অর্শদ্বীপ ও আবেশ খানের বোলিং ভেল্কি তে পরাস্ত দক্ষিণ আফ্রিকা
Updated : 12/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দক্ষিণ আফ্রিকার মাটিতে টসে জিতে ভারত কে বোলিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা । অর্শদ্বীপ ও আবেশ খানের সুইংয়ের ভেল্কিতে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ।৩৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন অর্শদ্বীপ আর আবেশ খান ২৭ রানে ৪ উইকেট নেন । জবাবে ভারত ১৬.৪ ওভারে প্রয়োজনীয় ১১৭ রানে তুলে নেয় ২ উইকেট হারিয়ে । সুদর্শন ৪৩ বলে ৪৫ রান করে নট আউট থাকেন ।
...
আই লিগে ড্র করলো মহামেডান
Updated : 12/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই লীগে চার্চিলের সঙ্গে ড্র করে তাদের পয়েন্ট সংখ্যা হলো ১০ ম্যাচে ২৪ পয়েন্ট ,এবং শীর্ষেই রইলো মহামেডান স্পোর্টিং । ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রইলো চার্চিল ।খেলাতে আক্রমণের ঝাঁঝ ছিল মহামেডানের ।খেলার ২২ মিনিটের মাথায় আর্জেন্টিনার ফরওয়ার্ড গোমেজের বাঁক খাওয়ানো শট কোন মতে বাঁচান চার্চিলের গোল রক্ষক সুভাশিষ রায়চৌধুরী ।
...
গিলের বিশস্ত হাত বাঁচিয়ে দিলো ইস্টবেঙ্গল কে
Updated : 12/17/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুম্বাইয়ের মাঠে আইএস এলে লীগের খেলা তে মুম্বাইয়ের আক্রমণের ঝাঁজ এতটাই ছিল ,যে ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের ফাঁকফোঁকর প্রচন্ড ভাবে ধরা পরে ।ফাউলের জন্য খেলা থিম যায় ,দ্বিতীয়অর্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়ায় মুম্বাই ,কিন্তু হিজাজী ও লালচুননুঙা বুক চিতিয়ে রক্ষণ ভাগ আঁকড়ে রাখে ।৮৯ মিনিটে ক্লেইটনের কাছে সুবর্ণ সুযোগ আসে কিন্তু তা গোলে পরিবর্ত হয়নি ।ম্যাচের সেরা হন হিজাজী ।
...
আজ তৃতীয় টি ২০ ম্যাচ
Updated : 07/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারত তৃতীয় টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ,সূর্যকুমার যাদবের নেতৃত্বে জোহানেসবার্গে ।ভারতের সিরিজ বাঁচানোর লড়াই আজ ।অধিনায়ক বলেন পাওয়ার প্লে তে ভালো রান করার উপরেই ম্যাচের ভবিষ্যৎ নির্ভর করছে তারা সেই বিষয়ে জোর দিচ্ছে ।
...
ভারত হারলো তৃতীয় টি ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে
Updated : 12/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দক্ষিণ আফ্রিকার ম্যাচে দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে তোলে নির্দিষ্ট ওভারে ৭ উইকেটে ১৮০ রান ,ভারতের হয়ে জোরদার ব্যাটিং করেন সূর্য যাদব ৩৬ বলে ৫৬ রান এবং রিংকু সিংহ নট আউট থাকেন ২৯ বলে ৬৮ রান করে ,দক্ষিণ আফ্রিকার জেরাল্ড ৩২ রানে তিনটি উইকেট নেন ।জবাবে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি বিগ্নিত ম্যাচে ১৩.৫ ওভারে ১৫৪ রান করেন ৫ উইকেট হারিয়ে ।তাদের হয়ে সর্বাধিক রান করেন হেনড্রিক্স ৪৯, ডাকওয়ার্থ লুইস পদ্ধতি তে ১৩.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে দেন ।
...
দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করবে ঋষভ পন্থ
Updated : 12/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল দিল্লী ক্যাপিটালস মেন্টর সৌরভ ও কোচ রিকি পন্টিং উভয়েই সহমত হলেন যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই খেলবেন ঋষভ পন্থ ,তবে তিনি উইকেট কিপিং করবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড ।জানা যাচ্ছে ফেব্রুয়ারী মধ্যে সম্পূর্ণ সুস্থ্য হয়ে যাবেন তিনি আর তার পরে শুরু করবেন নেট প্র্যাক্টিস ।
...
ভারতীয় ফুটবলের উন্নতিতে ভারতে আসছেন কলিনা
Updated : 12/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা বিশ্ব মনে রেখেছেপিয়ের লুইজি কোলিনা কে যিনি চোয়াল শক্ত করে তারকা খেলোয়াড়দের নাটুকে পানা বন্ধ করেছে ।এআইএফএফ অনুরোধে তিনি ভারতে আসছেন জানুয়ারী তে ভারতীয় রেফারিদের ফুটবল নিয়ে উন্নত মানের কোচিং করাতে । পাশাপাশি জানা যাচ্ছে কল্যাণ চৌবে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বের সূত্রে ভারতীয় ফুটবয়ে ভার প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা সেই নিয়ে খোঁজখবর করছেন ।
...
আজ ডারবানে ভারতীয় দল নামছে টি ২০ খেলতে দক্ষিণ আফ্রিকার সাথে
Updated : 12/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ডারবানে ভারতীয় দল প্রথম টি ২০ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ।বিশ্বের দর্শক দের নজর থাকবে ভারতের তরুণ ওপেনার যশস্বী ,ঋতুরাজ ফিনিশার রিংকু সিংহ এবং ভারতীয় স্পিন ও পেস বোলার দের উপর । প্রথম ১১ জনের দলে কারা খেলবেন সেটা ঠিক হয়ে গিয়েছে ,এবং কারা ওপেন করবে সেটাও ঠিক হয়ে গেছে ।
...
ইস্টবেঙ্গল জিততে পারলো না পাঞ্জাবের বিরুদ্ধে
Updated : 12/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে আইএস এলের লীগের খেলা তে ইস্টবেঙ্গল ও পাঞ্জাবের মধ্যে খেলাটি গোলশুন্য ভাবে ড্র হয় ।পাঞ্জাবের কড়া ডিফেন্সের হার মানলো পুরো ইস্টবেঙ্গল দল । নর্থঈস্টের বিরুদ্ধে ৫ গোলে জয়ের আশা বাড়িয়েছিল তার সমর্থকদের মধ্যে ।দ্বিতীয় অর্ধে নন্দ,পার্ডো এবং বোরখা পরিবর্তন করেও ইস্টবেঙ্গল জয়ের রাস্তা খুঁজে পেলো না ,দিনের সব থেকে সহজ তম সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু ,ইস্টবেঙ্গল লীগ টেবিলে ৬ নম্বর স্থানে ।
...
ফুটবল কে বিদায় জানালো গোলকিপার সুব্রত পাল
Updated : 12/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ফুটবল কে নীরবে বিদায় জানালো ভারতের অন্যতম সেরা গোলকিপার সুব্রত পাল ।২০১১ শালের দোহা তে এএফসি এশিয়া কাপে ,তার খেলার অবিশাস্য দক্ষতা তে মুঘ্ধ হয়ে বিদেশী সংবাদমাধ্যম নাম করেছিল স্পাইডার ম্যান ।৩৭ বছর বয়েসে অবসর নেওয়া সুব্রত ২০বছরের খেলোয়াড় জীবনে ইতি পড়লো ।
...
ডার্বির আগে পাঞ্জাব এফসি কে হারালো মোহনবাগান সুপার জায়ান্ট
Updated : 08/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার আগেই ২-০ গোলে এগিয়ে যান মোহনবাগান ।প্রথমটি সেম সাইড থেকে এলেও দ্বিতীয় গোলটি ঠান্ডা মাথায় করেন হুগো বুমস লিস্টনে পাশ থেকে ।মোহনবাগানের মাঝমাঠ ও আক্রমণ ভাগ খুব সুন্দর খেললেও ডিফেন্স কে একটু নড়বড়ে দেখছিলো ।ইস্টবেঙ্গলের কোচ দ্বিতীয় অর্ধের কিছু পরে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে বেরিয়ে যান,তার মনে তখন ডার্বি ম্যাচে অংক ।
...
জেতা ম্যাচ ড্র করে ফিরলো ইস্টবেঙ্গল
Updated : 08/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য বিজেপির মোট ১৭ টি জেলার সভাপতি দের বদল করা হলো ,এই বদলের জায়গায় পেলো শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কেরা ।বিজেপি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে জেলা নেতৃত্বে সাথে পরিষদীয় দলের সেতু বন্ধন আরও জোরদার হলো ।আলিপুরদুয়ারের জেলা সভাপতি হলেন বিধানসভা তে বিরোধী দলের সচেতক মনোজ টিগ্গা ।হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল ,কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ বিশ্বাস অমরনাথ শাখা কে সেই সব সংশ্লিষ্ঠ জেলার সভাপতি করা হলো ।
...
বিরতিতে এগিয়ে ইস্টবেঙ্গল বাংলদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে
Updated : 08/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের খেলাতে ইস্টবেঙ্গল প্রথম অর্ধে বাংলাদেশ আর্মি একাদশের বিরুদ্ধে ২-০ এগিয়ে আগে ।ইস্টবেঙ্গলের হয়ে গোয়াল দুটি করে হায়দ্রাবাদ এফসি থেকে আগত এবং ওড়িশা এফসি থেকে আগত সল ক্রেসপো । এই খেলার প্রথম গোয়াল টি হয় ৩২ মিনিটে এবং দ্বিতীয় গোল টি হয় ৪৬ মিনিটের মাথায় ।
...
রোহিত শর্মা কে নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটের নির্বাচকেরা
Updated : 08/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী বছর টি ২০ বিশ্বকাপে ভারত কে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া,কিন্তু এই ঘটনার মধ্যে বিরাট চমক দিলেন রোহিত ।তার পক্ষ থেকে জানানো হয় তিনি আগামী বিশ্বকাপ খেলতে ইচ্ছুক ,বর্তমানে তিনি মার্কিন মুলুকে আছেন ।ভারতীয় নির্বাচকেরা তরুণ দের সুযোগ দিতে বিরাট আর কোহলি কে ব্যাড দিয়েই টি ২০ দল গঠন করেছে ।তার বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
...
বিশ্বকাপের আগে পাকিস্তান দলে ফিরবেন ইনজামামুল হক
Updated : 08/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাক ক্রিকেট বোর্ডে ফিরতে চলেছে ইনজামাম,পাক ক্রিকেট সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক প্রধান হতে চলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামামুল হক ।নির্বাচনের জন্য তিন সদস্যের প্রধান হবেন তিনি ।পাক দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে কথা বলার পরে এই ঘোষণা করা হবে ,বাকি দুই সদস্য হলেন মিসবাহ উল হক ,আর মোহাম্মদ হাফিজ ।
...
ডুরান্ড কাপে আজ মহামেডান মুখোমুখি মুম্বাই সিটি এফসির
Updated : 07/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে মুম্বাই সিটি এফসি এসেছে মোহামেডানের মুখোমুখি হতে ।মুম্বাইয়ের চাংতে আকাশ মিশ্র ,স্টুয়ার্ট ,ডিয়াজদের সঙ্গে আছে জয়েস রানে ।মহামেডানের ভরসা তিন বিদেশী জোসেফ অর্জা মিডফিল্ডার কাসিমভ এবং আর্জেন্টিনার স্ট্রাইকার আলেক্সি গোমেজ । ছাড়পত্র সমস্যা তে খেলতে পারছেন না প্রিন্স ওকপু ।
...
ভারতের তিন কন্যা সোনা এনে দিলেন দেশ কে তীরন্দাজি তে
Updated : 07/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বার্লিনে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মেয়েদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতে ইতিহাসে গড়লেন ভারতের তিন তারকা কন্যা জ্যোতি সুরেকা অদিতি স্বামী ও পরিণীতি কৌর । তারা হারান শীর্ষ বাছাই মেক্সিকো কে ২৩৫ -২২৯ ফলাফলে ।
তবে ভারতের জয় প্রায় একপেশে হয়েছে বলেই জানা যাচ্ছে ।ফাইনালে উঠতে গিয়ে তারা হারান কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন কলম্বিয়া কে এবং কোয়ার্টার ফাইনালে চিনে টাইপে কে ।
...
আজ ইস্টবেঙ্গল মাঠে নামছে বি গ্রুপের শীর্ষ স্থান দখলের জন্য
Updated : 08/03/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয় সময় দুপুর ৩ টা নাগাদ ইস্টবেঙ্গল প্রিমিয়ার লীগের বি গ্রুপে শীর্ষ স্থান দখল করতে মরিয়া ,টানা ৫ টি ম্যাচ জিতে বি গ্রপের শীর্ষে আছে ভবানীপুর ১৫ পয়েন্ট আর ছয়টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল ।
কোচ বিনো বলেন জিতলে আমরা সুপার সিক্সের শীর্ষ স্থানের ওঠার পথে এগিয়ে যাবো ,তাই ভবানীপুর কে হারানো ছাড়া উপায় নেই ।বিনো বলেন এই খেলা নিয়ে আমি নিয়মিত আলোচনা করি কার্লোসের সঙ্গে ।
...
আজ মোহনবাগান ডুরান্ড খেলবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে
Updated : 08/03/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয় সময়ে ৫টা ৪৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান তার উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ।প্রশ্ন উঠছে আজকেই কি দেখা যাবে জেসন ক্যামিংস ও আর্মান্দো সাদিকুকে ।তবে সোনা যাচ্ছে ১৩২ তম ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বিদেশী দের বাদ দিয়েই দল গড়ার সম্ভাবনা প্রবল ।প্রতিপক্ষের ৮ ফুটবলার সদ্য ঢাকা মহামেডান কে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করেছে ।
...
ভারতের এশিয়ান গেমসের দল ঘোষণা
Updated : 08/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এশিয়ান গেমসের ক্রমতালিকা তে ১৮ নম্বরে থাকা ভারতীয় দলের নাম ঘোষণা হয় ।ভারত থাকবে এ গ্রপে ,সঙ্গে থাকবে চীন বাংলাদেশ ও মায়ানমার । তিনজন গোল রক্ষক ,সাতজন ডিফেন্ডার ,ছয়জন মিডফিল্ডার ও ছয়জন ফরওয়ার্ড কে নিয়ে ২২ জনের নাম ঘোষণা হয়েছে ।অধিনায়ক সুনীল ছেত্রী ।
...