খেলা

0

ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে নামবেন পাকিস্তানের খেলোয়াড়েরা

Updated : 10/20/2026, IST

নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে বিশেষ ভূমিকা নিয়েছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। তাদের প্রধান মহসিন নাগভী বলেন, আগামী পঁচিশে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে খেলবেন শাহীন আফ্রিদি, বাবর আজমরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ক্রিকেটার এবং ম্যাচ অফিশিয়ালরা রাতে জার্সি এবং জামায় গোলাপি ফিতে পরবেন। স্তন  ক্যান্সারের সচেতনতা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড।    ...

আজ চার্চিলের বিরুদ্ধে আইএসএলে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল

Updated : 10/18/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক :  আজ গোয়াতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম খেলায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আল-শর্তা ক্লাবের বিরুদ্ধে ২-৩ গোলে হারার পরে এটাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ কোচ হাবাস। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার বলেন জিভুলিছের সাথে আমরা যত বেশি করে খেলবো ততই আমাদের বোঝাপড়া তা আরো ভালো হবে । তিনি বলেন চার্চিলের বিরুদ্ধে খেলা তা জিতেই মাঠ ছাড়া আমাদের লক্ষ্য ।   ...

FIFA-র প্রস্তাব অনুযায়ী বিপুল লাভের মুখ দেখবে ভারতীয় ফুটবল

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : - অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ীজানা যাচ্ছে, আগামী চার বছরে ফুটবলের উন্নয়নে ছয় পয়েন্ট পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারে FIFA। এর মধ্যে ভারতসহ প্রতিটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনকে বছরে ২ কোটি ৫০ লক্ষ ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে FIFA। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়াচ্ছে দুইশো সাঁইত্রিশ কোটি টাকা। এই প্রস্তাবটি কার্যকর হলে ভারতসহ FIFA-র সদস্য দেশগুলি আগের তুলনায় অনেক বেশি টাকা পাবে। প্রতিটি সদস্য দেশকে দেওয়া হতো এক কোটি ডলার। জানা যাচ্ছে, দুই হাজার সাতাশ সালের মার্চ মাসে FIFA কংগ্রেসে সেটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।    ...

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে

Updated : 10/17/2026, IST

নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক :  বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম T20 ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলো। এখন অবধি T20 সিরিজে ফলাফল দুই-দুই। আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল আজকের খেলাটি জিতবে, সেই দলই সিরিজে বিজয়ী হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটিংয়ের গভীরতায়, পাওয়ার প্লে'র ব্যবহারে এবং ডেথ ওভার, এই তিনটি বিভাগে যে দল এগিয়ে যাবে, তাদেরই সিরিজ জেতার সম্ভাবনা।   ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঁয়ত্রিশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত জিতেছে বাইশটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ বারোটি ম্যাচে। একটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।    ...

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

Updated : 10/15/2026, IST

 নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বুধবার হায়দ্রাবাদে চতুর্থ T20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে পরাজিত হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ দুইশো সাতচল্লিশ রান তুলে দেওয়ার পর অবিশ্বাস্য গতিতে ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন। তেইশ বলে ছাপ্পান্ন রান করেন তিনি, যার মধ্যে ছটা চার ও চারটে ছয় ছিল। অভিষেক শর্মা নিষ্প্রভ ছিল। ভারত যখন ম্যাচ থেকে পিছিয়ে পড়ছে, তখন তিলক বর্মা ও নীতিশ রেড্ডির জুটি আপ্রাণ চেষ্টা করে। পঁচিশ বলে তেতাল্লিশ রান করেন তিলক । তিলক আউট হওয়ার পর ২২৩ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এই সিরিজ  এখন দুই-দুই অবস্থায় আছে।    ...

দুরন্ত লড়াই করেও হেরে গেল ইস্টবেঙ্গল

Updated : 10/14/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতী স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স টু লীগের গ্রুপ ডি-র খেলায় ইস্টবেঙ্গল ইরাকের  আল শর্তার কাছে তিন-দুই গোলে পরাজিত হলো।  প্রথমার্ধে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল। বিরতির পর মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করাটাই ইস্টবেঙ্গলের  পক্ষে কাল হলো। খেলার আট মিনিটে হার্দিক ভাটের  বাড়ানো পাস থেকে ডেভিড এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। চৌদ্দ মিনিটে সমতা ফেরান আল সরদার ইয়াহিয়া। ৪০ মিনিটে ডেভিড  এগিয়ে দেয় দুই-এক গোলে,ইস্টবেঙ্গল কে । তারপর আল শর্তা ৫১ এবং ৫৩ মিনিটে গোলে করে ৩-২ গোলে ম্যাচ জেতে । ...

আজ নর্থ ইস্টয়ের সামনে আইএসএল য়ে প্রথম খেলবে মোহনবাগান

Updated : 10/12/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ গুয়াহাটি স্টেডিয়ামে ISL-এর প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। মোহনবাগানের জয় নিয়ে খুব একটা চিন্তিত নন ,তাদের কোচ, পানোস । মোহনবাগান কোচ বলেন, “আমরা দুটো ছক নিয়ে খেলাতে অংশগ্রহণ করছি।” খেলোয়াড়রা দুটো ছক নিয়েই খেলতে প্রস্তুত। এমনকি, দুই অর্ধে দুটো ছক নিয়েও আমরা খেলতে পারি। তাদের দুটো ফর্মেশন হতে পারে যথাক্রমে ৩-৪-৩ এবং ৪-২-৩-১।   ...

আগামীকাল ISL-এর অভিযান শুরু করছে মোহনবাগান, নর্থ ইস্টের বিরুদ্ধে

Updated : 10/11/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আগামীকাল গুয়াহাটির মাটিতে আইএসএলের প্রথম খেলায় মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের। আশীষ রায় ছাড়া অন্যান্য খেলোয়াড়রা গুয়াহাটি পৌঁছে যাচ্ছেন আজকে।  জেমি ম্যাকল্যারেন দলের সঙ্গে গেলেও তার খেলার সম্ভাবনা খুব একটা নেই। নর্থইস্ট ইউনাইটেডের আলাদিন আজাইরার খেলা নিয়ে সংশয় নেই। তিনিই মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ। এএফসি  চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার ইরাকের ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ওই ম্যাচ খেলতে কলকাতায় উপস্থিত হলো ইরাকের আল-শর্তা ফুটবল ক্লাব।    ...

২০২৬ -২৭ সালের আই এস এল শুরু হলো আজকে থেকে

Updated : 10/10/2026, IST

 নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দেবীর ধরাধামে আগমনের দিনই, দেবীর ধরাধামে আগমনের দিনই শুরু হচ্ছে আই এস এল । ২০২৬-২৭ এই বছরের ISL শুরু হচ্ছে আজ, শুভ মহালয়ার দিন । প্রথম দিনে রয়েছে দুটি ম্যাচ। কান্তিরাভায় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু ও দিল্লি এসসি। সন্ধ্যা  সাতটা ত্রিশ মিনিটে ফতেহ দারা স্টেডিয়ামে হচ্ছে দ্বিতীয় ম্যাচ।  এই ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান ও এফসি গোয়া। গতবারে সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ  শেষ হয়েছিল । তবে এই মরশুম থেকে লীগ ফিরছে পুরোনো ফরম্যাটে ।   ...

আজ যুবভারতীতে শিল্ড ফাইনালে মুখোমুখি দুই প্রধান

Updated : 10/08/2026, IST

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিল্ড ফাইনালের ইতিহাসে লাল-হলুদ জিতেছে ২৯ বার, অপরদিকে, মোহনবাগান ২০ বার । এই ইতিহাস থেকে উৎসাহিত হয়ে ইস্টবেঙ্গল কোচ হাবাস বলেন, “যেভাবেই হোক, আমি নব্বই মিনিটের মধ্যে খেলার ফয়সালা চাই।” খেলার আগে দুটি দলের মানসিক অবস্থান একদম ভিন্ন। একদিকে গোলের পর গোল করে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। একদিকে গোলের পর গোল করে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল ফাইনালে উঠে যে মোহনবাগান । এই পরিস্থিতিতে হাবাস নব্বই মিনিটের মধ্যেই ট্রফিটা ইস্টবেঙ্গল ঘরে আনতে চান।  ...

আজ যুবভারতী তে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ভারত সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে

Updated : 10/06/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : কোচ খালিদ জামিল বলেন উরুগুয়ের বিরুদ্ধে আমরা রক্ষণ আক্রমণের ভারসাম্য বোঝায় রাখার চেষ্টা করবো । পরিস্থিতি অনুযায়ী আমরা খেলবো । রক্ষণ করার প্রয়োজন হলে রক্ষণ করবো আক্রমণ করার দরকার হলে আক্রমণ করবো । ইতিহাস বলছে ১৯৮২ সালের নেহেরু কাপে  ইডেনে ভারত পরাজিত হয়েছিল উরুগুয়ের কাছে ৩-১ গোলে । কিন্তু লড়াই সমানে সমানে হয়েছিল ।   ...

আজ আইএফএ শিল্ডের ফাইনালে ওঠার জন্য লড়ছে ইস্টবেঙ্গল

Updated : 10/05/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : আজ কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএফএ শিল্ডের সেমিফাইনালে লড়াই চালাবে ইস্টবেঙ্গল। ISL-এর বদলা নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।  নর্থ ইস্ট এবং ইস্ট বেঙ্গল—দুটো দলই ছন্দের মধ্যে আছে। ইস্ট বেঙ্গলের কোচ  বিনো জর্জ বলেন, ফর্মে থাকা ইস্ট বেঙ্গলকে হারানো খুবই মুশকিল।    ...

আইএফএ শিল্ডের ফাইনালে উঠল মোহনবাগান, কাইতের হাত ধরে

Updated : 10/05/2026, IST

নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : গতকাল মোহনবাগান আইএফএ শিল্ডের সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে পেনাল্টি শুটআউটে ৪-৩গোলে হারালো। মোহনবাগান সুপার জায়ান্টস একশো কুড়ি মিনিট খেলেও আইএফএ শিল্ড  সেমি-ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোনো ফয়সালা করতে পারল না। এরপর পেনাল্টি শ্যুটআউটে বিশাল কাইতের হাত ধরে পাঞ্জাব এফসিকে চার-তিন গোলে হারাল মোহনবাগান। পাঞ্জাব এফসির মারা দুটি পেনাল্টি শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন বিশাল কাইথ।    ...

৪৪ বছর পরে ইতিহাস গড়লো ভারতের মেয়েরা

Updated : 10/03/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার জাপানের নাগোয়া তে এশিয়াডে ৪৪ বছর পরে সোনা জিতলো ভারত । তারা ফাইনালে শক্তিশালী চীন কে ১ গোল য়ে হারান । ম্যাচ গড়াতেই দুর্দান্ত আক্রমনাত্বক মেজাজে খেলতে শুরু করে ভারত ।এক মাত্র গোল টি করেন প্রমথম অর্ধে লাল  রে মসিয়ামি । রানার থেকে পাওয়া পাশে । ভারতের হয়ে দুর্দান্ত গোল কিপিং করেন সবিতা পুনিয়া । ১৯৮২ সালের পরে ভারতের মহিলা হকি খেলোয়াড়েরা আবার সোনা পেলো ।   ...

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলে এসেছে উরুগুয়ে এবং ব্রাজিল আসছে আজকে

Updated : 10/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আগামী ৩ অক্টোবর ভারত খেলবে ব্রাজিলের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ । ব্রাজিল দলটি আজকে আসছে কলকাতায় ,উঠবে বাইপাস সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে ।আমূল পরিবর্তন করা হয়েছে ,যুব ভারতী স্টেডিয়ামে  সাজ সাজ রব । খালিদ জামিলের ছেলেরা আছে রাজারহাটের একটি পাঁচ তারা হোটেলে । উরুগুয়ের দলটি চলে এসেছে কলকাতায় । তিনটি বাণিজ্যিক সংস্থা এইবার ম্যাচের সাথে জুড়েছে তাদের হোর্ডিং বিজ্ঞাপন থাকছে । ...

পেনাল্টি মিস করে নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র করলো মোহনবাগান

Updated : 09/30/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই এফ  এ শিল্ডের গ্রুপ ম্যাচে ,নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র করলো মোহনবাগান। ফলাফল  হলো ১-১।দুই দল সেমি-ফাইনালে জায়গা পাকা করে নিলো । কোনো দল গোল করতে পারেনি । দ্বিতীয় অর্ধে  ডেজানের পাশ থেকে গোলে বল জড়ান ম্যাকলারেন । খেলার ৭০ মিনিটে পেনাল্টি মিস করেন মোহনবাগানের মিগুয়েল । ৭৩ মিনিটে মোহনবাগানের ডিফেন্স ভেদ করে নর্থ ইস্ট কে সমতা তে  এতিয়ান ।   ...

এশিয়ান গেমসে সোনা জিতলেন মহিলা শুটার নিরু ধান্দা

Updated : 09/30/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গত মঙ্গলবার এশিয়ান গেমসে ভারতের হয়ে একমাত্র ব্যক্তিগত ইভেন্ট সোনা যেতেন মহিলা শুটার নিরু ধান্দা । ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন । চীনের শুটার শুনে বিরুদ্ধে লড়াই করে ৩০ টির মধ্যে ২৮টি নিশানা ভেদ করে তিনি সোনা যেতেন এবং সুন্ ৩০ টির মধ্যে ২৬ টি  ও কুয়েতের আব্দুল মালিক ২১ টি সফল শর্ট করে যথা ক্রমে রুপো ও ব্রোঞ্জ জেতেন ।   ...

আই এফ শিল্ডের খেলা তে মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেডয়ের

Updated : 09/29/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  মোহনবাগানের হয়ে জেলকোভিচ আজকে মাঠে নামবেন । তবে বাগানের সব থেকে বড় ভরসা  চ্যাঙতে । ওপর দিকে নর্থ ইস্ট ইউনাইটেড য়ের গতি ,লড়াই করার মানসিকতা এবং আক্রমণে আলাদিনের উপস্থিতি যথেষ্ট চিন্তার । তার সঙ্গে রয়েছে স্পেনের এক নজরকারা খেলোয়াড় ও কেরলের জিতিন ,বিশেষজ্ঞ রা  আশা করছে খেলা টি খুব জমজমাট হবে । ...

ভারতের মাঠে ওয়েস্টইন্ডিজ কে হারালো ভারত

Updated : 09/28/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল  ত্রিভান্দ্রমের মাঠে ৫০ ওভারের খেলা তে ওয়েস্টইন্ডিজ ব্যাট করে করে  ২৯৬ রান । তার পরে জবাবে ভারত ৪১.৪ ওভারে ৩০০ রান করে ম্যাচ জিতে যায় ।  ওয়েস্টইন্ডিজের হয়ে শতরান করেন জাস্টিন গ্রিভস । ৪০ রানে ৪ উইকেট নিয়ে কুলদ্বীপ যাদব তাদের দমিয়ে দেন ,আর দুটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ এবং নীতিশ রেড্ডি । ভারতের হয়ে গিল করেন ১০৮ বলে ১১০ রান ।চেজমাস্টার কোহলি  ১৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত থাকেন । ওয়ান ডে তে ৭০০০ গন্ডি পার হন ।   ...

ভারতের সঙ্গে পানামার খেলা ড্র

Updated : 09/26/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম অর্ধে গোলটি করেন রায়ান উইলিয়ামস । প্রথম অর্ধে রায়ানের গোলে  এগিয়ে থাকে ভারত । বিশ্ব ক্রম তালিকাতে ভারতের স্থান ১৩৮ এবং পানামা ৪৪। দ্বিতীয় অর্ধের ৬৮ টি মিনিটে বদলি খেলোয়াড় ওমর ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটে সমতা ফেরান পানামা । আব্দুল সামাদ মাঠে নামার পরে খেলার ঝাঁজ বারে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত , উল্টোদিকে বিজয় ভার্গিস শেষ মুহূর্তে অসাধারণ ট্যাকেল করে পানামার হাত থেকে জয় ছিনিয়ে নেয় ।   ...

1 2 3 4 next

ফিডব্যাক

যোগাযোগ

------