বেইজিং দেখলো মেসির জাদু গোল
Updated : 06/16/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অবিশাস্য ভাবে খেলার ৭৯ সেকেন্ডের মাথায় পেনাল্টি বক্সের বা দিক থেকে বাক খাওয়ানো শটে গোল করেন লিও মেসি । একই সঙ্গে ফুটবল জীবনের দ্রুত তম গোলের নজির গড়লেন ফুটবল জাদুকর ।৬৮ মিনিটে দ্বিতীয় গোল টি করেন পিৎ জেল্লা ।আর্জেন্টিনা যেতে ২ গোলে ।
...
ভারত ড্র করলো লেবাননের বিরুদ্ধে
Updated : 06/16/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলিঙ্গ স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে ভারত লেবাননের বিরুদ্ধে গোল শুন্য ড্র করলো ।ভারতের অনিরুদ্ধ থাপা রহিম আলী ও ছাংতে রা গোল নষ্টের প্রতিযোগিতায় নেমেছিলেন । ভারতের হয়ে থাপা অবিশ্বাস্য গোল মিস করেন ।ফের ৫২মিনিটে একই ঘটনা ঘটান ।রবিবার লেবাননের সঙ্গে ফাইনাল ম্যাচ ।
...
আজ ভারত মুখোমুখি লেবাননের
Updated : 06/15/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কলিঙ্গ স্টেডিয়ামে অন্ত মহাদেশীয় কাপে ভারত মুখমুখী হবে লেবাননের ।আজকে খেলা তে বিশ্রাম দেওয়া হবে অধিনায়ক সুনীল ছেত্রী কে । এই ম্যাচ টি নিয়মরক্ষার হলেও কোচ স্টিমাছ খেলাটিকে হালকা ভাবে নিচ্ছেন না ।প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে ,ছোট সারিয়ে আশিক কুরিনিয়ান প্রথম একাদশে খেলতে পারে ।
...
মেসি ঘোষণা করলেন পরের বিশ্বকাপ খেলবেন না
Updated : 06/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে বেইজিং য়ে সেখানকার এক সংবাদপত্র কে দেওয়া সাখ্যাত্কারে মেসি বলেন আমি মনে করিনা ২০২৬ বিশ্বকাপে দেশের হয়ে খেলবো ।শেষ বিশ্বকাপ টা খেলে ফেলেছি কাতারে ।এখনো অব্দি যা পরিস্থিতি ২০২৬ বিশ্বকাপে আমাকে দেখা যাবেনা ।
...
ইন্দোনেশিয়া ব্যাডমিন্টনে শেষ ষোলো তে সিন্ধু
Updated : 06/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শেষ দুটি প্রতিযোগিতায় প্রথম পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন অলিম্পিক্স য়ে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ।গতকাল ইন্দোনেশীয় প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে তিনি হারান মারিস্কা কে ,কিন্তু শেষ ১৬ তে তার সামনে কঠিন প্রতিযোগিতা তার সামনে এইবার চীনা তাইপের তারকা তাইজু ইন ,এর বিরুদ্ধে আগে অনেক বার পরাজিত হয়েছেন সিন্ধু ।
...
ভারত টেস্টে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের
Updated : 06/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী দুই বছরের জন্য হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত হলো ,ভারত প্রথমেই মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের ,১২ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ ।ভারত প্রথম দুটি টেস্ট খেলবে ।তার পরে বার্বাডোজে দুটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল ।৫ টি টি ২০ ম্যাচে ভারত কে নেতৃত্ব দেবে ,তার মধ্যে শেষ দুটি ম্যাচ হবে মার্কিন মুলুকে ।
...
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া
Updated : 06/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা তে পঞ্চম দিনে ভারত কে করতে হলো ২৮০ আরো করতে হতো ।হাতে ছিল ৭ উইকেট কিন্তু অস্ট্রেলিয়া বোলার দের দাপটে ৬৩.৩ ওভার খেলেই ২৩৪ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ।২০৯ রানে জয়ী হন অস্ট্রেলিয়া ,এবং প্রথম বারের মত টেস্টে বিশ্ব সেরার স্মারক অর্জন করে । বোলান্ড পেয়েছে ৩ উইকেট আর লায়ন পেয়েছে ৪ উইকেট ।
...
ইন্টার মিলান কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতলো ম্যান সিটি
Updated : 06/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অস্ট্রেলিয়ার পার্থে ছিল উৎসবের আবহাওয়া এক দিকে ম্যান সিটি প্রথম বার ইন্টার মিলান কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতলো অপরদিকে ভারত কে ২০৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হলো ।হাল্যান্ড কে আটকাতে ইন্টারমিলান ৩-৫-২-১ ছকে খেলেছিল । ৮৮ মিনিটে লুকাকু জয়সূচক গোল টি করেন ।ফোডেন ও অনবদ্য খেলেন ।
...
ইতিহাস গড়লো জোকোভিচ
Updated : 06/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন হয়ে নোভাক জোকোভিচ ,পুরুষদের ২২টি গ্রান্ড স্ল্যামের নাদালের রেকর্ড ভেঙে ২৩ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে ।ফাইনালে তিনি হারালেন নরওয়ের ক্যাসপার রুট কে ফলাফল ৭-৬,৬-৩,৭-৫।জোকোভিচ বলেন ৭ বছর বয়েস থেকেই গ্র্যান্ডস্লাম ও উইম্বডলন জেতার স্বপ্ন নিয়েই টেনিস কোর্টে এসেছিলাম ।নতুন দের বলবো অতীত মনে না রেখে ভবিষ্যতের দিকে টাকাও ।
...
ওভাল টেস্ট ড্র করতে মরিয়া ভারত
Updated : 06/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংস ৮ উইকেটে ২৭০ রানে ডিক্লেয়ার করেন ।সর্বাধিক রান করেন ক্যারি নট আউট ৬৬।জাদেজা দুটি উইকেট পান ।জবাবে ভারত দিনের শেষে তিন উইকেটে ১৬৪ রান তোলেন ।ক্রিজে আছেন বিরাট কোহলি ৪৪,এবং রাহানে ২০। জয়ের জন্য শেষ দিনে চাই ২৮০ রান ।
...
ইস্টবেঙ্গলে সই করলো নন্দকুমার শেখর
Updated : 06/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওড়িশা এফসি থেকে নন্দকুমার শেখরের ইস্টবেঙ্গলে যোগদান মরশুম শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিলো ।শনিবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হলো তিন বছরের চুক্তি তে সই করেছেন এই প্রতিশ্রুতি মান খেলোয়াড়।
...
মঙ্গোলিয়া কে হারালো ভারত
Updated : 06/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আন্তঃ মহাদেশীয় কাপে পূর্ণ দাপট দেখিয়ে মঙ্গোলিয়া কে ২-০ গোলে হারালো ভারত ,গোলের কারিগর শাহাল আব্দুল সামাদ এবং লালিয়ানজুয়ালা ছাংতের ,ফিফা ক্রম তালিকা তে মঙ্গোলিয়ার স্থান ১৮৩ এবং ভারত ১০১।প্রথম গোলটি করেন সামাদ খেলা শুরু হওয়ার প্রায় সাথে সাথেই আর ১৪ মিনিটে দর্শনীয় গোল টি ঠান্ডা মাথায় বা পায়ে করেন ছাংতে এবং তিনি ম্যান অফ দি ম্যাচ হন ।ভানুয়াতুয়ার সাথে পরের ম্যাচ ।
...
ওভাল টেস্টের চতুর্থ দিনে সংকটে ভারত
Updated : 06/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওভাল টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ব্যাট করতে নামবেন ,ক্রিজে আছেন লাবুসানে ৪১ ও গ্রিন ৭।অস্ট্রেলিয়া প্রথম ইনিংস করে ৪৬৯ এবং ৪ উইকেটে ১২৩।জবাবে ভারত করে ২৯৬,অস্ট্রেলিয়া কে ২০০ রানের মধ্যে বেঁধে ফেলতে না পারলে ভারত এই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যাবে ।আজকে সকালের ভরসা ভারতীয় পেস ব্যাটারি ।
...
অস্ট্রেলিয়া প্রথম দিনে তুললো ৩ উইকেটে ৩২৭ রান
Updated : 06/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টসে জিতে অস্ট্রেলিয়া কে ব্যাট করতে পাঠায় ভারত , ৪ পেসার ও এক স্পিনার পদ্ধতি তে খেলতে গিয়ে বাদ পড়েন রবিচন্দ্রণ অশ্বিন ।অস্ট্রেলিয়ার ওয়ার্নার ৪৩ স্মিথ ৯৫*,ট্রাভিস হেড ১৪৬ রান নোট আউট আছেন ভারতের হয়ে তিনটি উইকেট নেন যথাক্রমে স্বামী মোহাম্মদ শিরাজ ও শার্দুল ঠাকুর ।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দিনটি অস্ট্রেলিয়ার নামে ।
...
সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের ফলাফল মিশ্র
Updated : 06/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সিন্ধু , একই দিনে মালেয়শিয়া ওপেন চ্যাম্পিয়ন থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা এইচ এস প্রণয় ।তবে সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ও ছেলেদের ডাবলসে জয়ী হলেন এম আর অর্জুন এবং ধ্রুব কপিলা জুটি ।
...
আগামী কাল ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারত
Updated : 06/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শেষ ২০১৩ সালে ভারত আইসিসি ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ।গতকাল সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় জানান চাপমুক্ত অবস্থায় আমাদের দল খেলতে নামবে ।ট্রফি টা জিততে পারলে খুব ভালো লাগবে দুই বছর লাগাতার পরিশ্রমের পর আমরা এই জায়গায় এসে পৌঁছে গেছি ।এই পথ পেরোতে আমরা অনেক কষ্টের সম্মুখীন হয়েছি ,১৮ মাস পরে রাহানে আবার দলে ফিরছেন ।
...
কলকাতা প্রিমিয়ার লীগে কঠিন গ্রুপে মোহনবাগান
Updated : 06/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা প্রিমিয়ার লীগের গ্রুপ বিন্যাস হয়ে গেলো গতকাল ,আগামী ২৫ সে জুন থেকে খেলা শুরু হওয়ার কথা ।তবে ৫ ভূমি পুত্র খেলানোর নিয়ম কার্যকর হচ্ছে না ।গ্রপ ১ রয়েছে মোহনবাগান ,মহামেডান ,পিয়ারলেস,এফ সি আই ,ডায়মন্ড হারবার এফসি ,আর্মি রেড একাদশ ,কালীঘাট মিলন সংঘ ও অন্যান্য রা ।গ্রুপ ২ তে আছে ইস্টবেঙ্গল ,ভবানীপুর ,ইস্টার্ন রেল ,আরিয়ান ,জর্জ টেলিগ্রাফ ,রেলওয়ে এফসি ,পশ্চিমবঙ্গ পুলিশ ,খিদিরপুর ,রেলওয়ে ,রেইনবো ,উয়ারী প্রভৃতি দল ।
...
সেমিফাইনালে বিদায় নিলেন লক্ষ্য সেন
Updated : 06/04/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে সেমিফাইনাল বিদায় নিলো ভারতীয় খেলোয়াড় লক্ষ্য সেন ।শনিবার তিনি জোরদার লড়াই করে হেরে যান থাইল্যান্ডের কুন্ডলা ভুটের বিরুদ্ধে ২১-১৩,১৭-২১,১৩-২১ ফলাফলে ।চোট্ সরিয়ে তিনি এই প্রথম বার শেষ ছারে এসে পৌঁছে ছিলেন কোন টুর্নামেন্টের ।প্রথমে জিতলেও পরে তিনি ছন্দ হারান ।
...
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নানান বল নিয়ে ক্যাচ প্র্যাক্টিস করছেন ভারতীয় ক্রিকেটার রা
Updated : 06/04/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সাসেক্সের মাঠে ভারতীয় অনুশীলন শিবিরে ঢুকে ডেকে দেখা গেলো অভিনব অনুশীলনে ডুবে আছে ।শুভমন গিল কে সবুজ বলে স্লিপে ক্যাচ প্র্যাক্টিস করছে ।আবার উইকেট কিপার ও কয়েক জন কে দেখা গেলো হলুদ রঙের বলে ক্যাচ প্র্যাক্টিস করছে ।ফিল্ডিং কোচের বক্তব্য এইটি বিশেষ ধরণের রাবারের বল ওজনে হালকা ।ইংল্যান্ডে বল ব্যাটসম্যান দের পেরিয়ে যাওয়ার পর সুইং করে,ফলে ফিল্ডার দের বল ধরতে অসুবিধা হয় ।
...
চিংলাঙ সানার ভারতীয় দলে খেলা অনিশ্চিত
Updated : 06/03/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আন্তঃ মহাদেশীয় কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের জন্য ভুবনেশ্বরে এই মুহূর্তে ভারতীয় দলের প্রস্তুতি তুঙ্গে ।ভারতীয় দলের অন্যতম রক্ষণের স্তম্ভ চিংলাঙ সানা সিংহ কে প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই চালাতে হচ্ছে অগ্নিগর্ভ মনিপুরে ।মনিপুরের চুয়াচাঁদ পুরে যে বাড়িটি তিনি বানিয়েছেন সেটি ভস্বিভূত হয়ে যায় ,প্রাণ বাঁচাতে তিনি ৩০ কিমি দূরে পতসংবামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ,যদিও ফেডারেশনের কর্তারা ।
...