এস আই আর সূত্রে কিছু কথা জানালো নির্বাচন কমিশন
Updated : 12/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে ২০২৬ সালের নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন অব্দি প্রায় ৭.৬২ কোটি এনুমারশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ।শনিবার বিকাল অব্দি বিতরণ করা মোট ফর্মের ৯৯.৪৩% ডিজিটাইজেশন সম্ভব হয়েছে । বর্তমানে দেশের ১৩ টি রাজ্য ও কেন্দ্রীয় শাষিত অঞ্চলের মধ্যে ফর্ম ডিজিটাইজেশনে ৮ নম্বর স্থানে আছে পশ্চিমবঙ্গ । জানা যাচ্ছে বাংলা তে বাদ পড়তে চলেছে ৫৪ লক্ষ্য নাম । তার মধ্যে মৃত প্রায় ২৩ লক্ষ্য ৭১ হাজার ।
...
৫ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে
Updated : 12/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত ৫লক্ষে কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আজকে ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে ।ওই মঞ্চ থেকেই তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেন ,পাশাপাশি একই সাথে নিশানা করেন রাজ্যের শাসক দলকে । পশ্চিমবঙ্গ বিভাজনের স্বীকার হয়েছে হিন্দু -মুসলিমের নেতৃত্বে ।হিন্দু সমাজ সংগঠিত ছিল না । তাই বিভাজনের বলি হয়েছি আমরা।বাংলাদেশে অত্যাচারিত হিন্দু ভাইয়েরাক্রীতদাসের মত জীবন যাপন করছে ,আমরা চাই না এখানে সেটা হোক ।
...
ঘরোয়া ফ্লাইটের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় সরকার
Updated : 12/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইন্ডিগো এয়ারলাইনসের ব্যাপক সংখ্যক ফ্লাইট বাতিল এবং তার জেরে বিমান ভাড়ার অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার । অসামরিক বিমান চলাচল মন্ত্রক ,অবিলম্বে দেশের মধ্যে চালু থাকা রুট গুলোতে ইকোনোমিক ক্লাসের অভন্তরীন টিকিটের জন্য একটি নতুন ভাড়ার উর্দ্ধসীমা জারী করার নির্দেশ দিলো ।নতুন নির্দেশিকা অনুযায়ী বিমান সংস্থা গুলি ৫০০ কিমি অব্দি সর্বোচ্চ ভাড়া৭৫০০ টাকা এবং ১৫০০ কিমি অব্দি দূরত্ত্বের জন্য সর্বোচ্চ ১৮,০০০ টাকা ভাড়া নিতে পারবে । মন্ত্রক বিমান সংস্থাগুলিকে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্থ যাত্রীদের থেকে পুনর্নির্ধারণ ফি না নেওয়ার ও নির্দেশ দিয়েছে ।
...
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর ১৫ টি সভা চান রাজ্য বিজেপির সভাপতি
Updated : 12/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে ,নরেন্দ্র মোদী যাতে অন্তত ১৫ টি সভা করতে পারে তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানালো রাজ্য নেতৃত্ব ।রাজ্যের বিজেপি নেতৃত্ব জানাচ্ছে সবুজ সংকেত দেওয়া হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন দরকারে তিনি আরো বেশি সভা করবেন ।সূত্রের খবর ভোট ঘোষণা হওয়া আগেই মোট ১০০ টি কেন্দ্রে প্রার্থী দের নাম চূড়ান্ত করা নিয়ে এগোচ্ছে বিজেপি দল ।আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করার কথা প্রধানমন্ত্রীর ।
...
পর্যটনের স্বার্থে খোলা হলো বণিক সভা
Updated : 12/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা তে পথ চলা শুরু করলো ইন্ডো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অফ কমার্স । একমাত্র পর্যটনের প্রসারে এই বণিক সভা কাজ করবে বলে জানান কর্তারা । দেশের পর্যটনের সঙ্গে যুক্ত সব মানুষের স্বার্থ দেখা হবে ।খবরটি শুনে ভারতীয় পর্যটকের খুব খুশি ।
...
এস আই আরে মুসলিম অধ্যুষিত এলাকা ব্যাপক দুর্নীতি
Updated : 12/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,গত মাসের শেষ হপ্তা তে বিএল ও দের কাছ থেকে প্রায় জোর করে ওটিপি নিয়ে অবৈধ ভোটারের নাম তুলে ফেলতে সমর্থ হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী ।যেই সব বাংলাদেশী পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং যাদের নাম ২০০২ এবং ২০২৫ সালে নেই তাদের বাবা এবং মায়ের নাম পাল্টে দিয়ে ভোটার তালিকা তে তোলা হচ্ছে এতে মদত দিচ্ছে বেশ কিছু জেলা শাসক,তিনি বলেন শুনানির সময় সব জায়গা তে মাইক্রোঅবসার্ভার রাখতে হবে যাতে এই জাল ভোটারদের ধরা যায় ।
...
এস আই আর নিয়ে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর
Updated : 12/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এস আই আর শুরু তে মুখ্যমন্ত্রী বলেছেন কিছুতেই এটা করতে দেওয়া যাবেনা ।অথচ দেখা যাচ্ছে এস আই আরের প্রথম পর্ব শেষের পরে প্রত্যয় বাড়ছে তার । এস আই আর কে বিজেপির ষড়যন্ত্র বলে তিনি বার বার তোপ দাগছেন ।তিনি আরো বলছেন বিজেপির কবর সামনের নির্বাচনে খুঁড়বে এই এস আই আর । ইতিমধ্যেই কমিশন এস আই আরের সময়সীমা আরো এক হপ্তা বাড়িয়ে দিয়েছে ।
...
৩২ হাজারের চাকরি বহাল রাখলো হাই কোর্ট
Updated : 12/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক -গতকাল কলকাতা হাই কোর্টে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ৩২ হাজারের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় কে বাতিল করে তাদের চাকরি বহাল রাখলো । বিচারপতি বলেন তদন্তকারী সংস্থা চাকরিতে যে বেনিয়ম তা চিন্নিত করতে পারেনি । শুধু অপরাধের তদন্ত চলছে বলে পুরো নিয়োগ বাতিল করা যায়না ,৯ বছরে পরে চাকরি কেড়ে নিলে ওই শিক্ষকেরা সপরিবারে বিপদে পড়তেন । সিবিআই তরফে জানানো হয়েছে যে ঘুরপথে ২৬৪ জন এবং কম নম্বর পেয়ে ৯৬ জন চাকরি পেয়েছেন ।
...
দাগি শিক্ষক দের বিস্তারিত তথ্য প্রকাশে নির্দেশ দিলো হাইকোর্ট
Updated : 11/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দাগি শিক্ষক দের নাম ,বাবা অথবা অভিভাবকের নাম কোন বিষয়ের শিক্ষক ইত্যাদি তথ্য তালিকা তিন ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দাগিরা যেন কোনো ভাবেই পরীক্ষা তে বসতে না পারে ।কিন্তু অভিযোগ সম্প্রতি ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেলো যে দাগি শিক্ষক রা ফের ডাক পেয়েছে ,সেই পরিপ্রেক্ষিতেই আদালতের এই সিদ্ধান্ত ।
...
সুন্দর বন উন্নয়ন নিয়ে আলোচনা হলো রাজ্যের ১২ টি দফতরে
Updated : 11/19/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুন্দর বন এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য,বিশ্ব ব্যাংকে ঋণের প্রয়োজন রাজ্য সরকারের । ৪১০০ কোটি টাকার সেই প্রকল্পের ৭০% ঋণ থেকেই আসার কথা ।ঋণের জন্য কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা করছেন রাজ্য সরকার । ঋণের জন্য কেন্দ্রের সব স্বর্থ পূরণ করতে কি কি করণীয় সেই নিয়ে সেচ ও সুন্দর বন উন্নয়ন বিষয়ক দফতর সহ ১২ টি দফতর কে নিয়ে আলোচনা বসেছিল মঙ্গলবার ।
...
পুরোনিয়োগ দুর্নীতিতে ইডি জেরা করলো সুজিত বসুর জামাই কে
Updated : 11/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডি পুরনিয়োগ দুর্নীতি মামলা তে দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংহ কে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং বয়ান লিপিবদ্ধ করলো ,তদন্তকারীদের দাবি পুর নিয়োগ দুর্নীতির কালো টাকা বিভিন্ন ব্যবসা তে বিনিয়োগ করা হয়েছে ।সেই জন্যই দমকল মন্ত্রী আত্মীয় পরিজন ও ঘনিষ্ঠদের জিজ্ঞেসাবাদ চলছে । গত ১০ বছর রাহুলের আয়কর রিটার্নের নথি দিতে নোটিশ দেওয়া হয়েছে ।
...
লিখিত পরীক্ষাতে পাশ করা ২০ হাজার শিক্ষকের ইন্টারভিউ নেবে এস এস সি
Updated : 11/16/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সম্প্রতি একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ২০ হাজারের ও বেশি প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ।এস এস সি চেয়ারম্যান জানান তালিকা ভুক্ত দের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর অব্দি ।প্রথমেই বাংলার শিক্ষক দের নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে উল্লেখ্য একাদশ এবং দ্বাদশের শুন্য পদ ১২,৪৪৫ টি ।
...
শিক্ষক পদের ইন্টারভিউয়ের তারিখ আজ
Updated : 11/15/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এস এস সির তরফে জানানো হয়েছে যে একাদশ -দ্বাদশ স্তরে ,শিক্ষক পদপ্রার্থীদের তালিকা আজ প্রকাশ হবে । তবে এস এস সির তরফে জানানো হয়েছে যে তালিকা প্রকাশ হতে সন্ধ্যা গড়িয়ে যাবে ।১৮ নভেম্বর থেকে তালিকাভুক্ত প্রার্থী দের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে ।প্রতি ১০০ টি শুন্য পদের জন্য ১৬০ জন প্রার্থীরা ডাক পাবে ।সেই হিসাবে ২০,০০০ বেশি কিছু প্রার্থী ডাক পেতে পারে ।
...
প্রথম দফা তে ফর্ম পেলেন না বেশ কিছু ভোটার
Updated : 11/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন চেয়েছিলেন যে প্রথম দফার ফর্ম যাতে মঙ্গলবারের মধ্যে সব ভোটারের কাছে পৌঁছে যায় । কমিশন সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার অব্দি ৬.৫৬ কোটি মানুষের কাছে ফর্ম পৌঁছে দেওয়া গেছে।যদিও মোট ভোটার ৭.৬৬ কোটি ।আশা করা যাচ্ছে বাকিদের কাছে দ্রুত ফর্ম পৌঁছে যাবে । বর্ধমানে ৯৭% ফর্ম বিলি হয়ে গেছে ,দক্ষিণ ২৪ পরগনা তে ৭৪%,পাশাপাশি ফেরত নেওয়া লক্ষাধিক ফর্ম ডিজিটাইজ করে ফেলেছেন বিএল ও রা । আবার অনলাইনে এখন প্রায় ৫.৫ লক্ষ্য ফর্ম জমা হয়েছে ।
...
এস আই আর স্থগিত রাখার আবেদন মুখ্যমন্ত্রীর
Updated : 11/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিলিগুড়ির সরকারি সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ,ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন কে অবাস্তব পরিকল্পনা বলে তা স্থগিত রাখার দাবি করলেন ।পাশাপাশি ,এস আই আর প্রক্রিয়ার নথি সংগ্রহে বিএল ও দের সব রকম সাহায্যের নির্দেশ দেন প্রশাসনের কর্তাদের । বিজেপির রাজ্যসভাপতি মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতেই বলেন এই দাবি তৃণমূলের বিপন্নতা ফুটিয়ে তুলেছে ।
...
তাপমাত্রার পারদ নামছে
Updated : 11/10/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে । অন্য দিকে উত্তর বঙ্গে গরম অনুভূত হচ্ছে ।গতকাল দার্জিলিং য়ে তাপমাত্রা ছিল ১১,(৪ পয়েন্ট বেশি),কালিম্পঙ ১৭ (৫ পয়েন্ট বেশি ),কোচবিহার ১৮( ১.৫ পয়েন্ট বেশি ),জলপাইগুড়ি ১৯(১ পয়েন্ট বেশি) শিলিগুড়ি ১৯ ( ২ পয়েন্ট বেশি ),কলকাতা ১৯.২(-২), আসানসোল ১৬.১(-১ ),শ্রীনিকেতন ১৪.৫ (-৪)।
...
বিখ্যাত সোনাঝুরির হাঠ স্থানান্তরিত হতে পারে
Updated : 11/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বোলপুরে আয়োজিত এক শিল্পসম্মেলন থেকে চন্দ্র নাথ সিনহা বলেন "পরিবেশ গত সমস্যার কারণে বিশ্ব ক্ষুদ্র বাজার এলাকাতে সোনাঝুরি হাট কে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেইখানে সোনাঝুরি হাটের অনুরূপ পরিবেশ সৃষ্টি করা হবে । বীরভূমের কারু শিল্পীরা তাদের সামগ্ৰহী বিক্রির জন্য জায়গা পাবেন । পর্যটক দের থাকার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে ।
...
মুখ্যমন্ত্রীর হাতে এস আই আরের ফর্ম পৌঁছে গেলো
Updated : 11/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে পথে নামার ২৪ ঘন্টা পরেই সেই খানকার বিএল ও তার নিজের হাতে তার বাসভবনে গিয়ে ফর্মটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন । জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রী সাংসদ ও বিধায়ক অনেকের কাছেই সেই ফর্ম পৌঁছে গেছে । জানা যাচ্ছে ৭৭ নম্বর বুথের বিএল ও অমিত কুমার রায় ,নিজ হাতে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে তার হাতে ফর্মটি তুলে দেয়।
...
ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি
Updated : 11/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মামলার শুনানি তে সিনিয়র আইনজীবী দের অনুপস্থিতি এবং জুনিয়র আইনজীবী দের বাড়তি সময়ের জন্য আবেদন নিয়ে ,গত মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মহামান্য কৃষ্ণ রাও ।
...