বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের
Updated : 07/07/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়ে হারালো ব্রাজিল কে ২-১ গোলে । খেলার প্রথমেই একটি পেনাল্টি মিস করেন ব্রাজিল । এর পরে প্রথম অর্ধের খেলা গোল শুন্য থাকে। ৭৯ মিনিটে আন্ড্রেয়াসের নিখুঁত শট কে রূপান্তরিত করে গোলে জড়ান হাল্যান্ড । দ্বিতীয় গোল টি হাল্যান্ড করেন ৯০ মিনিটে । অতিরিক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও পরাজয় রোখা যায়নি ।
...
এখনই বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেলো ইংল্যান্ড মেক্সিকো কে হারিয়ে
Updated : 07/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেক্সিকো সিটি স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল মেক্সিকো,কিন্তু অতিরিক্ত সময়ে তারা ৩-২ গোলে হেরে গেলো মেক্সিকোর কাছে । ইংল্যান্ডের হয়ে ৩৬ এবং ৩৮ মিনিটে জোড়া গোল করেন জুড বেলিংহাম ,কিন্তু ৪২ মিনিটে মেক্সিকোর হয়ে গোলটি শোধ করেন বেলিংহাম । প্রথম অর্ধে ২-১ ফলাফল নিয়ে দ্বিতীয় অর্ধে নেমে হ্যারি কেন ৬০ মিনিটে আরেকটি গোল করে ইংল্যান্ড কে ৩-১ গোলে এগিয়ে দেয় ।মেক্সিকোর জিমিনেজ ৬৯ মিনিটে গোল টি শোধ করে । কিন্তু অতিরিক্ত ১৩ মিনিটে খেলার ফল একই থাকে ।
...
আজ বিশ্বকাপে পর্তুগালের মুখোমুখি স্পেন
Updated : 07/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বিশ্বকাপে পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্পেন । ৪১ বছর বয়েসী রোনাল্ডোর এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জেতার । অপরদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দারুন ছন্দে আছে। অস্ট্রিয়া কে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে । তাদের হয়ে জোড়া গোল করেন মিখাইল ওয়ারজাভাল এবং দ্বিতীয় গোলটি করেন পেদ্রো ।
...
আজকে বিশ্বকাপে ব্রাজিল বনাম নরওয়ে
Updated : 07/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয় সময় ১:৩০ মিনিটে বিশ্বকাপে মুখোমুখি হবে ব্রাজিল বনাম নরওয়ে । নেইমার ডি সিলভা ছোট সরিয়ে এখনো পুরো সুস্থ্য হয়ে মাঠে ফিরতে পারেনি ।স্কটল্যান্ড য়ের সাথে ১৪ মিনিট মাঠে ছিলেন । কোচ আন্সেলোত্তি জানান "নেইমার পুরো ৯০ মিনিট খেলার মত জায়গা তে চলে এসেছেন "। ১৯৯৮ সালে বিশ্বকাপে ব্রাজিল কে ২-১ গোলে হারিয়ে ছিল নরওয়ে । ইতিহাসে মনে করে চাপে থাকবে ব্রাজিল । নরওয়ে কোচ সেটাই মনে করেন ।
...
শেষ আটে মরোক্কো
Updated : 07/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আমেরিকার মাঠিতে মরোক্কো হারালো কানাডা কে ৩-০ গোলে এবং চলে গেলো কোয়ার্টার ফাইনালে । প্রথম অর্ধে গোল শুন্য থাকার পরে ,প্রথম গোল আসে ৫০ মিনিটে উনাহি এবং ৮২ মিনিটে দ্বিতীয় গোল আসে । শেষ বাজি বাজার কয়েক সেকেন্ড আগে সুফিয়ান রাহিমি ৩-০ গোল করে এগিয়ে দেন ।
...
ইস্টবেঙ্গলের দায়িত্ব পাচ্ছে হাবাস
Updated : 06/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্কার ফার্নান্দেজ ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে বিদায় নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা কে হতে পারে ইস্টবেঙ্গল কোচ । কোচের সন্ধান শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা । অবশেষে জল্পনা শেষে আন্তোনিও লোপেজ হাবাস ,ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে এলেন আগামী ১ বছরের জন্য । আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ । নতুন কোচের আগমনে সমর্থকদের মধ্যে প্রত্যাশা বাড়ছে ।আগামী মরশুম যাতে ট্রফি ভরে যায় ক্লাবের ঘর ।
...
আজ বিশ্বকাপফুটবলের নকআউট য়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান
Updated : 06/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বারের বিশ্বকাপে ব্রাজিল শুরুটা ড্রয়ের মাধ্যমে করলেও শেষ ম্যাচে স্কটল্যান্ড কে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় । ইতিহাস বলছে ১৯৩০,১৯৬৬ এবং ১৯৮২ ছাড়া প্রতিবার নক আউট পর্বে খেলেছে ব্রাজিল । আজ হিউস্টনে ভারতীয় সময় ১০:৩০ সে ব্রাজিল মুখোমুখি হবে জাপানের ।যদিও ইতিহাস বলছে কোনো বারেই বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্ব পেরোতে পারেনি জাপান । এখন দেখা যাক কি ভাবে জাপান লড়াই করে ।
...
ইকুয়েডর হারালো জার্মানি কে
Updated : 06/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গ্রুপ ই খেলা তে ইকুয়েডর হারালো জার্মানি কে এবং শেষ ৩২ য়ের টিকিট নিশ্চিন্ত করলো । খেলার ২ মিনিটের মাথায় জার্মানি কে এগিয়ে দেন লিরোয় সানে ,কিন্তু মাত্র ৯ মিনিটের মাথায় ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর । তরুণ মিডফিল্ডার নিলসন একটি মাঠি ঘেঁষা শটে পরাস্থ করেন জার্মানির গোলরক্ষক কে । খেলার ৭৭ মিনিটের মাথায় ইকুয়েডরের হয়ে গোল করেন গঞ্জালো প্লাটা ,সর্বশক্তি প্রয়োগ করেও জার্মানি সেই গোল শোধ করতে পারেনি ।
...
স্কটল্যান্ড কে ৩ গোলে হারালো ব্রাজিল
Updated : 06/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৬ বিশ্বকাপের গ্রপ পর্বের শেষ ম্যাচে মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হলো ব্রাজিল । তাদের হয়ে ৭ মিনিটে গোল করেন ভিনিয়াস জুনিয়র ।প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিনিয়াস জুনিয়র একটি দুর্দান্ত হেডে । ৬০ মিনিটে ম্যাথিউ কুনহা একটি দুর্দান্ত কোনাকুনি শটে জালে বলটি জড়িয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করে ।
...
বিশ্বকাপের আজ ও কালকের ক্রীড়া সূচি
Updated : 06/25/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইকুয়েডর বনাম জার্মানির খেলা হবে রাত ১:৩০ মিনিটে নিউ জার্সি তে । কৌরাসাও বনাম আইভরি কোস্ট য়ের খেলা হবে রাত ১:৩০ মিনিটে । আগামীকাল ভোর ৪:৩০ মিনিটে জাপান বনাম সুইডেন হবে ডালাস য়ে । আবার ভোর ৪:৩০ মিনিটে ক্যানসাস সিটি তে হবে তিউনিশিয়া বনাম নেদারল্যান্ড । সকাল ৭ :৩০ মিনিটে লস এঞ্জেলেসে হবে আমেরিকা বনাম তুরস্ক ।সকাল ৭টা ৩০ মিনিটে হবে প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ।
...
বিশ্বকাপের জে গ্রুপের পয়েন্ট টেবিল
Updated : 06/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্বকাপের জে গ্রুপের টেবিলে রয়েছে আর্জেন্টিনা ,অস্ট্রিয়া ,আলজেরিয়া এবং জর্ডান । পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলে দুটি তে জয় পেয়েছে পয়েন্ট হচ্ছে ৬। অস্ট্রিয়া দুটি ম্যাচ খেলে একটি তে জয় পেয়েছে একটি তে হার পয়েন্ট হচ্ছে ৩। আলজেরিয়া দুটি ম্যাচ খেলে একটি তে জয় ,একটি তে হার পয়েন্ট ৩। জর্ডান দুটি ম্যাচ খেলে দুটি তেই হেরেছে পয়েন্ট ০।
...
২০২৬ সালের বিশ্বকাপ ঐতিহাসিক ভাবে শুরু করলো মিশর
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মিশর বিশ্বকাপে খেলে ১৯৩৪,১৯৯০ এবং ২০১৮ সালে । তাতে মোট ৭ টি ম্যাচ খেলেছিল তারা জয় পায়নি কোনো ম্যাচে । কিন্তু ২০২৬ সালে প্রথম ম্যাচে বেলজিয়ামের সাথে ড্র করে তারা ১-১ফলাফলে ,দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ড কে হারায় ৩-১ গোলে । তারা আশা করছে তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে । আফ্রিকার বর্ষ সেরা ফুটবলার সালাহ বলেন এই অনুভূতি ভাষা তে প্রকাশ করা যায়না । নিউ জিল্যান্ড ম্যাচের সেরা তিনি হন । ২৬ জুন ইরানের সাথে তাদের গ্রুপের শেষ ম্যাচ ।
...
১০ জনের Paraguay–এর বিরুদ্ধে হারের ঘটনায় তুরস্কের বিশ্বকাপ অভিযান সমাপ্ত
Updated : 06/20/2026, IST
চলতি বিশ্বকাপে নতুন এক নিয়মের প্রয়োগ হলো, মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। এই নিয়মের প্রথম শিকার আলমিরন। ম্যাচের ৬৫ সেকেন্ডে মাতিয়াস গালার্জার গোলে প্যারাগুয়ে তারকাখচিত তুরস্ককে ১-০ ব্যবধানে হারায়। প্রায় ৪৫ মিনিট দশজনের দলের বিরুদ্ধে খেলেও তুরস্ক সুবিধা করতে পারেনি, ফলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এর আগে ছিটকে গিয়েছিল হাইতিও।
সান ফ্রান্সিসকোতে গ্রুপ ‘ডি'তে এটি ছিল তুরস্কের জন্য মরণবাঁচন ম্যাচ। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের জয় ছিল অত্যাবশ্যক। আর্দা গুলার, কেনান ইয়ালদিজ, হাকান জালানগলুদের মতো ইউরোপের বড় ক্লাবের তারকারা মাঠে থাকলেও, তাঁরা দলের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারেননি।
ঐ ম্যাচের ৬৫ সেকেন্ডের গালার্জার গোলটি এবারের বিশ্বকাপের দ্রুততম। বক্সের সামনে থেকে মাটি ঘেঁষা দূর...
ম্যাজিক মোমেন্টেও জয় মেলেনি: ব্রাজিলের বিশ্বকাপ শুরু ড্রয়ে
Updated : 06/14/2026, IST
মেটলাইফ স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ও মরক্কোর দ্বৈরথ ১-১ গোলে শেষ হয়েছে। গ্যালারি যখন হলুদ জার্সির ঢেউ, ঢাকঢোল আর সাম্বার ছন্দে মুখরিত ছিল, মাঠে তখন চেনা ব্রাজিলীয় ফুটবলের ঝলক অনুপস্থিত। মরক্কোর বিরুদ্ধে এই ফলাফলকে অনেকেই ব্রাজিলের কোনোমতে রক্ষা পাওয়ার শামিল বলছেন। ম্যাচের পরপরই সমর্থকদের মধ্যে কার্লো অ্যান্সেলোত্তির দলের আগামী বিশ্বকাপে 'হেক্সা' জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্বকাপে ব্রাজিলের আগমন মানেই প্রত্যাশার পারদ এক লহমায় অনেকটা চড়ে যায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বজুড়ে তাদের ফুটবল ব্র্যান্ডের রয়েছে অগুনতি ভক্ত। ব্রাজিল মানেই সাম্বার ঝড়, গতি ও শিল্পের অনন্য মিশ্রণে অনবদ্য ছন্দময় ফুটবল। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে হলুদ জার্সিধারীদের সেই চেনা রূপে পাওয়া যায়নি। প্রথমা...
আফগানিস্তানের বিপক্ষে খেলবেন রোহিত ও হার্দিক
Updated : 06/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে যে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবে হার্দিক পান্ডিয়া । ভারতীয় ক্রিকেট সংস্থার তরফে তাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সসেলেন্স থেকে ।২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ কে সামনে রেখে এখন রোহিত তের জন্য প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ গুরুত্বপূর্ণ ।প্রথম ম্যাচ টি হবে ১৩ জুন ধর্মশালা তে, দ্বিতীয় ম্যাচটি হবে লখনৌ তে ১৭ জুন এবং তৃতীয় ম্যাচ টি হবে চেন্নাই তে ২০ জুন ।
...
আফগানিস্তান কে টেস্ট ম্যাচে ইনিংস এবং ৩০০ রানে পরাজিত করলো ভারত
Updated : 06/09/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে ৫ দিনের টেস্ট ভারত ২.৫ দিনেই শেষ করে দিলো ,মুল্ল্যাণপুরের মাঠে । প্রথমে ব্যাট করে ভারত করে ৮ উইকেটে ৫৬৪ রান । প্রথমে আফগানিস্তান ব্যাট করে তোলে ৫৮.৩ ওভারে ১৫২ রান । দ্বিতীয় ইনিংস য়ে ৩৫.৫ ওভারে তোলে ১১২ রান । ২৩ বছর বয়েসী রাজস্থানের অনামী স্পিনার মানব সুতার প্রথম ইনিংসই নেন ৩৩ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংস য়ে নেন ২৯ রানে ১ উইকেট এবং ম্যান অফ দি ম্যাচ হন ।
...
আর ৮ দিন পরে শুরু হচ্ছে ফুটবলের মহারণ বিশ্বকাপ
Updated : 06/03/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর মাত্র ৮ দিন পরে ১২টি গ্রুপে ৪৮ টি দল কে নিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি । আমেরিকা ,কানাডা এবং মেক্সিকো এই বিশ্বকাপের আয়োজক । এই বারের বিশ্বকাপে মূল আকর্ষণ হলো চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি দল কে বিশ্বকাপ
থেকে ছিটকে দেওয়া বসনিয়া এবং হার্জগোভিনা দল । তাদের ফিফা রাঙ্কিং ৬৫।সমাজ মাধ্যমে পর্তুগালের রোনাল্ডো লিখেছেন আমাদের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে । ৪১ বছর বয়েসী রোনাল্ড কে এই খেলা তে অংশগ্রহণ করতে দেখা যাবে ।
...
কোচ ওস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ছাড়বেন
Updated : 06/02/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীর্ঘ ২২ বছর ট্রফির খরা মিটিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কে ভারত সেরা করেছিলেন কোচ অস্কার ব্রুজো । চুক্তি শেষ হতেই ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন এই স্পেনীয় কোচ । গতকাল সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন ,স্থিতাবস্থা না থাকলে দীর্ঘমেয়াদি সাফল্য ধরে রাখা যায়না । সেই কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন । তিনি আরো বলেন ফুটবলে সাফল্যের জন্য ,পরিকল্পনা দূরদৃষ্টি এবং স্বচ্ছতা সব সময় প্রয়োজন । তিনি আরো বলেন দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য দূরদৃষ্টি খুব দরকার ।
...
আই পি এল ট্রফি জিতলো আর সি বি
Updated : 06/01/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিরাট কোহলি এখন আর ভারতের হয়ে টি ২০ খেলেন না । তাই তার পুর মনোযোগ আই পি এলের উপর ছিল । গতকাল গুজরাট টাইটান্স কে হারান আর সিবি বিরাটের ৭৫ * (৪২) বলে নট আউট য়ের উপর ভর করে । প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স তোলে ৮ উইকেটে ১৫৫ রান ।জবাবে আর সিবি ১৮ ওভারে ৫ উইকেটে তোলে ১৬১ রান । ম্যান অফ দি ম্যাচ হন বিরাট কোহলি ।
...
সিঙ্গাপুর ওপেন জিতে ইতিহাস গড়লো স্বাত্বিক ও চিরাগ জুটি
Updated : 06/01/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দুই বছর ট্রফির জন্য অপেক্ষা করার পরে ভারতের শাটলার জুটি সাত্বিক ও চিরাগ রবিবার ফাইনালে হারালেন ইন্দোনেশিয়ার ফজল আলী আলফিয়ান এবং সহিবুল ফিকরির জুটি কে ১৮-২১, ২১-১৭, ২১-১৬ ফলে ।যা ২০২৪ সালের পরে তাদের প্রথম বিশ্বব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড ট্যুর খেতাব ।
...