লখনৌ কে হারিয়ে আইপিএলের প্রথম দুয়ে প্রবেশ করলো আরসিবি
Updated : 05/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্রথম দুয়ে ওঠার লড়াইয়ে ,লখনৌ সুপারজায়ান্ট প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ২২৭ রান । তাদের অধিনায়ক পন্থ ৬১ বলে নট আউট থেকে ১১৮ রান করে । জবাবে আরসিবি ১৮.৪ ওভারে ৪ উইকেটে তোলে ২৩০ রান ।তাদের অধিনায়ক জিতেশ ৩৩ বলে ৮৫ রান করে নট আউট থাকে ।কোহলি ৩০ বলে ৫৪ রান করে ,ম্যাচের সেরা হন জিতেশ শর্মা ।
...
মুম্বাই কে হারিয়ে দিলেন পাঞ্জাব কিংস
Updated : 05/27/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পাঞ্জাব কিংস ৭ উইকেটে মুম্বাই কে হারিয়ে দিয়ে আইপি এলের প্রথম দুয়ে থাকা নিশ্চিত করলেন । ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মুম্বাই তোলে ১৮৪ রান ।সূর্য যাদব ৩৯ বলে সর্বাধিক ৫৭ রান করেন । জবাবে পাঞ্জাব কিংস ১৮.৩ ওভারে তিন উইকেটে ১১৭ রান তোলে । ৪২ বলে ৭৩ রান করে যশ ইংলশি ম্যান অফ দি ম্যাচ হন ।
...
৬ উইকেটে দিল্লি হারালো পাঞ্জাব কে
Updated : 05/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালস হারালো পাঞ্জাব কিংস কে । গতকাল নিজেদের মধ্যে শেষ ম্যাচে পাঞ্জাব কিংস কে ৬ উইকেটে হারিয়ে দিলো দিল্লি ক্যাপিটালস ।প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ৮ উইকেটে ২০৬ রান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন |শ্রেয়াস ৩৪ বলে ৫৩ রান । জবাবে দিল্লি ক্যাপিটালস ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে । তাদের হয়ে রিজভী ২৫ বলে ৫৮ রান করে নট আউট থাকে এবং ম্যান অফ দি ম্যাচ হয় ।
...
মালয়েশিয়া মাস্টার্স য়ের ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত
Updated : 05/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মালয়েশিয়া মাস্টার্স য়ের ফাইনালে ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ,জাপানি প্লেয়ার তানাকা কে ২১-১৮,২৪-২২ ফলাফলে হারিয়ে দিয়ে । ৩২ বছর বয়েসী বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী এই শাটলার ৬ বছর পরে ,এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ।জয়ের পরে শ্রীকান্ত বলেন অনেক দিন পর ফাইনালে উঠে আনন্দ হচ্ছে ।আজ ফাইনালে তিনি মুখোমুখি হবেন লি সেন ফেনের ।
...
আর সি বি হেরে গেলো হায়দ্রাবাদের কাছে
Updated : 05/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আরসিবির ৪২ রানে হেরে গেলো আইপি এলের খেলা তে ইশান্ত কিষানের দুর্ধর্ষ ৪৮ বলে ৯৪রানের দাপটে । একই সঙ্গে ঈশান কিষান ,ম্যান অফ দি ম্যাচ হন ।সান রাইজার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩১ রান তোলে । তার পরে
আর সিবি ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০ উইকেটে ১৮৯ রান করে সকলে আউট হয়ে যান ।প্যাট কামিংস ২৮ রানে সর্বাধিক তিনটি উইকেট নেন । ফিল সল্ট ৩২ বলে ৬২ এবং বিরাট ২৫ বলে ৪৩ রান করেছে ।
...
মার্শের শতরানের দাপটে গুজরাট টাইটান্স হারলো
Updated : 05/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্লে অফের দৌড়ে আগের থেকে ছিটকে গিয়েছিলো এলএসজি । গতকাল চাপ মুক্ত অবস্থায় তারা গুজরাটের বিরুদ্ধে খেলতে নামে । গতকাল প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট তোলে ২ উইকেটে ২৩৫ রান ।মার্শ ৬৪ বলে ১১৭ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে গুজরাট ৯ উইকেটে ২০২ রান তোলে । লখনৌর উইল ওর্ক ২৭ রানে তিনটি উইকেট নেন ।
...
প্লে অফে দিল্লি ক্যাপিটালস কে হারিয়ে উঠে মুম্বাই ইন্ডিয়ান্স
Updated : 05/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্লে অফ খেলা তে দিল্লি কে হারিয়ে ৫৯ রানে জয়ী হন মুম্বাই ইন্ডিয়ান্স ।প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ৫ উইকেটে ১৮০ রান ।৭৩ রানে নট আউট থাকেন সূর্যকুমার যাদব এবং নট আউট থাকেন । জবাবে দিল্লি ক্যাপিটালস ১৮.২ ওভারে ১০ উইকেট হারিয়ে তোলে ১৮১ রান । বুমরাহ ১২ রানে তিনটি উইকেট নেন ।
...
বৈভবের দাপটে রাজস্থান হারালো চেন্নাই কে
Updated : 05/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপারকিংস করে ৮ উইকেটে ১৮৭ রান ।রাজস্থানের আকাশ মাদওয়াল ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে রাজস্থান ১৭.১ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তোলে ।বৈভব ৩৩ বলে ৫৭ রান করেন ।
...
আই পি এল ফাইনাল কলকাতার পরিবর্তে আহমেদাবাদে হবে
Updated : 05/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৩রা জুন আইপি এলের ফাইনাল কলকাতার পরিবর্তে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হবে ।ঝড় বৃষ্টির পূর্বাভাষের কারণ কে হাতিয়ার করে বাতিল করা হলো ইডেনে শুধু ফাইনালে নয় ,আরো একটি কোয়ালিফায়ার ম্যাচ যেটি হওয়ার কথা ছিল কলকাতা তে ,সেটি ও বাতিল করা হলো । এই ছাড়াও কোয়ালিফায়ার ১ অনুষ্ঠিত হবে নতুন পিসিএ স্টেডিয়াম মূল্যানপুর পাঞ্জাবে ।
এই ছাড়াও এলিমিনাটোরের খেলাটি ৩০ সে মে অনুষ্ঠিত হবে ওই একই স্টেডিয়ামে ।
...
আই পি এলের প্লে-অফ থেকে ছিটকে গেলো লখনৌ সুপারজায়ান্ট
Updated : 05/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্লে অফে প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট করে ২০৫ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন মার্করাম ৬১ (৩৮) বলে এবং মার্শ ৬৫ (৩৯) বলে । জবাবে সানরাইজার্স ১৮.২ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে ।
অভিষেক শর্মা ২০ বলে ৫৯ রান করে ম্যান অফ টি ম্যাচ হন ।
...
প্লেঅফে চলে গেলো গুজরাট
Updated : 05/19/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নয়া দিল্লিতে আইপি এলের সেমিফাইনালে নির্দিষ্ট ওভার ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে তিন উইকেটে ১৯৯ রান । ৬৫ বলে ১১২ রান করে নট আউট থাকেন কেএল রাহুল । কিন্তু গুজরাট টাইটান্স য়ের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন সাই সুদর্শন এবং ম্যান অফ দি ম্যাচ হন । গুজরাট ১৯ ওভারে ২০৫ রান করেপ্লে অফে চলে গেলো ।
...
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল
Updated : 05/15/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার থেকে শুরু হচ্ছে আইপি এল ,কিন্তু প্রশ্ন হচ্ছে কয় জন বিদেশী ক্রিকেটার কে পাবে ফ্রাঞ্চাইজি গুলো । ভারত পাক সংঘর্ষের জেরে প্রায় সব বিদেশী নিজের দেশে ফিরে গিয়েছে ।আইপি এল পিছিয়ে যাওয়াতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেটি হবে ১১ জুন ,সেই জন্য ওই সব দেশের খেলোয়াড়দের পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে । তবে পাঞ্জাব কিংসের সুখবর মার্কো জেনসেন ১৮ তারিক দলের প্রথম ম্যাচের আগেই শিবিরে যিগ দেবেন ।
...
টেস্ট ক্রিকেটে আর কভার ড্রাইভ মারবে না বিরাট কোহলি
Updated : 05/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১২ মে ২০২৫ টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । আসমুদ্র -হিমাচল তার এই ঘোষণা তে । ২০ জুন ২০১১ তিনি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন । সফল তম অধিনায়ক ৬৮ টি টেস্টে ভারত কে নেতৃত্ব দিয়েছে এবং তার মধ্যে ২০ টি তে জিতেছেন ।মোট রান ৯২৩০গড় ৪৬.৮৫,দ্বিশতরান ৭ শতরান ৩০।অর্ধশতরান ৩১ সর্বোচ্চ ২৫৪ অপরাজিত । এক মাত্র ব্যাটসম্যান হিসাবে দুই বছর ধরে পর পর একই ইয়ারে ১০০০ রের উপর রান করেন ।
...
অল্পের জন্য রক্ষা পেলো পিএস এল খেলতে যাওয়া ক্রিকেটার রা
Updated : 05/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলো ভারত- পাক সংঘর্ষের জেরে পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার রা । অস্ট্রেলীয় প্রচার মাধ্যম দাবি করছে , রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে আক্রমণ চালানোর তিন ঘন্টা আগেও সেইখানে উপস্থিত ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার রা । ভারতীয় বিমান বাহিনী নূর খান বিমান বন্দরে ক্রিকেটার রা চলে যাওয়ার তিন ঘন্টা পরে আক্রমণ করে । এই টন ক্রিকেটার হলো মিচ বেইনার ,অস্টন টার্নার শন আব্বট । নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল বলেছেন তিনি আর পাকিস্তানে যাবেন না ।
...
ধর্মশালা তে ম্যাচ বাতিল হলো
Updated : 05/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত পাকিস্তানের উত্তেজনার আঁচ এসে পড়লো আইপি এলের খেলা তেও ।গতকাল ধর্মশালার মাঠে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের একঘন্টা পরে । টসে জিতে ব্যাট করে পাঞ্জাব ।এগারোতম ওভারে একটি ফ্লাডলাইটের আলো নিভে যায় ,তার পরে সব আলো নিভে যায় খেলোয়াড়ের মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় ।এর পর আইপি এল চেয়ারম্যান দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন ।
...
আই পি এল থেকে কার্যত বিদায় নিলো কে কে আর
Updated : 05/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপিএলের লীগের খেল তে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ৬ উইকেটে ১৭৯। কেকেআরের হয়ে সর্বাধিক রান করেন রাসেল (২১) বলে । চেন্নাইয়ের নূর আহমেদ ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন । জবাবে চেন্নাই সুপার কিংস ১৯.৩ ৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেন । ১৭ রানে নোট আউট থাকেন ধোনি (১৮)।তাদের হয়ে সর্বাধিক রান করেন ব্রেভিস (৫২) ২৫ বলে ।
...
রুদ্ধস্বাশ ম্যাচে জয়ী হলো গুজরাট
Updated : 05/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের লীগের খেলা তে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে তোলে ১৫৫ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন উইল ও সূর্যকুমার ,যথাক্রমে ৫৩ এবং ৩৫ রান ।জবাবে গুজরাট টাইটান্স ১৯ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তোলে ।৩ উইকেটে জয়ী হন গুজরাট ,ডিএলএস রুল প্রয়োগ করে । ম্যান অফ দি ম্যাচ হন শুভমান গিল ,তিনি করেন ৪৬ বলে ৪৩ রান ।
...
বৃষ্টি তে পন্ড হয়ে গেলো হায়দ্রাবাদ বনাম দিল্লির ম্যাচ
Updated : 05/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হায়দ্রাবাদের মাঠে আইপি এলের হায়দ্রাবাদ বনাম দিল্লির খেলা টি বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য ।প্রথমে ব্যাট করে দিল্লি করে ১৩৩ রান ৭ উইকেটে । তাদের হয়ে সর্বাধিক রান তোলে স্তাবস ৪১*( ৩৬),আশুতোষ করে ৪১ (২৬)। প্যাট কামিংস ১৯বলে ৩ উইকেট নেন । তার পর বৃষ্টির জন্য হায়দ্রাবাদ ব্যাট করতে পারেনি ,দুই দল ১ পয়েন্ট করে পায় । ১১ ম্যাচে দিল্লির পয়েন্ট দাঁড়ালো ১৩,এবং নাইট রাইডার্স য়ের ১১ ম্যাচে ১১ পয়েন্ট ।
...
মোহাম্মদ শামি কে খুনের হুমকি
Updated : 05/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় পেসার মোহাম্মদ শামি কে মেইল মারফত খুনের হুমকি দেওয়া হয়েছে । তার পরিপ্রেক্ষিতে তার ভাই হাসিব উত্তর প্রদেশের আমরোহা তে এফআই আর দায়ের করেছে । অভিযোগ করা হয়েছে রাজপূত সিন্দার নামক এক ব্যক্তির বিরুদ্ধে ।বলা হয়েছে এই ব্যক্তি মেইল মারফত ১ কোটি টাকা দাবি করে শামির কাছে । উল্লেখ্য এর আগেও গৌতম গম্ভীর কে খুনের হুমকি দেওয়া হয়েছিল ।
...
টান টান ম্যাচে জিতলো নাইট রাইডার্স
Updated : 05/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের লীগের ম্যাচে কেকে আর টান টান ম্যাচে ১ রানে হারায় রাজস্থান রয়্যালস কে । প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স তোলে ৪ উইকেটে ২০৬ রান । ২৫ বলে ৫৭ রান করে নট আউট থাকেন আন্দ্রে রাসেল এবং ম্যান অফ দি ম্যাচ হয় । জবাবে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ২০৫ রান করে ।রিয়ান পরাগ ৪৫ বলে ৯৫ রান করে ।
...