আজকের রাশিফল ( ৩০ জুন )
Updated : 05/18/2025, IST
মেষ - শরীর স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না
বৃষ - স্ত্রীর সহায়তা তে পারিবারিক জীবনে উন্নতি
মিথুন - কারুর পরামর্শে কোথায় অর্থ বিনিয়োগ করবেন না
কর্কট - দাঁতের সমস্যা ভোগাবে
সিংহ -বাড়তি উপার্জনের জন্য ব্যবসার পরিকল্পনা
কন্যা -উদাসীনতার ফলে সুযোগ হাতছাড়া হবে
তুলা -কাউকে সামনে রেখে যাচাই করাটা ভুল পদক্ষেপ হবে
বৃশ্চিক -শেয়ারে বাড়তি বিনিয়োগ না করা ভালো
ধনু -বিকল্প কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যান
মকর -কর্মস্থলের দুষ্ট সহকর্মী হইতে সাবধান
কুম্ভ - সন্তানের ক্ষেত্রে সংযমী থাকুন
মীন - কমবেশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে
...
আজকের রাশিফল ( ২৬ জুন )
Updated : 06/26/2025, IST
মেষ - কর্মজীবনে অতন্ত্য পরিশ্রম করে জায়গা ধরে রাখবেন
বৃষ - প্রলোভন ও প্ররোচনা তে পা দেবেন না
মিথুন - দুঃস্থ্য কে সাহায্য করতে গিয়ে অপদস্থ হবেন
কর্কট - জলপথ ভ্রমণ আপাতত বর্জনীয়
সিংহ - অবশেষে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে
কন্যা - উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সৌহার্দ্য অব্যাহত থাকবে
তুলা - সন্তানের মতিগতি ও বেয়ারা পানা চিন্তায় রাখবে
বৃশ্চিক - ক্রোধে লাগাম দিতে না পারলে অসুবিধা তে পড়বেন
ধনু - বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ তুঙ্গে
মকর - কম্পিউটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে একাধিক পথে কাজের সুযোগ আসবে
কুম্ভ -বুকের লাগাতার ব্যাথা কে উপেক্ষা করবেন না
মীন -জ্যোতিষ ও রহস্য চর্চা তে মুন্সিয়ানা
...
পরমাণু প্রশ্নে অনড় থাকছে ইরানি প্রশাসন
Updated : 06/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইরানের পরমাণু কেন্দ্রে পর পর ইসরায়েলের বোমা বর্ষণ এবং সোমবার আমেরিকা তাদের ফোর্দো ,নাতাঞ্জ এবং ইস্পাহানের পরমাণু কেন্দ্রে ভারী বোমা বর্ষণ করে দাবি করেছিল যে তা গুড়িয়ে দেওয়া গেছে।অথচ আই এ ই প্রধান জানিয়েছেন ৪০০কেজি ইউরানিয়াম ইরান নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছেন এবং উপগ্রহ চিত্রের ভিত্তিতে দেখা যাচ্ছে ইস্পাহানের তিনটি পরমাণু চুল্লি অক্ষত আছে বলেই মনে হচ্ছে । ইরান পরমাণু প্রশ্নে অনড় ।
...
ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের কথা মানছে না কোনো পক্ষই
Updated : 06/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত পরশু মার্কিন প্রেসিডেন্ট দুটো দেশ কেই যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেন এবং সেটি ঘোষণাও করে দেন । স্বস্তি নিঃস্বাস পড়েছিল সব মহল এবং চাঙ্গা হচ্ছিল বিশ্বের শেয়ার বাজার । কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি । অথচ সেই ঘোষণার কিছুক্ষন পরেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয় তেহরান সহ অন্যান্য জায়গায় । সেই ছবি এবং ভিডিও ট্রাম্পের যুদ্ধ বিরতির ঘোষনা কে বড় সর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ।
...
ডি এ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময় সীমা শেষ হচ্ছে এক দিন পরে
Updated : 06/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাতে মাত্র একটা দিন তার পরেই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আদেশের সময় সীমা । সূত্রের খবর রাজ্য প্রশাসনের কেউ জোর দিয়ে বলতে পারছেন না ।অপরদিকে ডি এ মামলা কারীরা পরিস্থিতির দিকে নজর রাখছে । তাদের বক্তব্য
এই পরিস্থিতিতে আদালত অবমাননার পথ ও খোলা রাখা হচ্ছে ।
...
আজকের রাশিফল ( ২৫ জুন )
Updated : 06/25/2025, IST
মেষ - মানসিক অস্থিরতা বাড়তে পারে
বৃষ -হারানো দ্রব্য ফিরে পাওয়ার সম্ভবনা কম
মিথুন - গুরুজনের স্বাস্থ্যের উন্নতি তে সমুদ্র তীরে যাওয়ার ভাবনা
কর্কট - দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের জন্য পরিচিত রা এড়িয়ে চলবে
সিংহ - সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন
কন্যা - সাধু সজ্জনের সান্নিধ্য লাভ
তুলা -কর্ম সূত্রে দূর সফররে সুযোগ আসবে
বৃশ্চিক - মানসিক অস্থিরতা বাড়তে পারে
ধনু -শত্রু রা চেষ্টা করে বিব্রত করতে পারবেন না
মকর - কোনো কাজে চুক্তি বদ্ধ হয়ে পরে আফসোস করতে হবে
কুম্ভ - ভাইবোনের দেখা শুনার দায়িত্ব নিতে হবে
মীন - অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসবে
...
আজকের রাশিফল ( ২৫ জুন )
Updated : 06/25/2025, IST
মেষ - মানসিক অস্থিরতা বাড়তে পারে
বৃষ -হারানো দ্রব্য ফিরে পাওয়ার সম্ভবনা কম
মিথুন - গুরুজনের স্বাস্থ্যের উন্নতি তে সমুদ্র তীরে যাওয়ার ভাবনা
কর্কট - দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের জন্য পরিচিত রা এড়িয়ে চলবে
সিংহ - সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন
কন্যা - সাধু সজ্জনের সান্নিধ্য লাভ
তুলা -কর্ম সূত্রে দূর সফররে সুযোগ আসবে
বৃশ্চিক - মানসিক অস্থিরতা বাড়তে পারে
ধনু -শত্রু রা চেষ্টা করে বিব্রত করতে পারবেন না
মকর - কোনো কাজে চুক্তি বদ্ধ হয়ে পরে আফসোস করতে হবে
কুম্ভ - ভাইবোনের দেখা শুনার দায়িত্ব নিতে হবে
মীন - অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসবে
...
সোশ্যাল মিডিয়া পাবলিক করার নির্দেশ দিলো মার্কিন দূতাবাস
Updated : 06/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা পৃথিবী জুড়ে চলতি যুদ্ধের আবহাওয়ার জেরে ,আমেরিকা তে পড়ুয়া ভিসা ( এফ ) , কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসা (জে ) বা কারিগরি অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের (এম ) ভিসা নিয়ে যারা আমেরিকা যাওয়ার আবেদন করেছে ,তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একাউন্ট পাবলিক করার নির্দেশ দিল আমেরিকার দূতাবাস ,তারা জানিয়েছে প্রতিটি ভিসা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত জড়িত ।
...
ইরানে আমেরিকার হামলা এবং পাল্টা হামলা তে তেতে উঠেছে তৃতীয় বিশ্ব যুদ্ধের হাওয়া
Updated : 06/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইরানের পারমাণবিক ঘাঁটি তে হামলার পরে পরে পরিষ্কার ভাবে জানান এর জন্য আমেরিকা কে কঠিন শাস্তি পেতে হবে ।এই ঘটনার কয়েক ঘন্টা পরে কাতারে আমেরিকার সব থেকে বড় বায়ু সেনা ঘাঁটি তে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে তেহরান । আমাদের লক্ষ্য হলো কাতারের ক্ষতি না করে আমেরিকার বায়ু সেনা ঘাঁটি ধ্বংস করার । তবে মাঝ আকাশে অনেক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে মার্কিন
এয়ার ডিফেন্স । তার পরেই ইউএই ,কুয়েত ,বাহরিণ , এবং ইরাক সিদ্ধান্ত নেয় আকাশ পথ বন্ধ করে দেওয়ার ।
...
আজকের রাশিফল ( ২৪ জুন )
Updated : 06/24/2025, IST
মেশ - দুর্জনের অপচেষ্টা রুখে কার্যউদ্ধার
বৃষ -অনৈতিক কাজের প্রতিবাদের জেরে বিপদের আশঙ্কা
মিথুন -হারানো দ্রব্যাদি ফেরত পাওয়ার সম্ভাবনা কম
কর্কট - সন্তানের পড়াশুনা অমনোযোগ চিন্তা বাড়াবে
সিংহ - সাংসারিক দায়িত্ব পালনে বহু ব্যয়
কন্যা - পুরোনো সমস্যার সমাধানের আশা
তুলা -ধৈর্য্য আর মনোবল পারিবারিক সমস্যার সমাধান করতে হবে
বৃশ্চিক -অহেতুল বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন
ধনু -অপ্রিয় সত্য কথা না বলাই ভালো
মকর -কর্তৃপক্ষ আনুকূল্যে কর্মে অগ্রগতি অব্যাহত
কুম্ভ - বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি
মীন - পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে বহু ব্যয়
...
ভারতের ছয়টি সংস্থায় শেয়ারের মূল্য বৃদ্ধি
Updated : 06/23/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সপ্তাহে শেয়ার মূল্যের নিরিখে ভারতের বৃহ্হত্তম ১০ টি সংস্থার মধ্যে ছয়টির মূলধন বেড়েছে ।বাজার সূত্রের খবর সেই অংক হচ্ছে ১.৬২,২৮৮.০৬ কোটি টাকা । এই সব সংস্থার তালিকা তে আছে রিলায়েন্স ,এইচডি এফসি ব্যাঙ্ক ,ভারতী এয়ারটেল আইসিআই এবং স্টেট ব্যাঙ্ক আর সঙ্গে আছে ইনফোসিস । সব থেকে বেশি শেয়ার সম্পদ বেড়েছে ভারতী এয়ারটেলের ৫৪,০৫৫.৯৬ কোটি ,তৃতীয় স্থানে আছে রিলায়েন্স ০৭০.১৪ কোটি ।
...
গতকাল ইরানে বোমা বর্ষণের পর মোদী কে ফোন করলো ইরানের প্রেসিডেন্ট
Updated : 06/23/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইরানে ভয়ানক বোমা বর্ষণের পরে ইরানের প্রেসিডেন্ট ফোনে কথা বললেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির সাথে । ফোনটি করেছিলেন ইরানের প্রেসিডেন্ট স্বয়ং ,তাদের মধ্যে বিশদে কথা হয় । ভারতের তরফে ইরান কে উত্তেজনা না বাড়ানোর কথা বলা হয়েছে । পাশপাশি জানানো হয়েছে সব সময় তারা যেন আলোচনার রাস্তা খোলা রাখে ।
...
আমেরিকা বোমা বর্ষণ করলো ইরানের পরমাণু কেন্দ্রে
Updated : 06/23/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আমেরিকার বিমান বাহিনী ইরানের পরমাণু কেন্দ্র ফোর্দো ,নাতাঞ্জ এবং ইস্পাহানে শক্তিশালী "ব্যাংকার বাস্টার " বোমা ফেলে। এই অপারেশনের নাম দেওয়া হয় "অপরাশেন মিডনাইট হ্যামার "।তবে কোন সাধারণ মানুষ অথবা যে সামরিক ঘাঁটির উপরে বোমা ফেলা হয়নি ,বোমা ফেলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের যুদ্ধ ইরান দেশ টার সাথে নয় ,তাদের পরমাণু কর্মসূচির সাথে ।এই হামলা তে প্রায় ১৫০ টি বোমারু বিমান ব্যবহার করা হয়েছে ।
...
আজকের রাশিফল ( ২৩ জুন )
Updated : 06/23/2025, IST
মেষ - গ্ল্যান্ডের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ
বৃষ - সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই
মিথুন - কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি
কর্কট - বাড়তি বিনিয়োগে সত্ত্বেও আশানুরূপ সাফল্য নেই
সিংহ - সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে মানুষিক শান্তি
কন্যা - নতুন কোনো পরিকল্পনা থাকলে না এগোনোই ভালো
তুলা -গুরুজনের সঙ্গে সম্পর্ক নিজ উদ্যোগে সহজ করতে হবে
বৃশ্চিক - গতানুগতিকতা ছেড়ে নতুন কৌশলে কার্যোদ্ধার করতে হবে
ধনু -সৃষ্টিশীল কাজের জন্য সময় ও নজর উভয় দেওয়া দরকার
মকর - বিরুদ্ধ বাদীদের নিজের অনুকূলে আনতে পারবেন
কুম্ভ -পিতা মাতার সাথে মতবিরোধ হলে সমাধানের চেষ্টা
মীন - নতুন কোনো উদ্যোগে নেমে সাফল্য পাবেন
...
এইচ ডি এফ সি কে অধিগ্রহণ করতে চেয়েছিলো আই সি আই সি আই ব্যাঙ্ক
Updated : 06/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইচ ডি এফ সির প্রাক্তন চেয়ারম্যান দীপক পারেখ জানান এইচ ডি এফ সি কে অধিগ্রহণ করতে চেয়ে বার্তা পাঠিয়েছিল আইসিআইসি আই ব্যাঙ্কের কর্তারা । কিন্তু ঋণদাতা সংস্থা এইডিএফসি আই সি আই সি আই ব্যাঙ্কের প্রস্তাব প্রত্যাখান করে । পরে এইচ ডি এফ সি এবং এইচ ডি এফ সি ব্যাঙ্ক য়ের সংযুক্তিকরণ হয় । এখন তারা দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ।
...
ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার আক্রমণ
Updated : 06/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ,ইরানের তিনটি পরমাণু কেন্দ্র কে গুড়িয়ে দিতে আমেরিকার বিমান বাহিনী গতকাল হামলা চালিয়েছে ,ইরানের খোরাসান সহ তিনটি পরমাণু কেন্দ্রে । মার্কিন প্রেসিডেন্ট তার পরে অভিনন্দন জানিয়েছেন সফল অপারেশনের জন্য তার বিমান বাহিনীর সদস্য দের । ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা কে ধন্যবাদ জানিয়েছে
ইরানের পরমাণু কেন্দ্র কে গুঁড়িয়ে দিতে আমেরিকার সাহায্যের জন্য । বিশ্ববাসি ভয় পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ।
...
বিচারপতি জসবন্ত বর্মার ইম্পিচমেন্ট নিয়ে তৃণমূল কে ফোন কেন্দ্রীয় মন্ত্রীর
Updated : 06/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংসদের বাদল অধিবেশনের মধ্যেই দুর্নীতিগ্রস্থ বিচারপতি জসবন্ত বর্মার অপসারণ অথবা ইপিচমেন্টের প্রস্তাব আনতে চলেছে শাসক এনডিএ সরকার । দিল্লি হাইকোর্টের বিচারপাতি থাকার সময় তার বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েচিলো । এই প্রস্তাবের পক্ষে ,লোকসভার ১০০ জন এবং রাজ্যসভার ৫০ জন সাংসদ সই করবেন । বিচারপতিকে অপসারণের জন্য সাংসদের দুই পক্ষেই ২/৩ সাংসদের সমর্থন প্রয়োজন ,তাই কিরণ রিজিজুর ফোন মমতা কে ।
...
আজকের রাশিফল ( ২২ জুন)
Updated : 06/22/2025, IST
মেষ -অপ্রিয় সত্যকথা না বলাই ভালো
বৃষ - কেউ চট করে আপনার বিরোধিতা করবে না
মিথুন - প্রতিকূলতার মধ্যেও দক্ষতার স্বীকৃতি
কর্কট -দৈহিক ক্লান্তি কাজ কর্ম কে ব্যাহত করতে পারে
সিংহ -সপরিবারে সমুদ্র তীরে ভ্রমণের চিন্তা
কন্যা -বন্ধুদের প্রতি অন্ধ বিশ্বাস ভালো নয়
তুলা -আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে
বৃশ্চিক -বন্ধু দের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো
ধনু - প্রেম প্রণয়ে বড় ধরণের মানসিক আঘাত লাগতে পারে
মকর -পারিবারিক কারণে নতুন যোগাযোগ স্থাপন করা যাবে না
কুম্ভ -পেটের গোলমালে ভোগান্তি
মীন -ব্যবসায়ীদের পক্ষে অর্থ আদায়ে বেগ পেতে হবে
...
বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে দোটানা
Updated : 06/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর ১০ মাস পরেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ।ইতিমধ্যে শাসক তৃণমূল চতুর্থ বার জয়ের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ।অথচ প্রধান বিরোধী বিজেপি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার কেই রাখবেন না কি অন্য কেউ আসবে তা নিয়ে দোটানা তে । দলের একটি অংশের মতে সুকান্ত বাবু কেই রেখে দেওয়া হোক সময় কম বলে ভোটের পরে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক ।
...
এস সি ও বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ
Updated : 06/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৫-২৭ জুন চীনের কিন্ডাও শহরে আয়োজিত হতে চলেছে , এস সি ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক । সেইখানে উপস্থিত থাকবেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ।সেই খানে উপস্থিত থাকবেন চীন-রাশিয়া ,পাকিস্তান ,উজবেকিস্তান ,ইরান সহ ১০ টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ।গালিবানে ভারত চীন সংঘর্ষের পরে এই প্রথম রাজনাথ সিংহ চীন সফরে যাচ্ছেন ।
...