বাছাই খবর

Sampadak

আজকের রাশিফল (২৫ এপ্রিল )

Updated : 04/25/2025, IST

মেষ - প্রিয় বন্ধুর আগমন সংবাদে খুশি হবেন  বৃষ - সন্তানের বিয়ের কথা বার্তা এগোবে  মিথুন -আত্মীয়ের সঙ্গে তুচ্ছ কারণে মনমালিন্য  কর্কট -আলাপ আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  নিতে হবে  সিংহ -উন্নয়ন মূলক কাজের জন্য যথা সাধ্য অর্থ সংগ্রহ করুন  কন্যা - আত্মসন্মান বোধের জন্য অন্যায়ের সাথে আপোষ করবেন না  তুলা - বহু ব্যয়ের  আর্থিক ভাবে নাজেহাল হবেন  বৃশ্চিক -লটারি অথবা ফাটকায় প্রাপ্তির সম্ভাবনা কম  ধনু -স্বামী স্ত্রীর  মতবিরোধে সংসারে প্রভাব পড়বে  কুম্ভ - অপ্রিয় সত্যকথা না বলাই ভালো  মীন - অসৎ উপায়ে বাড়তি উপার্জন না করাই  উচিত  ...
Sampadak

পহেল গাঁও ঘটনার প্রতিবাদে মুসলিম ধর্ম ত্যাগ করলো এক শিক্ষক

Updated : 04/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সব্যসাচী ভট্টাচার্জি নামক এক প্রচারক সমাজ মাধ্যমে একটি চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করলো ।ভিডিওঃ বার্তায় মুসলিম শিক্ষক শাবির  হুসেন  পরিষ্কার ভাবে জানান যে পহেলগাঁওয়ের  ভয়ংকর জঙ্গিহানার ঘটনার প্রতিবাদে তিনি মুসলিম  ধর্ম ত্যাগ করলেন এবং এই ঘটনার দোষীদের  তিনি চরম শাস্তির দাবি জানান এবং নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান, এই ছাড়াও তিনি মুসলিম সমাজ কে এগিয়ে আসার আহবান  জানান ।   ...
Sampadak

উধামপুরে গুলির লড়াইয়ে নিহত এক জওয়ান আহত ২

Updated : 04/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পহেল গাঁও  কান্ডের  পরে এক সকালে উধামপুরের বসন্তগড়  সেনাবাহিনী স্পেশাল ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশের সাথে গুলির লড়াই  হয় অনুপ্রবেশকারী জঙ্গিদের ।জানা যাচ্ছে ওই এলাকাতে কতজন জঙ্গি আছে অথবা আদো আছে কিনা সেই নিয়ে জোরদার  অভিযান শুরু করেছে সেনা বাহিনী । ওই লড়াই তে সেনাবাহিনীর একজন জওয়ান  নিহত হন এবং দুই জন আহত হন ,লাগাতার লড়াই  চলছে ।   ...
Sampadak

মুসলিম ল বোর্ড স্থগিত রাখলো তাদের কর্মসূচি

Updated : 04/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুসলিম ল বোর্ডর  তরফে জানানো হয়েছে পহেলগাঁও  তে  ২৬জন নিরীহ পর্যটক কে হত্যার বিরুদ্ধে  তারা  সোচ্চার ।এই  পরিপ্রেক্ষিতে তিন দিন তারা তাদের কর্মসূচি স্থগিত রেখেছিলো । তবে তিনদিন পর থেকে তারা আবারো আন্দোলন চালাবে বলে জানিয়েছেন, মুসলিম ল বোর্ড।   ...
Sampadak

অল্পের জন্য বেঁচে গেলেন আলিপুর দুয়ারের তন্ময় বাবুর পরিবার

Updated : 04/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সোমবার পহেলগাম  পৌঁছানোর পরে  হোটেল  থেকে  সকালে  বৈশরণের  ভ্যালি  তে যাওয়ার কথা ছিল  আলিপুর দুয়ারের তন্ময় বাবুর পরিবারের । তার সঙ্গে রয়েছে স্ত্রী এবং বাবা ও মা ,কিন্তু হোটেল কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাদের বাইরে বেরোতে নিষেধ করেন  এবং সেই রাত  টা  পহেল গাঁও তে বন্দি থেকে তারা শ্রীনগরে ফিরে আসেন । এখন থেকে শ্রী নগর থেকে দিল্লি হয়ে  আলিপুর দুয়ার পৌঁছানো তার কাছে চ্যালেঞ্জ  কারণ গুরপথে জম্মু আসতে  হচ্ছে ।রবিবার দিল্লি  থেকে ফেরার ট্রেন ।   ...
Sampadak

হিন্দি ছবিতে প্রযোজক হিসাবে যাত্রা শুরু করলেন প্রসেনজিৎ

Updated : 04/23/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হিন্দি  ইন্ডাস্ট্রি তে আগেই জায়গায় করে নিয়েছিলেন ,বাংলার অভিনেতা প্রসেনজিৎ ।সম্প্রতি  মুম্বাইয়ে নিজের প্রযোজিত হিন্দি ধারাবাহিক নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি ।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দি টেলিভশন ইন্ডাস্ট্রিজের অনেক  পরিচিত মুখ ।ষ্টার প্লাসে  হতে চলা কাভি নিম নিম  কাভি শাহেদ শাহেদ ছবির মুখ্য চরিত্রে আছে ,আফিয়া তয়বল্লী  তার বিপরীতে আছে টিভি  সিরিয়াল  খ্যাত অভিনেতা আবরার  কাজী ।   ...
Sampadak

আন্দোলন রত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনগণ

Updated : 04/23/2025, IST

গতকাল দেখা গেলো সহযোগিতা ও সহমর্মিতার এক আদর্শ  চিত্র ।শত প্রতিকূলতার মধ্যেও এসএসসি  ভবনের সামনে আন্দোলন করছে শিক্ষক ও শিক্ষিকারা ।গত সোমবার রাত  থেকেই দেখা গেলো এক ভিন্ন চিত্র  কেউ  সূক্ষ্ণ খাবার ,কেউ  জল কেউ ওআরএস  নিয়ে হাজির হয়েছেন তাদের পাশে ।সমাজ মাধ্যমে কেউ  কেউ পোস্ট করেছেন পাশে পাশে আছি লড়ে  যাও  চাইলে তোমরা শৌচাগার ব্যবহার করতে পারো । এই  ঘটনা আরজি  কর  আন্দোলন কে মনে করিয়ে দিচ্ছে ।   ...
Sampadak

দিল্লি হারিয়ে দিলো লখনৌ সুপারজায়ান্টকে

Updated : 04/23/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল আইপি এলের লীগের ম্যাচে  প্রথমে ব্যাট করে লখনৌ  সুপার জায়ান্ট  তোলে ৬ উইকেটে ১৫৯ রান ।সর্বাধিক রান করেন মার্করাম  ৫২ রান ।বাংলার মুকেশ কুমার ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ  দি ম্যাচ হন । তার পরে দিল্লি  ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে  ২ উইকেটে ১৬১ রান তোলে । অভিষেক পোড়েল  ৫১ রান এবং কেএল রাহুল ৫৭ নট আউট থাকে ।   ...
Sampadak

রাজ্পথে রাত কাটালেন যোগ্য চাকরি প্রার্থীরা

Updated : 04/23/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীরা  মঙ্গলবার সন্ধ্যাবেলা তে এসএস সি  চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেছিলেন । বৈঠক থেকে বেরিয়ে এসে তাদের এক প্রতিনিধি বলেন যতক্ষণ না তাদের স্বার্থ ও চাকরি সুরক্ষিত হচ্ছে  ততক্ষন আন্দোলনের পথ থেকে  তারা সরে যাবেন না । তিনি বলেন ১৭,২০৬ জনের তালিকা যে বিকাশ ভবন দিয়েছিলো ,তাদের মধ্যে ১৫,৪০৩ জন অযোগ্য বলে চিন্নিত হননি বলে এসএস সির  চেয়ারম্যান জানিয়েছেন ,আমরা পাশাপাশি ওএমআর সিট প্রকাশের দাবি করেছি ,সঙ্গে অযোগ্যদের  চাকরি থেকে বরখাস্ত ।   ...
Sampadak

পহেলগামে জঙ্গি হামলা তে নিহত ২৬ জন

Updated : 04/23/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সেনাবাহিনীর পোশাক পরে লস্করের ছায়া  সংগঠন  টিআরএফ  পহেলগামের  বৈসারনে  পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালায় ,এবং তাতে নিহত হন ২৬ জন ।তার মধ্যে এক বাঙালি পর্যটক ও আছে নাম বিতান অধিকারী । ঘটনা টি ঘটে বেলা ২টা  ৪০ মিনিটে ।তার পরেই অভিযানে সেনা নেমে পরে ,এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি ।প্রধান মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সঙ্গে মুখ্যমন্ত্রীও ছিলেন ।ঘটনার কড়া  নিন্দা করেছেন ট্রাম্প ও পুতিন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৩ এপ্রিল )

Updated : 04/23/2025, IST

মেষ - কারুর সঙ্গে বিরোধে যাবেন না  বৃষ - সজ্জন ব্যক্তির সান্নিধ্য লাভ  মিথুন -উপহাস ও অপমান জুটতে পারে  কর্কট - কোনো বন্ধুকে ঘিরে বিতর্ক দানা বাঁধবে  সিংহ -বাহন কেনার জন্য সময়টি শুভ  কন্যা -সন্তানের বিষয়ে সুখবর পাবেন  তুলা -সংসারে শান্তি নষ্ট হতে পারে  বৃশ্চিক -কাজের সুযোগ হাতছাড়া করবেন না  ধনু -পৈতৃক ব্যবসা সম্প্রসারণের আগে সবার সাথে কথা বলবেন  মকর -সম্পর্কের অবনতি তে মানসিক কষ্টের ভুগবেন  কুম্ভ -সপরিবারে কাছে পিঠে ভ্রমণের চিন্তা  মীন - সংসারে শান্তি বোঝায় রাখতে হবে  ...
Sampadak

ইস্টবেঙ্গল ব্যর্থতা ঢাকতে বিকল্প ফুটবলারের সন্ধানে

Updated : 04/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপার কাপে  কেরালা ব্লাস্টার্স  কাছে হেরে যাওয়ার পরে  ইস্টবেঙ্গল  ক্লাবের ভিতরে দাবি উঠেছে  ব্যর্থ বিদেশী কে ছেঁটে  ফেলার ।তবে কিছু আইনি জটিলতা  রয়েছে । ভারতীয় ফুটবলার যারা থেকে যাবেন তারা হলেন  আনোয়ার ,ডেভিড ,গিল ,পিভি  বিষ্ণু প্রমুখেরা। তার সঙ্গে থাকবে কিছু বিদেশী ,ইটা কোচের পরামর্শ দল  কে ।   ...
Sampadak

৩৯ রানে গুজরাট হারালো কেকে আর কে

Updated : 04/22/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেনে  আইপি এলের লীগের খেলা তে  গুজরাট প্রথমে  ব্যাট করে তোলে ১৯৮ রান তিন উইকেটের  বিনিময়ে ।৫৫ বলে ৯০ রান করে ম্যান  অফ  দি ম্যাচ হয় শুভমান গিল ।জবাবে নাইট রাইডার্স করে ৮ উইকেটে ১৫৯ রান । রাহানে ৩৬ বলে ৫০ রান করে ।  প্রসিদ্ধ কৃষ্ণ ও রাশিদ  খান ২ টি করে উইকেট নেন ।   ...
Sampadak

প্রতি ত্রৈমাসিক বেকার তথ্য প্রকাশ করবে কেন্দ্র

Updated : 04/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর এখন থেকে প্রতি ত্রৈমাসিকে শহরঅঞ্চলে  বেকারত্বের পরিসংখ্যান  প্রকাশ করবে কেন্দ্র । পরিসংখ্যান ও  প্রকল্প   সূত্রের খবর ,১৫ মে থেকে তা  মাসিক ভিত্তিতে প্রকাশিত  হতে চলেছে । মন্ত্রকের এক আধিকারিক বলেন, আগামী ১৫ মে  থেকে প্রথম তিন মাসের তথ্য প্রকাশ করা হবে , এই প্রথম আমরা তা করতে চলেছি ।   ...
Sampadak

রাত ভর ধর্ণা তাও প্রকাশ হলো না যোগ্য প্রার্থীর তালিকা

Updated : 04/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  সকাল থেকে  সল্টলেকের স্কুল সার্ভিস কমিউশনের  দফতরের সামনে ধর্ণা তে বসেছিলেন ওয়েবসাইটে তালিকা  প্রকাশের জন্য , ২০১৬ সালের যোগ্য প্রার্থীরা ।  রাত  অব্দি  জেগে থাকা চাকরি হারা দের  আন্দোলন আরো জোরদার হলো ।এস এস সির  তরফে বলা হয় ,একাদশ -দ্বাদশের দ্বিতীয় কাউন্সিলিং  অব্দি তালিকা তারা দেবে ,আর নবম দশমের  তৃতীয় কাউন্সিলিং অব্দি  সেটা তারা দেবে । চাকরিহারা দের  দাবি ২০১৬ তে নবম দশম ১৩ টি ও একাদশ দ্বাদশে ৭ টি কাউন্সিলিং হয় ,পুরো তালিকা প্রকাশ করতে হবে ।   ...
Sampadak

প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানি হবে আগামী সোমবার হাইকোর্টে

Updated : 04/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী সোমবার হাইকোর্টে  তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে প্রাথমিক নিয়োগের ৩২ হাজার চাকরি বাতিল মামলার । তার আগে এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ।তার পরে প্রধান বিচারপতি এই মামলা টি জাস্টিস  চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে  পাঠায় ।উল্লেখ্য ২০২৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে  ,২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল ।সেই নিয়ে মামলা হয় এবং তৎকালীন বিচারপতি  অভিজিৎ গাঙ্গুলী ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২২ সে এপ্রিল )

Updated : 04/22/2025, IST

মেষ -অধস্তন কর্মচারির  আচরণ চিন্তার কারণ  বৃষ -স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন  মিঠুন-পুরোনো অসুখ থেকে কিছুটা মুক্তি পাবেন  কর্কট -দংশক প্রাণী থেকে সাবধান  সিংহ -সপরিবারে সমুদ্র তীরে  ভ্রমণের চিন্তা  কন্যা - জ্যেষ্ঠ সন্তান হওয়ার সুবাদে দায়িত্ব নিতে হবে  তুলা - প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথা বার্তা শুরু  বৃশ্চিক -আইনি জটিলতা থেকে উত্তরাধিকার থেকে  পাওয়া সম্পত্তি নিয়ে ঝামেলা  ধনু - সুযোগ হাতছাড়া  করা ঠিক হবে না  মকর -আলস্যের কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া হবে  কুম্ভ - আধ্যাত্বিক মননে আত্মিক শান্তির দিশা  মীন - সৃষ্টিশীল কাজে মুন্সিয়ানার স্বীকৃতি পাবেন  ...
Sampadak

আজ কি বেরোবে যোগ্য অযোগ্য দের তালিকা

Updated : 04/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সব কিছু ঠিক ঠাক  থাকলে আজ সোমবার ২০১৬ সালের যোগ্য -অযোগ্য দের  তালিকা চূড়ান্ত করবে এসএসসি ।কাল রবিবার অনেক রাত অব্দি এই নিয়ে এসএস সি  ও আইনজিবি দের  মধ্যে এই নিয়ে পরামর্শ চলে ।আজ সন্ধ্যা  ৬ টা  নাগাদ  এই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে । গ্রুপ সি ও গ্রুপ ডি  কর্মীরা আজ এসএস সি ভবন অভিযান করবে ।তাদের ক্ষেত্রেও যোগ্য এবং অযোগ্য দের তালিকা প্রকাশ করতে করতে হবে ।   ...
Sampadak

রোহিতের বিধ্বংসী ইনিংস য়ে পরাজিত চেন্নাই

Updated : 04/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই পি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে চেন্নাই  তোলে ৫ উইকেটে ১৭৬ রান ।তাদের হয়ে জাদেজা তোলেন ৫৩ নট  আউট ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স , ১৫.৪ ওভারে ১ উইকেটে ১৭৭ রান তোলে । রোহিত শর্মা  ৭৬(৪৫) রান করে নট আউট থাকে ।ওপর দিকে সূর্যকুমার ৩০ বলে ৬৮ রান করে নট  আউট থাকে ।   ...
Sampadak

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমেরিকা তে বিক্ষোভ

Updated : 04/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৫ এপ্রিল থেকে  ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে রাস্তায় নেমেছে আমেরিকা বাসি । সরকারি  চাকরি থেকে ছাটাই ,রূপানত্বর কামিদের স্বীকৃতি না দেওয়া ,অভিবাসীদের বিতরণ ।গাঁজা  সংঘাতে  ইসরায়েল  কে ক্রমাগত সমর্থন , এই একাধিক বিষয়ে মার্কিন নাগরিক রা বিক্ষোভ দেখাচ্ছেন  ওয়াসিংটন  ডিসি  থেকে সানফ্রান্সিসকো অব্দি ।আলাস্কা  থেকে ফ্লোরিডা অব্দি ৭০০ বেশি কর্মসূচি পালিত হয়েছে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------