300

আজ দুর্গাপুর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Updated : 07/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপি কে বাংলা বিরোধী বলে তকমা দেওয়ার  চেষ্টা করছে তৃণমূল ,সিপিএম এবং  কংগ্রেস । আজকে ডাকা সভা থেকে  নরেন্দ্র মোদীর বক্তব্যে কোনো বার্তা থাকে কিনা  সেই দিকে তাকিয়ে আছে বঙ্গ বিজেপির নেতা ও বঙ্গবাসীরা । প্রধানমন্ত্রী  তার  এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে " পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে " মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে.।তারা নিশ্চিত যে বিজেপিই একমাত্র পারবে রাজ্যের উন্নয়ন করতে ।   ...

২১ জুলাইয়ের সভা নিয়ে কিছু শর্ত দিলো হাইকোর্ট

Updated : 07/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২১ জুলাই, ধর্মতলা তে ভিক্টরিয়া হাউসের কাছে রাস্তা বন্ধ করে মিটিং করার বিরুদ্ধে হাইকোর্টে  মামলা করেছিল ,বাম  আইনজিবি সংগঠন  অল  ইন্ডিয়া ল ইয়ার্স  ইউনিয়ন । বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর  ঘোষ সেই মামলার শুনানি সময়ে বলেন মানুষ আর কতদিন এই ভোগান্তি সহ্য করবে । তিনি বলেন শেষ মুহূর্তে সভা স্থল বদল করতে আমি বলবো না তবে এই সভা নিয়ে আমি কিছু শর্ত  দেব আর কলকাতা পুলিশ  কমিশনার কে মুচলেখা দিয়ে জানাতে হবে যে যানজট হবেনা । সামনেবার শহীদ  মিনার অথবা ব্রিগেড মাঠে সভা করার কথা ভাবুন ।   ...

হাই কোর্ট শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে চাইছে

Updated : 07/18/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও স্মিতা  দাশ  দের ডিভিশন বেঞ্চ কলেজ ,বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদের নির্বাচনের দিন স্থির করার জন্য রাজ্যকে নির্দিষ্ট অবস্থান নিতে বললো । তারা নির্দেশ দেন আগামী ২ হফতার মধ্যে রাজ্য কে তার অবস্থান জানাতে হবে । বিচারপতি  আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনীতি মুক্ত থাকা উচিত ।   ...

প্রধানমন্ত্রীর সভা: আমন্ত্রণপত্র বিলি

Updated : 07/17/2025, IST

দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সভা ঘিরে সাংগঠনিক দুর্বলতার অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকে প্রধানমন্ত্রীর সভার জন্য সেভাবে প্রচার করা হয়নি বলে অভিযোগ। মিটিং, মিছিল, বা পথসভা তেমনভাবে আয়োজিত হয়নি। এই কারণে দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সভার জন্য আমন্ত্রণপত্র বিলি করছেন। স্থানীয় বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বুধবার গোপালমাঠ এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন। তবে, এভাবে বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র বিলি করে কত সংখ্যক মানুষকে সভায় আনা যাবে, তা নিয়ে দলের অভ্যন্তরে চিন্তা রয়েছে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সভাস্থল পরিদর্শন এবং ঘরোয়া বৈঠক নিয়েই ব্...

এডিবি পশ্চিমবঙ্গ কে ঋণ দিচ্ছে

Updated : 07/16/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পশ্চিমবঙ্গে  আর্সেনিক ,ফ্লুরাইড  মুক্ত জল সরবরাহ প্রকল্পের আর ৮৬০ কোটি টাকা মঞ্জুর করলো এশিয়ান  ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ।জানা যাচ্ছে এই প্রকল্পে  উত্তর ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ,বাঁকুড়ার  প্রায় ১৬.৫ লক্ষ্য  মানুষ উপকৃত হবে । এই সব জায়গায় তে ভূগর্বস্থ জলে দূষণ মিলেছে ।পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা  বিকল্প পরিশ্রুত  পানীয় জলের উৎস্য গড়ে তোলার  কাজ হবে ।   ...

রাজ্যের সব্জি বাজার ও দৈনন্দিন জিনিসের মূল্যবৃদ্ধি

Updated : 07/15/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পোস্তা  বাজার মার্চেন্ট এসোসিয়েশনের তরফে জানানো হয় ,দৈনন্দিন জিনিসের মধ্যে সর্ষের তেল  এবং গোবিন্দ ভোগ চাল কিছুটা দামি হয়েছে পাইকারি বাজারে ।তবে বৃষ্টির কারণ দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা খুচরো  বাজারে দাম  বাড়ানোর জন্য ব্যস্ত । কলকাতা সব্জি  বাজারে প্রতি কেজি তে দাম হলো বেগুন ১০০, লঙ্কা ২০০,ঝিঙে ,পটল ,টোম্যাটো  ৮০,ক্যাপ্সিকাম  ২৫০ এবং ওল  ৮০।   ...

আগামী ১৬ তারিখ পথে নামবে তৃণমূল

Updated : 07/15/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বাংলা তে এসে সভা করার আগে ,ভিন রাজ্যে বাংলা ভাষী  শ্রমিকদের হেনস্থার অভিযোগের উপর ভিত্তি করে তৃণমূল রাস্তায় নামছে কেন্দ্রীয় সরকার কে চাপে  ফেলার জন্য । মিছিল টি হবে ১৬ জুলাই ,কলকাতা শহরে ,মধ্য কলকাতা থেকে রানী রাশমনি  রোড ।ওই মিছিলের আগের দিনেই মঙ্গলবার একই ইস্যু  তে রাস্তা  তে নামছে সিপিএম ,রাস্তায় থাকবেন  সেলিম এবং সুজন । প্রদেশ কংগ্রেস ১৮ জুলাই বিধাননগরের অসম ভবনের সামনে বিক্ষোভ দেখাবে ।   ...

আগামী ১৪-১৫ জুলাই বন্ধ থাকবে ডাক পরিষেবা

Updated : 07/13/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের ডাক দফতরের তরফে জানানো হয়েছে নতুন প্রযুক্তি চালু হওয়ার আগে ,আগামী দুই দিন পূর্ব কলকাতা -দক্ষিণ হুগলি ,দক্ষিন-দিনাজপুর আন্দামান ও সিকিমের ডাক ঘরগুলিতে শুধু স্বল্প সঞ্চয় প্রকল্প গুলিতে এবং সেভিংস  একাউন্টে  লেনদেন করা যাবে ।বন্ধ থাকবে মানি অর্ডার ,স্পিড  পোস্ট ,রেজিস্ট্রি ও পার্সেলের মত  বাকি সব পরিষেবা । জানা যাচ্ছে  সব কিছু ঠিক ঠাক  থাকলে আগামী ৫ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গ  সার্কেলের সব ডাক ঘরে চলবে পুরোদস্তুর ডিজিট্যাল  লেনদেন । ...

পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর সরকার যৌথ উদ্যোগে করছে শিল্প সম্মেলন

Updated : 07/13/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কয়েক দিন আগে  জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর  আব্দুল্লাহ এসেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  সঙ্গে নানা বিষয় কথা বলতে । জানা যাচ্ছে ওই সময়ে ওমর আব্দুল্লার সাথে এইখান কার  প্রতিনিধি দের  ও এক প্রস্থ আলোচনা হয়েছে । জানা গিয়েছে ওমর বণিক সভা কে ,আগস্টে  শেষ হপ্তা তে শিল্প সম্মেলন করার আর্জি জানান ।বণিক সভার তরফে প্রীতি সুরেকা  জানান পর্যটন ,প্রাণী সম্পদ বিকাশ ,কৃষি ,ফুল চাষ  সহ বিভিন্ন ক্ষেত্রে দুই রাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে ।   ...

বিশ্ব বাংলা মেলা প্রাঞ্জনে চলছে ভ্রমণ নিয়ে মেলা

Updated : 07/11/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সাইন্স  সিটি  সংলগ্ন বিশ্ব বাংলা মেলা তে চলছে ভ্রমণ সংলগ্ন মেলা । গতকাল সিকিম পর্যটন  দফতরের তরফে জানানো হয় তারা দক্ষিণ সিকিমের ইয়াগ্যাং  ও পশ্চিম সিকিমের সরেন  নামক দুটি নতুন পর্যটন কেন্দ্র ,ভ্রমণ পিপাসুদের সামনে এনেছে ।পাশাপাশি ওই দুটি এলাকা তে পর্যটনের সুবিধা ব্যাপারে  বিস্তারিত জানাতে একটি আলোচনা সভার ও আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন সিকিম বিধানসভার ডেপুটি স্পিকার  ও সরেনের  বিধায়ক আদিত্য গোলে ।   ...

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দাগিদের বিরুদ্ধে তোপ দাগলো ডিভিশন বেঞ্চ

Updated : 07/11/2025, IST

 নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে এসএস সি  কে জানিয়ে দেয়  যে চিন্নিত দাগি  শিক্ষকেরা  শিক্ষক নিয়োগের পরীক্ষা তে অংশগ্রহণ করতে পারবে না ।উল্লেখ্য একই রায় দিয়েছিলো  কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত রায়ের সিঙ্গেল  বেঞ্চ সেই রায়  বহাল রাখলো ডিভিশন বেঞ্চ ।   ...

গতকাল ধর্মঘট কে কেন্দ্র করে না না ঘটনা ঘটলো রাজ্যে

Updated : 07/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শ্রমিক সংগঠন গুলির ডাকা কেন্দ্রীয় নয়া  শ্রমনীতির বিরুদ্ধে ধর্মঘটে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি তে ধর্মঘটের  সমর্থক এক সিপিএম কর্মীকে চড়  মারার  অভিযোগে অভিযুক্ত হন সংশ্লিষ্ট থানার আইসি । আবার কলকাতার কলেজ  স্ট্রিটে বিক্ষোভ চলা  কালীন  এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির  সভাপতি বিরুদ্ধে ,জোড়াসাঁকো থানার ওসি কে চড়  মারার অভিযোগ করেছে পুলিশ  ও তৃণমূল ছাত্র পরিষদ ।   ...

বে-আইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত পঞ্চায়েত

Updated : 07/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বে আইনি অর্থলগ্নি  সংস্থা খুলে কয়েক হাজার কোটি টাকার  প্রতারণার  তদন্তে নেমে দুইজন কে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশের আর্থিক অপরাধ দমন শাখা । ধৃতদের  নাম কাঞ্চন চক্রবর্তী ও শিবশঙ্কর  সরকার ।পুলিশ  সূত্রে  জানা গিয়েছে ওপর  অভিযুক্ত সুপ্রকাশ দেবনাথ তৃণমূলের  নদিয়ার কালীনারায়ণ পুর -পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ।ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিক ,শুভ্রকান্তি নাগের সাথে সুপ্রকাশ ও দুবাই পালিয়ে গেছে বলে পুলিশের দাবি ।   ...

এসএস সি কে প্রশ্নবানে বিদ্ধ করলো হাইকোর্ট

Updated : 07/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চিন্নিত  অযোগ্য প্রার্থীদের  নিয়ে স্কুল  সার্ভিস কমিশন কেন সওয়াল  করছে সেই প্রশ্ন  করছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি  সৌগত ভট্টাচার্জি অযোগ্য অথবা দাগি  পরীক্ষাতে বসার  বিষয়ে  সুপ্রিম কোর্টে রায়  অনুসারে  নিষেধাজ্ঞা  জারি করেছিল । গতকাল  অযোগ্য প্রার্থীরা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে  গিয়েছিলো সুবিচার পেতে । বিচারপতি সৌমেন সেন বলেন কোন অধিকারে  এসএসসি  তাদের আর্জি  জানাচ্ছে ,যেখানে  সুপ্রিম কোর্ট দাগি  হিসাবে তাদের চিন্নিত  করেছিল ।   ...

গতকাল বৃষ্টিতে শহর কলকাতা সহ সব বেহাল

Updated : 07/09/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সোমবার গভীর রাত  থেকে নিম্নচাপের জন্য যে টানা বৃষ্টি হয়েছিল শহর  কলকাতা ও তার আসে পাশের এলাকাতে তার ফলে পুরো শহর বিপর্যস্থ হয়ে পড়েছিল । কলকাতার বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছিলো জলের নিচে ।রিক্সা ,ট্যাক্সি  বা অটো  তে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে গন্তব্য স্থানে পৌঁছাতে হয়েছিল ।পুরসভার খবর এই বৃষ্টি তে শহরে অন্তত ৫ টি বড়  গাছ ভেঙেছে ।সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর এলাকাতে/২৬৭ মিলিমিটার ।   ...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য করতে চলেছে আলাদা কাউন্সিলিং

Updated : 07/09/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওবিসি মামলার জোটে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । শিক্ষামন্ত্রী বলেন শিগ্রই তারা কোর্টের থেকে দিকনির্দেশ পেয়ে যাবেন । এমত অবস্থা তে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাশ  শুরু করতে জয়েন্টের ফল বেরোতেই  তাদের জন্য আলাদা কাউন্সিলিং প্রক্রিয়ার আর্জি জানালো যাদবপুর বিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের তরফে অনুরোধ /আলাদা ভাবে তাদের জন্য কাউন্সলিলিংয়ের অনুরোধ দিলে ভর্তির প্রক্রিয়া তে ৫-৬ হপ্তা সময় কম লাগবে । ...

গুজরাটে উপাচার্য দের বৈঠকে বঙ্গের লোকেরা যাবে কিনা তা জানাবে শিক্ষামন্ত্রী

Updated : 07/09/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ,বৃহস্পতি ও শুক্রবার গুজরাটে আয়োজিত কেন্দ্রীয় শিক্ষা দফতরের পরিচালিত সর্ব ভারতীয় উপাচার্য দের  বৈঠকে পশ্চিমবঙ্গের উপাচার্য রা যাবে কিনা তার সিদ্ধান্ত  শিক্ষা  দফতর নেবে । তিনি বলেন  রাজ্যপাল নিযুক্ত কিছু উপাচার্য আছেন তারা তাদের সিদ্ধান্ত নেবেন । তারা যাবেন কিনা সেটা তাদের বিষয় ।   ...

তৃণমূল মন্ত্রীর অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে

Updated : 07/08/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন,মন্তেশ্বর থানার বিরুদ্ধে ।সেই সূত্রে তিনি মন্তেশ্বরের পূর্ববর্ধমানের পুলিশ  সুপারের সঙ্গে দেখা  করে মন্তেশ্বর থানার নিষ্ক্রিয়তা  নিয়ে অভিযোগ করেন ।জানা যাচ্ছে মন্ত্রীর অভিযোগের পরে একটি উচ্চ্পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে,পুলিশের ডিজি কেও সবিস্তার  রিপোর্ট জমা দেওয়া  হয়েছে ।    ...

খড়্গপুরের তৃণমূল নেত্রী কে বহিস্কার করলো দল

Updated : 07/08/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খড়্গপুরের রাস্তায় প্রকাশ্য  দিবালোকে প্রবীণ বাং নেতা অনিল দাশ  কে মারধর করার অভিযোগে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর  নির্দেশ অনুসারে ,মেদিনীপুর সাংগঠিনিক তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বহিস্কার করলো  নেত্রী বেবি কোলে  কে ।সিপিএম নেতা  অনিল দাশ  কে মারধরের ঘটনার  পরে ,কারণ দর্শানোর নোটিশ  দেওয়া  হয়েছিল তৃণমূল নেত্রী বেবি কোলে কে ,কিন্তু তিনি তার কোনো উত্তর না দেওয়া  তে তাকে সাসপেন্ড করা হলো । অনিল দাশ  দাবি করছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক ।   ...

খড়্গপুরের তৃণমূল নেত্রী কে বহিস্কার করলো দল

Updated : 07/08/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খড়্গপুরের রাস্তায় প্রকাশ্য  দিবালোকে প্রবীণ বাং নেতা অনিল দাশ  কে মারধর করার অভিযোগে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর  নির্দেশ অনুসারে ,মেদিনীপুর সাংগঠিনিক তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বহিস্কার করলো  নেত্রী বেবি কোলে  কে ।সিপিএম নেতা  অনিল দাশ  কে মারধরের ঘটনার  পরে ,কারণ দর্শানোর নোটিশ  দেওয়া  হয়েছিল তৃণমূল নেত্রী বেবি কোলে কে ,কিন্তু তিনি তার কোনো উত্তর না দেওয়া  তে তাকে সাসপেন্ড করা হলো । অনিল দাশ  দাবি করছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক ।   ...

prev 13 14 15 16 17 18 19 next

ফিডব্যাক

যোগাযোগ

------