পুলিশ কর্মীদের ভোটের তথ্য চাইলো কমিশন
Updated : 01/01/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার থেকে সহকারী নগরপাল সকল কেই মুচলেখার আকারে জানাতে বলেছে যে ,তাদের একাধিক ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা তে নাম নেই । সাথে সাথে পুলিশ কর্মীরা কোন বিধানসভা কেন্দ্রের ভোটার তার পার্ট এবং সিরিয়াল নাম্বার কত তা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে । ব্যাপারটি কে রাজনৈতিক মহল চাঞ্চল্যকর বলে মনে করছে ।
...
নৈহাটী পুরসভা তে পেনশনের দাবি তে বিক্ষোভ
Updated : 01/01/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নৈহাটি পুরসভার ৩২০ জন অবসর প্রাপ্ত্য কর্মি চারমাস ধরে পেনশন পাচ্ছেন না বলে বিক্ষোভ দেখান পুরসভার সামনে । তারা অবিলম্বে তাদের বকেয়া প্রাপ্য মেটানোর দাবি তোলেন । তার পর বিক্ষোভ-কারী রা নৈহাটির বিধায়ক সনৎ দে দ্বারস্থ হলে তিনি আশা দেন তাদের দাবি মেটানোর ।পুরকর্মি দেবাশীষ সমাদ্দার বলেন পেনশনের আশা তে বহুবার বহু টেবিলে ঘুরেছি ।পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পেনশন মেটানোর ।
...
মেট্রোর উড়াল পথ তৈরির,সময় সীমা বেঁধে দিলো কোর্ট
Updated : 12/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত্য প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ,নির্দেশ দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ কে ,আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেলেঘাটা ও গৌর কিশোর ঘোষের মধ্য বর্তী অংশে তিনটি স্তম্ভের কাজ সম্পূর্ণ করতে হবে । তার জন্য যেই সব দিন চিংড়িঘাটা তে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে সেই তারিখ গুলো আগামী ৬ জানুয়ারির মধ্যে মেট্রো কর্তৃপক্ষ এবং নির্মাণ সংস্থা কে জানাবে রাজ্য ।
...
এস আই প্রক্রিয়া তে বাদ পড়েছিল প্রাথমিক ভাবে ৫৯ লক্ষ্য
Updated : 12/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তার পরেও ১ কোটি ১৩৮ লক্ষ্য লোক কে ডাকা হবে প্রয়োজনীয় নথি যাচাইয়ের জন্য।বিহারে এস আই আরের পরে ১৮-১৯ বছর বয়েসী ভোটার যোগ হয়েছিল ১৪ লক্ষ্য ১ হাজার ১৫০ জন । শাসক ও বিরোধী দুই শিবির উঠে পরে লেগেছে ফর্ম ৬ পূরণ করে নতুন ভোটার দের নাম তোলা তে ।
...
সামশেরগঞ্জের ঘটনা তে ১৩ জনের যাবৎজীবন
Updated : 12/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে গোলমালে খুন হয়েছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাশ ও তার ছেলে চন্দন দাশ । গতকালের জঙ্গিপুরের জেলা ও দায়রা আদালত ১৩ জন কে দোষী কে যাবৎ জীবন কারাদণ্ডের আদেশ দিলো ।সরকারি আইন জিবি জানান বিচারপতি নিহতের পরিবার কে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে । এই বার নবীন ভোটার কে টানতে সব দল আগ্রহী ।
...
মাইক্রো অবসার্ভার নিয়োগ করার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে
Updated : 12/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে "জাতীয় নির্বাচন কমিশনের ছাড়পত্র পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা সংস্থা গুলি থেকে মাইক্রো অবসার্ভার বেঁচে নেওয়ার প্রক্রিয়া করে ফেলে দিলো সিই ও দফতর ।সব ঠিক থাকলে আগামী ২৬ সে ডিসেম্বর থেকেই শুনানি শুরু হবে । সব কিছু ঠিক থাকলেও মাইক্রো অবসার্ভারের প্রশিক্ষণ ও শুরু হয়ে যাবে ।১.৩৬ কোটি ভোটারের মধ্যে যারা সন্দেহ জনক তাদের পুনর্যাচাই করা হবে ।
...
এস আই আরে নাম বাদের তালিকা তে এগিয়ে কলকাতা
Updated : 12/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খসড়া তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে নাম বাদের পরে কলকাতার কয়েকটি বিধানসভা অনেকটাই এগিয়ে আছে । তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে চৌরঙ্গী ,জোড়াসাঁকো ,ভবানীপুর ও বন্দর এলাকার বিধানসভা । সব থেকে কম ব্যাড পড়েছে বাঁকুড়ার কোতল পুর বিধানসভা । তার পরে শুরু হবে শুনানি পর্ব ,এই অবস্থা তে বাছাই করা ২৫ টি বিধানসভা কেন্দ্রে ,দলীয় বুথ লেভেল এজেন্ট দের নিয়ে বৈঠক ডেকেছেন নেত্রী নিজে । জানা যাচ্ছে আগামী সোমবার কলকাতা ,দুই ২৪ পরগনা এবং হাওড়া বিধানসভার বিএলএ নিয়ে বৈঠক করবে নেত্রী নিজে ।
...
এ ই আর ও নিয়োগ নিয়ে কমিশন ও রাজ্যের মধ্যে চাপান উতোর
Updated : 12/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যে এস আই আরের খসড়া তালিকা প্রকাশের পরে শুনানির মূল দায়িত্বে ই আর ও পদে এসডিও পদমর্যাদার অফিসার বসাতে বধ্যপরিকর কমিশন ।রাজ্য চাইছে ১৫০ জন ইআরও তাদের হাতে আছে ,যারা ডাবলু বি সি এস পদমর্যাদার ।এই ত্রুটি দূর করতে এবং শুনানি পর্ব সঠিক ভাবে করতে রাজ্য কে চাপ দিচ্ছে কমিশন ।রাজ্য না পারলে কমিশন নিজেদের থেকেই অফিসার নিয়োগ করবে ।
...
ভবানীপুর কেন্দ্রে পুর প্রতিনিধি দের কাজ কর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
Updated : 12/17/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে পরেই কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভবানীপুরের ২৭৫ টি বুথে ভোটার তালিকার নিবিড় সংসদ প্রক্রিয়ার সাথে যুক্ত বুথ লেভেল এজেন্ট দের সাথে বৈঠকে এলাকার পুর প্রতিনিধিদের কাজ কর্ম নিয়ে চরম উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং ।তিনি বলেন শুনানির দ্বিতীয় পর্বে আরো বেশি করে সক্রিয় হতে হবে তাদের । ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সভাপতি সুব্রত বক্শি ।
...
পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ
Updated : 12/17/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো । তাতে নাম নেই ৫৮ লক্ষ্য ২০ হাজার লোকের । তার মধ্যে মৃত আছে ২৪ লক্ষ্য ১৬ হাজার ৮৫২জন ।অনুপস্থিত ১২ লক্ষ্য ২০ হাজার ৩০৮ জন ,ঠিকানা বদল হয়েছে ১৯ লক্ষ্য ৮৮ হাজার ০৭৬,ডুপ্লিকেট ১ লক্ষ্য ৩৮ হাজার ৩২৮। অন্যান্য ৫৭,৬০৪ জন ।সব মিলিয়ে ৫৮ লক্ষ্য ২০ হাজার ৮৫৮ জন । কমিশনের পক্ষে জানানো হয়েছে মুল যাচাই শুরু হবে এস আই আরের দ্বিতীয় তথা আসন্ন পর্ব থেকে ।
...
আজ ভোটার লিস্ট য়ের খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে
Updated : 12/16/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৫ সালের সর্বশেষ ভোটার তালিকা তে ,ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ্য ৩৭ হাজার ৫২৯ জন । জানা যাচ্ছে খসড়া ভোটার তালিকা তে নাম থাকবে ৭ কোটি ৮ লক্ষের মত ।বাদ পড়বে ৫৮ লক্ষ্য ২০ ৮৯৮ জনের নাম ।তার মধ্যে মৃত ,অনুপস্থিত ,ঠিকানা বদল ,ডুপ্লিকেট এবং অন্যান্য ভোটারের নাম আছে ।১৪ ফেব্রুয়ারী প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা । সোমবার থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে (বুথ ) এ এসডিডি ভোটারের তালিকা টানিয়ে দেওয়া শুরু হয়ে গেছে । দুপুরের পর থেকে কমিশনের ওয়েবসাইট (https /www .eci .gov .in ) দেখা যাবে ।
...
ঘন ঘন তালিবান মন্ত্রীদের ভারত সফরের চাপে পাকিস্তান
Updated : 12/15/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত অক্টোবরে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিন ভারতে ৬ দিনের সফরে এসেছিলেন ,এবং বেশ কয়েকটি চুক্তি হয় আফগানিস্তানের সাথে ভারতের । গত এক মাস আগে ভারত সফরে এসেছিলেন তাদের বাণিজ্য মন্ত্রী ,সেইখানে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ।আগামী হপ্তাতে ভারত সফরে আসছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রী নূর-জালাল জালালী ।জানা যাচ্ছে ভারতের সাহায্যে চলা পুরোনো ও নতুন কিছু প্রকল্প নিয়ে আলোচনা হবে ।চাপে পাকিস্তান সরকার ।
...
যুবভারতী কাণ্ডে শতদ্রুর ১৪ দিনের জেল হেফাজত
Updated : 12/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেসি কাণ্ডের মুল আয়োজক শতদ্রু দত্ত ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলো বিধাননগর আদালত ।শত প্রনোদিত মামলা তে রবিবার তাকে পেশ করা হয় আদালতে । একা ধিক ধারা দিয়ে শত:প্রনোদিত মামলা দায়ের করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পরে তাকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ ।আজকে তাকে পেশ করা হয় বিধাননগর কোর্টে । তার বিরুদ্ধে একাধিক ধারা দিয়ে মামলা রুজু করা হয়েছে ।
...
রাজ্য নামছে পারদ
Updated : 12/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে । কলকাতা এবং তার আসে পাশের জেলা তে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আসে পাশে ঘোরা ফেরা করছে । রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জেলা তে তাপমাত্রা ইতিমধ্যে ১০ অথবা তার নিচে নেমে গেছে । দক্ষিণ বঙ্গের শ্রীনিকেতনে তাপমাত্রা সব থেকে নিচে নেমে গেছে।আগামী হপ্তা তে তাপমাত্রা নামার পাশাপাশি উত্তরে হাওয়া বাড়ার সম্ভাবনা আছে ।
...
শিশুদের চিকিৎসার জন্য নিউ টাউনে স্থাপিত হলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল
Updated : 12/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান ,হর্ষবর্ধন নেওটিয়া শিশুদের উন্নত চিকিৎসার লক্ষে একটি বেসরকারি হাসপাতালে তাদের নিউ টাউন শাখার মাল্টিস্পেশালিটি পরিষেবার ব্যবস্থা করেন ।এইখানে থাকবে শিশুদের অস্থি রোগ ,স্নায়ু রোগ ,হৃদরোগ শল্য সহ একাধিক চিকিৎসা ও ডায়ালাইসিসের ব্যবস্থা ।মোট সজ্জা সংখ্যা বেড়ে হলো ২২০।
...
কৃষ্ণনগরের সভা থেকে মমতার নির্বাচন কমিশন কে হুঁশিয়ারি
Updated : 12/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কৃষ্ণগরে তৃণমূলের জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশন কে মমতা বলেন "একটি নাম ও শুনানি তে কাটা গেলে তিনি ধর্ণা তে বসবেন এবং যতক্ষণ আপনাদের নাম না তুলবে ততক্ষন ধর্ণা চালিয়ে যাওয়া হবে "। তিনি আরো বলেন যারা ঠাকুমা ও ঠাকুরদা নাম নিয়েছে ২০০২ সালের রেফারেন্স হিসাবে তাদের নাকি হিয়ারিং য়ে ডাকা হবে এবং ধরে ধরে নাম বাদ দেওয়া হবে ।তিনি ওই জনসভা থেকে তীব্র কটাক্ষ ও ব্যঙ্গ করেন ।
...
আজ রাজ্যে শেষ হচ্ছে এস আই আরের এনুমার্রেশন পদ্ধতি
Updated : 12/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ১১ ডিসেম্বর রাজ্যের চলতি এনুমার্রেশন পর্বের শেষ দিন ।কমিশন সূত্রের খবর গতকাল অব্দি প্রায় ৭.৫২ লক্ষ্য ফর্ম অসংগ্রহীত । রাজ্যের বহুতল গুলিতে বুথ তৈরির প্রস্তাবে কাজে ঢিলেমির বিষয়ে নির্বাচন আধিকারিক দের কাঠগোড়া তে তুলেছে জাতীয় নির্বাচন কমিশন ।আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে বুথ পুনঃবিন্যাসের কথা জানিয়ে ফতেয়া জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন ।
...
২০২৬ সালে নতুন আয়কর ফর্ম চালু হবে
Updated : 12/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করদাতা দের সুবিধার জন্য ২১ অগাস্ট আনা হয়েছে নতুন আয়কর আইন । ২০২৬ শালের ১ লা এপ্রিল থেকে সেটা কার্যকর হবে ।তার জন্য আয়কর রিটার্ন জমা উৎসে কাটা কর সহ সব ক্ষেত্রেই চালু হবে নতুন ফর্ম ।সোমবার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান ,সেই সব ফর্মে প্রয়োজনীয় বদল করে ২০২৬-২৭ কর বর্ষের জন্য ,২০২৭-২৮ অর্থ বর্ষেই আগেই রিটার্ন জমা ফর্মের বিজ্ঞপ্তি জারি করা হবে ।
...
বাংলা তে শীত নিয়ে আবহাওয়া দফতরের বার্তা
Updated : 12/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তরের বাতাসের উপর ভর করে পশ্চিমবঙ্গে শীত থিতু হয়ে আছে । হাওয়া অফিসের খবর চলতি হপ্তা তে পারদের তেমন ওঠা নামার সম্ভাবনা নেই । তার জন্য কলকাতা অথবা তার লাগোয়া এলাকাতে যেমন হাড় কাঁপানো শীত পড়বে না তেমন শীতের আমেজ ও দূর হবেনা । আগামী কয়েকদিন কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ,তবে আগামী হপ্তা তে পারদ বাড়তে পারে ।
...
এস আই আর নিয়ে মমতা শুভেন্দু বাকযুদ্ধ
Updated : 12/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কোচ বিহারের রবীন্দ্র ভবনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন বিএল ও ,বি ডি ও ,এস ডি ও ও অন্যান্য সরকারি কর্মচারীদের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে নির্বাচন কমিশন ।তিনি ফের হুঁশিয়ারির সুরে বলেন "নির্বাচন আসে যায় সরকার কিন্তু থেকে যায়"। তার উত্তরে বিধাননগর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু শাসক দলের হয়ে ভোট কৌশলী সংস্থা না বেআইনি কাজ করছে ।সরকার এদের জন্য নানা রকম কাজ বার করছে । নির্বাচন কমিশনের সৎ ইচ্ছে থাকলে এদের শুধু চাকরি যাবে না ,সংবিধান কে মান্যতা দেওয়া হলে কি পরিনিত হবে এরাও জানে না ।
...