শেয়ার সূচকের পতন
Updated : 03/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুল্কযুদ্ধের আশঙ্কা তে পতন হলো সূচকের , গত মঙ্গলবার ৯৬.০১ পয়েন্ট নেমে সেনসেক্স নামলো ৭২,৯৮৯ পয়েন্ট ৯৩ অংকে ।নিফটির পতন হলো ৩৬.৬৫ পয়েন্ট পরে ২২,০৮২.৬৫ তে ।বিশেষজ্ঞরা বলছেন বিদেশ পুঁজি বার হওয়া বন্ধ না হলে শেয়ার বাজারের পতন রোধ করা যাবেনা ।
...
আমাজন ২ চাকা গাড়ি বিক্রি নিয়ে রিপোর্ট পেশ করলো
Updated : 10/20/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমাজনের শীর্ষ কর্তা কেএন শ্রীকান্ত জানান ,বর্তমানে সারা দেশে অনলাইনে ২ চাকা গাড়ি বিক্রির মধ্যে সর্বপ্রথম স্থানে আছে পশ্চিমবঙ্গ । তারা এই ব্যবসা টি শুরু করে ১৮ মাস আছে ।তখন থেকে বিক্রির ২৫% সব সময়ে পশ্চিমবঙ্গের দখলেই আছে ।সামগ্রিক বিক্রির নিরিখে গত ১ বছরে বৃদ্ধির হার ২৫০%। মোট গাড়ি বিক্রির ৭৫% ই বাইক ।
...
এক যোগে ইডির তল্লাশি সারা দেশ জুড়ে
Updated : 10/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা,পাঞ্জাব ,দিল্লি ,মুম্বাই য়ে ২৪টির ও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।সূত্রের খবর ,বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা তে জড়িত দের বিরুদ্ধে অর্থপাচাররুখতে এই অভিযান ।
...
ঋণ দানের হার বাড়বে মনে করছে স্টেটব্যাঙ্ক
Updated : 06/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাঁড়ার মতে ২৪-২৫ অর্থ বর্ষে ,ঋণ দানের হার ১৪-১৫ % বাড়তে পারে ।অর্থনীতিবিদ রা মনে করছে দেশে আর্থিক বৃদ্ধির হার মূল্যবৃদ্ধির পরে ২-৩%বারবে বলে ধরা হয় ।সেই হিসাবে ১৪% আসে পাশে থাকবে ঋণ দানের সংখ্যাটি । তবে আসল ঋণদান নির্ভর করবে ঋণদানের সুযোগ ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরে ।
...
নজির গড়লো বিদেশী মুদ্রার ভান্ডার
Updated : 06/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৭ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ,৪৩০.৭ কোটি ডলার বেড়ে পৌঁছে গেলো ৫৮১.৭ কোটি ডলারে । পা রাখলো নতুন উচ্চতা তে রিসার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী , তার আগের সপ্তাহে মুদ্রা ভান্ডার পৌঁছে গিয়েছিলো ৬৫,১৫১ কোটি ডলারে ।এই বার তা ভেঙে নতুন রেকর্ড গড়লো ।
...
আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা ৫৪ টি স্টক নিয়ে প্রেডিকশন করলো
Updated : 06/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা সিএল এস এ প্রেডিকশন করেছে যে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ৫৪ টি সেক্টর ও স্টক কে চিন্নিত করা হয়েছে যাদের গতি বাড়বে ।তাদের মধ্যে অর্ধেক হচ্ছে পিএসইউ । এই পিএসইউ অথবা কর্পোরেট স্টক গুলিকে মোদী স্টক হিসাবে নাম দেওয়া হয়েছে ,তাদের মধ্যে আছে এল অন্ড টি এনটিপি সি ,এনএইচ পি সি ,পাওয়ার ফিন্যান্স এন্ড কর্পোরেশন ,ভারতী এয়ারটেল ,অশোক লেইল্যান্ড ,মহানগর গ্যাস ,ইন্ডাস টাওয়ার ,আলট্রাটেক সিমেন্ট । ব্যাংকার ক্ষেত্রে সেরা বাজি এইচডি এফসি , আইসিআইসি আই ,এক্সিস এন্ড ইন্ডাস্ল্যান্ড , আর এনবিএফসি ক্ষেত্রে বাজাজ ফিনান্স,ম্যাক্স ফিন্যান্স ,ও জম্যাটো আর এভিনিউ সুপারম্যাক্স ।
...
বিদেশী মুদ্রার ভান্ডার রাশ পেলো
Updated : 05/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৬ সে এপ্রিল শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী কমলো ২৪১.২ কোটি ডলার ।তার পরে রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী মুদ্রার ভান্ডার এসে দাঁড়ালো ,৬৩,৭৯২.২ কোটি ডলারে । উল্লেখ্য আগের সপ্তাহে, এই মুদ্রা ভান্ডার কমেছিল ২২৮ কোটি ডলারে ।
...
সোনার দাম আকাশ ছুঁয়ে গেছে
Updated : 04/11/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট ) ২০০ গ্রাম বেড়ে এই প্রথম পৌঁছে গেলো ৭২,৮৫০ টাকা তে ।জিএসটি ধরে তার দাম দাঁড়ালো ৭৫ হাজার টাকা তে ।মাথা তুলে দাঁড়িয়েছে গয়না তৈরির সোনাও ,১০ গ্রাম হলমার্ক সোনা পৌঁছে গেছে ৬৯,২৫০ টাকা তে । পাশাপাশি রুপোর দাম ও কেজি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৮২,৭৫০ টাকা ।জিএসটি যোগ করলে দাঁড়াচ্ছে ৮৫,২৩২ টাকা তে ।
...
আর্থিক বৃদ্ধির পুর্বাভাস নতুন অর্থবর্ষে
Updated : 04/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিশ্ব ব্যাঙ্ক ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাষ ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৬% করেছে । দক্ষিণ আসিয়া সংক্রান্ত রিপোর্টে তারা জানিয়েছে,বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি ক্ষেত্রে এই বদল ।গত অর্থবর্ষে বৃদ্ধির হার হতে পারে ৭.৫%। তবে একই সঙ্গে ঋণের বোঝা ও সুদের উঁচু হার ও রাজকোষ ঘাটতি নিয়ে ভারত কে সতর্ক করেছে তারা ।
...
অনিয়মের অভিযোগে বন্ধ তিনটি মডেলের গাড়ি
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতে তিনটি মডেলের গাড়ি সরবরাহ সাময়িক ভাবে বন্ধ রাখছে টয়োটা কির্লোস্কার মোটোর্স্ কোম্পানি ।সেইগুলি হলো ইনোভা ক্রিস্টা ,ফরচুনার এবং হিলাক্স ।জানা যাচ্ছে ওই গাড়ি গুলির সার্টিফিকেশান পরীক্ষা তে অনিয়ম পাওয়া গিয়েছে এবং জাপানের টয়োটা কারখানা তে এই সংক্রান্ত তদন্তে তল্লাশি হয়েছে ।
...
গুগল ছাটাই করলো কয়েকশো কর্মীকে
Updated : 01/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৪ শাল পড়তে না পড়তে কয়েকশো কর্মীকে ছাটাই করলো গুগল । এই দফাতে কোপ পড়েছে তাদের হার্ডওয়ার ,ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের উপরে ।গুগলের মূল সংস্থা আলফাবেটের কর্মি সংগঠন অভিযোগ এই ছাটাই অপ্রয়োজনীয় ।
...
গ্রাহক বাড়াতে ঋণে সুদ কমালো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
Updated : 01/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নতুন বছরে গ্রাহক দের আকৃষ্ট করতে গৃহ ঋণে সুদের হার কমালো রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র । গতকাল তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গৃহ ঋণে ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে তা করা হয়েছে ৮.৩৫%।মুকুব করা হয়েছে প্রসেসিং ফিস ।
...
বকেয়া জিএস টির জন্য এক গুচ্ছ সংস্থা কে নোটিশ দিলো আয়কর দফতর
Updated : 01/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বকেয়া জিএসটির জন্য রাষ্ট্রায়াত্ব জীবন বীমা নিগম কে ৮০৬ কোটি টাকা ,হিন্দুস্থান লিভার কে ১৪৭.৫ কোটি টাকা ,এশিয়ান পেইন্ট কে ১৩.৮৩ কোটি টাকা এবং উল্ট্রাটেক সিমেন্ট কে ১.৩৮ কোটি এবং ৭২ লক্ষ্য টাকা বকেয়া জিএসটির নোটিশ পাঠালো আয়কর দফতর । আইচার মোটোর্স্ বলছে তারা ১৩০ কোটি টাকা বকেয়া জিএসটির নোটিশ পেয়েছে ।
...
সোনার উর্ধমুখী দাম থামছেই না
Updated : 12/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: কর নিয়ে খুচরো পাকা সোনার দাম গতকাল ছিল ৬৬,২৮০ টাকা ।সোনার বাটের দাম ছিল কর ধরে ৯৭১ টাকা ।সোনার এত চড়া দামের জন্য দোকান মুখো হচ্ছেন না ক্রেতারা এতে আশঙ্কা বাড়ছে স্বর্ণশিল্পীদের ।তারা আশঙ্কা করছেন ছোট স্বর্ণবিপনী গুলির একাংশের ঝাঁপ বন্ধ হয়ে যেতে পারে । তার ফলে বিশ্ব বাজারে রফতানিও ধাক্কা খেতে পারে ।
...
থামছেই না উর্ধমুখী সোনার দাম
Updated : 12/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ১০ গ্রাম পাকা সোনার দাম বাজারে দাঁড়ালো এসে ৬৪ হাজার টাকা আর কর যোগ করলে তা এসে দাঁড়ায় ৬৫,৯২০ তে । সোনার এই উর্ধমুখী দাম স্বর্ণশিল্পী ও ক্রেতাদের মধ্যে কাঁপুনি ধরাচ্ছে ।কলকাতা তে গতকাল গহনার সোনা হলমার্ক ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ছিল ৬০,৮৫০ টাকা জিএসটি বাদে ।রুপোর দাম অবশ্য কেজিতে কমে হয়েছে ৭৪,৮৫০ টাকা আর খুচরো দ্বর দাঁড়িয়েছে ৭৪,৯৫০ টাকা ।
...
পেটি এমের হাতে আসতে চলেছে ১০.৩% শেয়ার
Updated : 08/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্ত ফিনের (নেদারল্যান্ডের ) হাত থেকে ১০.৩ % শেয়ার হাতে নিতে চলেছে পেটি এম ।আর্থিক পরিষেবা সংস্থাটির মূল সংস্থা ওয়ান নাইন সেভেনের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা এই কথা জানান ।তবে এই চুক্তিতে নগদের লেনদেন হবেনা ,ওই শেয়ারের আর্থিক নিয়ন্ত্রণ থাকবে আনতো ফিনের হাতেই ।
...
২৪২ কোটি টাকা মুনাফা করলো এক্সাইড
Updated : 07/30/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৩ সালের এপ্রিল -জুন এই ত্রৈমাসিকে কর মেটানোর পরে এক্সাইড ইন্ডিয়া ২৪২ কোটি টাকা মুনাফা করলো ,যা গত ২০২২ সালের এপ্রিল -জুন ত্রৈমাসিকে ছিল ২২৬ কোটি টাকা ।আলোচ্য সময়ে ব্যবসা থেকে আয় ৪.২% বেড়ে হয়েছে ৪০৭৩ কোটি টাকা ।কর মেটানোর পরে পরে শ্যাম মেটালিক্সের মুনাফা হয়েছে ২৩৫ কোটি টাকা ।
...
সেবির নির্দেশ খারিজ
Updated : 07/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অধিগ্রহণ সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা এবং অনিল আম্বানি ও তার যাত্রী টিনা সহ অন্যান্য দের ২৫ কোটি টাকা জরিমানা করেছিল সেবী । তার বিরুদ্ধে আপিল আদালত স্যাটে যান আম্বানি পরিবার ।শুক্রবার সেবির সেই নির্দেশ খারিজ করলো স্যাট ।
...
ভারত পৃথিবীর তৃতীয় বৃহৎতম অর্থনীতি হতে চলেছে
Updated : 07/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদ রা জানালেন ২০২৭ শালের মধ্যে ভারত পৃথিবীর তৃতীয় বৃহৎতম অর্থনীতি হয়ে দাঁড়াবে ।এক নোটে তারা বলেছেন চলতি অর্থ বর্ষে বৃদ্ধির হার হতে পারে ৬.৫%।ডেলয়েট ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে বৃদ্ধির হার হতে পারে ৬ -৬.৩% মধ্যে ।
...