আজকের রাশিফল ( ১৫ মার্চ )
Updated : 03/15/2025, IST
মেষ - আজ মানসিক শান্তি পাবেন
বৃষ -বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলি মিট মাঠ হবে
মিথুন - আলোচনা ও বিতর্ক থেকে দূরে থাকুন
কর্কট - প্রিয়জনের সাথে মতানৈয়ক হতে পারে
সিংহ - মেয়ে বন্ধু দের থেকে সহায়তা পাবেন
কন্যা - আত্মবিশ্বাসের উপর ভর করে কর্মে এগিয়ে যাওয়ার সম্ভাবনা
তুলা - ব্যবসা অংশীদারের সাথে বিবাদের সম্ভাবনা আছে
বৃশ্চিক - পত্নী ও পুত্রের থেকে নয় অন্য মেয়ে বন্ধুরা আপনাকে উপকৃত করবে
ধনু - পিতা ও অন্যান্য গুরুজনদের থেকে উপকৃত হবেন
মকর -প্রতিকূল পরিস্থিতির সাথে লড়তে হতে পারে
কুম্ভ -আপনার মস্তিকে নানাবিধ চিন্তা ভিড় করবে
মীন -আজ কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে
...
মহুয়া মৈত্র কে বাড়ি ছাড়তে নোটিশ পাঠালো বাড়িওয়ালা
Updated : 03/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কৃষ্ণনগরে সাংসদ মহুয়ামৈত্র করিমপুরে অধীর পাল নামক এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়েছিলেন ১১ মাসের জন্য । ২০১৬ শালের ৮ অগাস্ট ,অধীর পাল ও মহুয়া মৈত্রের মধ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত একটি চুক্তি হয় ১১ মাসের জন্য । তার পর থেকে একবারের জন্য বাড়ি ভাড়া দেননি ।চুক্তির মেয়াদ ফুরালেও হয়নি পুনর্নবীকরণ । আগামী ৮ এপ্রিলে মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপ নেয়া হবে ।
...
পৃথিবীর তৃতীয় বৃহৎতম অর্থনীতি হতে চলেছে ভারত
Updated : 03/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উপদেষ্টা সংস্থা মর্গ্যান স্টানলির অভিমত ২০২৮ শালের মধ্যে মোদী সরকার পৃথিবীর তৃতীয় বৃহৎতম অর্থনীতি হয়ে ওঠার বার্তা দিচ্ছে ।সেই ক্ষেত্রে তাদের সাহায্য করবে দেশের বিপুল জন সংখ্যা ও তাদের চাহিদা ।শিল্প উদ্যোগ গড়ে তোলা তে তাদের আগ্রহ এবং সরকারের বিভিন্ন স্থিতিশীল ও সহায়ক নীতি ও উন্নত পরিকাঠামো ।২০২৩ সালে ভারতের অর্থনীতির মাপ ছিল ৩.৫ লক্ষ্য কোটি ডলার ,২৬ তা হবে ৪.৭ লক্ষ্য কোটি ডলার এবং ২০২৮ সালে তা পৌঁছে যাবে ৫.৭ লক্ষ্য কোটি তে সামনে থাকবে আমেরিকা ও চীন ।
...
আজকের রাশিফল ( ১৪ মার্চ )
Updated : 03/14/2025, IST
মেষ -অর্থের সংস্থান হয়ে যেতে পারে
বৃষ -সৃষ্টিশীল কাজে স্বীকৃতি
মিথুন -আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান
কর্কট -চোখের ক্ষীণ দৃষ্টির জন্য চিকিৎসকের পরামর্শ দরকার
সিংহ -সভা সমিতি তে যুক্তিপূর্ণ বক্তব্য সকলে গ্রহণ করবে
কন্যা -কর্মস্থলে আর্থিক অবনতি ও প্রশাসনিক জটিলতা বাড়বে
তুলা -বন্ধুর সহযোগিতা তে শত্রুপক্ষ আয়ত্তে আসবে
বৃশ্চিক -সংস্থা বদলের অভাবিত সুযোগ আসবে
ধনু -অভিনয় জগতে সুযোগ আসবে
মকর -সহায় সম্বলহীন আত্মীয়ের দেখা সোনা হবে
কুম্ভ -দাম্পত্য জীবনে কোনো অশান্তি নেই
মীন -নিজ কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা
...
জাফর এক্সপ্রেসে অপেরেশন শেষ
Updated : 03/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পাকিস্তানী সেনার জনসংযোগ দফতরের ডিজি ,জানান বালুচিস্তানের জঙ্গিদের হাত থেকে জাফর এক্সপ্রেস কে দখল মুক্ত করেছে পাকিস্তানী বাহিনী । এই সংঘর্ষে ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে ,পণবন্দিরা মুক্ত হয়েছে ।তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে ,তবে ২১ জন পণবন্দি কে মেরে ফেলেছে জঙ্গিরা ।কিন্তু এই অভিযানে নিরাপত্তা বাহিনী কতজন মারা গিয়েছে তা এখনো জানা যায়নি ।
...
আজকের রাশিফল ( ১৩ মার্চ )
Updated : 03/13/2025, IST
মেষ - শারীরিক সমস্যা দূর হতে পারে
বৃষ - সম্পত্তি নিয়ে বিবাদে ভাইবোনের সম্পর্ক খারাপ হবে
মিথুন - তুচ্ছ কারণে রাগান্বিত হবেন না
কর্কট - যাকে পছন্দ করেন তার জন্য সব কিছু করতে পারবেন
সিংহ -আর্থিক লাভ ত্বরান্বিত হবে
কন্যা -সন্তানের বিদ্যাঅর্জনের কৃতিত্ব সুনাম আনবে
তুলা - পিত্তথলির সমস্যা তে কাজকর্মে বাঁধা
বৃশ্চিক -বক্তা হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে
ধনু -স্বর্দি কাশি ও উদরপীড়া তে ভোগান্তি
মকর -দুরহ কাজের দায়িত্ব নিয়ে সফল হবেন
কুম্ভ -সময়মত চিকিৎসা তে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি
মীন -অকারণ বাড়তি কোনো ঝামেলা জড়াবেন না
...
ব্রিটিশ বৈদ্যুতিক গাড়ির সংস্থা কলকাতা তে এসে কাজ করবে
Updated : 03/12/2025, IST
নিউস ঘন্টায়, ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জানান পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করতে,দুই দেশের যৌথ উদ্যোগ গড়তে ছয়টি ব্রিটিশ সংস্থার প্রতিনিধি দল কলকাতা সফরে এসেছে ।গতকাল তারা রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে একযোগে কাজ করার আশা প্রকাশ করেছে ।
...
বিশ্বে দূষণে নজির গড়লো ভারত
Updated : 03/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৪ শালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটির রিপোর্টে দাবি করা হয়েছে যে বিশ্বের সব থেকে দূষিত দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে আছে ভারত ।বিশ্বের সব থেকে দূষিত ২০ টি শহরের মধ্যে ১৩টি রয়েছে ভারতে । ভারতের প্রথম স্থানে রয়েছে আসাম মেঘালয় সীমান্তে থাকা বির্নিহাট । দ্বিতীয় স্থানে আছে দিল্লি ,কলকাতা এই প্রথম ২০ টির মধ্যে নেই ।
...
পাকিস্তানের ট্রেনে জঙ্গি হামলা নিহত অন্তত ৩০ জন
Updated : 03/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বালুচিস্তানে রাজনৈতিক বন্দি ও জঙ্গিদলের সদস্য দের পাকিস্তানের জেল থেকে মুক্তির দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলছিল ।গতকাল বালোচ লিবারেশন আর্মি ,কোয়েটা থেকে পেশওয়ার যাওয়ার জাফর এক্সপ্রেসে হামলা চালায় একটি ট্যানেলের মধ্যে । তাতে ৩০ অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং ৫০০ জন যাত্রীকে পন বন্দি করেছে ।তাদের দাবি ৪৮ ঘন্টার মধ্যে বালোচ আর্মির লোকেদের পাকিস্তানের জেল থেকে ছাড়তে হবে
...
আজকের রাশিফল ( ১২ মার্চ )
Updated : 03/12/2025, IST
মেষ -সম্পর্ক হানি
বৃষ - সুস্থ্য ভাবে
মিথুন -কাউকে ঋণ দিলে তা ফেরত পাবে না
কর্কট - বিনিয়োগের সূত্রে অভাবিত উপার্জনের ইঙ্গিত
সিংহ - সম্পত্তি নিয়ে মামলা মীমাংসা না হওয়াতে উদ্বেগ
কন্যা -লটারিতে প্রাপ্তির সম্ভাবনা
তুলা -স্নেহভাজনের দায়িত্ব নিয়ে ঝামেলা হবে
বৃশ্চিক - ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ
ধনু -সদ্গুরুর সন্ধানে সপরিবারে তীর্থ ভ্রমণের চিন্তা
মকর -ব্যবসায়িক কারণে ঋণ গ্রহণে রাশ টানা দরকার
কুম্ভ -অংশীদারি ব্যবসা তে না নামাই উচিত
মীন -সুযোগ সন্ধানী আত্মীয় থেকে সাবধান
...
দেশে স্পেশাল পারপাস বিমান তৈরি করা হবে
Updated : 03/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ,কে রাম মোহন নাইডু জানিয়েছেন ,দেশে বিমান তৈরির জন্য স্পেশাল পারপাস ভেহিকেল তৈরি করবে কেন্দ্র ।পাঁচ বছরের জন্য তা তৈরি করা হবে ।এই জন্য প্রস্তুতি শুরু হয়েছে ,দেশে এই বিমান তৈরির ও রক্ষনা বেক্ষনের ব্যবস্থা করা যাবে ।
...
আজ কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি শপথ গ্রহণ করবে
Updated : 03/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ মঙ্গলবার ,সকাল ১০ টা নাগাদ হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতি মিতা দাশ দে ,ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই বিচারপতি হিসাবে শপথ নেবে ।শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি টিএস শিবগনণ ।এই তিন জন আইনজিবি থেকে বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ।
...
আজকের রাশিফল ( ১১ মার্চ )
Updated : 03/11/2025, IST
মেষ - সমস্যা সমাধানের আশা কম
বৃষ - জ্ঞাতি পড়শী লাগাতার কাজে বাঁধা দেবে
মিথুন - অর্থের যোগাড় হয়ে যাবে
কর্কট -উপার্জনের সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না
সিংহ - ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন বিনিয়োগ
কন্যা -পকেটমারিতে তে অর্থক্ষতি
তুলা - পুরোনো বন্ধুর সাথে হটাৎ পথে দেখা হয়ে যাবে
বৃশ্চিক -বাস্তব বাদী হওয়া প্রয়োজন
ধনু -জ্যোতিষ চর্চা তে বুৎপত্যি
মকর -বিরূপতা কাটিয়ে কার্যসিদ্ধির আশা
কুম্ভ -মানসিক শান্তি ব্যাহত হতে পারে
মীন -অপ্রিয় সত্যকথা না বলাই ভালো
...
হাওড়া পুরসভা তে বসছে বায়োমেট্রিক যন্ত্র
Updated : 03/10/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাওড়া পুরসভার কর্মসংস্কৃতি ফেরাতে ও অফিস পালানো রুখতে বায়োমেট্রিক যন্ত্র বসানো হয়েছিল বছর খানেক আগে ।কিন্তু রক্ষনাবেক্ষনের খরচ না দিতে পারায় তার ৭০% যন্ত্রই খারাপ হয়ে যায় ,সেই সঙ্গে অফিসে হাজিরা খাতায় সই করে পালানোর সংস্কৃতিও ফিরে আসে । এই বার পুরোকর্তৃপক্ষ ৩৫ লক্ষ্য টাকা খরচ করে বায়োমেট্রিক যন্ত্র বসানো ও তার দেখভালের বরাত দিয়েছে একটি সরকারি সংস্থা কে কর্ম সংস্কৃতি ফেরাতে ।
...
দিল্লির এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকার
Updated : 03/10/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত পরশু বুকে ব্যাথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন দেশের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকার ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী ,নিজে এই খবর জানিয়ে ধনকরের দ্রুত আরোগ্য কামনা করেছে ।রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এইমসে গিয়ে উপরাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেয় ।
...
আজকের রাশিফল ( ১০ মার্চ )
Updated : 03/10/2025, IST
মেষ -অপ্রিয় সত্যকথা না বলাই ভালো
বৃষ -স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য আসবে
মিথুন -কাজের প্রয়োজনে দূরে যেতে হবে
কর্কট -নাক কান ও গলার সমস্যা বৃদ্ধি
সিংহ - জমি বাড়ি ক্রয় বিক্রয়ের বিষয়ে কথা বার্তা এগোবে
কন্যা -বেশি পরিশ্রমে শারীরিক ক্লান্তি গ্রাস করবে
তুলা -পৈতৃক ব্যবসা তে বুঝে শুনে বিনিয়োগ করুন
বৃশ্চিক -অভিনয় জগতের মাধ্যমে উপার্জন বাড়বে
ধনু -প্রকৃত বন্ধুর সান্নিধ্যে সাহচার্য্যে মানসিক শান্তি
মকর -কারুর পরামর্শে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবেন না
কুম্ভ -অপ্রত্যাশিত ভাবে বকেয়া টাকা ফেরত পাবেন
মীন -উদারতা দেখালে বিড়ম্বনার মধ্যে পড়বেন
...
আবারো অশান্ত মনিপুর
Updated : 03/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অমিত শাহের মনিপুর কে শান্ত করানোর প্রচেষ্টা ব্যর্থ হলো । স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ মেনে নিরাপত্তা বাহিনী কুকি অধ্যুষিত এলাকা দিয়ে বাস চালাতে গেলে জনতার সাথে সংঘর্ষ বাধে ।সংঘর্ষ পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী রাব্বার বুলেটের পাশাপাশি গুলিও ও লাঠি চালায় নিরাপত্তা বাহিনী এতে মৃত্যু একজনের আহত হন বহু লোক ।কুকি দের যৌথ মঞ্চ এই ঘটনার পর বৈঠক করে ওই এলাকা তে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে ।
...
আগামী ১১ মার্চ মরিশাস যাচ্ছেন প্রধানমন্ত্রী
Updated : 01/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১২ মার্চ মরিশাস দিবসে সেই দেশের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে মরিশাস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ।সেই সফরে অন্তত ১০টি চুক্তি সই হবে ।ছোট ও মাঝারি শিল্প কে উৎসাহ দিতে । বিদেশ সচিব আরো বলেন যে ঘনিষ্ঠ |প্রতিবেশী সমুদ্র -দ্বীপ রাষ্ট্র হিসাবে মরিশাসের সঙ্গে সব রকম উন্নয়নের অংশিদার হতে আগ্রহী ভারত ।
...
নতুন শুল্ক যুদ্ধ শুরু হলো বিশ্বে
Updated : 03/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বেইজিং -ক্যানাডা থেকে আশা পণ্যের উপর নতুন করে শুল্ক চাপালো ।সেই দেশ থেকে আশা কিছু কৃষি পণ্যের উপর ১০০% শুল্ক বসিয়েছে বেইজিং ।উল্লেখ্য গত অক্টোবরে চীনা বৈদ্যুতিক গাড়ি ,ইস্পাত ও এলুমিনিয়ামের উপর শুল্ক চাপিয়েছিলো ক্যানাডা ।আমেরিকার সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক যুদ্ধের আবহাওয়া তে ক্যানাডা ও চীনের শুল্ক যুদ্ধ তাতপর্য্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।
...
আজকের রাশিফল ( ৯ মার্চ )
Updated : 03/09/2025, IST
মেষ - আর্থিক সমস্যা মানসিক স্থিতি কে টলিয়ে দেবে
বৃষ - নাক কান ও গলার সমস্যা বৃদ্ধি
মিথুন -মাথা ঠান্ডা রেখে সমস্যা মেটাতে হবে
কর্কট -বাড়তি দায়িত্ব ও অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি ও অবসাদ গ্রাস করবে
সিংহ -গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক ঋণের আবেদন মঞ্জুর হবে
কন্যা -গুরুজনের হটাৎ স্বাস্থ্যের অবনতি তে উদ্বেগ
তুলা -উঁচুস্থান থেকে পরে রক্তপাতের সম্ভাবনা
বৃশ্চিক -সভা ও সমিতিতে যুক্তি পূর্ণ বক্তব্য মানুষ মেনে নেব
ধনু -ভুলে যাওয়া সমস্যার দাম দিতে হবে
মকর -বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি
কুম্ভ -সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে সংসারে শান্তি
মীন -সুনাম খুব কষ্ট করে অর্জন করতে হবে
...