শিক্ষা মন্ত্রী ব্রাত্যবাসু ফোনে কথা বললেন আহত ছাত্রের পিতার সাথে
Updated : 03/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার সন্ধ্যা তে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় কে ফোন করে বলেন,এই ঘটনাটি ঘটার পরে তিনি ও তার স্ত্রীর খুব কষ্ট পেয়েছেন ।এক জন শিক্ষক ও ছাত্রের অভিভাবক হিসাবে এমন ঘটনা তার কাছে কাম্য নয় ।উত্তরে ইন্দ্রানুজের বাবা বলেন ইন্দ্রানুজ সহ আরো ১৭ জনের বিরুদ্ধে পুলিশ যে ভুয়ো অভিযোগ এনেছে সেটি তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ।ব্রাত্য বসু বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশা দেন ।
...
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভে উত্তাল
Updated : 03/02/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর কনভয় ঢোকা মাত্র ছাত্ররা তাকে কিছু বলতে যায়,কিন্তু তাদের উপেক্ষা করে গাড়ি ঝড়ের বেগে বেরোতে থাকে ।দেখা যায় একজন নীল চেক শার্ট পরা ছাত্র কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ।তিনি রক্তাত্ব অবস্থা তে মাটিতে লুটিয়ে পরেন ,এই ঘটনাটি ঘটে গতকাল ১২-১২:৩০ মধ্যে ।আহত ছাত্রের নাম ইন্দ্রানুজ রায় অল্পের জন্য রক্ষা পেলেও তার চোখে আঘাত লেগেছে । আরেক নেতা ওম প্রকাশ মিশ্রের গাড়ি বাম ছাত্র সংগঠন অভিনভের পায়ের উপর দিয়ে যায় ,অভিনবের বাবা আবার তৃণমূলের ব্লক সভাপতি ।
...
কলকাতা হাইকোর্টে নিয়োজিত হলো ৫ বিচারপতি
Updated : 02/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৫ সে ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের কোলোসিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের জন্য ৫ আইন জীবিকে নিয়োগের প্রস্তাব দেওয়া হলো ।এই ৫ আইনজীবী হলেন স্মিতা দাশ দে,কৃষ্ণরাজ ঠাকুর ওম নারায়ণ রায় ,মোহাম্মদ তালে মাসুদ সিদ্দিকী,ঋতব্রত কুমার মিত্র ।
...
গতকাল নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হলো তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক
Updated : 02/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ,ভোটার তালিকা তে কারচুপি সাফাই করার মাধ্যম দিয়ে জোর খেলা শুরু করতে হবে ২০২৬ শালের নির্বাচনের জন্য ।এই দিন মমতার পাশাপাশি ক্ষুরধার বক্তব্য রাখেন অভিষেক ব্যানার্জি ।মমতা বলেন দিল্লি ও মহারাষ্ট্রে ভোটার তালিকা তে কারচুপি করে বিরোধী দের হারিয়েছে বিজেপি কিন্তু বাংলা তে তা করতে দেওয়া যাবে না ।
...
দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা স্থির হলো
Updated : 02/28/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রথম বৈঠকে ঠিক হয় ২৯ সে এপ্রিল মন্দিরের মহাযজ্ঞ ও প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ৩০ সে এপ্রিল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।এই দিনের বৈঠকে ,২৭ জনের মধ্যে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে আর বাকি দের নাম চূড়ান্ত হবে আগামী দিনে নবান্ন থেকে ।
...
অরবিন্দ কেজরিওয়াল ঘুরপথে রাজ্যসভা তে আসার চেষ্টা করছেন
Updated : 02/27/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে ,বিধায়কের মৃত্যুর পরে আসন্ন উপনির্বাচনে আপের রাজ্য সভার সাংসদ সঞ্জীব অরোরা কে প্রার্থী করেছে আপ । সংবাদ মাধ্যমে জোর চর্চা ,সঞ্জীবের জায়গায় তে রাজ্য সভা তে যেতে চলেছে স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল ।আপ যদিও এই জল্পনা খারিজ করে দিয়েছেন ,উপনির্বাচনে আপ জিতলেই ঘোষিত হবে রাজ্য সভার সাংসদ হিসাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ।
...
নিয়োগ দুর্নীতি তে কাকুর মুখে অভিষেকের নাম
Updated : 02/27/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা কি ভাবে ভাগ হবে সেই নিয়ে একটি অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে ।তারা চতুর্থ চার্জশিটে কুন্তল ,শান্তনু ,সুজয় কৃষ্ণ ভদ্র কে অভিযুক্ত হিসাবে দেখিয়েছে ।ওই ত্রৈয়ীর বৈঠকে একটি অডিও রেকর্ডিংয়ে কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে ।ওই রেকর্ডিং য়ে সুজয় কৃষ ভদ্রের মুখে জনৈক অভিষেক ব্যানার্জি ,বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা চেয়েছে বলে সোনা গিয়েছে ।অভিষেকের কোনো পরিচয় চার্জশিটে উল্লেখ নেই ।
...
অভিষেকের পোস্ট কে ঘিরে চাঞ্চল্য তৃণমূলে
Updated : 02/25/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সমাজ মাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটি দ্বন্দ্বমূলক পোস্ট করেন যা নিয়ে দলের মধ্যে মতপার্থ্যক নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে । ২৭ সে ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি যে তৃণমূলের কর্মীসভা ডেকেছেন ,তার আগে অভিষেকের এই পোস্ট "লড়াই করতে চাইলে তার মূল্য দিতেও তৈরি থাকতে হয় ",পোস্টের মাধ্যমে তিনি সভা থেকে দূরত্ব রাখতে চাইছেন না দল সংক্রান্ত কোনো ইঙ্গিত দিচ্ছেন তা নিয়ে চর্চা তুঙ্গে ।
...
আগামী ২৭ সে ফেব্রুয়ারী ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন মমতা ব্যানার্জি
Updated : 02/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ সে ফেব্রুয়ারী ,নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নানা স্তরের জনপ্রতিনিধি ও সংগঠনের বাছাই করা নেতাদের নিয়ে সভা ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।তৃণমূল সূত্রের বক্তব্য ভোটার তালিকা তে কারচুপি চেষ্টার মোকাবিলা ও সেই সংক্রান্ত প্রচারের সাংগঠনিক সক্রিয়তা বাড়ানো আর ভোটে বুথ ভিত্তিক প্রস্তুতির লক্ষ্যেই এই সভা ।একাংশে মনে করেন এই সভা থেকে সাংগঠনিক বদলের ও ঘোষণা হতে পারে ।
...
চোরের ও ডাক্তারের ভোট দুটোই দামি
Updated : 02/24/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বান্ডেল পঞ্চায়েতের কেউটা তে জনসংযোগ যাত্রা তে বেরিয়ে ছিল ।তখন স্থানীয় এক বৃদ্ধ বলেন আপনি কাদের নিয়ে ঘুরছেন জানেন কি ,উত্তরে এমএলএ মহাশয় বলেন দেখো আমি রাজনীতির লোক ।আমাকে গুন্ডা -মাস্তান ,ডাক্তার-ইঞ্জিনিয়ার ,জোর -জোচ্চোর সবাই কে নিয়েই চলতে হবে ,চোরের ভোট ও এক ডাক্তারের ভোট ও এক ।
...
দিল্লির মুখ্যমন্ত্রী হলেন আরএসএস ঘনিষ্ঠ রেখা গুপ্ত
Updated : 02/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১১ দিনের টানা পড়েনের পরে বিজেপির শীর্ষ নেতৃত্ব অবশেষে শালিমার বাগের বিধায়িকা আরএসএস ঘনিষ্ঠ বিজেপির মহিলা বিধায়িকা রেখা গুপ্ত কে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বেঁচে নিলেন ।তিনি হতে চলেছেন বিজেপি শাষিত রাজ্য গুলির এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী । আজ বেলা ১২:৩৫ মিনিটে তাকে শপথ বাক্য পাঠ করাবেন দিল্লির উপ রাজ্য পাল ।উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী সহ ৩০ হাজার মানুষ ।যার মধ্যে অধিকাংশই অটো চালক ও ঝুঁপড়ি বাসি ।
...
এই সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের
Updated : 02/20/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলীপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে ,চলতি সপ্তাহে কলকাতা সহ বিভিন্ন জেলা তে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ তের সম্ভাবনা রয়েছে ।হাওয়ার গতিবেগ হতে পারে ৪০-৫০ কিমি ।চাষীদের ঝড় বৃষ্টিতে যাতে রবি শষ্যের ক্ষতি না হয় ,তার জন্য পাকা ধান কেটে নিরাপদ জায়গা তে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর ।
...
চা শিল্পের আগ্রহী রাজ্য সরকার
Updated : 02/19/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা পর্ষদের চেয়ারম্যান মুখ্যসচিব মনজ পন্থ ,শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ প্রশাসনের কর্তা ও চা সংগঠনের প্রতিনিধিরা ।সূত্রের দাবি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চা শিল্পের জন্য দুটি পরীক্ষাগাঢ় গড়া হবে ,এবং সেই খানে খতিয়ে কোন চায়ের গুণমান কি ?
...
আবারো সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক
Updated : 02/18/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধানসভা তে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সরস্বতী পুজো তে বাঁধা ও পুলিশ প্রহরা তে পুজো করা সংক্রান্ত যে মুলতুবি প্রস্তাব আনতে চান তাতে বাঁধা দেন স্পিকার ।তার পরেই শুভেন্দু অধিকারী ,অগ্নিমিত্রা পাল সহ আরো দুইজন বিধায়ক ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় ও বিধানসভার কাগজ পত্র ছিঁড়ে স্পিকারের দিকে ফেলে ,এর জন্য স্পিকার তাদের ৩০ দিনের জন্য সাসপেন্ড করে ।শুভেন্দু বাবু বলেন হিন্দু দের কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি ইটা আমাদের গর্ব ।
...
মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়লো সিইএসসি
Updated : 02/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রীর বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে বেশ ভৎসনার সুরেই বলেন ।সিইএসসি আমাদের কিছু না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয় ।তার জন্য সাধারণ মানুষ কে ভুগতে হয় ।পূর্ববর্তী সিপিএম সরকার তাদের যে দায় দিয়ে গেছে সেই ভার তাদের বহন করতে হচ্ছে । রাজ্য সরকারি কর্মচারিদের ৪% ডিএ এপ্রিল থেকে বৃদ্ধি করা হবে ,ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতু প্রকল্পে যথাক্রমে ৫০০ কোটি টাকা করে বরাদ্দ করা হলো ।অঙ্গনওয়ারি ও আশা কর্মিদের স্মার্ট ফোন বাবত ২০০ কোটি টাকা বরাদ্দ হলো ।
...
গতকাল রাজ্য বাজেটে জোর দেওয়া হলো গ্রাম উন্নয়ন ও নারীকল্যান বিষয় কে
Updated : 02/13/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্য বিধানসভা তে বাজেট পেশ করতে গিয়ে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা গ্রামীণ সড়ক যোজনা ,আবাসে বাংলার বাড়ি তৈরির জন্য ১৫,৪৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । ৪ লেনের ৪.৭৫ কিমি গঙ্গা সাগর সেতু ও ঘাটাল মাস্টার প্লানের উভয় তেই ৫০০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ।অঙ্গনওয়াড়ি ও আশা কর্মি দের স্মার্ট ফোন দেওয়া হয়েছে তার জন্য ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।এই ছাড়াও রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ এপ্রিল মাস থেকে দেওয়া হবে ।
...
অবশেষে কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করা গেলো
Updated : 02/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকুর কণ্ঠস্বর ,আদালতের রুদ্ধদ্বার কক্ষে (ইনক্যামেরা ) বিচারকের উপস্থিতিতে সংগ্রহ করা হয়েছে বলে জানালেন তার আইনজীবী ।তিনি আরো জানালেন যে অসুস্থ্য থাকার জন্য সুজয় কৃষ্ণ বাবু এতদিন তা দিতে পারেনি ।তিনি সশরীরে এসে তার নমুনা দিয়েছেন ,এবং তদন্তে সব রকমের সহযোগিতা করবেন ।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে এই কণ্ঠস্বরের নমুনা জড়িত ।
...
আজ চন্দ্রিমা ভট্টাচার্জি পেশ করবেন বিধানসভা তে রাজ্য বাজেট
Updated : 02/12/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৬ শালের বিধানসভা ভোটের আগে শেষ রাজ্য বাজেট পেশ করবেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ।বাজেট পেশ করবেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্জি ।কেন্দ্রীয় বাজেটের পরে রাজ্য বাজেট পেশ করতে গিয়ে বেশ চাপে বর্তমান শাষক শিবির ,কেন্দ্র আয়করে ছাড় দিয়ে জনগণ কে যে সুবিধা দিয়েছে , তার উল্টো দিকে তারা কি বাজেট করে সেই দিকে তাকিয়ে সবাই ।ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি এই দুটোই মুখ্য বিষয় ।
...
বইমেলার শেষ দিনে আজ মানুষের ঢল নামলো মেলাতে
Updated : 02/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বইমেলার শেষের আগের দিন দেখা গিয়েছিলো ,লাইন দিয়ে লোক বই কিনছেন আর বাড়ি ফিরছেন ব্যাগ ভর্তি বই নিয়ে ।আর আজকে বইমেলার শেষ দিনে বেলা ২ টা থেকে শুরু হয়েছে মানুষের ভিড় মেলা প্রান্জনে । জানা যাচ্ছে পাঠকদের সুবিধার্তে রাত ৯ টা অব্দি খোলা থাকবে বইমেলা ,পরিসংখ্যান বলছে শনিবার অব্দি ২৩ লক্ষ্য মানুষের পা পড়েছে বইমেলা তে এই বারের মেলা ১৩ দিনের অথচ বই বিক্রি গতবারের থেকে ভালো ।
...
বইমেলার শেষ দিনে আজ মানুষের ঢল নামলো মেলাতে
Updated : 02/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বইমেলার শেষের আগের দিন দেখা গিয়েছিলো ,লাইন দিয়ে লোক বই কিনছেন আর বাড়ি ফিরছেন ব্যাগ ভর্তি বই নিয়ে ।আর আজকে বইমেলার শেষ দিনে বেলা ২ টা থেকে শুরু হয়েছে মানুষের ভিড় মেলা প্রান্জনে । জানা যাচ্ছে পাঠকদের সুবিধার্তে রাত ৯ টা অব্দি খোলা থাকবে বইমেলা ,পরিসংখ্যান বলছে শনিবার অব্দি ২৩ লক্ষ্য মানুষের পা পড়েছে বইমেলা তে এই বারের মেলা ১৩ দিনের অথচ বই বিক্রি গতবারের থেকে ভালো ।
...