আগামী মঙ্গলবার রাজ্যের কারামন্ত্রী জেলে না বেলে তা ঠিক হবে ?
Updated : 09/21/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার কলকাতার বিচারভবনের বিশেষ সিবিআই কোর্টে কারামন্ত্রী জামিনের শুনানির শেষে বিচারক শুভেন্দু সাহা জানান, আগামী মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন তিনি । শেষে মেসে ইডি র নাগাল এড়িয়ে কারামন্ত্রী জেলে যাবেন না বেলে থাকবেন তা ঠিক হবে বিচারপতির রায়ে ,আর মন্ত্রীর বাড়ি থেকে ৪১ লক্ষ্য টাকা নগদে এবং আয়ের সঙ্গে হিসাব বিহীন কোটি কোটি টাকার সম্পত্তি ।
...
পূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারিদের আগেই বেতন দেওয়া হবে
Updated : 09/17/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের আগামী দুর্গাপূজা উপলক্ষে শুরু হবে ছুটির মরশুম যা ২৬ সে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ অক্টোবর অব্দি । এই পরিস্থিতি সেপ্টেম্বর মাসে বেতন ,ভাতা ,সাম্মানিক ২৪ এবং ২৫ সেপ্টেম্বর কর্মচারীদের একাউন্টে ঢুকে যাবে বলে ঘোষণা করলো রাজ্য অর্থ দফতর । রাজ্যের অর্থ দফতরের আধিকারিক রা বলেন পেনশন,জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার সহ বিবিধ আর্থিক সহায়তা দেওয়া হবে ১ লা অক্টোবর ।
...
আজ এস এস সির দ্বিতীয় দফার পরীক্ষা
Updated : 09/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্য স্কুল কমিশনের এসএসসির দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ।পরীক্ষার্তীর সংখ্যা ২ লক্ষ্য ৪৬ হাজার ৫০০ আসে পাশে ।পরীক্ষা কেন্দ্র ৪৭৮ টি পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা নাগাদ । পরীক্ষা হলে ঢোকা শুরু হবে সকাল ১০ টা নাগাদ এবং ঢোকা যাবে ১১ টা ৪৫ অব্দি । পরীক্ষা শেষ দুপুর ১ টা ৩০ মিনিটে ।
...
নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দেওয়া হলো রাজ্যের মৎস্যমন্ত্রী কে
Updated : 09/14/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারভবনে ,মৎস্যমন্ত্রী চন্দ্র নাথ সিনহা কে দোষী সাবস্ত করে ইডি ।প্রাথমিক নিয়োগ দুর্নীতি তে ১২ কোটি ৭২ লক্ষ্য টাকা বেআইনি অর্থ লেনদেনের দায়ে তার বিরুদ্ধে চার্জশিট জমা দিলো আদালত । মন্ত্রী আদালতে আত্মসমর্পন করে এখন জামিনে আছেন । আগামী মঙ্গলবার এই মামলার আবারো শুনানি রয়েছে ।
...
জি এসটি কর কমার উপরে নজরদারি
Updated : 09/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি ) জানান জিএসটি হার কমার সুবিধা ক্রেতাদের ঠিক মত দেওয়া হচ্ছে কি না তার উপরে কঠোর নজরদারি রাখা হবে । তারা জানিয়েছে সাধারণের ব্যবহার্য্য ৫৪ টি পণ্যের উপরে নজর রাখা হবে । দেখা হবে ওই সব জিনিসের দাম কমেছে কিনা ,আর কমলেও কতটা কমেছে ।
...
সীমা পাহুজার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ জানালো অভয়ার বাবা মা
Updated : 09/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিয়ালদাহ আদালত চত্বরে শুক্রবার অভয়ার বাবা ও মা মেজাজ হারিয়ে মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেন । শুনানির শেষে এজলাসের দিকে আঙ্গুল তুলে তারা বলেন " এই হচ্ছে মেইন কালপ্রিট ,সরকারের মাইনে পায় কিন্তু কোনো কাজ করে না "। ঘটনার আকস্মিকতা তে হকচকিয়ে যান উপস্থিত আইনজিবি পুলিশ কর্মি ও নিযুক্ত দুই পুলিশকর্মী । এর পরে নির্যাতিতার বাবা ও মা কে বুঝিয়ে সাজিয়ে সেই স্থান থেকে সরিয়ে নিয়ে যায় আইনজীবী রা ।
...
রাজ্য বিজেপি শুরু করছে নরেন্দ্র কাপ
Updated : 09/11/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি সারা দেশ জুড়ে নিয়ে থাকে সেবামূলক কর্মসূচি ।এই বছর বঙ্গ বিজেপি নতুন সংযোজন করলো নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা । যা আজ থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর । রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ম্যয় সিংহ মাহাতো বিধাননগরে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতা ঘোষণা করেছে । শুভেন্দু অধিকারী বলেন ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তিতার বর্ষপূর্তি ,ওই দিন থেকেই তাই নরেন্দ্র কাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।রাজনৈতিক মহল মনে করছে নিচুতলা তে যুব কর্মীর যোগান বাড়াতে ফুটবল কে অস্ত্র করতে চাইছে বিজেপি।
...
আজ শুরু হবে উচ্চমাধ্যমিকে সেমিস্টারের পরীক্ষা
Updated : 09/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সোমবার থেকে শুরু হবে ,২০২৬ শালের উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা চলবে ২২ সে সেপ্টেম্বর অব্দি । পরীক্ষা শুরু হবে বেলা ১০ টা নাগাদ শেষ হবে ১১:১৫ নাগাদ । প্রথম সেমিস্টারে দেখা গিয়েছে ছাত্রীদের সংখ্যাধিক্য ।ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ৭৯,৫৮২ জন বেশি । রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২১০৬।
...
গতকাল রাজ্য এসএস সির নবম ও দশমের পরীক্ষা অনুষ্ঠিত হলো
Updated : 09/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এস এস সির চেয়ারম্যান জানান পরীক্ষার্তীদের উপস্থিতির হার ৯১%। ভিন রাজ্য থেকে এসেছিলেন ৩১,০০০ মত পরীক্ষার্তী পরীক্ষা দিতে এসেছিলেন । নবম ও দশমে মোট পরীক্ষার্তীর সংখ্যা ছিল ৩,১৯,৯১৯। পরীক্ষা হয়েছে রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে ।
...
বাতানুকূল লোকাল ট্রেনে ভালো সারা পাওয়া যাচ্ছে
Updated : 09/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সন্ধ্যা তে শিয়ালদাহ ,বনগাঁ ,রানাঘাট রুটে আশা যাওয়ার পথে যাত্রীদের ভালো ভিড় চোখে পড়েছে ।ওপর দিকে শিয়ালদাহ ,রানাঘাট পথে অগাস্ট মাসে চালু হওয়া ট্রেনে যাত্রীদের ভালো সারা পাওয়া যাচ্ছে । রেল কর্তারা জানাচ্ছেন ,নতুন দুটি ট্রেন নিয়ে শিয়ালদাহ ডিভিশনে বাতানুকূল লোকাল ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩। রেল কর্তৃপক্ষ কাছে চাহিদা মেটাতে আরো দুটি বাতানুকূল রেক চেয়ে পাঠানো হয়েছে । শিয়ালদাহ স্টেশনে যাত্রীদের সুবিধার্তে কোলে মার্কেটের দিকে প্রফুল্ল দুয়ার খুলে দেওয়া হবে বলে জানানো হচ্ছে ।
...
জয়রাম বাটি -কামারপুকুরের জন্য তৈরি হলো উন্নয়ন পর্ষদ
Updated : 09/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্য মন্ত্রী সভার বৈঠকে জয়রাম বাটি -কামারপুকুরের জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠনের জন্য সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার । সূত্রের দাবি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে প্রস্তাব পাশ হয়েছে । কূটনৈতিক মহল মনে করেন আগামীবছর বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে তাৎপর্য্য পূর্ণ ।
...
অযোগ্যদের পাশে থাকার চেষ্টা করছেন প্রশাসনিক প্রধান
Updated : 09/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি তে ফের অযোগ্য দের পাশে থাকার রাজ্য সরকারের চেষ্টা কে ভৎসনা করলো ।গতকাল শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেন ,রাজ্য সরকার বহু পরীক্ষার্তীর জীবন নষ্ট করেছে । কিন্তু যারা ২০১৬ সালের নিয়োগ পরীক্ষা তে চাকরি পাননি তাদের যেকোন এখন বয়েসে ছাড় দিয়ে পরীক্ষা তে বসার সুযোগ করে দেওয়া সম্ভব নয় ।
...
প্রকাশিত হলো দাগি শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা
Updated : 08/31/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রকাশিত হলো দাগি শিক্ষক ও শিক্ষিকাদের নাম ও রোল নম্বর । তবে কারা নবম -দশমের জন্য এবং কারা একাদশ -দ্বাদশের জন্য তা স্পষ্ট করে বলা নেই । তালিকা তে নাম নেই ওই স্কুলের । বাতিল করা হয়েছে নবম ও দশমে ১১৪০ জন ,এবং একাদশ ও দ্বাদশে ১০২০ জন দাগি পরীক্ষার্তীদের এডমিট কার্ড । উল্লেখ্য দাগি চাকরি হারা রা অনেকেই অনেকেই নবম -দশম এবং একাদশ /দ্বাদশ দুটি পরীক্ষার জন্য আপ্লাই করেছিল ।
...
প্রোমোটার চক্রকে রুখে নবরূপে ফিরলো ডাকঘর
Updated : 08/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাওড়ার দাসনগরে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ভগ্নপ্রায় ডাকঘরটি তুলে দেওয়ার চক্রান্ত করেছিল কিছু অসাধু প্রোমোটার,সঙ্গে কিছু কায়েমী সরকারি স্বার্থ । স্থানীয় এলাকার বাসিন্দা বিভাস হাজরা কেষ্টপদ গুইন ও প্রশান্ত ব্যানার্জির মত প্রবীণরা বলেন আমরা সব ডাক কর্তৃপক্ষের সাথে কথা বলে ডাকঘরটির পুনর্জন্মের ব্যবস্থা করি । এখানে ৩৫০০ বেশি গ্রাহক রয়েছে ।বহু প্রবীণ আসেন এখানে পেনশনের টাকা তুলতে ।এই ডাকঘর তো আমরা বন্ধ হতে দিতে পারিনা । ন্যাশনাল এসোসিয়েশনের অফ পেনসনার্স ও এই বিষয়ে সাহায্য করেছে ।
...
দাগিদের তালিকা দেবে এসএসসি আজকে কোর্টে
Updated : 08/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্ধ্যোপাধ্যায় আজকে কোর্ট কে জানিয়েছেন যে তিনি ১৯০০ জনের মত কালো তালিকা ভুক্ত চাকরি প্রার্থীদের নামের তালিকা দেবেন । অন্যদিকে যে ২৬০০০ হাজার শিক্ষক ,শিক্ষা কর্মী দের চাকরি গিয়েছিলো ,তাদের মধ্যে অযোগ্য এবং দাগিদের সংখ্যা এসএসসি মতে ৬০০০। অন্যদিকে একটি সুত্র বলছে শিক্ষা কর্মীদের বাদ দিলে সুদু শিক্ষক শিক্ষিকা দের সংখ্যা ১৯০০ মত ।
...
ধর্মতলা তে ছাত্র পরিষদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন এস আই আর নিয়ে
Updated : 08/29/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তৃণমূলের ছাত্র সংগঠনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন । তিনি বলেন সারা ভারত থেকে ৫০০ দল এনে বাড়ি বাড়ি সমীক্ষা করা হচ্ছে ,কার নাম বাদ দেওয়া যায় ।আপনাদের বলছি কাউকে কোনো তথ্য দেবেন না ,তাহলে নাম কেটে দেবে । তিনি রাজ্য সরকারি কর্মচারিদের প্রতি ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে বলেন নির্বাচন কমিশন আসে আর যায় রাজ্য সরকার থেকে যায় ।
...
হিসাব না দিলে পুজোর অনুদান মিলবে না
Updated : 08/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগের বছরের অনুদানের খরচের খতিয়ান না দিলে এই বছর সেই পুজো কমিটি কে অনুদান দেওয়া যাবে না বলে জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সুজয় পাল । যারা হিসাব দেবেন তাদের অনুদান দেওয়া হবে ,এই ছাড়া এই সংক্রান্ত বিষয়ে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব যে রায় দিয়েসিলো তা বহাল থাকবে । আদালতের পুজো ছুটি শেষ হওয়া এক মাস পরে এই বছরের অনুদানের টাকা বিলি ,কমিটি গুলির থেকে পাওয়া খরচের খতিয়ান এবং সেই সব তথ্য খতিয়ে দেখে রাজ্য কে রিপোর্ট পেশ করতে হবে । তার পর এই মামলার পরবর্তী শুনানি হবে ।
...
জন্ম শতবর্ষ ও স্বার্ধ শতবর্ষের কমিটি তে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
Updated : 08/26/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারি বাজপেয়ির জন্ম শতবর্ষ এবং সর্দার বল্লব ভাই পাটেল,বিরসা মুন্ডার জন্মের স্বার্ধ শতবর্ষ পালনের জন্য মোট তিনটি কমিটি গঠন করলো মোদী সরকার । এই তিন কমিটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজপেয়ির শতবর্ষ এবং বিরসা মুন্ডার স্বার্ধ শতবর্ষপালন কমিটি তে রয়েছেন । তবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির নিতিন গডকড়ি কোনো কমিটিতে নেই ।
...
শিয়ালদাহ থেকে হাওড়া জুড়ে ব্যবসা কমার সম্ভাবনা তে ভুগছে বাস ও অটো মালিক রা
Updated : 08/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাওড়া থেকে সেক্টর ৫ ১৬ কিমি পথ জুড়ে যেতেই মেট্রোর যাত্রী সংখ্যা লাফিয়ে বাড়লো । উল্টো দিকে হাওড়া ,শিয়ালদাহ ,ধর্মতলার ব্যস্ত এলাকা দিয়ে যাতায়াত করে এমন প্রায় ৭০০ বেসরকারি বাস দৈনিক যাত্রী পরিবহন সংখ্যা তে বড়সর যাত্রী কমার আশঙ্কা করছে ।বাস মালিক রা বলেন আগামী এক হপ্তা যাত্রীদের ব্যবহারের ধরণ দেখে তারা কৌশল বদলে ফেলতে পারেন ।
...
কসবা কাণ্ডের ৫৮ দিনের মাথায় চার্জশিট দেওয়া হলো অভিযুক্ত কে
Updated : 08/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কসবা আইন কলেজের ভিতরে তরুণী ছাত্রীকে গণধর্ষণের ঘটনা তে ৫৮ দিনের মাথায় চার্জশিট দিলো মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তার দুই ঘনিষ্ঠ পড়ুয়া জৈব আহমেদ ও প্রমিত মুখার্জি ও ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকী মুখোপাধ্যায় কে । বি এন এস গণধর্ষণ ,জোর করে আটকে রাখা ,গুরুতর আঘাত করা ,প্রাণে মেরে ফেলার হুমকি ,একই উদ্দেশ্যে একাধিক ব্যক্তির অপরাধ সংগঠিত করা ও তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ আনা হয়েছে ।সরকারি আইন জিবি বিচারক চার্জশিট গ্রহণ করেছে ।
...