320

আর জি করের লিফ্টে আটকে তরুনের মৃত্যু

Updated : 03/21/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ১৯ শে মার্চ অরূপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ও ছেলে কে নিয়ে আর জি করের এমার্জেন্সি তে গিয়েছিলেন ,ছেলের চিকিৎসার জন্য । সেই দিন ছিল তার ৪০ তম  জন্মদিন । কিন্তু লিফটের গোলমালের জন্য অরূপ  তার স্ত্রী ও পুত্র বেসমেন্টে আছড়ে পরেন ।  তার ছেলে আরুষের হাত ভেঙে যাওয়াতে তারা ট্রমা সেন্টারের গিয়েছিলেন চিকিৎসা করাতে ,লিফ্টটা  তাদের নিয়ে যখন উপর নিচ করেন তারা ভয় পেয়ে যান, অরূপের স্ত্রী ও পুত্র কোনো ক্রমে বেচে গেলেও তিনি আর বাঁচতে পারেননি । তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।   ...

রাজীব কুমারের পাল্টা রাজেশ কুমার

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল বিজেপি যে তালিকা প্রকাশ করে তাতে সব থেকে বড় চমক ছিল জগৎদল  আসন থেকে তারা প্রার্থী করেছেন প্রাক্তন আইপি এস রাজেশ কুমার কে । সাংবাদিক রা মনে করছেন প্রাক্তন ডিজি  রাজীব কুমার কে তৃণমূল রাজ্য সভাতে পাঠানোর যোগ্য জবাব দিতে পেরেছে বিজেপি প্রাক্তন আইপিএস রাজেশ কুমার কে প্রার্থী করে জগৎদল  কেন্দ্রে । তবে ১১২ টি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাতে পানিহাটি কেন্দ্র টি নেই ।   ...

বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা

Updated : 03/20/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির  পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনের দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে । সেইখানে সব থেকে বড় চমক পানিহাটি কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার অভয়ার মা । তিনি প্রার্থী হতেই এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে । নাম ঘোষণার আগে তিনি সাংবাদিক দের বলেন , বিজেপি নেতৃত্বের সাথে কথা হয়ে গেছে দেখা যাক কি হয় । গতকাল  সাংবাদিক দের তিনি বলেন আমার মেয়ের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কেন প্রকাশ্যে আসতে পারবো  না ।   ...

অশোক লাহিড়ী কে নিয়ে জল্পনা নানা মহলে

Updated : 03/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  বিজেপির বালুঘাটের এম  এল  এ  ও সংকল্প পত্র তৈরির অন্যতম  কান্ডারি  ডক্টর অশোক লাহিড়ী কে এই বার  নির্বাচনের জন্য বেছে নেয়নি বিজেপি সেখানে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায় কে । জানা যাচ্ছে পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করে আসা ডক্টর লাহিড়ী কে পাঁচ বছর আগে পরিকল্পনা করেই দাঁড় করানো  হয়েছিল এবং তিনি জিতেছেন । জানা যাচ্ছে অশোক লাহিড়ী ও অন্য কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে ইচ্ছুক নন । এই অবস্থা তে বিজেপির অন্দরে তাকে নিয়ে কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় নেতৃত্ব সেই নিয়ে জল্পনা চলছে ।   ...

তৃণমূল কংগ্রেস তাদের ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করলো

Updated : 03/18/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিস থেকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের  সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে মমতা স্বয়ং  ২৯১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন । বাদ গেলেন প্রাক্তন ৭৪ জন বিধায়ক ।চতুর্থ বার সরকার গড়ার লক্ষে খুব সাবধানে পদক্ষেপ করছে তৃণমূল । ২৯১ টি আসনের মধ্যে ২১৯ টি আসনে প্রার্থীর গড় বয়স ৬০ বছরের মধ্যে । ১৫ জন বিধায়কের কেন্দ্র বদল করা হয়েছে ।   ...

ভোট নিয়ে সব জেলা শাসক রা আজ পরীক্ষায় বসছেন

Updated : 03/11/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিক জানাচ্ছেন যে আজ নির্বাচন কমিশনের স্থির করে দেওয়া ভোট প্রস্তুতি সংক্রান্ত ৫০ টি প্রশ্নের অনলাইন পরীক্ষা দেবে সব জেলা শাসকরা । অন লাইন পরীক্ষাটি হবে ৭৫ মিনিটের বিকাল ৫ টা থেকে জেলা শাসকদের কাছে ফর্মের লিংক পৌঁছে যাবে ,ভোটের সময় জেলা নির্বাচনী আধিকারিক দের হাতে থাকে চূড়ান্ত ক্ষমতা ,তার অপব্যবহার পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত হয় ।তাই অফিসারদের পরীক্ষার মাধ্যমে তাদের দায়িত্ব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে ।   ...

কি বলছে কলকতার আকাশ ?

Updated : 03/07/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা তে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে । প্রায় গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত  ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকেই আকাশের মুখ ভার ,বৃষ্টি শুরু হবে রবিবার থেকে ,তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া শুষ্ক থাকবে ,তবে রবিবার দার্জিলিং -কালিংপং ও জলপাইগুড়ি জেলা তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।   ...

মৃত ব্যক্তিদের আঁধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু

Updated : 03/05/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এস আই আরের পাশাপাশি মৃত ব্যক্তিদের আঁধার কার্ড নিষ্ক্রিয় করার কাজ শুরু করলো আঁধার কার্ড কর্তৃপক্ষ । এই রাজ্যে আঁধার কার্ড শুরু হয়েছিল ২০১১ শাল থেকে,সেই সময় থেকে এখন অব্দি ইউ আই ডি আই এ তথ্য ভাণ্ডারে যত ব্যক্তি রয়েছে । তাদের মধ্যে মৃত দের নাম শনাক্ত করে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়ে গেছে । তার ফলে আগামী দিনে যত মৃত ব্যক্তি থাকবেন তাদের ও চিন্নিত করা সহজ হবে ।   ...

মহারাষ্ট্রর রাজ্য সভা আসনে প্রার্থী ঘোষনা করলো বিজেপি

Updated : 03/04/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ আসাম ,বিহার ,ওড়িশা ,ছত্তিসগড়,হরিয়ানার পরে  এইবার  মহরাষ্ট্রের  চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করলো বিজেপি তথা এনডি এ নেতারা ।আগামী ১৬ মার্চ হতে চলা রাজ্য সভা নির্বাচনের জন্য বিজেপি বেছে  নিলো কেন্দ্রীয় মন্ত্রী তথা আরপি আই পার্টির প্রধান  রামদাস অটোয়াল ,বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ,নাগপুরের প্রাক্তন মেয়র মায়া চিন্তামন এবং এনসিপি নেতা রাম রাও ওয়াদ খুটে ।অপরদিকে একটি আসনে জয় নিশ্চন্ত বিরোধী দের ,তবে প্রার্থী নিয়ে কামড়া কামড়ি চলছে কংগ্রেস ,এনসিপি (শারদ পাওয়ার ), এবং শিবসেনা (উদ্ভব ঠাকরের ) লোকেদের । ...

অবসর প্রাপ্ত্য দের জন্য ক্যাশলেশ চিকিৎসার উর্দ্ধসীমা বাড়ালো রাজ্য সরকার

Updated : 03/03/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বিধি কার্যকর হবে পারিবারিক পেনশন প্রাপকদের জন্য । এত দিন যাবৎ পেনশন ভোগী ও তার পরিবারের লোকেরা  বেসরকারি হাসপাতালে ২ লক্ষ্য টাকা করে ক্যাসলেশের সুবিধা পেতো ।সোমবার অর্থদফতরের তরফে জানানো হয়েছে ২ লক্ষ্য টাকার উপরেও  চিকিৎসার সুবিধা পাবেন পেনশন ভোগী ও তার পরিবারের লোকেরা । তবে স্বর্তঃ হলো ক্যাসলেশের উর্দ্ধসীমা বাড়ানোর জন্য হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ১০ দিনের চিকিৎসা খরচের সবিস্তার তথ্য সরকারি মেডিকেল বিভাগে পাঠাতে হবে,মোট খরচের ৭৫% অব্দি ক্যাশলেস মিলতে পারে ।   ...

এস এস সির গ্রুপ সি পদের জন্য আজকে পরীক্ষা নেওয়া হবে

Updated : 03/01/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রবিবার ১লা মার্চ এস এস সি সূত্রে জানা যাচ্ছে গ্রুপ সি পদের জন্য বেলা ১২ টা থেকে শুরু হচ্ছে  পরীক্ষা । এস এস সি সূত্রে জানা যাচ্ছে রাজ্যের ১৬৯৩ টি কেন্দ্রে পরীক্ষা হবে ।পরীক্ষাটির সংখ্যা ৮ লক্ষ্য ১৩ হাজার । বেলা ১টা ৫০ অব্দি পরীক্ষা চলবে শুরু হবে সকাল ১০ টা থেকে । বেলা ১১ টা ৪৫ মিনিটের পরে  আর কাউকে ঢুকতে দেওয়া হবে না ।এডমিট কার্ডয়ে ছবি ও ছবি ও স্বাক্ষর  অস্পষ্ট থাকলে সব ডকুমেন্ট নিয়ে তা পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে । ১ লা মার্চ ও ৮ মার্চ যেনো পরীক্ষা কেন্দ্রে কোনো কেন্দ্রীয় বাহিনীর  শিবির না থাকে । ...

হাওড়ার ক্যাব রোড বন্ধ থাকবে হোলির চারদিন

Updated : 03/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ,আসন্ন হোলি উপলক্ষে  উত্তর ও উত্তর পূর্ব ভারত গামী ট্রেনের সংখ্যা ও যাত্রী সংখ্যা বৃদ্ধি ফলে ,হাওড়ার পুরোনো ক্যাব রোড বন্ধ । এমনিতেই শনিবার থেকে সোমবার সকাল ৬ থেকে রাত  ১১ টা অব্দি বন্ধ থাকবে ওই রাস্তা । যাত্রীদের  কে  রেলের তরফ থেকে নতুন ক্যাব রোডের  ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ,উল্লেখ যোগ্য পূর্ব রেলের তরফে বিভিন্ন বিভিন্ন ডিভিশনে ২০০ টির ও বেশি বিশেষ ট্রেন চালানো হবে হোলি উপলক্ষে ।   ...

নাম বাদের তালিকা তে প্রথম পাঁচটি জেলার সংখ্যা

Updated : 03/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চূড়ান্ত তালিকা প্রকাশের পরে জেলাওয়ারি নাম বাদের যে সংখ্যা সামনে এসেছে ,তাতে প্রথম পাঁচটি জেলা হলো উত্তর ২৪ পরগনা,১ লক্ষ্য ৪২,২৯৭,নদীয়া -৬২ হাজার ,জলপাইগুড়ি ৩২,৭৮৫,জলপাইগুড়ি -২৩,১৮৯,দক্ষিণ দিনাজপুর -২১,৮০৩,মুর্শিদাবাদ - ১১লক্ষ্য  এবং মালদা-৮ লক্ষ্য  ২৮ হাজার ভোট ।    ...

রাজ্যের চূড়ান্ত এস আই আরের তালিকা প্রকাশ পেলো

Updated : 03/01/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন গতকাল পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশ করলো ,তাতে এই দফা তে ব্যাড গিয়েছে ৫.৫ লক্ষ্য নাম যাতে মহিলা দের সংখ্যা বেশি । দুই দফা মিলিয়ে ৬৩ লক্ষের ও বেশি কিছু নাম ব্যাড গেছে । তথ্য গত অসঙ্গতির তালিকা তে ঝুলে রয়েছে অত্যন্ত  ৬০ লক্ষ্য ভোটারের বেশি নাম । তার মধ্যে মালদহ মুর্শিদাবাদ জেলা তে বেশি নাম ঝুলে আছে । অসঙ্গতির তালিকা তে মালদহ মুর্শিদাবাদে বেশি নাম রয়েছে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ধাপে ধাপে যাচাই করে নাম গুলি প্রকাশ করা হবে ।   ...

ভূকম্পের জেরে আতংকিত কলকাতা এবং শহরতলি এলাকা

Updated : 02/28/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা থেকে ১২০ কিমি দূরে বাংলাদেশের সাতক্ষীরা তে ভূমিকম্পের উৎসস্থল পর্যবেক্ষণ করা গিয়েছে । রিখটার স্কেলে  তার ম্যাপ ছিল ৫.৫। কলকাতা শহরবাসী ভূমিকম্পে ভালো ভাবেই টের পেয়েছে ।বিবাদী বাঘ এলাকার অফিস ভবন থেকে শপিং মল সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পরে ।বেহালার পর্ণশ্রী এলাকা তে একটি রাস্তায় বড় সোর্ ফাটল দেখা গিয়েছে । ...

কেন্দ্রীয় বাহিনীর টহল নিয়ে রুট ম্যাপ চাইলো লাল বাজার

Updated : 02/28/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভোটের দিনক্ষণ  ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী । কলকাতা পুলিশ এলাকাতে কেন্দ্রীয় বাহিনী কোন কোন থানা অনুযায়ী রুট মার্চ করবে ,তা চূড়ান্ত করতে কমিশনের কাছে রুট ম্যাপ চাইলো কলকাতা পুলিশের নির্বাচনী সেল । সেটা পাওয়া গেলে আগামী শুক্রবারের মধ্যে সেটা থানা গুলিকে পাঠাতে বলা হয়েছে । জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরে টহলদারি  এলাকা চূড়ান্ত হয়ে গেলে  কেন্দ্রীয় বাহিনী  সেখানে টহল দেবে ।   ...

আগামী ৫ মার্চ মনোনয়ন জমা দেবে রাজ্য সভার সদস্য রা

Updated : 02/28/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল জানা গিয়েছে রাজ্য সভার খালি হওয়া আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন ,অবসর প্রাপ্ত্য ডিজি  রাজীব কুমার, কোয়েল মল্লিক , আইন জিবি মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন মন্ত্রী  বাবুল সুপ্রিয় ।সম্ভবত আগামী ৫ মার্চ তারা মনোনয়ন জমা দেবে তৃণমূলের হয়ে । এই চার জনের মধ্যে সব চেয়ে নজর কারা হলো অবসর প্রাপ্ত্য ডিজি রাজীব কুমারের নাম ।   ...

আজ প্রকাশ হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

Updated : 02/28/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই রাজ্যের সিএইও  ওয়েবসাইটে  দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা । ওয়েবসাইট টি হলো  https ://ceo westbengal.wb.gov .in । আজ দুপুরের মধ্যে ইসিআই  .নেট আপের মাধ্যমে ইটা দেখা যাবে ।কমিশন দাবি করছে আজকে দুপুরের মধ্যে ইটা সক্রিয় হয়ে যাবে । নাম অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করা যাবে ।জেলা ,বিধানসভা ,বা বুথভিত্তিক ভাবেও খোঁজা যাবে নাম ।   ...

আজ থেকেই আসছে কেন্দ্রীয় বাহিনী

Updated : 02/27/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান ,৪৮০ আধা সামরিক বাহিনীর মধ্যে ,আজকেই  চলে আসছে ২৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী । ২৮ তারিখ চূড়ান্ত তালিকা আসার পরেই ,তারা বিভিন্ন জেলা তে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করবেন । জানা যাচ্ছে ১ লা মার্চ থেকে ১৪ কোম্পানি যাবে পূর্ব মেদিনীপুরে ,১২ কোম্পানি থাকবে কলকাতা ও মালদা তে ,১০ কোম্পানি থাকবে দক্ষিণ দিনাজপুরে ,বিধাননগর পুলিশ কমিশনারেটেও ৪ কোম্পানি থাকবে ।মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ১৬ কোম্পানি,কালিমপংয়ে ৩ কোম্পানি ,হাওড়া তে ১৫ কোম্পানি ,উত্তর ২৪ পরগণা তে ২৬ কোম্পানি ,দক্ষিণ ২৪ পরগনা তে ১৫ কোম্পানি ,বাকি জায়গায় তে ৫-৮ কোম্পানি দেওয়া হবে । সি ই  ও  বলেন "বসিয়ে রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী আনা হবে না "।   ...

যুব সাথী তে ৮৪ লক্ষ্য নাম জমা পড়লো

Updated : 02/27/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টা ওয়েবডেস্ক : গতকাল ছিল যুব সাথী প্রকল্পে আবেদন করার শেষ দিন । গতকাল ১৯ লক্ষ্য আবেদন পত্র জমা পড়েছে । যুব সাথী প্রকল্পে মোট আবেদন পত্র জমা পড়লো ৮৪ লক্ষ্য । আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্প নিয়ে সব মহলে চর্চা চলছে । উল্লেখ্য গত ১৫ ফেব্রূয়ারী থেকে এই প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে ।   ...

prev 14 15 16 17 18 19 20 next

ফিডব্যাক

যোগাযোগ

------