সোনার দাম ৮১ হাজার টাকা ছাড়ালো
Updated : 01/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নজির গড়ে সোনার দাম এই কলকাতার বাজারে ,এই প্রথম ১০ গ্রামে ২৪ ক্যারাটের মূল্য ৮১ হাজার টাকা ছুঁয়ে ফেললো ।জিএসটি যোগ করলে যা গিয়ে দাঁড়ায় ৮৩ হাজার টাকা ।গয়নার সোনা পৌঁছে গিয়েছে ৭৭ হাজার টাকা তে ।কর নিয়ে যা দাঁড়াচ্ছে |৭৯ হাজার ৩১০ টাকা তে ।বিয়ের মরসুম চলা তে মধ্যেবিত্তের মাথায় হাত পড়েছে ।
...
আজকের রাশিফল ( ২৫ জানুয়ারী )
Updated : 01/25/2025, IST
মেষ - পূজা পাঠে মানসিক শান্তি
বৃষ - অহেতুক বিবাদে জড়িয়ে পড়বেন না
মিথুন - অপ্রিয় সত্য কথা বলবেন না
কর্কট -দুষ্ট সহকর্মি হইতে সাবধান
সিংহ - কর্মস্থলে মানহানির সম্ভাবনা
কন্যা -উদ্যোগী হন ধৈর্য্য ধরুন কাজের পরিণতি শুভ হবে
তুলা -ভাবাবেগ নিয়ন্ত্রণ করুন
বৃশ্চিক -ব্যবসা তে বাড়তি বিনিয়োগে সাফল্য সেইভাবে আসবে না
ধনু -শত্রুদের মোকাবিলা করার চেষ্টা করুন
মকর -উপার্জন বৃদ্ধির জন্য আগু পিছু না ভেবে নতুন পথে নামা ঠিক হবেনা
কুম্ভ -শত্রুর ফাঁদ পেতে বেরিয়ে আসতে পারেন
মীন -সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থের সংস্থান হবে
...
বাজেট ঘিরে নানা জল্পনা হাওয়া তে ভাসছে
Updated : 01/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ,দাবি করেছিলেন আয়করের ছাড়ের সীমা ৭ লক্ষ্য থেকে বাড়িয়ে ১০ লক্ষ্য করা হক ।পাশাপাশি ১২-১৫ লক্ষ্যের বদলে ,১২ -১৮ লক্ষ টাকা আয়ে ২০% আয়কর আদায় করা ।অর্থমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে ৫ ফেব্রুয়ারি দিল্লি ভোট তাই ভোটের কথা মাথা তে রেখে বাজেটে আয়করের সুরাহা থাকবে ।
...
দিল্লির ভোটের জন্য রেলের ভাড়া বাড়ছে না আপাতত
Updated : 01/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অষ্টম বেতন কমিশন কার্যকর হলে রেলের বেতন ও পেনশন বাবদ খরচ বাড়বে ৩০-৩২ হাজার কোটি টাকা ।সেই বাড়তি অর্থের কিছু অংশ রেলের ভাড়া বাড়িয়ে তোলার ইচ্ছে প্রকাশ করেছিল রেল মন্ত্রক । ১ লা ফেব্রুয়ারির বাজেটের পর ৫ ফেব্রুয়ারি দিল্লির ভোট ।সেই ভোটে অংশ গ্রহণ করবেন অনেক পরিযায়ী শ্রমিক । ভাড়া বাড়লে তাতে ভোটের উপর প্রভাব পড়তে পারে ,এই ছাড়াও বিহার ভোট এই বছরেই ,তাই সব কিছু বিবেচনা করে আপাতত রেল ভাড়া বাড়ছে না ।
...
আবারো আইএস আই সক্রিয় হচ্ছে ভারতের উত্তরপূর্বাঞ্চলে অশান্তি নিয়ে
Updated : 01/24/2025, IST
নিউস ঘন্টায় ১ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশে গুপ্তরসংস্থা আইএস আইয়ের এক প্রতিনিধি গত বৃহস্পতিবার চট্টগ্রামে আলফা নেতা পরেশ বড়ুয়া সহ আলফার বেশ কিছু নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন ।ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে ফের সন্ত্রাসবাদ ও হিংসার আগুন ভারতের উত্তর পূর্বে জ্বালানোর জন্য পরেশ কে ছক কষছে আইএস আই ।
...
আজকের রাশিফল ( ২৪ জানুয়ারী )
Updated : 01/24/2025, IST
মেষ -মানসিক অস্থিরতা বাড়বে
বৃষ -সাংসারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়
মিথুন -কর্মস্থলে আর্থিক অবনতি
কর্কট -ফাটকা অথবা লটারি তে প্রাপ্তির সম্ভাবনা কম
সিংহ -বহু ব্যয়ের জেরে সঞ্চয় ধাক্কা খাবে
কন্যা -উচ্চশিক্ষা ও গবেষণার বাঁধা কেটে যাবে
তুলা -শারীরিক দুর্বলতার জন্য কাজকর্ম ব্যাহত হবে
বৃশ্চিক- বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য
ধনু -ঋণ শোধের পরিকল্পনা তে অগ্রগতি
মকর -পুরোনো বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে মনমালিন্য
কুম্ভ -মাথা ঠান্ডা না রাখতে পারলে বিড়ম্বনা বাড়বে
মীন -আইনি পথে সমস্যার সমাধন হবে
...
সোনার দাম প্রচুর বৃদ্ধি পেলো
Updated : 01/23/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওয়েস্টবেঙ্গল বুলিয়ান মার্চেন্ট এবং জুয়েলার এসোসিয়েশনের তরফে গতকাল বলা হয় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এই প্রথম ৮০,৭৫০ টাকা ছাড়ালো ।জিএসটি নিয়ে তার দাম পরে ৮৩,১৭২ টাকা ৫০ পঁয়সা ।স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প পদে বসেই পণ্য আমদানি তে শুল্ক বাড়ানোর হুমি দেওয়া তে ,বিশ্ব-বাজারে তার প্রভাব পড়েছে ।
...
আজকের রাশিফল ( ২৩ সে জানুয়ারী )
Updated : 01/23/2025, IST
মেষ -মানসিক স্বাস্থ্যের অবনতি
বৃষ -কর্মস্থলে জটিলতা
মিথুন -প্রেম প্রণয়ে বড় ধরণের আঘাত
কর্কট -গার্হস্থ্য বিরোধ
সিংহ - সুযোগ সামনে এলে কাজে লাগান
কন্যা -বাড়তি লগ্নি তে রাশ টানুন
তুলা -বায়ুপথ ভ্রমণ আপাতত এড়িয়ে চলুন
বৃশ্চিক -পাহাড় অথবা সমুদ্র তীরে স্বাস্থ্যের জন্য যান
ধনু -নতুন নির্মাণে বাঁধা
মকর -বহুদিনের কোনো স্বপ্নপূরণ হবে
কুম্ভ -আগুন অথবা বিদ্যুৎ থেকে সাবধান
মীন -সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধন
...
অবশেষে লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা সাইফ
Updated : 01/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাড়ি ফিরে এলেন গতকাল সাইফ আলী খান ।লীলাবতি হাসপাতাল থেকে বের হওয়ার সময় অনুরাগী ও ভক্তরা দাঁড়িয়েছিলেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য ।ডিসচার্জের সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কারিনা কাপুর ।তিনি হাত নেড়ে ভক্তদের সান্তনা দিচ্ছিলেন ।আগামী কয়েকদিন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ।
...
ট্রাম্পের আমেরিকা তে ভারতীয়দের ভাগ্যে কি হবে
Updated : 01/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রেসিডেন্টের আসনে বসেই মহান আমেরিকা গড়ার লক্ষ্যে একের পর এক সরকারি নির্দেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প । আমেরিকার নাগরিকত্ব পাওয়ার অধিকার কেড়ে নিতে চলেছে নতুন সরকার ।তার মানে হলো মা এবং বাবার কাছে যথাযথ নথিপত্র না থাকলে তাদের সন্তান আমেরিকা তে জন্মালেও নাগরিকত্ব পাবে না । এর ফল ভুগতে হবে বহু ভারতীয়দের ,এদের অনেকেই গ্রিন কার্ডে অপেক্ষা তে রয়েছে ।
...
সিবিআই কে নিয়ে বিতর্ক বাড়ছে
Updated : 01/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরজি কর কাণ্ড মামলা তে চিকিৎসক ও পড়ুয়ার খুন ও ধর্ষণে তদন্ত রাজ্য পুলিশ থেকে সিবিআই কাছে যাওয়াতে মানুষ আশান্বিত হয়েছিলেন যে অভয়া সুবিচার পাবে । কিন্তু শিয়ালদাহ আদালতের বিচারক পরিষ্কার ভাবে লিখেছেন বাদী পক্ষের ৫০ নম্বর সাক্ষী (তদন্তকারী সিবিআই অফিসার সীমা পাহুজা ),তদন্তের কোনো নির্দিষ্ট অগ্রগতি করেননি ।তিনি ঘটনাক্রম কে কলকাতা পুলিশ বা সিবিআইয়ের সংগ্রহীত প্রমান নিয়ে ,পাশাপাশি পুলিশ মর্গে নমুনা সংগ্রহ ত্রুটিপূর্ণ রায়ে উঠে এসেছে ।তার ফলে ফরেন্সিক নমুনা সংগ্রহ বিগ্নিত হয়েছে ।
...
আজকের রাশিফল ( ২২ সে জানুয়ারী )
Updated : 01/22/2025, IST
মেষ -গৃহ নির্মাণের শুভ সূচনা হবে
বৃষ -আটকে যাওয়া কাজের সমাধান হবে
মিথুন - ব্যবসা নিয়ে বিবাদ আদালত অব্দি যাবে
কর্কট -আচার আচরণ সংযত করুন
সিংহ - বাবা মায়ের সঙ্গে মত পার্থক্য হবে
কন্যা -অর্থনৈতিক অগ্রগতির কারণে সহকর্মীরা আপনাকে ঈর্ষা করবেন
তুলা - নতুন যোগাযোগে কাজ কর্ম পরিবর্তনের ইঙ্গিত
বৃশ্চিক- নিজেদের লোকের সাথে ভুল বোঝাবুঝি চরম আকার ধারণ করবে
ধনু -টনসিলের জটিলতা তে ভুগবেন
মকর - প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হবে
কুম্ভ - লোকাচার আর কুটুম্বিতা নিয়ে সংসারে অশান্তি
মীন - পরপোকার করে কোনো স্বীকৃতি পাবেন না
...
সঞ্জয়ের আমরণ কারাবাসের সাজা ঘোষিত হলো
Updated : 01/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিয়াল দার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বান দাশ সাজা ঘোষণার সময় বলেন ,এই মামলা কোনো ভাবেই বিরলের মধ্যে বিরলতম পড়েনা ।তার পরে তিনি সঞ্জয় কে দোষী সাব্যস্ত করে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪,৬৬ এবং ১০৩(১) ধারা তে অভিযুক্ত করেন ।তার সাজা হয় আমৃত্যু কারা বাস । পাশাপাশি হাসপাতলে মৃত্যুর জন্য রাষ্ট্র তার পরিবার কে দেবে ১০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ এবং ধর্ষণের স্বীকার হয়েছে বলে ক্ষতিপূরণ দেবে ৭ লক্ষ্য ।মৃতার বাবা এই টাকা নিতে অস্বীকার করেন ।
...
মুনাফার মুখ দেখলো উইপ্রো
Updated : 01/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত অক্টোবর -ডিসেম্বর ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো ৩৩৫০ কোটি টাকার নীট মুনাফা করেছে ।আগের ত্রৈমাসিকের থেকে যা ৪.৫% বেশি ।গত ১২ টি ত্রৈমাসিকের মধ্যে সব থেকে বড় তবে মোট আয় আগের ত্রৈমাসিকের থেকে মাত্র ০.১% বেড়েছে ।
...
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন জয়শঙ্কর
Updated : 01/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ওয়াশিংটন ডিসি তে হোয়াইট হাউসে ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প ।ওই অনুষ্ঠানে মার্ক জুকারবার্গ ,জেফ বিজোস ধনকুবের এলোন মাস্ক ,গুগল সিইও সুন্দর পিচাই সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তরফে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর । জানা যাচ্ছে ট্রাম্প প্রশাসন সঙ্গে আগামী ২৪ ঘন্টা ধারাবাহিক বৈঠক করবেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ,আগামী মাসে প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন মোদী ও ট্রাম্প সেইখানে যাতে দুইজনের একান্তে বৈঠক হয় তার চেষ্টা করছেন জয়শঙ্কর ।
...
সঞ্জয়ের আমরণ কারাবাসের সাজা ঘোষিত হলো
Updated : 01/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিয়াল দার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বান দাশ সাজা ঘোষণার সময় বলেন ,এই মামলা কোনো ভাবেই বিরলের মধ্যে বিরলতম পড়েনা ।তার পরে তিনি সঞ্জয় কে দোষী সাব্যস্ত করে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪,৬৬ এবং ১০৩(১) ধারা তে অভিযুক্ত করেন ।তার সাজা হয় আমৃত্যু কারা বাস । পাশাপাশি হাসপাতলে মৃত্যুর জন্য রাষ্ট্র তার পরিবার কে দেবে ১০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ এবং ধর্ষণের স্বীকার হয়েছে বলে ক্ষতিপূরণ দেবে ৭ লক্ষ্য ।মৃতার বাবা এই টাকা নিতে অস্বীকার করেন ।
...
আজকের রাশিফল (২১ সে জানুয়ারী )
Updated : 01/21/2025, IST
মেষ -প্রিয়জনের বিয়ের বিষয়ে কথা বার্তা এগোবে
বৃষ -পৈতৃক ব্যবসা তে বাড়তি বিনিয়োগে সাফল্য পাওয়া যাবে না
মিথুন -কোনো কাজ সম্পূর্ণ হতে দেরি হবে
কর্কট -উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সাথে মনান্তর
সিংহ -ঝুঁকি না নিলেন কাজ এগোবে না
কন্যা -মানসিক শান্তি ব্যাহত হবে
তুলা -তর্কে না গিয়ে হার স্বীকার করে নেওয়া ভালো
বৃশ্চিক -শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন
ধনু -গৃহে শুভ অনুষ্ঠানে স্বজনের বিরূপ আচরণ দুঃখ পাবে
মকর -শত্রুর মোকাবিলা তে আইনি পরামর্শ দরকার
কুম্ভ -আটকে থাকা কাজ উৎরে যাবে
মীন -কোনো ভুল থেকে কর্মস্থলে সমস্যা
...
সিআরপিএফ পেলো নতুন ডিজি
Updated : 01/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন সাপেক্ষে সিআরপি এফের নতুন ডিজি হলেন অসম পুলিশের প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ ।ডিজি আনিস দয়াল সিংহের অবসর গ্রহণের পরেই তার এই পদে নিয়োগ জরুরি হয়ে পড়েছিল ।এখন আসাম পুলিশ কে জিপি সিংহের জায়গায় তে নতুন ডিজি বেছে নিতে হবে, জানা যাচ্ছে এর জন্য নতুন একটি প্যানেল তৈরি করা হয়েছে ।
...
আগামী বাজেট নিয়ে বিশেষজ্ঞ দের মতামত
Updated : 01/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি কমিটির সদস্য ও অর্থনীতি বিদ নাগেশ কুমার আগামী বাজেটে দেশের অর্থনীতি কি গতিশীল করতে গেলে ,সরকারি খরচের ধারাবাহিকতা বোঝায় রাখার কথা বলেন ।তিনি বলেন বিশেষ করে জোর দিতে হবে পরিকাঠামো ক্ষেত্রে ।তিনি আরও বলেন আয়কর ছেঁটে সাধারণ বেতন ভূকের হাতে টাকা দিতে হবে ।চলতি অর্থ বর্ষের তুলনা তে সরকারি খরচ বাড়াতে অত্যন্ত্য ২০% ব্যয় বৃদ্ধি করতে হবে ।
...
আজ শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় ইনিংসের জন্য
Updated : 01/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে আজ আমেরিকা তে শপথ নিতে চলেছেন রিপাব্লিকান নেতা ডোনাল্ড ট্রাম্প । এই নিয়ে দ্বিতীয় বারের জন্য আমেরিকার দায়িত্ব নিতে চলেছেন এই ধনকুবের শিল্পপতি । তার প্রথম ইনিংস ছিল আগাগোড়া বিতর্কে মোরা ।দ্বিতীয় ইনিংসে তার নেতৃত্বে আমেরিকা কোন দিকে চলবে ,এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা প্রচুর ।
...