মোহাম্মদ রাফির বায়োপিক তৈরীর কথা ঘোষণা
Updated : 11/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ,কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি কে সন্মান জানানোর জন্য বায়োপিক তৈরির কথা ঘোষণা করেন তার পুত্র শাহিদ রাফি ।তিনি বলেন ছবির চিত্রনাট্য তৈরি ও ছবির প্রাক -প্রযোজনা সংক্রান্ত কাজ চলছে ।পরিচালনার দায়িত্বে থাকবেন উমেশ শুক্ল ।রাফির বায়োপিকে শিল্পীর গান ব্যবহার করা হবে ,তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো ঠিক হয়নি ।
...
ডন ৩ ছবি মুক্তি পেতে চলেছে
Updated : 11/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ফারহান আখতার পরিচালিত ,ডন ৩ ছবিতে রণবীর সিংহের সাথে দৈরথে দেখা যাবে ১২ ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মেসি কে ।মুখ্য নারী চরিত্রে আছে কিয়ারা আদভানি । সম্প্রতি সেক্টর ৩৬ ছবি তে এক সাইকোপ্যাথের চরিত্রে অসামান্য অভিনয় করেছে বিক্রান্ত মেসি ।সেই জন্য তাকে ডন ৩ ছবিতে রণবীরের বিপরীতে ভাবা হয়েছে বলে জানান ফারহান ।মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে ।
...
আগামী বড় দিনে মুক্তি পাবে ভিকি কৌশলের পৌরাণিক ছবি
Updated : 11/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অমর কৌশিক পরিচালিত মহা অবতার ছবিতে ,ভিকি কৌশলের পরশুরামের লুক প্রকাশ্যে এলো ।তার এই লুকের পেশীবহুল চেহারা ,কাঁচা পাকা লম্বা চুল , এবং আগুন ঝরছে দুই চোখ দিয়ে । বলিউডে ক্রমশ বাড়ছে ইতিহাস আশ্রিত পৌরাণিক গল্পের ছবি । শিবাজী পুত্র সম্ভাজি রাও কে নিয়েও তিনি হাওয়া চরিত্রে অভিনয় করছেন।
...
মাসুম ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে
Updated : 11/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিল্লি তে ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ হিসাবে ,সাংবাদিক সম্মেলনে পরিচালক শেখর কাপুর বলেন ,১৯৮৩ সালে মুক্তি প্রাপ্ত্য মাসুম ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে ।তাতে মুখ্যচরিত্রে থাকবেন নাসিরুদ্দিন ,সাবানা আজমী
আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে মনোজ বাজপেয়ী ।তবে পিঙ্কি আর মিনি আর যুগল হান্সরাজের চরিত্রে কারা থাকবে তা এখনো জানা যায়নি ।
...
বলিউড অভিনেতা সুনীল শেট্টি আহত
Updated : 11/08/2024, IST
বলিউড অভিনেতা সুনীল শেট্টি ওয়েব সিরিজ হান্টার য়ে নিজের স্টান্ট নিজেই করতে গিয়ে পাঁজরে বড় সর চোট পান ।একটি মারপিটের দৃশ্যে ,অভিনয় করতে গিয়ে তক্তা এসে লাগোরে সজোরে তার পাঁজরে ,তাকে এক্স রে করা হলে পর হাড় না ভাঙলে পরেও জানানো হয় যে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ।
...
রাজ্ কুমার হিরানির ছবিতে ভিকি কৌশল
Updated : 11/07/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবারো জুটি বেঁধে কাজ করছেন পরিচালক রাজ্ কুমার হিরানি এবং অভিনেতা ভিকি কৌশল ।বলিউড সূত্রের খবর রাজকুমার হিরানি তার পরের ছবিতে ,মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন ভিকি কে ।এই নিয়ে তৃতীয় বার এক সঙ্গে কাজ করতে চলেছেন তারা ।এর আগেও তারা জুটি বেঁধে কাজ করেছিলেন সঞ্জু এবং ডাঙ্কি ছবিতে ।সেইখানে পার্শ চরিত্রে ছিলেন ভিকি এইবার মুখ্য চরিত্রে ।
...
দায়রা ছবিতে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা
Updated : 11/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেঘনা গুলজার পরিচালিত দায়রা ছবিতে জুটি বাঁধতে চলেছেন ,করিনার সাথে করুবা এবং জন গণ মন খ্যাত দক্ষিণী অভিনেতা পৃত্তিরাজ্ ।এক সত্যঘটনা অবলম্বনে এই ছবিটি তৈরি করা হয়েছে ।এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে পৃত্থিরাজ কে ,এবং করিনার চরিত্র টি কে সে নানা ভাবে সাহায্য করবে ।করিনার সাথে এইটি তার প্রথম ছবি এই জুটির রসায়ন দেখতে উদগ্রীব সিনেমা প্রেমীরা ।
...
অক্ষয়ের পরের ছবি ভূত বাংলা তে নতুন নায়িকা
Updated : 10/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী ছবি ভূত বাংলো তে তার বিপরীতে নায়িকা হিসাবে ওয়ামীকা গাব্বির ডেব্যু হতে চলেছে ।ছবির নাম ভূত বাংলো ,হরর কমিডি ছবিতে পরিচালক হিসাবে থাকছেন প্রিয়দর্শন ।সোনা যাচ্ছে তিনটি নারী চরিত্র রয়েছে অন্য দুটি চরিত্রের কাস্টিং এখনো হয়নি ।জানুয়ারী থেকে শুটিং শুরু হবে আগামী বছর ছবিটির মুক্তির পরিকল্পনা আছে ।
...
সঞ্চালনা তে আসছেন সুদীপ্তা চক্রবর্তী
Updated : 10/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টলিউড সূত্রে জানা হচ্ছে রিয়ালিটি গেম শো ,লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শো টি সঞ্চালনা করবেন সুদীপ্তা চক্রবর্তী ।একটা সময়ে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসাবে সঞ্চালনার অভিজ্ঞতা আছে । গত বছর ছোট পর্দায় রান্নার একটি সঞ্চালনা শো হোস্ট করেছিলেন তিনি ।শুধু মাত্র নভেম্বরে এই শো নিয়ে আসছেন সান বাংলা ,সেইখানে শুধু মহিলারাই অংশ গ্রহণ করতে পারবেন ।প্রতিপর্বে বিজয়ী মহিলারা পাবে ১ লক্ষ্য টাকা ।
...
অ্যাকশনয়ে ভরপুর ওয়ার ২ ছবিটির শুটিং চলছে
Updated : 10/23/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রথমে ওয়ার ছবিতে ঋত্বিক রোশান ও টাইগার শ্রফের ভরপুর আক্শান দেখতে পেয়ে খুশি হয়েছিল দর্শককুল ।এইবার ওয়ার ২ ছবির একশান দৃশ্যের শুটিং চলছে যশরাজ ষ্টুডিও তে ।তিন দিন ধরে এই ছবির শুটিং চলবে বলে জানা গিয়েছে ।ক্লাইম্যাক্স দৃশ্যে মুখোমুখি হবে ঋত্বিক এবং তার বিরুদ্ধে খলনায়ক চরিত্রে এনটিআর জুনিয়র ।নারী চরিত্রে আছেন কিয়ারা আদভানি ,নভেম্বর
য়ে ৪০ টি শিডিউল রাখা হয়েছে ।
...
প্রযোজক করণ জোহরের সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে
Updated : 10/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ৫০% শেয়ার কিনে নিচ্ছে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা ,যার মূল্য প্রায় ১০০০ কোটি টাকা ।তবে এই টি তিনি কিনছেন শিরিন এন্টারটেইনমেন্ট মাধ্যমে ।আদর ও করণের বন্ধুত্ব অনেক পুরোনো । বন্ধুকে এই ব্যবসা বেঁচতে পেরে করণ খুব খুশি ।ব্যবসা সম্প্রসারণের জন্য এই উদ্যোগ ।
...
ব্যবসায়িক ভাবে সফল হলো বহুরূপী ছবিটি
Updated : 10/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির তৈরি করা ছবি বহুরূপী বাংলা ছবিটি পুজোর পর টানা ৭৫ টির বেশি শো হাউসফুল হয়েছে ,এমন নজির বাংলা ছবিতে তেমন একটা নেই । জানা যাচ্ছে ,বহুরূপী ছবিটি ৫ কোটি টাকার ও বেশি ব্যবসা করে ফেলেছে যা নজির বিহীন । জানা যাচ্ছে পুজোর ছয়দিন ৩ লক্ষ্য ১১ হাজার মানুষ ছবিটি দেখেছেন ।
...
তৈরি হতে চলেছে ফৌজি ২
Updated : 10/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্দীপ সিংহ ফৌজি ২ তৈরি করতে চলেছে প্রায় তিন দশক পরে । এই ধারাবাহিকের সহ প্রযোজনা করছে বিকি জৈন দূরদর্শনের সাথে যৌথ উদ্যোগে ।মুখ্য চরিত্রে দেখা যাবে ভিকি জৈন কে ,আর অভিনেত্রী হিসাবে থাকবেন গহর খান । জানা যাচ্ছে ১২ জন নতুন অভিনেতা কে লঞ্চ করা হবে এই ধারাবাহিকে ,ছবিটি পরিচালনা করবে অভিনব পারিখ ও নিশান্ত সি শেখর ।টাইটেল ট্রাকে গান গাইবেন,সোনু নিগম ।ভয়েস ওভারে সোনা যাবে শারদ খেলকরের কণ্ঠ ।
...
সিনেমা তৈরি করার সময়সীমা নিয়ে ইম্পা ও সিনে টেকনিশিয়ান ফেডারেশনের বৈঠক
Updated : 09/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইম্পার সাথে বৈঠকে বসেন ,ফেডারেশন ও সিনে টেকনিশানের কর্তা ব্যক্তিরা ।সেইখানে ঠিক হয় ধারাবাহিকের ক্ষেত্রে ১৪ ঘন্টার বেশি শুটিং করানো যাবেনা ।সিনেমার ক্ষেত্রে সময় সীমা জনিত এমন কোনো নিয়ম নেই ,ইম্পার সভাপতি বলেন তারা সিনেমার ক্ষেত্রে ১৬ ঘন্টা কাজের সময় নির্ধারিত করার কথা ভাবছেন ।ফেডারেশনের তরফে টেকনিশিয়ান দের টাকা বাকি রাখার কথা তোলা হয় ,সেই সময় সিদ্ধান্ত হয় ইম্পার কাছে প্রযোজক রা ৫ লক্ষ্য টাকা সিকিউরিটি ডিপোজিট রাখবে ।
...
পুজোতে মুক্তি পাবে সৃজিতের ছবি টেক্কা
Updated : 09/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোতে মুক্তি পাচ্ছ সৃজিত মুখার্জির ছবি টেক্কা ।এতে মুখ্যভূমিকা তে অভিনয় করেছেন দেব ।এই ছাড়াও অন্যান্য অভিনেতারা আছেন ।ছবি সম্মন্ধে বলতে গিয়ে সৃজিত বলেন,আরজি কর কান্ড নিয়ে আমি খুব ব্যথিত ।তবে অনেক আগে থেকে এই ছবি টি রিলিজ করার কথা ছিল বলে আমাকে সেটা করতেই হচ্ছে । দেবের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন টেক্কা কাজ করতে গিয়ে দেব আমাকে অনেক প্রশ্ন করেছে প্রতিটি বুদ্ধিদীপ্ত ও সৃষ্টিশীল ।
...
দীপাবলি তে মুক্তি পাচ্ছে সিংহাম এগেইন
Updated : 09/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী দীপাবলিতে রোহিত শেট্টি পরিচালিত ,সিংহাম এগেইন ছবিটি মুক্তি পেতে চলেছে এবং অজয় দেবগন অভিনীত সিংহম এগেইন ছবিটি মুক্তি পেতে চলেছে দেশ জুড়ে ।ভিএফএক্স য়ের কাজ সম্পূর্ণ না হওয়াতে ছবিটি দীপাবলিতে মুক্তি পাচ্ছে ।অপরদিকে আনিস বাজমি পরিচালিত ভুলভুলাইয়া থ্রি ছবিটিও দীপাবলিতে মুক্তি পাচ্ছে । দর্শক রা এখন কোনটা কে গ্রহণ করে সেটাই দেখার
...
দুর্ঘটনার কবলে অভিনেত্রী
Updated : 09/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বেলা ১২ টা নাগাদ ,প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ।সেই সময় হটাৎ বিদ্যুৎ বন্টন বিভাগের একটি গাড়ি এসে ধাক্কা মারে তার গাড়িতে ,এবং তার গাড়ির এক পাশ দুমড়ে মুচড়ে যায় ।তার পরে তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং ঘটনা স্থলে পৌঁছে যায় পুলিশ ।প্রোডাকশনের একটি গাড়ি পাঠিয়ে তাকে ফেরত আনা হয়,তবে তিনি পুজো দিয়ে ফেরেন ।
...
বাড়ি বদল করতে চলেছেন অভিনেত্রী
Updated : 08/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জুহুর যেই বাড়িতে এতদিন ঋত্বিক রোশন থাকতেন সেই বাড়িটি ভাড়া নিতে চলেছেন শ্রদ্ধা কাপুর । জুহুর ওই বিলাশবহুল এপার্টমেন্টেই থাকেন অভিনেতা অক্ষয় কুমার । ক্যারিয়ারের দিক থেকেই শ্রদ্ধা কাপুর এখন খুব ভালো জায়গা তে আছেন ,ইন্সট্রাগ্রামের ফলোয়ার্সের নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ।
...
মুম্বাইয়ে শুরু হলো সিকান্দরের দ্বিতীয় ছবির শ্যুটিং
Updated : 08/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সলমান খান অভিনীত, সাজিদ প্রযোজিত এবং মুরগাদসের পরিচালিত সিকান্দর ছবির শুটিং শুরু হলো মুম্বাইতে ।মূলত একশান ধর্মী একই ছবিটি । এইবার মুম্বাই অংশের শুটিংয়ের থাকছে রশ্মিকা মান্ধানা ,প্রতীক বাব্বার এবং দক্ষিণী তারকা সত্যরাজ্ ।ছবিটিতে দৈত্য চরিত্রে অভিনয় করবেন সলমান ।আগামী ঈদ ২০২৫ শালে ছবিটি মুক্তি পাবে এবং সলমন ৬০ বছরে পা দেবে ।
...
অজয় দেবগানের নতুন ছবি
Updated : 08/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হলিউড সিরিজ ইন্ডিয়া জোন্সের আদলে তৈরি হবে অজয় এবং লাভ রঞ্জনের একশান ঘরানার নতুন ছবি ।পরিচালনার দায়িত্বে থাকবেন মিশন মঙ্গল ছবির পরিচালক জাগান শক্তি । বিরাট বাজেটের এই ছবির প্রেক্ষাপটে থাকবে পাহাড় ও জঙ্গল ।চিত্র নাট্যে রয়েছে ইতিহাস ,পুরান ও লোককাহিনীর ছোঁয়া । এই ধরণের ছবি আগে করেনি অজয় দেবগান এক রুক্ষ চরিত্রে তাকে দেখা যাবে ।
...