নবমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Updated : 10/20/2026, IST
নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নিলেও নবমীতে স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে রাজ্যের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে হয়তো সমস্যায় পড়বে না কলকাতাবাসী। আজ রোদের তেজ বাড়তে পারে এবং গরমের অনুভূতিও আসতে পারে। অধিকাংশ আকাশ মেঘলা থাকবে। তবে নবমীর দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
...
নবমীর ভোরে বিষাদের সুর
Updated : 10/20/2026, IST
নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভোরে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল। মঙ্গলবার সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল পঁয়তাল্লিশটি দোকান। কলের পনেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল আটটা অবধি পাওয়া খবরে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দোকানে সব জিনিসপত্র পুড়ে যাওয়ায় দোকানিদের কান্নার রোল পড়েছে। ব্যবসায়ীরা রাজ্যের কাছে কাতর আবেদন জানিয়েছেন, তাঁদের যেন কিছু আর্থিক সহায়তা করা হয়। জানা যাচ্ছে, ভোর সাড়ে তিনটের পরেই বাঘাযতীন বাজারে আগুন লাগে। আগুনের উৎস সম্পর্কে কিছু জানায়নি দমকল।
...
ঠাকুর দেখতে কলকাতায় মেট্রোই ভরসা
Updated : 10/18/2026, IST
নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : ষষ্ঠীর পরে প্রথম সপ্তমীতেও মেট্রোই প্রধান ভরসা কলকাতার ঠাকুর দেখা ব্যক্তিদের জন্য। গতকাল দেখা যাচ্ছিল, ভিড়ে ঠাসা মেট্রোতে যাত্রীর চাপে বারবার আটকে যাচ্ছিল দরজা। কোনো স্টেশনেই এক ধাক্কায় দরজা বন্ধ করা যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ষষ্ঠীতে মেট্রোতে সফর করেছেন প্রায় বারো লক্ষ যাত্রী। তারা আশা করছেন, সপ্তমীতে এই সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে। পঞ্চমীর রাত থেকেই চাঁদনি চক, প্ল্যানেটসহ বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
...
চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো সতেরো জনের
Updated : 10/18/2026, IST
নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক : সোশ্যাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাইলেজের কারণে শুক্রবার থেকেই চোরবাগান সার্বজনীনে খুব ভিড় হতে শুরু করে। গতকাল বৃষ্টির সময় প্রচণ্ড পরিমাণে লোক তিনশ ষাট ডিগ্রি ঘুরে যে চ্যানেলটা আছে, তিনশ ষাট ডিগ্রি ঘুরে যে গোলাকার বৃত্তটা আছে, তার মধ্যে ঢুকে পড়ে। বৃষ্টির জন্য বেরোনোর জন্য লোকও চেষ্টা করে। বৃষ্টির কারণে মানুষ বেরোনোরও চেষ্টা করে। এর ফলে যে থা-থালাথেলি, এর ফলে একটি ঠেলাঠেলির পরিস্থিতি সৃষ্টি হয়। ফলস্বরূপ, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সতেরো জনেরও বেশি মানুষের, তার মধ্যে আছেন তিনজন পুরুষ, একজন শিশু এবং তেরো জন মহিলা। এ ছাড়াও, এগারো জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, এত বড় পুজো অথচ কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অবধি ছিল না। এর ফলে আজ থেকে শ্রীধারা সম্মিলনীর পূজার দরজাও বন্ধ রাখা হয়à§...
আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন ইন্দ্রনীল সেন
Updated : 10/17/2026, IST
নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : পুজোর মধ্যেই গ্রেফতারির আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। দুর্গাপুজোতে UNESCO-র পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় তার এবং তার স্ত্রীর নাম জড়ায় ও তাঁদের সংস্থা মাস আর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বাড়িতে তল্লাশি করেছে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ফের আদালত খুললে এই মামলার শুনানি হবে।
...
সুজিত বসুর বেলের আবেদন খারিজ করল হাইকোর্ট
Updated : 10/14/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর এবার পুজোটা জেলেই কাটবে। তার জামিনের আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুরোনিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। এর ফলে এই পুজোটা তাকে জেলেই কাটাতে হবে। পাশাপাশি, তৃণমূলের নেতা সব্যসাচী দত্তর এক মাসের, এক মাসের—জামিনের আবেদন গৃহীত। হয়েছে।
...
সব মতুয়াকেই নাগরিকত্ব দেওয়া হবে, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
Updated : 10/14/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মঙ্গলবার বনগাঁর সীমান্তবর্তী এলাকায় অনেক পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন যে, সিএএ-তে আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন যে, সিএ এ আবেদন করার পর সার্টিফিকেট জেলা শাসকের দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গা দক্ষিণের বিধায়ক, পুলিশের উচ্চপদস্থ কর্তা, জেলা প্রশাসক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
...
এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা কম
Updated : 10/14/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইবার সমগ্রহ কলকাতা উত্তরবঙ্গ ও, ও দক্ষিণবঙ্গের অনেক অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে।বাকি অংশ থেকেও বর্ষার বিদায় আসন্ন । তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পরও বুধবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের সমস্ত রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
...
আজকের রাশিফল ( ১৪ অক্টোবর )
Updated : 10/14/2026, IST
মেষ - শান্তি বিঘ্নিত হতে পারে
বৃষ - আর্থিক স্থিতিতে অগ্রগতি
মিথুন - হ্যাঁ, বুঝে-শুনে লগ্নি করুন
কর্কট - ব্যবসা-বাণিজ্যে মন্দা চলবে
সিংহ - নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠতা প্রগাঢ় হবে
কন্যা - আর্থিক পরিস্থিতিতে অগ্রগতির আশা
তুলা - নিকটজনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে
বৃশ্চিক - আর্থিক স্থিতি পূর্ববৎ
ধনু - জীবনের সাহায্য ও সহযোগিতা পাবেন
মকর - আর্থিক স্থিতিতে সাবধানতা অবলম্বন করা দরকার
কুম্ভ - ব্যবসা-বাণিজ্য মোটের ওপর ভালো
মীন - নিকর্জনের সঙ্গে দীর্ঘতা বজায় থাকবে
...
তিলোত্তমার মুকুটে শীর্ষ সম্মান তবে সেটা লজ্জার
Updated : 10/12/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বায়ুদূষণে একশ ছাব্বিশটি শহরের মধ্যে শীর্ষস্থান পেয়েছে আমাদের তিলোত্তমা কলকাতা। নবম স্থানে আছে দিল্লি। তবে এটা আমাদের কাছে গর্বের নয়, লজ্জার। রবিবার সকাল আটটায় কলকাতার বায়ুদূষণের মাত্রা ছিল সর্বাধিক। বায়ুদূষণের মাত্রা পঞ্চাশের মধ্যে থাকলে সেটা সহনশীল, আর একশোর মধ্যে থাকলে তা মোটের ওপর সহনশীল। তবে আমাদের দূষণের মাত্রা ছিল একশ সাতাশি। এই তথ্যটি দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা, IQAR ।
...
কলকাতা পুরসভার পুরভোট নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য
Updated : 10/12/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতায় দুর্গাপূজা মিটলেই বিজেপি বসবে পুরসভার পুরভোট নিয়ে আলোচনায়। ছ নম্বর মূরলীধর সেন লেনে এ ব্যাপারে একটি ছোটখাটো বৈঠক করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তাঁর টিম নিয়ে। সোমবার থেকেই সেখানে পুরসভার প্রার্থী বাছাইয়ের জন্য জনসাধারণের কাছ থেকে বক্তব্য আহ্বান করা হচ্ছে। রাখা হচ্ছে একটি ড্রপ বক্স। বিজেপি কর্মী বা অন্য কেউ—সমাজের প্রতিটি ব্যক্তিই যদি কাউকে পছন্দ করেন, তাহলে তাঁর নামটি তাঁরা সেই ড্রপবক্সে ওয়ার্ড ভিত্তিক দিতে পারেন।
...
পঞ্চাশ বছরে সল্টলেকের বিসি ব্লক ঐতিজ্যবাহী পুজো সম্পন্ন করছে
Updated : 10/11/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সল্টলেক বিসি ব্লকের সম্পাদক রূপক বাবু বলেন যে, বিসি ব্লকের দুর্গাপূজোর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মহালয়ার সকালে প্রায় পঞ্চাশ জন বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীকে শামিল করা হয়েছিল , দীর্ঘ আড়াইশো ফুট দেওয়ালচিত্র আঁকার উদ্যোগে। প্রায় ষাট জনের তুলিতে ফুটে উঠল দুর্গাপূজা , রূপক বাবু বলেন, সুবর্ণজয়ন্তীর উদযাপনের এই উদ্যোগের মূল বার্তাটি হলো—শিল্পের রঙে মুছে যাক ভেদাভেদ। জয় হোক অন্তর্ভুক্তির। এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্কের তরফ থেকে রূপকবাবু ও তাঁর সঙ্গে থাকা বিসি ব্লকের টিমকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।
...
বেলেঘাটা আইটি সেন্টার রুটে মেট্রোর মহড়ার কাজ শেষ
Updated : 10/11/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেট্রো কর্তৃপক্ষের আশা, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হবে। মেট্রো সূত্রের খবর, RVNL-এর বিশেষজ্ঞদের সহযোগিতায় এর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। কলকাতায় দীর্ঘ প্রতীক্ষিত অরেঞ্জ লাইন প্রকল্পের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই ট্রায়াল রানের মধ্য দিয়ে কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল ব্যবস্থার পরীক্ষাও শুরু হয়েছে।
...
১২,৪০০ নতুন পুজো অনুমতি পেল
Updated : 10/11/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে এবার নতুন ১২,৪০০ পুজোর অনুমতি দেওয়া হলো। আজ অবধি কলকাতা ও জেলা মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার সরকারি অনুমোদিত পুজো ছিল। এর সঙ্গে যুক্ত হলো আরও বারো হাজার চারশো পূজো। এর ফলে রাজ্যে অনুদানপ্রাপ্ত মোট পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতান্ন হাজার চারশো। তিনি বলেন, আগামী এগারোই অক্টোবর থেকে পুজো কমিটিগুলোর কাছে অনুদানের অর্থ যাওয়া শুরু হবে। যদিও জানা যাচ্ছে, প্রায় দুশোর বেশি পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
...
পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন বাংলার মেয়ে শম্পা গায়েন
Updated : 10/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন বাংলার শম্পা গায়েন। ১৬ : ৫৪:৫৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তিনি দেশের সেরা হলেন। এই সাফল্যে বাংলার মুখ উজ্জ্বল করলেন শম্পা । দ্বিতীয় হয়েছেন মধ্যপ্রদেশের সোনম তিনি দৌড় শেষ করলেন ১৬:৫৬: ৫২ সেকেন্ডে। নিজের দক্ষতার প্রমাণ দিলেন বাংলার এই মহিলা ক্রীড়াবিদ।
...
অনুব্রত মন্ডল কে দেওয়া হলো পুলিশি নিরাপত্তা
Updated : 10/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিউরি কাণ্ডের ১০ দিনের মাথায় অনুব্রত মন্ডল আবার পুলিশি নিরাপত্তা ফিরে পেলো । শুক্রবার সকালে বোলপুর থানা থেকে তার বাড়িতে এক কনস্টেবল পাঠানো হয় তার নিরাপত্তা কর্মী হিসাবে । বিগত সরকারের আমলে তিনি ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন সঙ্গে থাকতেন ,মহিলা নিরাপত্তা কর্মি ও । তবে বর্তমানে তিনি দুইজন বেসরকারি নিরাপত্তা কর্মি নিয়ে ঘোরাফেরা করেন ।
...
পুজোয় কি ভিলেন হবে বৃষ্টি?
Updated : 10/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া অফিস জানাচ্ছে, ১৪ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। ১৫-১৭ অক্টোবর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। আঠারো ও উনিশে অক্টোবর তুমুল বৃষ্টির পূর্বাভাস আছে।
...
রেজিনগর ও নন্দীগ্রাম দুটো আসনেই পদ্যফুলের জয়
Updated : 10/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন বিজেপির প্রার্থী শাকারভ সরকার ও হাসিরানি রথ। শাকারভ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৫,৬৯১ ভোটে পরাজিত করলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা পার্টির প্রার্থী পেলেন ৫৮,৯৩৬ ভোট। হাসিরানি রথ লক্ষাধিকেরও বেশি ভোটে জয়ী হন। তিনি যেতেন প্রায় ১,২২,০০০ ভোটে ।
...
পুজোর মধ্যে মেট্রো ট্রেন চলবে রাত ভর
Updated : 10/09/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেট্রো রেল থেকে জানানো হয়েছে নীল লাইনে ১৭ অক্টোবর থেকে ২০ সে অক্টোবর অব্দি দুপুর ১ টা থেকে পরের দিন ভোর চারটে অব্দি ।অন্যদিকে গ্রিন লাইনে তারিখ একই রেখে ট্রেন চলবে দুপুর ১:৩০ থেকে পরের দিন ভোর ৩ টা ৫৯ অব্দি ।
অরেঞ্জ লাইনে শুধুমাত্র পঞ্চমী ও ষষ্ঠীর দিন মেট্রো চলবে ,হলুদ এবং পার্পল লাইনে সব দিনেই পরিষেবা মিলবে ।
...
বানভাসি মালদার জন্য ২৪২ কোটি টাকার প্যাকেজে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Updated : 10/09/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রায় ২০ মিনিট ধরে আকাশ পথে মালদার প্লাবিত এলাকা গুলি ঘুরে দেখেনমুখ্যমন্ত্রী । পাশাপাশি রতুয়া মানিকচক এবং ইংরেজ বাজারে পরিস্থিতি সরেজমিনে দেখে তিনি দুর্গত দের জন্য ২৪১.৬৫ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন।ঘাটালের মত মালদার নদী ভাঙ্গনের স্থায়ী প্রতিশ্রুতি দেন তিনি ।
...