গতকাল ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনাল হেরে গেলো ইস্টবেঙ্গল
Updated : 08/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিলংয়ের লাজংয়ের মাঠে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ২-১ গোলে সেমিফাইনালে উঠলো লাজং এফসি । খেলার ৮ মিনিটের মাথায় গোল করেন লাজংয়ের মার্কস ,ইস্টবেঙ্গলের ডিফেন্স নীরব দর্শকের মত দাঁড়িয়েছিল ।২৪ মিনিটে সুবর্ণ সুযোগ এসেছিলো গোল শোধ করার ,ডেভিড পারেনি,৩৯ মিনিটে তালালের গোল অফ সাঈদের জন্য বাতিল হয় ।৭৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দ কুমার মাটি ঘেঁষা শটে গোল করে । ৮৩ মিনিটে লাজংয়ের হয়ে পরিবর্তিত গোল সিন্দাই ।
...
আজ লাজংয়ের সাথে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল
Updated : 08/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ লাজংয়ের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল ,এই খেলাটি হবে শিলংয়ে লাজং য়ের মাঠে ।আরজি কর কাণ্ডের পর যুবভারতীতে খেলা বাতিল করে পুলিশ প্রশাসন ,যা মোটেই ভালো ভাবে নেয়নি তিন প্রধানের সমর্থকেরা ।তার বিরুদ্ধে তারা লাগাতার বিক্ষোভ করছেন ,এবং তিন প্রধানের দাবি যুব ভারতীতে খেলা ফিরিয়ে আনতে হবে । গতকাল ইস্টবেঙ্গল কৃতিম ঘাসের মাঠে অনুশীলন করে যা মোটেই ভালো ছিল না । কুয়াদ্রাত খুশি বেশ কিছু সমর্থক খেলা দেখতে যাওয়াতে ।
...
ভারত অস্ট্রেলিয়া টেস্টের জন্য নভেম্বরে প্রস্তুতি শুরু করলো অস্ট্রেলিয়া
Updated : 08/20/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবছর অস্ট্রেলিয়ার মাঠিতে বর্ডার -গাভাস্কার ট্রফির খেলা শুরু হবে ।অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কামিংস জানান তিনি চান ,ক্যামেরন গ্রিন -মিচেল মার্শ সহ সবাই এই সিরিজে আরো বেশি করে বল করুন ।পাশাপাশি নাথান লায়ন জানিয়েচেন তিনি চেষ্টা করবেন যশস্বী জয়সাওয়ালের রানের গতি কমানোর । ক্যামিংস জানিয়েছেন ২০২৮ সালের অলিম্পিক্স দেশের প্রতিনিধিত্ব করতে সবাই খুব উৎসাহী ।
...
অনুর্ধ সাফ ফুটবলে নামছে ভারত
Updated : 08/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কোচ রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনূর্ধ ২০ সাফ গেমসে আজ ভুটানের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল । এই দলে অনুর্ধ ১৭ দুই বছর আগের নয় জন খেলোয়াড় আছেন, কোচ বলেন তাদের অভিজ্ঞতা আমাদের অনেকটা সাহায্য করবে ।ভুটানের অধিনায়ক পেমা বলেন নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল তবে আমরা চেষ্টা করবো আমাদের যথা সাধ্য দিতে ।
...
ডার্বি না হওয়াতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেলো যুবভারতীয় আসে পাশে
Updated : 08/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ডুরান্ডের ডার্বি ম্যাচ ছিল যুবভারতী স্টেডিয়ামে,কিন্তু নিরাপত্তার খাতিরে পুলিশ তা বাতিল করে ,কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকেরা পুলিশের এই সিদ্ধান্ত মেনে নেয়নি ।যুবভারতী স্টেডিয়ামে সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অকুতোভয় ভয়ে "ঘটি -বাঙাল এক স্বর জাস্টিস ফর আর জি কর ,মাঠে একটি বল না গড়ালে ইতিহাস সাক্ষী হয়ে রইলো ,ঘটি বাঙালের জাস্টিস ফর আর জি কর শ্লোগান "।
...
ক্যাপ্টেন্সি নিয়ে জাসপ্রিত বুমরার মত
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোহিত শর্মার পরে মুম্বাই ইন্ডিয়ান্স য়ের ক্যাপ্টেন কে হবে তা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখনিই ভেসে উঠেছে জাসপ্রিত বুমরার নাম ।উল্লেখ্য গত ইংল্যান্ড সফরের টেস্টে য়ে ভারত কে নেতৃত্বে দিয়েছিলো বুমরাহ ।আয়ারল্যান্ডে টি ২০ ম্যাচে তিনি ভারত কে নেতৃত্ব দিয়েছিলেন ।টেস্ট ম্যাচ টি ড্র হলেও টি ২০ ম্যাচ দুটি জিতেছিলেন ক্যাপ্টেন বুমরাহ ।এক সাংবাদিক কে সাখ্যাতকার দিতে গিয়ে বলেন আমি মনে করি বোলার রা বেশি স্মার্ট হয়,কারণ ব্যাটার দের তো আউট করতে হয় ,বোলার দের কাজ তা কহিব কঠিন ।সাম্প্রতিক প্যাট কামিংস ,ইমরান খান ,ওয়াসিম আক্রাম ,ওয়াকার ইউনিস এরা সবাই পেসার ক্যাপটেন ছিল এবং ট্রফি জিতেয়েছিলো ।
...
ইস্টবেঙ্গলের মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীর পোস্ট উড়ে গেলো প্রোফাইল থেকে
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গল মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী প্রতিবাদ জানিয়েছিলেন , তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে আর জি কর নিয়ে ।তিনি লিখেছিলেন ঐতিহ্যের ডার্বি ম্যাচ না খেলতে পেরে আমি দুঃখিত ।তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বাঙাল এবং ঘটি দুই পক্ষই এক সাথে দাঁড়াবার প্রতিজ্ঞা করেছিলো যাতে কোনো মায়ের কোল আবার খালি না হয় ।তিনি বলেছিলেন যতই বাঁধা আসুক আমরা থামবো না ।
...
ডার্বির প্রস্তুতিতে নেমে পড়লো আনোয়ার
Updated : 08/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ফুটবল ফেডারেশনের নিউটাউনের উৎকর্ষ কেন্দ্রে সন্ধ্যা ৬:৩০ থেকে কার্লোস কুয়াদ্রাতের নেতৃত্বে শুরু হয় রুদ্ধদ্বার অনুশীলন ।সন্ধ্যা ৭ টা ১০ নাগাদ ওই কেন্দ্রে আনোয়ার পৌঁছে গেলে উল্লাস শুরু করেন আনোয়ারকে দেখে ইস্টবেঙ্গল খুদে সমর্থকরা । আবদার করেন তার সঙ্গে নিজস্বী তোলার , কুয়াদ্রাতের মুখেও হাসি ফুটলো আনোয়ার কে দেখলে কারণ রক্ষণ ভাগ নিয়ে তার চিন্তা ছিল । কোচ বলেন এক কথায় আনোয়ার দুর্দান্ত ।
...
এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ তে পরাজিত হলো ইস্টবেঙ্গল
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে সমর্থক ভরা স্টেডিয়ামে ,এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ তে তুর্কমিনিস্তানের আলটিন অসির ক্লাবের কাছে ২-৩ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল ।প্রথম অর্ধের প্রথম একাদশে খেলেনি জিকসন ,দিমিত্রিওস,ক্লেইটন সিলভা ।হাঁটুতে ,ব্যান্ডেজ নিয়ে খেলেছেন হিজাজী ।ফরোয়ার্ডে ছিলেন ডেভিড,তা সত্ত্বেও খেলার ৬ মিনিটে ইস্টবেঙ্গল ডেভিডের দেওয়া গোল থেকে এগিয়ে যায় । ১৮ মিনিটের মাথায় অল্টিন আসিরের হয়ে গোল করেন অনায়েভ , ২৮ মিনিটের মাথায় অন্যবদ্য ফ্রি কিক থেকে তারা ২-০ করে ।দ্বিতীয় অর্ধে খেলার গতির বিরুদ্ধে টিটভ ৩-১ করেন । ৫৯ মিনিটে ব্যবধান কমান ক্রেসপো অন্যবদ্য বাঁকানো শটে গোল করে ৩-২ করেন ।৮০ মিনিটে ক্লেইটনের গোলটি অনৈতিক ভাবে বাতিল করেন রেফারি । কুয়াদ্রাত বলেন আমি ছেলেদের দুর্দান্ত লড়াই য়ের প্রশংসা করছি ।
...
প্রিমিয়ার লিগে কাস্টমস আটকে মোহনবাগান কে
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা প্রিমিয়ার লীগে জর্জ টেলিগ্রাফের কাছে পরাজয়ের পরে গতকাল কাস্টমসের বিরুদ্ধে গোল শুন্য ভাবে খেলা শেষ করলো মোহনবাগান । তার ফলে সুপার সিক্স য়ে ওঠার আশা ক্রমশই দুরাশা তে পরিণত হচ্ছে । সালাউদ্দিন ও ফারদিন রা আক্রমণ বার বার করেও গোল করতে পারেনি । বার বার এটাকিং থার্ডে আটকে গেলো মোহনবাগান । দুই বিদেশী কে আইএফ এ নথিভুক্ত করার যে জট ছিল ,তা এ আইএফএফ সাথে কথা বলে কাটানো গেছে ।
...
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মহৎ উদ্যোগ
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি কেরালার ওয়েনারে ভয়ঙ্কর ভূমিধসে প্রচুর মানুষের প্রাণ যায় এবং ক্ষতিগ্রস্থ হয় বাড়ি ঘর ও প্রচুর এলাকা । পাশাপাশি হিমাচলেও একই অবস্থার সৃষ্টি হয়েছিল । এই দুই রাজ্যের দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । তাদের বোর্ড মিটিংয়ে ঠিক হয় , এই ম্যাচ গুলির থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে এই দুই রাজ্যের ক্ষতিগ্রস্থ দের হাতে ।প্রথম ম্যাচ টি হবে ৩০ সে অগাস্ট কেরালার মঞ্জরী তে ,খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা একাদশ ।দ্বিতীয় ম্যাচ টি হবে ২ রাঃ সেপ্টেম্বর লখনৌ তে সেই খানেও এই দল খেলবে ।প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন "মহামেডান আমাদের প্রস্তাবে রাজি হওয়াতে আমরা খুব খুশি ,তিনি বলেন একমাত্র খেলাধুলাই পারে বিপর্যয়ের পরে মানুষের উপর আস্থা এবং নির্ভরতা যোগাতে "।
...
গতকাল কলকাতা প্রিমিয়ার লিগে হেরে গেলো মোহনবাগান
Updated : 08/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা প্রিমিয়ার লিগে ,অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে মোহনবাগান হেরে গেলো জর্জ টেলিগ্রাফের কাছে খেলার শ্রোতের বিরুদ্ধে সেরোটো কম ,দ্বিতীয় অর্ধের ৫৪ মিনিটে সুমিত রাঠির ভুলে ,জর্জের হয়ে গোল করেন অমিত ।
সেই অমিত ৫৭ মিনিটে রাজেনের পাশ থেকে দ্বিতীয় পাসটি করেন জর্জ র হয়ে ।
...
ভারতীয় স্টপার ইস্টবেঙ্গলের প্রাকটিসেই যোগদান করবেন
Updated : 08/11/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় জাতীয় দলের স্টপার আনোয়ার আলী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তিনি আর মোহনবাগানে খেলতে ইচ্ছুক নয়। ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটির মিটিংয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় তিনি যখন মোহনবাগানে খেলতে ইচ্ছুক নন ,তাহলে তাকে এনওসি দেওয়া হোক ।রবিবার রাতে কলকাতা আসছেন আনোয়ার ,এবং সোমবার ইস্টবেঙ্গল মাঠে থাকতে পারেন ,তবে ক্লাব ও কোচের সাথে কথা বলে ঠিক করবেন কবে থেকে প্র্যাক্টিস করবেন ।প্র্যাকটিস শুরু আগে অব্দি তাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে ।
...
অভিনব বিন্দ্রা পেলেন অলিম্পিক্স সংস্থার সর্বোচ্চ সন্মান
Updated : 08/11/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০০৮ সালে বেইজিং অলিম্পিক্সে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে শুটার হিসাবে সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা ।তার পরে ভারত সরকার তাকে পদ্ম ভূষণে সম্মানিত করেন ।১৯৭৫ সালে অলিম্পিক্স অর্ডার সন্মান চালু হয় ,ভারতে ।ক্রীড়া ক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদ দের ইটা দেওয়া হয়ে থাকে ,সোনা জয়ের ১৬ বছর পরে অলিম্পিকসের মঞ্চে আবারো গর্বিত করলেন বিন্দ্রা ভারত কে।অলিম্পিক্স কমিটি থেকে তাকে সর্বোচ্চ "অলিম্পিক্স অর্ডার সন্মান দেওয়া হলো "।
...
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের ক্যারিয়ার কে শেষের পথে
Updated : 08/11/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অর্শদ্বীপ,শিরাজ,জাসপ্রিত বুমরাহের মত বোলার রা টিম ইন্ডিয়া তে তাদের জায়গায় পাকা করে নিয়েছেন । চোটের কারণে বাইরে থাকা মোহাম্মদ শামির ও অবস্থা টলমল করছে ,এই অবস্থা তে ভুবনেশ্বর কুমারের মত পেসারের ভারতীয় দলে ফেরা অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ রা ।তার বিরুদ্ধে অভিযোগ তিনি আর আগের মত গতিতে বোলিং করতে পারেন না ,এশিয়া কাপ
২০২২ এবং টি ২০ বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ পরাজয়ে সব থেকে বড় ভিলেন বলে তাকেই মনে করা হয়েছিল ।
...
ইস্টবেঙ্গল হারালো ইস্টার্ন রেল কে ৩ গোলে
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা প্রিমিয়ার লীগের বি গ্রুপের খেলা তে ইস্টার্ন রেল কে ৩-০ গোলে হারিয়ে প্রথম স্থানেই রইলো ইস্টবেঙ্গল ।বিনো গর্জের কোচিংয়ে ইস্টবেঙ্গলের তরুণ প্রতিভা আদিত্য পাত্র ,মোহাম্মদ মুশারফ ,জেসিন টিকে ,আমান ও এডউইন ভ্যান্সপাল রা ৩-০ গোলে গুড়িয়ে দিলো রেলের প্রতিরোধ ।প্রথম গোল টি করেন মুশারফ ৩৩ মিনিটের মাথায় ,দ্বিতীয় গোল টি করেন অমন ৩৬ মিনিটে গোলার মত শটে ।দ্বিতীয় অর্ধে রক্ষণের ভুলে পেনাল্টি বক্সের মাথায় থেকে বা পায়ের শটে গোল করেন জেসিন টিকে ।এই জয়ে বিনো গর্জ খুশি ।
...
৫৭ কেজি বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন আমান
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এই বার প্যারিস অলিম্পিকে ৫৭ কেজি বিভাগের কুস্তিতে পদক জিতলেন আমান । সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে তিনি এই সন্মানটি পেলেন ।আমনের হাত ধরে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো গিয়ে ৬তে । অমনের চার কেজি ওজন বেড়ে গিয়েছিলো ,কিন্তু তার দুই কোচ অসাধ্য সাধন করে তার ওজন কমান ।তিনি পদক জেতার পর অভিনন্দন জানিয়েছেন বজরং পুনিয়া ও বিরেন্দ্র শেহবাগ ।
...
আজ অলিম্পিকে ভারতের আকর্ষণ
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ প্যারিস অলিম্পিকে ভারতীয় সময় ১২ টা ৩০ মিনিটে , মেয়েদের ব্যক্তিগত বিভাগের গল্ফ ফাইনালে খেলবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর। কুস্তিতে ৭৬ কেজি ফ্রিস্টাইলে প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন ভারতের হয়ে ঋত্তিকা হুডা ,সময় দুপুর ১২:৩০ এবং ২:৫১ যথাক্রমে ।
...
হকি তে ব্রোঞ্জ পেলো ভারত
Updated : 08/09/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্যারিস অলিম্পিকসে ব্রোঞ্জের লড়াইতে ভারত হারালো স্পেন কে ২-১ গোলে । ৪১ বছর পরে পদক জিতলেন ভারতীয় হকি দল ।১৯৬৮ ও ১৯৭২ সালের পর এই প্রথম পর পর দুই বার পদক যেটা সম্ভব হলো ভারতের শ্রীজেশ ও হারমানপ্রীতের জন্য ।ভারতের হয়ে দুটি গোল করেন ,হারমানপ্রীত ।দুঃখের কথা পিআর শ্রীজেশ অলিম্পিকের পরে হকি কে বিদায় জানালেন ।
...
আজ ব্রোঞ্জ পাওয়ার সামনে কুস্তিগীর আমন
Updated : 08/09/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ৫৭ কেজি ফ্রীস্টাইল বিভাগে জাপানের হেই গিগাছির হাতে হেরে ফাইনালে উঠতে পারলেন না ভারতের আমান শেরওয়াত ।আজ তিনি ব্রোঞ্জের জন্য লড়বেন কুয়ের্টো রিকোর ,ড্যানিয়েল ক্রুজের বিরুদ্ধে । যিনি প্যান মার্কিন গেমসে ব্রোঞ্জ জয়ী , ম্যাচের সময় ভারতের রাত ১১ টা নাগাদ ।
...