আজকের রাশিফল (১৭ অক্টোবর )
Updated : 10/17/2024, IST
মেষ - বহু চেষ্টায় অর্থ ফেরত পাবেন
বৃষ - দূরে বদলির সম্ভাবনা
মিথুন - বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন
কর্কট -বাক্যালাপে সংযত হন
সিংহ -টনসিলের জটিলতা তে অসুবিধা
কন্যা -সহৃদয় কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হবেন
তুলা -শেয়ারে বাড়তি বিনিয়োগ না করাই ভালো
বৃশ্চিক- ব্যবসায়ে হটকারী সিদ্ধান্তর খেসারত দিতে হবে
ধনু -কোনো বিষয়ে চুক্তি করার সময় তারাহুড়ো করবেন না
মকর -দংশক প্রাণী থেকে সাবধান
কুম্ভ - অপ্রিয় সত্যকথা না বলাই ভালো
মীন -অতিরিক্ত উচ্চাভিলাষ ত্যাগ করুন
...
রিলায়েন্স ইন্ডাস্ট্রি মিডিয়া সংযুক্ত হতে চলেছে ওয়াল্ট ডিজনির সাথে
Updated : 10/16/2024, IST
চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাট্রিজের মিডিয়া ব্যবসার সাথে,সংযুক্ত হতে চলেছে ওয়াল্ট ডিসনি সংস্থা ।মঙ্গলবার মুকেশ আম্বানির সংস্থা শেয়ার বাজার কে এই তথ্য জানিয়েছে ।প্রতিযোগিতা কমিশন এই সংযুক্তিতে স্বীকৃতি জানিয়েছে ।
...
তুমুল বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই
Updated : 10/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মঙ্গলবার তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেলো তামিল নাড়ুর রাজধানী চেন্নাই সহ তার আসে পাশের এলাকা ।মঙ্গলবার এই পরিস্থিতি তে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ,আবহাওয়া দফতর জানিয়েছে গভীর নিম্নচাপের ফলে চেন্নাই সহ তার আসে পাশের এলাকা তে অতিভারী বৃষ্টি হচ্ছে ।এই পরিস্থিতি চলবে আগামী দুই দিন,তথ্য প্রযুক্তি কর্মীদের আগামী ১৮ অক্টোবর অব্দি বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
...
প্রতিমা নিরঞ্জনেও উঠলো জাস্টিস ফর আর জি কর স্লোগান
Updated : 10/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনি ও রবিবার মিলিয়ে কলকাতা পুরসভার ১৫ টি ঘাটে ২৩৮০ টি প্রতিমার বিসর্জন হয়ে গেছে ।প্রতিটি ঘাটেই প্রতিমা নিরঞ্জনের সময় মুখর হয়েছেন বিসর্জন কারীরা ।লেক মার্কেটে একটি পুজো প্রতিমা বিসর্জন দিতে আশা দুই প্রবীনা সদস্যা বলেন ,আরজি করের বিচার চেয়ে আমাদের পুজো এইবার সাদা ছিল ,আমরা প্রার্থনা করছি তিলোত্তমা যেন বিচার পায় ।মা চলে যাওয়ার সময় আমরা চাই "জাস্টিস ফর আর জি কর শ্লোগান "।
...
ভারত বাঁচালো টাকা
Updated : 10/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক ভারতের তৈল মন্ত্রী হারদ্বীপ সিংহ পুরি জানান ,পেট্রোলের সঙ্গে ইথানলের মত জৈব জ্বালানি মেশানোর হাত ধরে,ভারত এক দশকে আমদানি খাতে ১.০৬লক্ষ্য কোটি টাকা বাঁচাতে পেরেছে ।সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন এখন পেট্রোলের সাথে ১৫% ইথানল মেশানো হয় ,চেষ্টা চলছে ২০২৫ শালের মধ্যে তা ২০% য়ে নিয়ে যাওয়া ।এক সভা থেকে সভা পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি জানান ডিজেলে ১৫% ইথানল মেশানো নিয়ে গবেষণা প্রায় শেষ পর্যায়ে ,তা হলে পর ভারতের টাকা আরো বাঁচবে ।
...
বহিস্কার করা হলো কানাডার ৬ কূটনীতিক কে
Updated : 10/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খালিস্তানি জঙ্গি হরদ্বীপ সিংহ নিঝড়ের হত্যার দায় ভারতের কাঁধে চাপায় ক্যানাডার প্রধানমন্ত্রী।তার জেরে সোমবার দিল্লিতে ক্যানাডার হাই কমিশনার ,উহেইলার সহ ছয় কূটনীতিক কে বহিস্কার করেছে ভারত ।পাল্টা ক্যানাডা ও ছয় ভারতীয় কূটনীতিক কে বহিস্কার করে ।নিজ্ঝড় হত্যার দায় ভারতের কাঁধে চাপানোর চেষ্টা করছে ক্যানাডা ।
...
আজকের রাশিফল ( ১৫ অক্টোবর )
Updated : 10/15/2024, IST
মেষ - সমস্যার প্রকোপ বৃদ্ধি
বৃষ -প্রিয়জনের শুভ লাভ
মিথুন - কর্মক্ষেত্রে পদোন্নতি তে বাঁধা কেটে যাবে
কর্কট -বেদ ও পুরান চর্চায় আগ্রহ
সিংহ -থাইরয়েড গ্ল্যান্ডের প্রকোপ বৃদ্ধি
কন্যা -উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন
তুলা -প্রিয়জনের সাথে মনমালিন্য
বৃশ্চিক -প্রতিকূল পরিস্থিতি তে মাথা ঠান্ডা রাখুন
ধনু -সংসারের দায়িত্ব পালনে বহু বাঁধা আসবে
মকর -চুরি যাওয়া দ্রব্য ফেরত পাবেন
কুম্ভ -দ্বিধাগ্রস্থ মনোভাবের জন্য ঝুঁকি নিতে পারবেন না
মীন -সৃষ্টিশীল কাজের স্বীকৃতি
...
ছোট্ট উমার ময়নাতদন্ত করবে এইমসের ডাক্তার রা
Updated : 10/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাই কোর্ট নির্দেশ দিয়েছিলো দক্ষিণ ২৪ পরগনার ধর্ষণ ও খুনে নিহত ছোট্ট বালিকা উমার ময়না তদন্ত করা হবে কল্যাণীর এইমস হাসপাতালে । যদি পরিকাঠামো না থাকে তাহলে এইমসের ডাক্তারা জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবে এইমসের চিকিৎসকেরা । সেই অনুযায়ী গতকাল ৯ টা ৫৫ মিনিটে ময়না তদন্ত শুরু হয় এইমসের ডাক্তার দের তত্বাবধানে শেষ হয় দুপুর ২ টা ৪৫ নাগাদ ।ময়না তদন্তের আগে এক ডোম মৃতার ছবি তোলায় তাকে পুলিশ আটক করে ।
...
আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করলো সিবিআই
Updated : 10/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরজি কর কাণ্ডে তদন্তের পরে আদালতে অবশেষে ৫৮ দিনের মাথায় প্রাথমিক চার্জশিট পেশ করলো সিবিআই ।চার্জশিটে শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম আছে ।তাকে ভারতীয় ন্যায় সংহিতা তে ধারা দেওয়া হয়েছে ৬৪,৬৬,১০৩/১।তার নূন্যতম শাস্তি হতে পারে ২০ বছর এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড । সিবিআইয়ের তরফে বলা হয়েছে ,পরে তদন্তের অগ্রগতি অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে ।
...
আজকের রাশিফল ( ৮ অক্টোবর )
Updated : 10/08/2024, IST
মেষ - কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি
বৃষ -প্রিয়জনের শুভ লাভ
মিথুন -সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই
কর্কট -বেদ পুরান চর্চায় আকর্ষণ বৃদ্ধি
সিংহ - থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভুগতে হবে
কন্যা -কর্মক্ষেত্রে সমস্যার মুক্তি সম্ভাবনা
তুলা -একাধিক পথে বাড়তি উপার্জন হবে
বৃশ্চিক- মাতৃস্থানীয় শুভ প্রভাব আপনার উপর কাজ করবো
ধনু -সাংসারিক দায়িত্ব পালনে বহু ব্যয়
মকর -প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন
কুম্ভ -দ্বিধাগ্রস্থ মনোভাব ত্যাগ করুন
মীন -সৃষ্টিশীল কাজে সময় দিন
...
ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি
Updated : 10/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ জানান লাদাখের পাশাপাশি অরুণাচল সীমান্তেও ,লাইন অফ কন্ট্রোল বরাবর চীন অতন্ত্যদ্রুত গতিতে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে,তার দাবি ভারত ও পিছিয়ে নেই ।তারাও নিয়ন্ত্রণ রেখাতে সামরিক পরিকাঠামো উন্নতির কাজ শুরু করে দিয়েছে । আগামী ৮ অক্টোবর বায়ু সেনা দিবসের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠক করে তিনি বিষয়টি জানান ।
...
এক যোগে ইডির তল্লাশি সারা দেশ জুড়ে
Updated : 10/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা,পাঞ্জাব ,দিল্লি ,মুম্বাই য়ে ২৪টির ও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।সূত্রের খবর ,বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা তে জড়িত দের বিরুদ্ধে অর্থপাচাররুখতে এই অভিযান ।
...
ইরান -ইসরায়েল যুদ্ধ মাথায় হাত সোনা ক্রেতা বিক্রেতা দের
Updated : 10/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইরাল ইসরায়েল যুদ্ধের বাজারে সোনার দাম এসে দাঁড়ালো জিএসটি ধরে ৭৯০০০ টাকার কাছে । গয়না তৈরির ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম জিএসটি ধরে এসে দাঁড়ালো ৭৫ হাজার টাকার কাছাকাছি ।পুজোর বাজারে কলকাতার সোনার দোকান গুলিতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা ।মাথায় হাত ক্রেতা ও বিক্রেতা দের ।
...
আজকের রাশিফল ( ৫ অক্টোবর )
Updated : 10/05/2024, IST
মেষ - মানসিক কষ্ট
বৃষ -চলাফেরা তে বাড়তি সতর্কতা
মিথুন -নতুন কাজের স্বীকৃতি
কর্কট - পিতা মাতার সাথে মনমালিন্য
কন্যা - ন্যায্য কর্মক্ষেত্রে পাওনা
তুলা -অফিস কাচারীতে দূরত্ব বোঝায় রেখে কাজ করুন
বৃশ্চিক-প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন
ধনু -কর্তাব্যক্তির সাথে মনোমালিন্য কর্মক্ষেত্রে উন্নতি বাঁধা হয়ে দাঁড়াবে
মকর-পাড়াপড়শীর দুঃসময়ে দাঁড়াতে গিয়ে অপমানিত হবেন
কুম্ভ -বুদ্ধিবলে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন
মীন -নতুন কোনো উদ্যমে না নামাই উচিত
...
ইসরায়েলের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইরানের
Updated : 10/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরেই ইসরায়েল ঘোষণা করেছে তাদের সর্বোচ্চ নেতা আলী খোমিনী,জবাবে ইরান ও তার এক্স হ্যান্ডলে একটি পোস্টার ছড়িয়ে বলেছে তাদের হত্যার লক্ষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গেলেন্ট ।এই নিয়ে সারা বিশ্বে তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা বাড়ছে ।বৃহৎ শক্তিরা এখন পরিস্থিতির দিকে নজর রাখছে ।
...
রোজভ্যালির আমানত কারীরা টাকা ফেরত পাবেন
Updated : 10/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোজভ্যালি মামলা তে প্রতারিত আমানতকারীরা ,টাকা ফেরত পাবে বলে জানান বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিশনে ।আমানতকারীদের আইনজিবি বলেন ,ইডি অর্থলগ্নি সংস্থাটির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯ কোটি টাকা জমা করেছে ।তার থেকেই মাথা পিছু প্রায় ১০,২০০ টাকা করে ফেরত পাবেন আমানতকারীরা ।
...
আজকের রাশিফল ( ৪ অক্টোবর )
Updated : 10/04/2024, IST
মেষ - স্বাস্থ্যের দিকে নজর দিন
বৃষ - সপরিবারে ভ্রমণের চিন্তা
মিথুন - অর্থ সংগ্রহের চেষ্টা করুন
কর্কট - ক্রয় বিক্রয়ে বাড়তি বিনিয়োগ
কন্যা -ভাই বোনের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি
তুলা -সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দ
বৃশ্চিক-শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে সন্ধি
ধনু - পূর্বের কোন পরিকল্পনা ব্যর্থ হতে পারে
মকর - বেফাঁস মন্তব্য করবেন না
কুম্ভ - ব্যবসায়ে বিনিয়োগ বৃদ্ধির ইচ্ছে
মীন -সভা সমিতিতে যুক্তিপূর্ণ বক্তব্য
...
১লা অক্টোবর রাত দখল কর্মসূচিতে হামলা চালালো তৃণমূল কাউন্সিলর
Updated : 10/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১ লা অক্টোবর তিলোত্তমার হত্যাকান্ডের বিচার চেয়ে রাত দখলের কর্মসূচি পালিত হয় অরাজনৈতিক ভাবে স্থানে স্থানে ।টলিগঞ্জের করুণাময়ী তে যখন কর্মসূচি চলছিল তখন প্রতিবাদীদের উপর হামলা চালায় ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দলবল ।মহিলারাও আক্রান্ত হন ।পুলিশ এফাইআর নিতে অস্বীকার করলে ,আজ আদালতের দৃষ্টি আকর্ষণ করে ফিরদৌস শামীম আইনজীবী,এবং মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ ।
...
সংঘাত তুঙ্গে উঠলো ইরান ও ইসরায়েলের
Updated : 10/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আবহাওয়া তে ,সব চেয়ে বেশি প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামের উপর ।গত দুই দিন ধরে বিশ্ব বাজারে এর দাম বেড়েই চলেছে ।মঙ্গলবার থেকে আজ অব্দি এই দাম বাড়ার প্রবণতা তে কোন ছেদ পড়েনি । বিশেষজ্ঞ রা বলছেন ইরান থেকে যেহেতু বিশ্বের এক তৃতীয়াংশ তেল সরবরাহ করা হয় ,এই যুদ্ধে সেই তেলের সরবরাহে ভাটা পড়তে পারে দাম ও বাড়তে পারে ।
...
নরেন্দ্র মোদী কে গান্ধীর উত্তরসুরি বলে বিতর্ক তুললেন কঙ্গনা রানাওয়াত
Updated : 10/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছিলেন দেশের কোনো পিতা হয়না । হয় লাল সন্তান । ধন্য এই ভারত মাতার সন্তান রা ।গতকাল ছিল মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন ।বিজেপি সংসদ কঙ্গনা রানাওয়াত তার আরেকটি পোস্টে বলেন গান্ধী জির উত্তরাধিকার বহন করছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী ,নরেন্দ্র মোদী ।তার এই পোস্ট নিয়ে বিতর্কে বাড়ে ।
...