ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন কর্তাকে নোটিশ পাঠালো সেবী
Updated : 07/26/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঝুঁকি সংক্রান্ত তথ্য গোপন করে লগ্নিকারীদের এটি -১ বন্ড বিক্রির ঘটনা তে ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন এমডি রানা কাপুরের কাছে ২.২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠালো সেবী ।১৫ দিনের মধ্যে ওই জরিমানা জমা না দিলে গ্রেপ্তারির হুঁশিয়ারি
ও দেওয়া হয়েছে ।
...
কোথায় কত সুদ পাচ্ছেন দেশের নাগরিকেরা
Updated : 07/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেনসেক্স ও নিফটির সূচক সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলার মুখে কিন্তু দেশের আমজনতা নির্ভর করে দেশের আমজনতা নির্ভর করে বিভিন্ন সরকারি প্রকল্পের উপর ।বর্তমানে ভারত সরকারের ফ্লোটিং রেট বন্ড সব থেকে বেশি বার্ষিক সুদ দিচ্ছে তাহলো ৮.০৫%।এএ এ রেটিং যুক্ত এনবিএফসি ৮.৩৫% সাধারণের জন্য আর প্রবীণদের জন্য ৮.৬০%।দুই বছরের মহিলা সন্মান সেভিংস সাধারণ ও প্রবীণদের জন্য দিচ্ছে ৭.৫০%,জাতীয় সঞ্চয় পত্র দিচ্ছে ৭.৭% উভয়ের জন্যই ।
...
বিদেশী মুদ্রা ভাণ্ডারের সর্বশেষ পরিস্থিতি
Updated : 07/23/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১৪ জুলাই শেষ হয়ে যাওয়া সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ১২৭৪.৩ কোটি ডলার বাড়লো ।ভারতের বিদেশী মুদ্রার ভান্ডারের তহবিল ৬০ হাজার কোটি টাকা পার করে দাঁড়ালো সপ্তাহের শেষে এসে দাঁড়ালো ৬০,৯০২.২ কোটি ডলারে ।বিগত সপ্তাহে ওই ভান্ডার ১২৩ কোটি ডলার বেড়েছে ।
...
সূচক পার করলো ৬৭ হাজারের গন্ডি
Updated : 07/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিনের শেষে সূচক এসে দাঁড়ায় ৬৬,৭৯৫.১৪ অংকে ।নজির গড়ে নিফটি এসে দাঁড়িয়েছে ১৯,৭৮৫.৪০ য়ে ।বিশেষজ্ঞ রা সতর্কবার্তা দিয়ে বলেছেন তেঁতে ওঠা বাজার সাধারণ লগ্নিকারীদের জন্য ঝুঁকি আচমকা বড় পতনের মুখে পড়তে হবে ।তাই তারা বলেছেন লগ্নি করতে হলে বুঝে শুনে পা ফেলতে হবে ।
...
ব্যাঙ্ক নিয়ে বৈঠক
Updated : 07/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সংযুক্ত করণের পরে এইচ ডি এফসি ঋণ গ্রাহক দের এইচ ডি এফসি ব্যাঙ্কের সাধারণ ব্যাঙ্কিং পরিষেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করতে পারে নতুন সংস্থাটি । তার ফলে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলিকে পড়তে হবে কড়া প্রতিযোগিতার মুখে ।এই নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলির কর্তারা ,এই ছাড়াও ওই বৈঠকে প্রতারক ও ইচ্ছেকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন অর্থ্যমন্ত্রী ।
...
ভার্চুয়াল শাখা চালু করলো পিএনবি
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পিএনবি মেটা ভার্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে এর উদ্বোধন করলো । গতকাল পিএনবি এক অধিকর্তা জানান এই প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন অথবা ল্যাপটপে ব্যাঙ্কের নানা রকম সুবিধা নিতে পারবে গ্রাহকেরা ।
...
কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে আসরে অর্থমন্ত্রী
Updated : 07/05/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার বাজেটে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মলা সীতারমন গতকাল অর্থমন্ত্রক ও কর্পোরেট মন্ত্রকের সচিব দের সঙ্গে বৈঠকে বসেন ,তিনি নির্দিষ্ট সময়ে প্রকল্প গুলির কাজ শেষ হচ্ছে কিনা তার উপর নজর দাড়িতে জোর দেন । আগামী বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা ,কথা হবে কিষান ক্রেডিট ,মুদ্রা যোজনা ছোট শিল্পের ঋণ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রসার নিয়ে ।
...
শেয়ার ছাড়লো সেনকো জুয়েলারি
Updated : 07/05/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা ভিত্তিক সেনকো গোল্ডের প্রথম শেয়ার আইপি ও মঙ্গলবার ইস্যুর প্রথম দিনেই ৬৯% আবেদন জমা পড়েছে ।এনএসসির তথ্য সাধারণ লগ্নি ১.১২ গুন্ বাজার থেকে ৪০৫ কোটি টাকার পুঁজি তুলতে চায় সংস্থা টি ।
...
সেনসেক্স ছুঁয়ে গেলো ৬৪ হাজার
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের আবহাওয়া সংক্রান্ত উদ্বেগ ভূ রাজনৈতিক অশান্তি এই সবের বাঁধা কাটিয়ে ভারতীয় শেয়ার বাজারের দৌড় অব্যাহত রয়েছে ,গতকাল লেনদেনের মধ্যপথে সেনসেক্স পৌঁছে যায় ৬৪,০৫০,৪৪ অঙ্কে আবার নিফটি ও ১৯ হাজারের গন্ডি |পার করে ।শেয়ার বিক্রির চাপে সেনসেক্স ৬৩,৯১৫.৪২ অঙ্কে আর নিফ্টি পৌঁছায় ১৮,৯৭২.১০ অঙ্কে ।
...
বন্ধন ব্যাঙ্ক শাখার সংখ্যা তিনগুন করলো
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত ৮ বছরে বন্ধন ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুন বাড়িয়ে ১৫০০ তে এনেছে বলে দাবি করলো ব্যাঙ্কের এক শীর্ষ কর্তা ।ওই কর্তা বলেন ২০১৫ শালের ২৩ সে অগাস্ট ৫০১ টি শাখা দিয়ে পথ চলা শুরু হয় বন্ধন ব্যাঙ্ক ।এখন তা রয়েছে ৩৪ টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাষিত অঞ্চলে ।গত বুধবার সারা দেশে ১২ টি শাখা খোলা হয়েছে বলে তিনি দাবি করেন ।
...
ভারতের থেকে পিছিয়ে রইলো চীন অর্থনৈতিক বৃদ্ধির খতিয়ানে
Updated : 06/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক খতিয়ে দেখতে বসে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস এন্ড পি গ্লোবাল রেটিং জানিয়েছে ,২০২৩ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে ৬% এবং চীনের হবে ৫.৩%,পাশাপাশি এই দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.৭% বদলে ৫% নামবে বলে মনে করছে সংস্থা টি ।
...
শেয়ার বাজারে ধ্বস
Updated : 06/25/2023, IST
নিউস`ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবারের পরে শুক্রবারেও শেয়ার বাজারে ধ্বস অব্যাহত রইলো তার ফলে ৬৩ হাজারের গন্ডির নিচে নেমে গেলো সেনসেক্স ।পাশাপাশি ১০৫ পয়েন্ট নেমেছে নিফটি ৫০। তার ফলে কয়েক লক্ষ্য কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগ কারীরা ।সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে আদানি ঘোষ্ঠীর বিভিন্ন শেয়ার ।উল্টো দিকে সব থেকে বেশি লাভ করেছে নাট কো ফার্মা এবং আইসিআইআই সিকিউরিটিস ।
...
নেমেই চলেছে সোনা রুপার দ্বর
Updated : 06/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শেয়ার বাজারের উত্থানের পাশাপাশি নামলো সোনা ও রুপার দ্বর , পাকা সোনার বাট (২৪ ক্যারেট ) ১০ গ্রামের দাম ছিল ৫৯,৩০০। পাকা সোনার খুচরো দাম ছিল ৫৯,৫৫০ (১০ গ্রাম) হলমার্ক সোনা ১০ গ্রামের দাম ছিল ৫৬,৬৫০।রুপার ব্যাট প্রতি কেজির দাম ছিল ৭০,৬৫০।খুচরো রুপো প্রতি কেজির দাম ছিল ৭০,৭৫০।ই জিএসটি এবং টিসিএস আলাদা ।
...
এন পি এস তহবিল নিয়ে নয়া ব্যবস্থা
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৬০ বছর বয়েস হয়ে গেলে ৬০% অব্দি তহবিল এনপি এস থেকে তুলে নিতে পারেন গ্রাহকরা । নিয়ম অনুযায়ী বাকি টাকা অননুইটি প্রকল্পে কিনতে হয় ।এখন থেকে চাইলে ওই ৬০% তহবিল ৭৫ বছর অব্দি দফায় দফায় তোলা যাবে ।
পিআর ডিএফ চেয়ারম্যান দ্বীপক মোহান্তি বলেন আগামী সেপ্টেম্বর থেকে তারা ওই প্রকল্প টি চালুর বিষয়ে আশাবাদী ।
...
সোনা বন্ডের দাম নির্ধারিত করলো কেন্দ্রীয় সরকার
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চলতি অর্থ বর্ষে সোনা বন্ডের দাম প্রতি গ্রাম ৫৯২৬ টাকা তে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় সরকার । যা কেনার জন্য সোমবার থেকে আবেদন করা যাবে ,ইস্যু খোলা থাকবে ৫ দিন ,২৭ জন প্রাপকদের নাম চূড়ান্ত হবে ।অনলাইনে আবেদন জানালে এবং ডিজিটাল পদ্ধতি তে দাম মেটালে প্রতি গ্রামে ৫০ টাকা করে ছাড় মিলবে ।
...
সেবির নির্দেশ কে চ্যালেঞ্জ জানালো হলো
Updated : 06/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেবি নির্দেশ দিয়েছিলো যে এসেল ঘোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র ও জি এন্টারটেইনমেন্টের এমডি এবং সিইও পুনিত গোয়েঙ্কা কোনো নথিভুক্ত সংস্থার ডিরেক্টর পদে থাকতে পারবেন না । এই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে তারা দুই কর্তা সেবির আপিল ট্রাইবুন্যালে স্যাটের দ্বারস্থ হলো ।
...
পুঁজি জোগাড়ে সায় দিলো পরিচালন পর্ষদ
Updated : 06/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লগ্নিকারী সংস্থার থেকে টাকা তুলতে সায় দিলো টিটা গড় ওয়াগন সের পরিচালন পর্ষদ ,স্থির হয়েছে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড কে শেয়ার বেঁচে ২৮৮.৮০ কোটি টাকা তোলা হবে ।বদলে তারা পাবে প্রায় ৫.৯৮% টিটাগড় ওয়াগন সের শেয়ার ।
...
কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রির
Updated : 06/03/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কোল ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য জনগণের মধ্যে উৎসাহ প্রচুর , এই দফাতে খুচরো বিনিয়োগকারী এবগ লগ্নি সংস্থা সহ অন্যান্য ক্রেতাদের কাছে কোল ইন্ডিয়ার কাছে মোট ৩% শেয়ার বিক্রি করে ৪০০০ কোটি টাকার বেশি তুলতে চায় সরকার ।প্রতিটি শেয়ারের মূল্য ধার্য্য হয়েছে ২২৫ টাকা ।চলতি অর্থবর্ষে এই প্রথম রাষ্ট্রায়াত্ব সংস্থার শেয়ার বিলগ্নিকরণ করা হলো ।
...
২০২২-২৩ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি ৭.২% হলো
Updated : 06/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে পূর্বাভাস কে ছাপিয়ে গত অর্থ বর্ষে ২২-২৩ দেশের আর্থিক বৃদ্ধির হার পৌছালো ৭.২%।বিশ্ব অর্থনীতির দোলাচলের মধ্যে এই পরিসংখ্যান কে সাফল্য হিসাবে তুলে ধরছে কেন্দ্রীয় সরকার ।বিরোধী দের দাবি খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ক্রেতা চাহিদা ,উৎপাদনের মত অনেক মাপকাঠি ভালো ফল করেনি উচ্ছসিত হওয়ার মত কিছু হয়নি ।
...
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের উদ্যোগ
Updated : 05/31/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের সকল কে নিয়ে এগোনো কাজের সুযোগ তৈরি ও জলবায়ু বদলের সঙ্গে মানান সই প্রকল্প প্রসারে কাজ করবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ,ভারতের ক্ষেত্রে সহযোগিতা কর্মসূচির সূচনা করেছেন তারা ।গতকাল সবিস্তারে সেই কথা বলেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ।
...