যে কলকাতার একটি ব্যাঙ্ক ও আছে । উল্লেখ্য  একাধিক ব্যাঙ্ক থেকে সঞ্জয় সুরেকা ৬৬০০ কোটি টাকার ঋণ  নিয়েছিল ।স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে সঞ্জয় ও সুবোধ দুই জন কেই গ্রেপ্তার করে পুলিশ ।   ...
Sampadak

ট্রাম্পের উপদেষ্ঠা বোর্ডে ঠাঁই পেলো দুই প্রাক্তন লস্কর জঙ্গি

Updated : 05/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সর্ষের মধ্যেই ভূত ,পহেলগাম  জঙ্গি হামলার পরেই ডোনাল্ড  ট্রাম্প ভারতবর্ষের পাশে থাকার বার্তা দিয়েছিলে । এই বার ট্রাম্পের ডিগবাজির নমুনা দেখলো সারা ভারত তথা বিশ্ব । এই বার তার উপদেষ্টা পরিষদে নাম উঠলো  দুই প্রাক্তন লস্কর জঙ্গির ,এক  ইসমাইল  রোয়ার  এবং দুই শেইখ হামজা ইউসুফের । হোয়াইট  হাউস  ব্যাখ্যা  দিয়েছে এদের ধর্মীয় এবং জন প্রতিনিধিত্ব মূলক পদে রাখা হয়েছে ।   ...
Sampadak

গয়ার নাম বদল

Updated : 05/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যোগী আদিত্যনাথের পদক্ষেপ কে স্বীকৃতি দিয়ে গয়ার নাম কে গয়া জী । পুরান  অনুযায়ী ,গয়া সুর নামক এক রাক্ষস কে এই খানেই সুদর্শন চক্রে বধ  করেছিলেন বিষ্ণু ।গয়া সুরের  নাম থেকেই গয়ার  নাম করণ  হয় ।সরকারি সূত্রে বলা হচ্ছে স্থানীয় দের  আবেগ ও ঐতিহাসিক তাৎপর্য্য বিবেচনা করেই এই সিদ্ধান্ত ।   ...
Sampadak

ভোজ্য তেলের আমদানি কমছে দেশে

Updated : 05/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাণিজ্যিক সূত্রের খবর এপ্রিলে দেশে ভোগ্য তেলের আমদানি ৩২% কমে ৮.৯১ লক্ষ্য  টোনে  নেমেছে । ভোজ্য  টেল  আমদানির সংগঠন এস  ই এ  জানিয়েছে ১ বছর আগে এই আমদানির পরিমান ছিল ১৩.১৮ লক্ষ্য  টন ।পাম  ও শোষিত তেলের আমদানি কমে যাওয়া এর কারণ ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১৯ মে )

Updated : 05/19/2025, IST

মেষ - টনসিলের ব্যাথা তে কষ্ট পাবেন  বৃষ - কাজ কর্মে  গতানুগতিক পরিবেশ বজায় থাকবে  মিথুন - গুরুজনের সময় মত  চিকিৎসা তে উন্নতি  কর্কট - অর্থের অভাবে  নবনির্মান থমকে যাবে  সিংহ - জীবনে চলার পথে কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হবেন  কন্যা - ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত বিনিয়োগ করবেন না  তুলা - বিশেষ কারণে নিকট পরিজনদের থেকে দূরে থাকবেন  বৃশ্চিক - পায়ের হাড়  বাড়া তে চলাফেরা তে অসুবিধা  ধনু -পথ  দুর্ঘটনার আশঙ্কা চলাফেরা তে সাবধানতা দরকার  মকর - নানা রকম  মতানৈক্য ও জটিল পরিবেশ সহ্য  করতে হবে  কুম্ভ -সহ কর্মীদের ব্যবহারে অসন্তুষ্ট হতে পারেন  মীন -সন্তানের উচ্চশিক্ষার জন্য গর্ববোধ করবেন  ...
Sampadak

২৩ সে জুন পালিত হবে বিধবা দিবস

Updated : 05/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাষ্ট্রপুঞ্জ আগামী ২৩ সে জুন কে বিধবা দিবস হিসাবে ঘোষণা করেছে ।রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন  প্রতিটি জেলা তে । সেই জেলা থেকে তা গিয়েছে ব্লক  ও পঞ্চায়েত লেভেলে ।নির্দেশিকা তে উল্লেখ আছে ওই দিন টি প্রতিটি পঞ্চায়েত,ব্লক  ও পৌরসভা  এলাকাতে  স্বাস্থ্য  পরীক্ষা শিবিরের পাশাপাশি বিধবা ভাতা ,আঁধার কার্ড ও  স্বাস্থ্য সাথী   মত  নানা বিষয়ের সমস্যার সমাধান করা হয়েছে ।জানা গিয়েছে ৮০ বছরের উর্ধে বিধবা দের  জন্য হয়েছে এই শিবির ,প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে ভাতা  দেওয়ার  ব্যবস্থা হবে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------