আজকের রাশিফল ( ৩ ফেব্রুয়ারী )
Updated : 02/03/2024, IST
মেষ - কর্মক্ষেত্রে সাফল্য
বৃষ -বিতর্কমূলক ক্ষেত্র এড়িয়ে চলুন
মিথুন -সন্তানের সাহায্যে মানসিক শান্তি
কর্কট - একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ
সিংহ - ভূ সম্পত্তির সমস্যার জন্য কাউকে দোষারোপ নয়
কন্যা - অতিরিক্ত ভাবাবেগ বর্জন করুন
তুলা - কর্তৃপক্ষের দোষ দেখলেও কিছু বলার নেই
বৃশ্চিক - পুরোনো বন্ধুর সঙ্গে হটাৎ দেখা হওয়াতে মানসিক শান্তি
ধনু -শ্লেষাধিক্য ভোগাবে
মকর -স্বাস্থ্যের জন্য চিকিৎসা তে ব্যয় হবে
কুম্ভ -অতি ক্রোধ বর্জন করুন
মীন -গৃহগত সমস্যার সমাধানে স্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য
...
ভূগর্বস্থ জল তুলে বেআইনি শোধন কারখানার রমরমা
Updated : 02/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিধান নগর পৌরসভার ১ থেকে ২৮ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে ভূগর্বস্থ জল তুলে রমরমিয়ে ব্যবসা করছেন কয়েকজন । এই নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিধাননগর পৌরসভা কে অভিযোগ জানানো হয় ।বিধাননগর পুরোসভার মেয়র পারিষদ বলেন আমরা বিজ্ঞান মঞ্চের চিঠি পেয়েছি ।আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছি ।প্রশ্ন উঠেছে ১-২৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধিরা সব জেনেও চুপ কেনো ।
...
বিশ্বের ১ নম্বর গাড়ি রফতানি কারী দেশ হলো চীন
Updated : 02/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাপান কে টপকে গত বছর বিশ্বের বৃহৎতম গাড়ি রফতানি দেশ হলো চীন ।জাপান ২০২৩ সালে ৪৪.২ লক্ষ্য গাড়ি রফতানি করেছে। যা ২০২২ শাল থেকে ১৬% বেশি ,উল্লেখ্য ২০১৭ সাল থেকে পৃথিবীর বৃহৎতম গাড়ি রফতানির দেশ ছিল জাপান ।
...
গতকাল পেশ হলো অন্তর্বতী কেন্দ্রীয় বাজেট
Updated : 02/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লোকসভা তে কেন্দ্রীয় অর্থ্যমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বতী বাজেট পেশ করেন ।আয়করের কোনো সুবিধা দেয়া হয়নি এই বাজেটে । আরো ২ কোটি মহিলা লক্ষ্যপতি দিদি ,আশাকর্মি ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা ।রেলের নতুন তিনটি করিডোর তৈরি হবে ,৪০ হাজার সাধারণ কোচ কে বন্দে ভারতের সম মানে নিয়ে যাওয়া হবে ।
...
আজকের রাশিফল ( ২ রা ফেব্রুয়ারী )
Updated : 02/02/2024, IST
মেষ - বিশেষ সন্মান লাভের যোগ
বৃষ -স্বাস্থ্য ভালো থাকবে
মিথুন - কারুর বিপদে পরামর্শ সাহায্য দিতে পারেন
কর্কট - ভুল সিদ্ধান্ত নিলে বিপদ বাড়বে
সিংহ -রক্তে শর্করা বৃদ্ধিতে নানা সমস্যা
কন্যা - প্রিয়জনের বিয়ের কথা বার্তা শুরু
তুলা -কোনো অপূর্ণ আশা পূরণ হতে পারে
বৃশ্চিক - কুটুম্ব স্থানীয় লোক থেকে সাবধান
ধনু - প্রিয়জনের বিয়ের আলোচনা ভেস্তে যেতে পারে
মকর - ব্যবসার সূত্রে বিদেশ ভ্রমণ
কুম্ভ - আগু পিছু না ভেবে কোনো ব্যবসায়ে নামা ঠিক নয়
মীন -অভিনয় জগতে প্রবেশের সুযোগ
...
ষোড়শ অর্থকমিশনে নিয়োগ করা হলো নতুন সদস্য দের
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকার ষোড়শ অর্থকমিশনে চারজন নতুন সদস্য নিয়োগ করলো , তাদের মধ্যে আছেন ১) প্রাক্তন ব্যয় সচিব অজয় নারায়ণ ঝা ২) এসবি আই ঘোষ্ঠীর মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্য কান্তি ঘোষ এবং বাকি দুইজনের নাম পরে ঘোষণা করা হবে ।
...
ফাস্ট ট্যাগের সময় বাড়ালো ন্যাশনাল হাইওয়ে অথরিটি
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ফাস্ট ট্যাগের কেওয়াইসি নথি জমার কাজ শেষ করার সময় বাড়িয়ে ২৯ সে ফেব্রুয়ারী করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।তার আগে বলা হয়েছিল ৩১ সে জানুয়ারী অব্দি যে সব ফ্যাস্টট্যাগের টাকা থাকবে কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ নেই তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ,সেই গুলিকে বাতিল করবে সেই সময় বাড়ানো হলো ।
...
লোকসভা তে সুদীপ কে মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লোকসভা তে জাতীয় সংগীত শেষ হওয়ার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবাই কে নমস্কার করতে করতে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন ,ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতা সুদীপ "রাজ্যের বকেয়া অর্থ কবে কেন্দ্র মঞ্জুর করবেন তা জানতে চান ,.দ্রুত প্রধানমন্ত্রী পিছন ফিরে বলেন সিএজি রিপোর্ট আমি পড়ছি আপনারাও পরে দেখুন "।রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার বলেন সিএজি রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যের আর্থিক দুর্নীতির কথা বলা রয়েছে ।
...
আজ অন্তর্বর্তী বাজেট পেশ হবে লোকসভা তে
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট অথবা ভোট ও একাউন্ট পেশ করতে চলেছেন ।আগামী লোকসভা কে পাখির চোখ করে মহিলা ,তরুণ ,গরিব ও কৃষক এই চার শ্রেণীর ভোট ব্যাংক কে পাখির চোখ করেছেন ।সরকারি দফতর থেকে কিছু সুসংবাদ পাবেন এই চার শ্রেণী আর চাকরি জীবিদের জন্য আয়করের কিছুটা সুরাহা থাকার কথা ।
...
চম্পাই সোরেন হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডির হাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা পত্র তুলে দেন হেমন্ত সোরেন । গতকাল রাত ৯ টার সময় তিনি রাজভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দেন ।
জেএমএম য়ের বিধায়কেরা রাজ্যপালের সাথে দেখা করে চম্পাই সোরেন কে তাদের নেতা হিসাবে ঘোষণা করেন ।তবে চম্পক সোরেনের শপথের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ।
...
আজকের রাশিফল ( ১লা ফেব্রুয়ারী )
Updated : 02/01/2024, IST
মেষ - দায়িত্ব বৃদ্ধি
বৃষ - কর্ম পরিবর্তনে শুভ যোগ
মিথুন - পৈতৃক ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ না করা উচিত
কর্কট - হারানো দ্রব্য ফিরে পাবেন
সিংহ - শারীরিক কারণে ভ্রমণের চিন্তা বাতিল
কন্যা -স্বেচ্ছায় বড় দায়িত্ব নিতে পারেন
তুলা -বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি
বৃশ্চিক -পারিবারিক কাজ গুলো দ্রুত শেষ করতে হবে
ধনু -গুরুজনের পরামর্শ মেনে চলুন
মকর - মৌলিক কৌশলে ব্যবসায়ে সাফল্য আসবে
কুম্ভ - মানসিক অস্থিরতা বাড়বে
মীন -দুরহ কাজের দায়িত্ব নিয়ে সফল রূপায়ণ
...
কলকাতা প্রিমিয়ার লিগে খেলবে সুরুচি সংঘ
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কালীঘাট স্পোর্টস লাভার এসোসিয়েশান কে ৩-১ গোলে হাড়িতে ৩৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো সুরুচি সংঘ ।তার ফলে প্রিমিয়ার লিগে উঠলো সুরুচি সংঘ ।সুরুচির হয়ে জোড়া গোল করেন,সফিক আলী গায়েন এবং অন্য গোল দাতা জিতেন সোরেন ।ক্লাবের সম্পাদক স্বরূপ বিশ্বাস এই সাফল্যের জন্য কোচ খেলোয়াড় ও সব কর্মকর্তা কে অভিনন্দন জানিয়েছেন ।
...
রাষ্ট্রপতির মনোনয়নে খুশি প্রধানমন্ত্রী
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চণ্ডীগড়ঃ বিশ্ববিদ্যালয়ের আচার্য ,সৎনাম সিংহ সান্ধু কে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করাতে উচ্ছসিত প্রধানমন্ত্রী ।তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন রাষ্ট্রপতি সৎনাম সিংহ সান্ধু জিকে রাজ্যসভাতে মনোনীত করেছেন দেখে আমি খুব খুশি উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ।
...
রাজ্য সভার ভোট অংশ নিতে পারবেন না জেল বন্দি মন্ত্রী ও বিধায়কেরা
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ সে ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গের বিধানসভা তে ,তবে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজ্য সভার ভোটে জেল বন্দি কোনো বিধায়ক অথবা এমপি অংশগ্রহণ করতে পারেনা ।তার ফলে জেল বন্দি বিধায়ক পার্থ,জ্যোতিপ্রিয় মানিক ও জীবন কৃষ্ণ জনপ্রতিনিধিত্ব আইনের ৬২ নম্বর ধারা অনুযায়ী ভোট দিতে পারবেন না ।
...
উদ্ধার করা হলো পাকিস্তানী মৎস্যজীবী কে
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মঙ্গলবার ভারতীয় নৌসেনার তরফে জানানো হয় যে ,আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যু দের কবল থেকে ১৯ জন পাকিস্তানী কে উদ্ধার করলো ভারতের নৌসেনা ।৩৬ ঘন্টার উপরে এইটি ভারতের নৌসেনার এইটি দ্বিতীয় সাফল্য ।১১ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌসেনা ।উদ্ধার হওয়া পাকিস্তানী নাবিকদের স্বাস্থ্য পরীক্ষাও করেছে নৌসেনা কর্তৃপক্ষ।
...
আগামীকাল পেশ হতে চলেছে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা যাচ্ছে আসন্ন অন্তর্বতী বাজেটে কিছুটা সুবিধা পেতে চলেছে ,প্রধানমন্ত্রীর প্রিয় চার স্তম্ভ ১) মহিলা ২) তরুণ ৩) গরিব ৪)চাষী সম্প্রদায় ।আগামী লোকসভার ভোট ব্যাকসে ফায়দা তুলতে এই চার সম্প্রদায় কে সুবিধা দেয়া হতে পারে ।আয়ুষ্মান ভারত বীমা অংক ৫ -১০ লক্ষ হতে পারে ,বাড়তে পারে ১০০ দিনের প্রকল্পের বরাদ্দ অর্থ কমতে পারে আয়করের বোঝা ।
...
আজকের রাশিফল ( ৩১ জানুয়ারী )
Updated : 01/31/2024, IST
মেষ - জ্যোতিষ চর্চায় বুৎপত্যি
বৃষ -সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন
মিথুন - কর্মক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে উন্নতি
কর্কট - উচ্চশিক্ষার জন্য অর্থের যোগার হবে
সিংহ- মনোরম স্থানে ভ্রমণের চিন্তা
কন্যা -পড়শীর উস্কানিতে দাম্পত্য কলহ
তুলা - নানা কারণে সঞ্চয় ব্যাহত হবে
বৃশ্চিক- মাত্রা ছাড়া উচ্চাভিলাষ ভালো নয়
ধনু -বন্ধুর ছলনা তে আর্থিক ক্ষতির আশঙ্কা
মকর -অন্যের ইচ্ছে কে প্রাধান্য দিতে গিয়ে শারীরিক সমস্যা বাড়বে
কুম্ভ - কর্মস্থলে দলাদলি অব্যাহত থাকবে
মীন - স্ত্রীর তরফ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা
...
কবির সুমন অসুস্থ্য
Updated : 01/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গায়ক কবির সুমনের শ্বাসের কষ্ট বেড়ে যাওয়াতে তিনি চিকিৎসকের সাথে যোগাযোগ করেছিলেন ,বিকালের মধ্যে মেডিক্যালে কলেজের সিসিইউ তে তাকে ভর্তি করানো হয় ।জানা যাচ্ছে মেডিসিন,কার্ডিওলজি ,রেসপিরেটরি মেডিসিন ও ক্রিটিকাল কেয়ার চিকিৎসক দের একটি বিশেষজ্ঞ দের টিম গঠন করা হয়েছে ,চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল আছে তিনি ।
...
প্রাথমিক শিক্ষক হিসাবে সাড়ে নয় হাজার লোকের নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
Updated : 01/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শীর্ষ আদালতে বিচারপতি হিমা কোহলি ও অমানুল্লার বেঞ্চ ২০২২ সালে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক পদের প্যানেল প্রকাশের নির্দেশ দিলো ।মোট শুন্য পদ ছিল ১১৭৬৫ টি ।৯৫৩৩ জন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত বাকি পথ আপাতত খালি । ২০২২ সালে যারা ডিএলএড পাশ করেছেন তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে ।
...
নীতীশের ইস্তফা ও শপথ
Updated : 01/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটে পাটনা তে জেডিইউ বিধায়ক দের নিয়ে বৈঠক করার পর রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন । তার পর এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি আর বিকাল ৫ টা নাগাদ বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নীতিশ কুমার আর উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা ।
...