আজকের রাশিফল ( ৮ ফেব্রুয়ারী )
Updated : 02/08/2025, IST
মেষ -দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকুন
বৃষ - দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা
মিথুন - সম্পত্তি কেনার বিষয়ে সতর্ক থাকুন
কর্কট - অন্যের সমস্যা তে মাথা গলাবেন না
সিংহ - ভাগ্য বিড়ম্বনা ও হতাশা তে বিপর্যস্ত হবেন
কন্যা - বহুদিনের কোনো সমস্যা মিটে যাবে
তুলা -অপচয় রুখে সঞ্চয় বৃদ্ধি
বৃশ্চিক -স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন
ধনু -অযথা কোনো অর্থ বিনিয়োগ করবেন না
মকর -ভাইবোনের সমস্যা চরম আকার নেবে
কুম্ভ -শত্রুর শক্তি বৃদ্ধি তে চঞ্চলতা বাড়বে
মীন -বেহিসাবি খরচে লাগাম দিন
...
ডলারের নিরিখে টাকার দাম পড়লো
Updated : 02/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার এক ডলারের দাম ১৬ পঁয়সা বেড়ে হয়েছে ৮৭.৫৯ টাকা এই প্রথম বার ।শিল্প মহলের বক্তব্য ,শুক্রবারের ঋণনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ডলার শক্তিশালী হওয়া এর প্রধান কারণ ।
...
আগামী সপ্তাহে আয়কর বিল পেশ হবে সংসদে
Updated : 02/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেছিলেন যে সংসদে নতুন আয়কর বিল পেশ হবে ।সূত্রের খবর ,তার আগে আজকে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী সভা তে বিলটি নিয়ে আলোচনা হতে পারে ।
...
সরকারি স্বর্ণবন্ড বিক্রি বন্ধ
Updated : 02/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোনার দাম বাড়ছে বিপুল হারে ,মূলত তার জেরে বন্ধ হলো সরকারি স্বর্ণ বন্ড বিক্রি ।কেন্দ্রের দাবি প্রকল্পটি এখন অলাভজনক ,দায় মেটাতে খরচ হচ্ছে বেশি ।সরকারের আরেকটি লক্ষ্য হলো আমদানিতে রাশ টানা সেইটি হয়নি ।তবে যেইসব স্বর্ণবন্ড প্রথম বাজরে ছাড়া হয়েছে ,সেইগুলি ম্যাচুরিটি সময় অব্দি একই অবস্থা তে থাকবে ।
...
ধ্বংস করা হলো মুজিবের বাড়ি সহ সব স্মৃতি
Updated : 02/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইউনিস সরকারের তথ্যবধানে ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটি ,বাংলাদেশি জঙ্গি ও জামাতের পরিচালনা তে টুকরো টুকরো করে ভাঙা হয় ।বাংলাদেশী সেনার একটি দল এসে দেখে গেছে কেউ এসে আপত্তি করছে না । এক মহিলা সহ দুই নাগরিক এই ঘটনার প্রতিবাদ করা তে তাদের ভয়ঙ্কর ভাবে মারধর করা হয় ।
...
আজকের রাশিফল ( ৭ ফেব্রুয়ারী )
Updated : 02/07/2025, IST
মেষ -উত্তেজনা তে শরীর ও মনের অবসন্ন ভাব
বৃষ -নতুন উপার্জনের দিশা দেখতে পাবেন
মিথুন -স্থপতি দের জন্য সময়টি শুভ
কর্কট - কর্মস্থলে শান্তি বজায় থাকবে
সিংহ -বিচার বিবেচনা করে কাজ করুন
কন্যা -পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকা তে অসুবিধা হবে না
তুলা -কর্মসূত্রে বিদেশ যাওয়ার ডাক
বৃশ্চিক -প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ
ধনু -ঋণ শোধের পরিকল্পনা হোঁচট খাবে
মকর -ব্যবসা তে প্রতিদ্বন্দীর সঙ্গে আপোষের ফল ভালো হবে
কুম্ভ -দুষ্ট ব্যক্তির কোথায় অর্থ ক্ষতি
মীন -হার্নিয়া জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি
...
খলনায়িকার চরিত্রে অভিনয় করবে প্রিয়াঙ্কা চোপড়া
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউড সূত্রে জানা যাচ্ছে এস এস রাজামৌলীর পরিচালনা তে মহেশ বাবুর সঙ্গে যে ছবি করছেন প্রিয়াঙ্কা চোপড়া ,তাতে তাকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে ।তার পাশাপাশি খলনায়কের চরিত্রে থাকছেন জন আব্রাহাম ।ইতিমধ্যে হায়দ্রাবাদে বড় বাজেটে এই একশান ওরিয়েন্টেড ছবির শুটিং শুরু হয়েছে ।আপাতত তার ভাই সিদ্ধার্থ চোপড়া বিয়ে তে তিনি ব্যস্ত সঙ্গে রয়েছে তার মেয়ে মালতি ।
...
কোরিয়ার গাড়ি প্রস্তুত সংস্থা কে আয়কর ফাঁকির নোটিশ দেওয়া হলো
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কর ফাঁকির অভিযোগে কোরিয়ার গাড়ি সংস্থা কিয়ার ভারতীয় শাখা কে ১৩৫০ কোটি টাকার নোটিশ দিয়েছে কর বিভাগ ।সম্প্রতি সেই খবর সামনে এসেছে ।উল্লেখ্য বিমান সংস্থা ইন্ডিগো কে ১১৫.৮৬ কোটি টাকা জরিমানা করেছেন জিএসটি কর্তৃপক্ষ ।
...
ইন্ডিয়া মঞ্চের কার্যকারিতা নিয়ে সরব হলো সিবিআই
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার রানী রাশমনি এভিনিউ তে কমিউনিস্ট পার্টির শত বর্ষ উপলক্ষে ,রাজ্য সমাবেশ ডেকেছিল সিপিআই ।বুধবারের সমাবেশে কলকাতা ও বেশ কিছু জেলা থেকে ভিড় জমিয়েছিল কর্মী সমর্থকেরা ।সেই সমাবেশে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেন ,লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়ার নেতা ,কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে একটিও সম্বনয় বৈঠক ডাকেননি ,কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই শুধু ভোটের সময় হলেই জোটের কথা বলা হয় ।
...
বুথ ফেরত সমীক্ষা দিল্লি বিধানসভা তে এগিয়ে রেখেছে বিজেপি কে
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিল্লি বিধান সভা ভোট শেষ হওয়ার পরেই একধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিলো ৮ ফেব্রুয়ারী নির্বাচন ফলাফলের দিন ,দিল্লির দখল পেতে পারে বিজেপি ।গড়ে ভোট পড়েছে প্রায় ৬১%। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তি তে ভোট হয়েছে । দিল্লির ক্ষমতা দখল করার জন্য ম্যাজিক সংখ্যা হলো ৩৬,অধীনকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে ৩৫-৫০ টি আসন পেতে পারে বিজেপি আর আপ পেতে পারে ২৫-২৮।
...
সি আই এ তে স্বেচ্ছা অবসর ঘোষণা করলো ট্রাম্প সরকার
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সি আই এ তে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প প্রশাসন ।একাধিক সূত্র থেকে খবর মিলেছে ,নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ কে অগ্রাধিকার দিয়ে এই ব্যবস্থা ।সি আই এ এক মুখপাত্র বলেন ,সংস্থা তে নতুন প্রাণ শক্তি আনতে যা যা পদক্ষেপ করছে সরকার ইটা তার অংশ । তবে সিআইএ তে কতজন কর্মীকে রাখা হবে বা কত জন স্বেচ্ছা অবসর নেবে বা এক কালীন কত অর্থ দেওয়া হবে তা খোলসা করা হয়নি ।
...
বিজিবিএস সম্মেলনে মুকেশ বাংলার প্রতি উদার হস্ত
Updated : 02/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে বলেন তিনি দেশের সেরা প্রশাসক ,যিনি ৬৪ হাজার পা হাঁটেন ।তার থেকে বোঝা যায় তিনি কত উজ্জীবিত ।৫০ হাজার কোটি টাকা বাংলা তে লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি ।এই ছাড়াও আইটিসি ,আর পি জি , অম্বুজা ,ইমামী ও জিন্দাল ঘোষ্ঠী ও লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন ।মুখ্যমন্ত্রী সবাই কে ধন্যবাদ জানিয়েছেন ।
...
আজকের রাশিফল ( ৬ ফেব্রুয়ারী )
Updated : 02/06/2025, IST
মেষ -পাহাড় অথবা সমুদ্র তীরে বেরোনোর চিন্তা
বৃষ -নবনির্মাণের জন্য ভাই বোনের সাথে আলাপ আলোচনা
মিথুন -কাউকে ঋণ দিলে তা ফেরত পাওয়া কঠিন
কর্কট - কোনো বিষয়ে অতিরিক্ত আশা করবেন না
সিংহ -অসতর্ক হলে তার খেসারত দিতে হবে
কন্যা - বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য
তুলা -অতিরিক্ত উচ্চাকাঙ্খা সংযত করুন
বৃশ্চিক -অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসবে
ধনু -অকুল পশ্চাৎ বিবেচনা করে কাজে নামুন
মকর -কর্মসূত্রে ভিন রাজ্য অথবা বিদেশে যাওয়ার সুযোগ
কুম্ভ -আত্মীয়ের গৃহে অনুষ্ঠানে গিয়ে মনমালিন্য
মীন -কর্মক্ষেত্রে অগ্রগতি অব্যাহত
...
সংস্থা খোলা ও বন্ধের হিসাব দেওয়া হলো রাজ্য সভা তে
Updated : 02/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকার রাজ্য সভা তে জানালো যে চলতি অর্থবর্ষে গত ২৬ সে জানুয়ারি অব্দি দেশে ১৭,৬০০ সংস্থা বন্ধ হয়েছে ।এই সময়ে মোট ১.৩৮ লক্ষ্য সংস্থা খোলা ও হয়েছে ।পাশাপাশি গত ৫ বছরে মোট ৩৪৯ টি বিদেশী সংস্থা ভারতে নথিভুক্ত হয়েছে এই বছরে হয়েছে ৫ টি ।
...
আজ সকাল থেকে শুরু হয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন
Updated : 02/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ থেকে শুরু হলো ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোট ।সংখ্যাগরিষ্ঠতার জন্য দল গুলির দরকার ৩৬ টি আসন ।দিল্লির মোট ভোটার ১.৫৫ কোটি ।২০১৫ সালে আপ পেয়েছিলো ৬৭,বিজেপি ৩ এবং ২০২০ সালে আপ পেয়েছিলো ৬২ এবং বিজেপি ৮।অথচ লোকসভা ভোটে দিল্লি থেকে ৭টি আসন পেয়েছে বিজেপি ।
...
আজকের রাশিফল ( ৫ ফেব্রুয়ারী )
Updated : 02/05/2025, IST
মেষ - চিকিৎসকের পরামর্শ দরকার
বৃষ - অপ্রিয় বাক্য এড়িয়ে চলুন
মিথুন - বিকল্প কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যান
কর্কট -দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে
সিংহ -বাস্থান পরিবর্তনের যোগ আছে
কন্যা - বেদ ও পুজা পাঠে মানসিক শান্তি
তুলা -কর্মে সাফল্য আসবে
বৃশ্চিক- কর্তা ব্যক্তির সাথে গোলোযোগে সমস্যা তৈরি হবে
ধনু -সপরিবারে কাছে পিঠে ভ্রমণের চিন্তা
মকর -অন্যের সমস্যা তে মাথা গলিয়ে বিপদে পড়তে পারেন
কুম্ভ -সন্তানের মনভাব আপনাকে নাড়া দেবে
মীন -সময়ের অপচয় অৰ্থ ব্যয় হবে
...
প্রভিডেন্ড ফান্ডে বেশি পেনশনের জন্য মঞ্জুরি দিলো সরকার
Updated : 02/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রভিডেন্ট ফান্ডে বেশি পেনশন পাওয়ার জন্য ২১,৮৮৫ টি আবেদন মঞ্জুর করেছেন ইপিএফ ও ।ইস্যু করেছে পেনশন পেমেন্ট অর্ডার ।সোমবার লোকসভা তে প্রশ্ন উত্তরে লিখিত ভাবে কেন্দ্র জানান ১.৬৫ লক্ষ্য সদস্য কে বাড়তি পেনশন পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ জমা করতে বলা হয়েছে প্রকল্পে ,জমা পড়েছে মোট ১৭.৪৮ লক্ষ্য আবেদন ।
...
সোনু নিগম কে উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Updated : 02/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মাসেল স্পাজম য়ের সমস্যা তে ভুগছেন গায়ক সোনু নিগম । রবিবার পুনে তে এক কনসার্টের মাঝে অসুস্থ্য হয়ে পড়েন গায়ক ।যন্ত্রনা উপেক্ষা করেই তিনি শো শেষ করেন ।সামান্য সুস্থ্য হয়ে তিনি শো শেষ করেন । তার পরে আবার রাষ্ট্রপতি ভবনেও আবার অনুষ্ঠান করেন গায়ক ।তার গানে খুশি হয়ে সোনু কে জগন্নাথ দেবের মূর্তি উপহার দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
...
পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার দাবি করলো ভারতের রেল মন্ত্রী
Updated : 02/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লোকসভা তে রেলের বাজেট বরাদ্দ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন , জমি -অধিগ্রহণ ও আইন শৃঙ্খলার মত সমস্যা মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়ে কোনো সুরাহা হয়নি ।পাশাপাশি তিনি বলেন রেলমন্ত্রী থাকা-কালীন রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ করেছিলেন ,এই বার তার থেকে চারগুন বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ।তার মূল্য প্রায় ৬৮ হাজার কোটি টাকা ।
...
রাহুল গান্ধীর ভাষণের তীব্র প্রতিক্রিয়া দিলো কেন্দ্রীয় সরকার
Updated : 02/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আমন্ত্রণ জোগাড় করার জন্য বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কে ভারত ওই দেশে পাঠিয়েছিল বলে সংসদে বক্তব্য রাখেন রাহুল গান্ধী ,পাশাপাশি -ভারতের জমিতে চীনের সেনা ঢুকেছিলো বলে তিনি বলেন ।তার পর বিজেপি রাহুলের এই আক্রমণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছেন ।
...