বাজেয়াপ্ত করা হলো কেষ্ট মন্ডল ও আইসির তিনটে মোবাইল
Updated : 06/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বীরভূম জেলার পুলিশের এক শীর্ষ কর্তা জানান , তদন্তের স্বার্থে বীরভূম জেলার এক পুলিশ কর্তা জানান অনুব্রত মন্ডলের একটা ও আইসির দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । তবে অডিও ক্লিপের কণ্ঠস্বরের নমুনা ,ফরেন্সিক য়ে পাঠানো হয়েছে কিনা, তা জানা যায়নি । অনুব্রতের কথোপকথনের অডিও ক্লিপ বাইরে কি ভাবে ছড়ালো তা নিয়েও তদন্ত চলছে ,তার মেডিকেল শংসাপত্রের সময়সীমা আজকে শেষ হচ্ছে ,এখন দেখার কি হয় ।
...
এস এস সি পরীক্ষা নিয়ে যারা নতুন তাদের ও আপত্তি
Updated : 06/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যে সব ছাত্র ছাত্রীরা এইবার এস এস পরীক্ষা তে প্রথম বারের জন্য বসতে চলেছে তারাও এসএস সির নিয়ম বিধি নিয়ে প্রশ্ন তুলেছে । তাদের অভিযোগ নতুন বিধি তে তো আমাদের প্রথম থেকেই পিছিয়ে রাখা হয়েছে । ২০১৬ সালের যোগ্য চাকরি হারা দের তুলনাতে অভিজ্ঞতার অংকে পিছিয়ে থেকে তাদের যুদ্ধ শুরু করতে হচ্ছে । নতুন দের তরফে ,তাদের মঞ্চের আহবায়ক সৌরভ মুন্সী জানান পরীক্ষা শুরুর আগেই আমাদের ১০ নম্বর পিছিয়ে শুরু করতে হচ্ছে ।
...
গতকাল নবান্নে রাজ্যমন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হলো
Updated : 06/03/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের দাবি গতকাল নবান্নে মন্ত্রী সভার বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন কিছু দফতর তাকে এড়িয়ে নিজেরা কাজকর্ম করছে । তিনি পরিবহন মন্ত্রী কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন । জানা যাচ্ছে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে পরিবহন দফতরের একটি চুক্তি হয়েছে যার কোনো খবর মুখ্যমন্ত্রীর কাছে ছিল না ।তিনি বলেন যে কোনো নীতিগত সিদ্ধান্ত তাকে জানিয়ে নিতে হবে ।পাশাপাশি সরকারি
আইনি পরিকাঠামোকে শক্ত করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ,দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্জি ও মলয় ঘটক কে ।
...
বয়েসের বাঁধা তে অনেকেই এসএস সি তে আবেদন করতে পারছেন না
Updated : 06/02/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে বয়েসের ছাড় শুধুমাত্র ২০১৬ সালে এসএসসির প্যানেলে চাকরি হারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা দের । এসএস সির নতুন পরীক্ষা এই বিধি তে মাথায় হাত পড়েছে ২০১৬ শালের পরীক্ষার বেনিয়মের কথা তুলে ধরে আন্দোলনে নামা বঞ্চিত অথবা প্যানেলের অপেক্ষমান বহু শিক্ষক ও শিক্ষিকা । তাদের অসহায় ক্ষোভ নতুন বিধি তে বয়েসের ছাড় না দিলে তারা আর নতুন করে এসএসসি পরীক্ষা তে বসতে পারবেন না ।
...
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
Updated : 06/02/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রায় প্রতিটি রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যার খবর বেরিয়েছে । রবিবার অব্দি পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ২৮৭। গত ২৪ ঘন্টা তে নতুন আক্রান্ত ৮২ জন । কেরল ,দিল্লি ,মহারাষ্ট্র কে পিছনে ফেলে এখন বিগত ২৪ ঘন্টায় নতুন সংক্রমিতের তালিকা তে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ । এখন অব্দি মোট আক্রান্তের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন বাড়ি ফিরেছে ।
...
উত্তর বঙ্গ ভাসছে আর দক্ষিণে গরম বিচিত্র আবহাওয়া
Updated : 06/01/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ জুনের প্রথম তারিখ বাংলার ৫ জেলা তে লাল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দফতর । এই জেলা গুলি হলো দার্জিলিং ,কালিম্পঙ ,কোচবিহার , আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি । উত্তর বঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি পাত হলেও ফিরছে চরম গরম ।রোববার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিআস আর সর্বনিম্ন ২৮.৬ ডিগ্রি সেলসিআস ,আগামী ২৪ ঘন্টা তে তাপমাত্রার বিশেষ হেরফের হবেনা ।কিন্তু আগামী দিনগুলিতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিআস অব্দি বাড়তে পারে ।
...
দ্বিতীয় বার পুলিশের তলব এড়িয়ে গেলো অনুব্রত
Updated : 06/01/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দ্বিতীয় বারের জন্য পুলিশের তলব এড়িয়ে এসডিপি ও অফিসে গেলেন না অনুব্রত মন্ডল । তৃণমূল নেতার তরফে এক আইনজীবী ও এক ঘনিষ্ঠ ব্যক্তি এসডিপিও অফিসে পৌঁছে যান ।এসডিপি ও অফিসে পৌঁছে তার মক্কেলের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বলেন তার পক্ষে এখন হাজিরা দেওয়া সম্ভব নয় ।ডাক্তারের পরামর্শ মত তাকে একহন বেডরেস্ট নিতে হবে ।
...
কুকথা বলার জন্য ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল
Updated : 05/31/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বীরভূমের বাঘ বলে পরিচিত তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ,গত পরশু রাতে বোলপুর থানার ওসি কে অকথ্য কুকথ্য ভাষা তে গালিগালাজ দিয়েছিলো ।তার সেই অডিও টি ভাইরাল হয় । তার পরে দলের নির্দেশে তাকে লিখিত ক্ষমা চাইতে হলো পুলিশ কে হুমকি ও গালিগালাজ দেওয়ার জন্য । তার বিরুদ্ধে এফ আই আর করেছে বোলপুর থানার পুলিশ , আজ শুক্রবার তাকে থানা তে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে ,কমানো হয়েছে তার নিরাপত্তা বিরোধী রা সরব হয়েছে তাকে গ্রেপ্তার করার দাবিতে ।
...
দুর্যোগ সামলাতে নিউটাউন প্রস্তুত হচ্ছে
Updated : 05/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সামান্য বৃষ্টিতে হলদিরাম ও চিনার পার্ক এলাকা জলে ডুবে যাচ্ছে । ওই খানে একাধিক সরকারি সংস্থার তথ্যাবধান থাকা সত্ত্বেও চিন্তায় জলমগ্ন হওয়াতে চিন্তিত বিধাননগর পুরসভা এবং এন কে ডি এ । ওই এলাকা তে রয়েছে বিমানবন্দরে যাওয়ার
রাস্তা ইএম বাইপাশ ও ভিআইপি রোড থাকা তে বিমান বন্দর যাওয়া যাত্রীদের বিপর্যয়ের মুখে পড়তে হয় । দুটি কর্তৃপক্ষ জানিয়েছেন জল নামানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা তারা করে রেখেছেন ।
...
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে
Updated : 05/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত বৃহস্পতিবার রাতে কমিশন যে নতুন বিধি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে নবম ও দ্বাদশের নিয়োগের পরীক্ষাতে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ থাকছে ।আদালতের নির্দেশ অনুযায়ী যারা অবৈধ তারা পরীক্ষা তে বসতে পারবে না । মেধা তালিকা|ওয়েবসাইটে প্রকাশিত হবে ।যাদের বয়েস ২১-৪০ তারা আবেদন করতে পারবেন ।২০১৬ প্যানেল অনুযায়ী যারা অযোগ্য নন তাদের ক্ষেত্রে বয়েসে ছাড় পাওয়া যাবে ।
...
আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা
Updated : 05/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সিকিমের আবহাওয়া খারাপ থাকা তে তার নির্ধারিত কর্মসূচি বাতিল করে কিছু সময়ের আগেই তিনি আলিপুরদুয়ার সার্কিট হাউসে পৌঁছে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন । তার পরে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করেন । বঙ্গবিজেপি নেতাদের উপস্থিতি তে প্যারেড গ্রাউন্ডের বিশাল জনসভা থেকে তিনি চাচাছোলা ভাষা তে তিনি পশ্চিমবঙ্গ সরকার কে আক্রমণ করে মালদা ও মুর্শিদাবাদে যে নির্মমতা হয়েছে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে রাজ্য সরকার কে তীব্র আক্রমণ করেন ।
...
দুর্যোগের চাপে দক্ষিণ বঙ্গ সহ বিভিন্ন জেলা
Updated : 05/29/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে গভীর নিম্নচাপ । তার জেরে আজকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । দক্ষিণ বঙ্গের তরাইয়ের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের দুর্যোগ কমলেও উত্তর বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে ,এতে ক্ষতি হবে চাষাবাদের ।বজ্রপাত সম্পর্কে সাধারণ কে সাবধান করেছে ।
...
আগামী তিন দিন রাজ্যে জোর বর্ষণের সম্ভাবনা
Updated : 05/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে তা আরও শক্তিশালী হবে । তার জেরে আগামী শনিবার অব্দি ,পশ্চিমবঙ্গের বিভিন্ন যেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । উত্তর বঙ্গে কিছু এলাকা তে মারাত্বক বৃষ্টির সম্ভাবনা আছে । আবহাওয়া দফতর জানিয়েছে আজকের দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা তে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
...
আগামী জুন মাসে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সম্ভাবনা
Updated : 05/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্র মারফৎ জানা যাচ্ছে যে আগামী জুন মাসের প্রথম অর্ধে মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন । তবে এখন ই সেই বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি ।৯ জুন থেকে আরাম্ভ হচ্ছে বিধানসভা অধিবেশন । জুনের দ্বিতীয় হফতা তে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন,রাজ্যের ১০০ দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পে নিয়ে তিনি প্রধান মন্ত্রীর সাথে কথা বলতে পারেন ।
...
পরীক্ষা তে বসুন চাকরি হারা দের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Updated : 05/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কাছে ৩০ সে মে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞাপন বেরোবে । অনলাইন আবেদন শুরু ১৬ জুন শেষ হবে ১৪ জুলাই , পরীক্ষা-স্ক্রুটিনি ইন্টারভিউয়ের পরে প্যানেল প্রকাশ হবে ১৫ নভেম্বর ,কাউন্সিলিং হবে ২০ সে নভেম্বর ।কিন্তু তিনি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা দের কাছে আবেদন করেন ।শিক্ষক শিক্ষিকারা বলেন "মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যু পরোয়ানা তে সই করে দিলেন "।
...
স্ক্যান করলেই মিলবে ফ্ল্যাটের বৈধতা ঠিক আছে কিনা
Updated : 05/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে ফ্ল্যাট কিনলেই এক রাশ অনিশ্চয়তা ঘিরে ধরে ক্রেতা কে । যে প্রকল্পটি কেনা হয়েছে তা আদো অনুমোদিত কিনা । অথবা আইনজীবীর মাধ্যমে কাজ পত্র ঘেটে সেটার বৈধতা দেখতে হয় । এই বার থেকে কলকাতা পুরসভার তরফ থেকে প্রতিটি নির্মাণের গায়ে লাগানো হবে কিউআর কোড এবং নির্মাণ অনুমতির সব তথ্য ।কোনো ব্যক্তি ফ্লাট কিনতে গেলে কিউআর কোড স্ক্যান করলেই সব জানতে পারবে ।
...
একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে
Updated : 05/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ সে মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ।পরবর্তীতে এইটি শক্তি বাড়িয়ে ২৮ সে মে থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাতের ও সম্ভাবনা আছে । তবে নিম্নচাপ টি কতটা শক্তি বাড়াতে পারবে ,তার উপর নির্ভর করছে বৃষ্টিপাত ও বিপর্যয়ের অবস্থা ।পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর ।
...
কলকাতা তে ইডির তল্লাশি
Updated : 05/22/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিজিট্যাল এরেস্ট মামলার সূত্রে কলকাতার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি । সূত্রের খবর ,কালিকৃষ ঠাকুর স্ট্রিটে ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে কয়েকজন মহিলা ভাড়া থাকেন । তাদের ঘরে তল্লাশি হয়েছে ।কলকাতা পুলিশ ওই মহিলা দের জিজ্ঞেসাবাদ করছে ।
...
পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে মামলা দায়ের করলো আন্দোলনকারী শিক্ষকেরা
Updated : 05/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে , বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাশে তার দৃষ্টি আকর্ষণ করেন চাকরি হারা দুই শিক্ষকের আইনজিবি ময়ূখ মুখার্জি । জানা যাচ্ছে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । জানা যাচ্ছে চলতি হপ্তা তে এই মামলাটি শুনানির সম্ভাবনা আছে ।ওপর দিকে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন ২৫০০ শিক্ষক স্বাক্ষর করে জানিয়েছেন যে তারা সরকারের সাথে সব ধরণের সহযোগিতা করতে ইচ্ছুক ।
...
ই গ্রিন কুকিংয়ে তৈরি হচ্ছে মিড্ ডে মিল
Updated : 05/19/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কৃষ্ণপুরের আদর্শ বিদ্যামন্দির মিড্ ডে মিলের রান্না করলো সৌরবিদ্যুতের দ্বারা । এতে সময় এবং খরচ বেচে গেছে ।আগে তিন দিনে একটি সিলিন্ডার খরচ হতো ,গড় খরচ হতো দিনে ৩৫০ টাকা । সৌর বিদ্যুতে রান্না করার জন্য খরচ বেচে যাচ্ছে ২০০ টাকার ও বেশি ,সময় ও লাগছে কম । কৃষপুর আদর্শ বিদ্যালয়ে এই ব্যবস্থা তে ২ ঘন্টা তে ২০০ জনের রান্না করা গেছে । তৈরি হয়ে গেছে ভাত ডিম্ ,কাঁচা আম দিয়ে ডাল এবং সয়াবিনের তরকারি ।সাশ্রয় হওয়াতে পদের সংখ্যা বাড়ছে ।
...