পশ্চিমবঙ্গের আমতা তে তৈরি হচ্ছে মিনি ইন্ডোর স্টেডিয়াম
Updated : 08/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের ক্রীড়া সংস্কৃতি কে জীবন দান করতে এবং খেলা ধুলা তে যুবক দের উৎসাহ দিতে রাজ্য বাজেটে প্রতিটি বিধানসভা এলাকাতে একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী । সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আমতার বিধায়ক রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কাছে আবেদন করেছিলেন একটি মিনি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার । তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমতা বিধানসভা এলাকা তে একটি মিনি ইন্ডোর স্টেডিয়ামের ছাড়পত্র দিলো সরকার ।এটি করতে ২ একর জায়গায় এবং দুই বছর সময় লাগবে ।
...
সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করলো কংগ্রেস
Updated : 08/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কংগ্রেসের রাজ্যসভা ও লোকসভার সংসদ দের ১০-১১ ও ১২ অগাস্ট সংসদে হুইপ জারি করলো কংগ্রেসর সংসদীয় দল । শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয় ওই তিন দিন সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে । তাই সংসদ দের উপস্থিত থাকা কাম্য । জানা যাচ্ছে কংগ্রেস তার ইন্ডিয়া জোটের শরিক দল গুলিকে একই বার্তা দিয়েছে ।
...
দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
Updated : 08/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে যে ,বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ফের তৈরি হতে পারে এক নিম্নচাপ অঞ্চল । তার প্রভাবে শনিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলা তে হলুদ সতর্ক বার্তা জারি করা হলো ।ঝড়বৃষ্টির সাথে হাওয়া ৩০-৪০ কিমি বেগে বইতে পারে প্রায় দক্ষিণ বঙ্গের সব জেলা তে আগামী রবি থেকে বৃহস্পতিবার অব্দি এই সতর্ক বার্তা রয়েছে । একই সতর্ক বার্তা রয়েছে উত্তরের জেলা গুলিতে ।
...
মাইক ব্যবহারের নিষেধআজ্ঞা নিয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
Updated : 08/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার নবান্নে থেকে মুখ্যমন্ত্রী জানান পুলিশ এই রাজ্যে মোট ৫২৯৯ টি লাউডস্পিকার মন্দির ও মসজিদ থেকে খুলে নেয়া হয়েছে । যার মধ্যে মসজিদ থেকে ৪২০৩ টি এবং মন্দির থেকে ১০৯৬ টি মাইক খোলা হয় । তিনি বলেন ২০২০ সালে শব্দবিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় মেনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্ম দেখে নয় । তিনি আরো বলেন শব্দবিধি যদি ধর্মস্থান চত্বরের মধ্যেই থাকে তাহলে সরকারের কোনো আপত্তি নেই ।
...
বিপিএস য়ের ৭১ তম বার্ষিক সম্মেলন
Updated : 08/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৫-৬ ডিসেম্বর ২০২৬ কলকাতা স্থিত মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ,সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পিএসইউ দের বৃহৎতম সংগঠন বিপিএসের ৭১ টম অ্যানুয়াল জেনারেল মিটিং । এটির পরিচালনার দায়িত্বে আছেন ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন, কলকাতা । তার মুল দায়িত্বে থাকছে রেলওয়ে কর্মচারীদের তরফে এস পি সেনগুপ্ত ( ভিপি ইস্টার্ন জোন ),সেক্রেটারি তথা জিএসটি পেনশনার নেতা এন সি পাত্র । যিনি পদাধিকার বলে এই অনুষ্ঠানে বিপিএসের প্যাট্রন । এই ছাড়াও আছেন মিস্টার দুলাল চন্দ্র চক্রবর্তী (ট্রেজারার ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন) ,মিস্টার দীপক মুখার্জি (জয়েন্ট সেক্রেটারি ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন ও সেক্রেটারি ন্যাশনাল এসোসিয়েশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার ( পোস্টাল ) )। মিস্টার গাঙ্গুলি,( ডিভিসি পেন...
অভিষেকের বিদেশ যাত্রা তে বাদ সাধলো হাইকোর্ট
Updated : 08/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভিষেক ব্যানার্জি তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সওয়াল করেছিলেন আদালতে । উভয় পক্ষের বক্তব্য সোনার পরে হাইকোর্ট বলেছিলো এস এস কে এম চক্ষু বিভাগের প্রধানের কাছে গিয়ে তার চোখ পরীক্ষা করাতে হবে । এর পর যদি হাসপাতাল কর্তৃপক্ষ মতামত দেন যে এই রোগের চিকিৎসা কলকাতা তে সম্ভব নয় বিদেশ তাকে যেতেই হবে ,তবে তা চিকিৎসা সংক্রান্ত মতামত হিসাবে কোর্টে গুরুত্ব পাবে । তার পরেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও তাকে হাই কোর্টে ফিরতে হয় ।
...
রেড রোডে স্বাধীনতা দিবসে ১১ টি ট্যাবলো প্রদর্শন করবে রাজ্য সরকার
Updated : 08/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসের কুচ কাওয়াজে সুসজ্জিত ট্যাবলো তে সরকারের বিভিন্ন প্রকল্প বড়াবড় তুলে ধরা হয় । এই বার রাজ্যের নতুন বিজেপি সরকার স্থির করেছে ১১ টি ট্যাবলো স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে অংশনেবে । জানা যাচ্ছে নতুন সরকারের জনকল্যাণ মুখী প্রকল্পে অন্নপূর্ণা -আবাস যোজনা ভিভিজি রামজি প্রকল্প থেকে মহিলা দের বিনামূল্যে বাস যাত্রা এমন সব প্রকল্পে সেজে উঠবে ট্যাবলো । জানা যাচ্ছে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও অবদান ও বিশেষ ভাবে ফুটে উঠবে এই ট্যাবলো তে ।
...
নদীয়া জেলা পরিষদ বিজেপির ঝুলিতে এলো
Updated : 08/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রত্যাশা মতোই গতকাল নদীয়া জেলা পরিষদ নিয়ে ভোটাভুটি তে ২১-০ ভোটে জয়লাভ করে বিজেপি পরিষদ দখল করলো । বিজেপির প্রণতি বিশ্বাস কে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় । এই জেলা পরিষদ দখল করে আনন্দ উৎসবে মেতে ওঠেন বিজেপির কর্মি ও সমর্থকেরা । এই দিনের অনুষ্ঠানে সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণনগর ও রানাঘাট দুই সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ও বিধায়ক রা উপস্থিত ছিলেন ।
...
দূর্গাপুজো কে কেন্দ্র করে পুরুলিয়ার জন্য থাকবে বড় চমক
Updated : 08/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী দুর্গাপূজা কে কেন্দ্র করে রাজ্যের মানচিত্রে পুরুলিয়া জেলা কে বিশেষ জায়গায় তে নিয়ে যাওয়ার উদ্দেশে । বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী , সেই সূত্রে পর্যটন মন্ত্রী শংকর ঘোষের পৌরোহিত্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে ,পর্যটন সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার । উপস্থিত ছিলেন পর্যটন প্রতিমন্ত্রী ,পূর্তপ্রতিমন্ত্রী ,পুরুলিয়ার জেলা পুলিশ সুপার ,জেলার বিধায়ক সহ ,পুলিশ প্রশাসন রেল দফতর ও পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা ।
...
শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে হবে
Updated : 08/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার ছিল বেতারের কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন । গতকাল ৩০ বি রামধন মিত্র লেনে তার বাড়ি গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শ্রদ্ধাঅর্ঘ্য দিতে গিয়ে বলেন এই বাড়িটি কে হেরিটেজ ঘোষণার প্রস্তাব দেন । তিনি শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বিরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামাঙ্কিত করার প্রস্তাব দেন ।
...
সুন্দর বনের লোকেদের আর কাজের জন্য বাইরে যেতে হবেনা পঞ্চায়েত মন্ত্রী
Updated : 08/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে দুই ২৪ পরগনার জনপ্রতিনিধি ও আধিকারিক দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ । তিনি স্পষ্ট ভাষা তে বলেন ,সুন্দর বোনের দক্ষ -অল্প দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সরকার । সুন্দর বন অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান আরো গতিশীল করতে প্রশাসনিক বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয় ।
...
দিল্লিতে বঙ্গ ভবনে মুখ্যমন্ত্রী সাখ্যাত করলেন এনসিপি আই সাংসদ দের সাথে
Updated : 08/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় ১৯ জন এনসিপিআই সংসদের সাথে সঙ্গে ছিলেন সদ্যবিজেপি তে যোগ দেওয়া রাজ্য সভার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও নিশিকান্ত দুবে । মুখ্যমন্ত্রী সাংসদ দের জানান আপনার এলাকাতে গিয়ে অন্নপূর্ণা যোজনার প্রকৃত প্রাপক অন্তত ৫ হাজার জনের নাম সুপারিশ করুন । সেই সঙ্গে তিনি বলেন,রাস্তা আই সি ডি এস সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে চলুন । পশ্চিমবঙ্গে আইনের শাসন চলবে আইনের পথে ।
...
শুভেন্দুর জন্য বরাদ্দ হলো বুলেটপ্র্রফ গাড়ি
Updated : 08/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এসটি এফ সূত্রে জানা যাচ্ছে আইএসআই য়ের সাথে নিয়মিত যোগাযোগ ছিল পাক জঙ্গি হামিম ও তার সাগরেদ দের । পশ্চিমবঙ্গে একাধিক বড় মাপের নাশকতা করার ছক কষছিল তারা । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিল তাদের মূল লক্ষ্য । বেশ কয়েক দিন তারা নিউ টাউন এলাকা তে আত্মগোপন করেছিলেন ।মুখ্যমন্ত্রীর যাতায়াতের রুটের রেকি চালাতেন তারা ,কোন সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কম থাকে সেই তথ্য বার করে ফেলেছিলো তারা । এমত অবস্থা তে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হলো পুলিশের তরফে ।
...
অভিষেকের কেরল যোগের দুর্নীতি প্রকাশ করবে কি ঋতব্রত ??
Updated : 08/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঋতব্রত বন্ধ্যোপাধ্যায় অভিষেকের কালো টাকা পাচার ও দুর্নীতি তদন্তের দাবি তুলেছিলেন । এইবার তিনি এই কালো টাকার উৎস নিয়ে তৃণমূলের কেরল লবির যোগ সূত্র সামনে নিয়ে এলেন । ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন এই দুর্নীতি সংক্রান্ত অনেক নথি তার হাতে আছে । এটি প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন তিনি । সূত্রের খবর এই সব হাতে গরম প্রমান নিয়ে তিনি যাবেন দিল্লিতে নির্দিষ্ট জায়গা তে এই সংক্রান্ত নালিশ জানাবেন । সূত্রের খবর আগামী বৃহস্পতিবার তিনি দিল্লী যেতে পারেন ।
...
সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা তৃণমূলের
Updated : 08/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দলের ফ্রিজ হওয়া একাউন্ট থেকে দৈনন্দিন খরচ চালানোর জন্য ,অর্থ ব্যবহারের আবেদন করলেও তাতে স্বস্তি মিললো না । অন্য দিকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সরাসরি হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট । বরং সেই সিদ্ধান্তের ভার সরাসরি কলকাতা হাইকোর্টের উপরে ছেড়ে দিলো সুপ্রিম কোর্ট ।
...
পাবলিক সার্ভিস কমিশনের পদে নতুন চেয়ারম্যান নিযুক্ত হলো
Updated : 08/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন কে রাজনীতি মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । পি এস সির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন অনিল বার্মা । তিনি একজন অবসর প্রাপ্ত্য আই এ এস আধিকারিক । সোমবার নবান্নের অর্থ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তার এই নিয়োগ রাজ্যপালের অনুমোদন ক্রমেই করা হয়েছে । পি এস সি চেয়ারম্যান হিসাবে নতুন মুখ আনলেন রাজ্য সরকার ।
...
রাজ্যের দুর্নীতি দমন শাখা কে ঢেলে সাজানো হচ্ছে
Updated : 08/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিশ্রুতি মত দুর্নীতি দমন শাখা কে আরও শক্তিশালী করার জন্য ১) মুরলীধর শর্মা ২) আকাশ মাঘারিয়া ৩) কামনাশীষ সেন সহ ১৯ জন অফিসার কে নিয়োগ করা হচ্ছে । লক্ষ্য হলো আমফান ,সেবাশ্রয়
দুর্নীতি প্রকল্পে গতি বাড়ানো । মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ এই অফিসার দের দুর্নীতি দমন শাখা তে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
...
মিড্ ডে মিলে রাধুনীদের চাকরি তে থাকার আশ্বাস সরকারের
Updated : 08/02/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মিড্ ডে মিলে পড়ুয়াদের পাতে সাত্বিক খাবার দেওয়া হবে । ভাত, খিচুড়ি অথবা পোলাও ছানা অথবা পনির সোয়াবিন অথবা মৌসুমী সব্জির মিষ্টি অথবা মরশুমি ফল দেওয়া হবে । এর পাশাপাশি দুই দিন সপ্তাহে ডিম্ পরিবেশন করার কথা বলা হয়েছে শিশু পুষ্টির কথা মাথায় রেখে ।মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের কারণে , এত দিন মিড্ ডে মিলের রান্নার সাথে যুক্ত কোনো কর্মি চাকরি নেবেন না । মুখ্যমন্ত্রী জানান প্রাথমিক পর্যায়ে ৪৪ হাজার পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে যাবে, ৫০০ টি বিদ্যালয়ের অধীনে ।
...
চালু হলো মাঝরাত অব্দি সরকারি বাস পরিষেবা
Updated : 08/02/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চালু হলো মাঝরাত অব্দি সরকারি বাস পরিষেবা ।পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে যেই রুট গুলিতে অতিরিক্ত সরকারি বাস চলবে তা হলো ১) হাওড়া থেকে গড়িয়া ২) হাওড়া থেকে পাটুলি ৩) হাওড়া থেকে নিউটাউন ৪) হাওড়া থেকে নীলগঞ্জ ৫) ডানলপ থেকে বালিগঞ্জ ৬) শিয়ালদাহ থেকে কাঁকুড়গাছি ,ঠাকুরপুকুর আর বেহালার বাস ও চলবে ।যেই গুরুত্বপূর্ণ এলাকা স্পর্শ করে যাবে তা হলো শ্যামবাজার ,উল্টোডাঙা, ডানলপ ,গিরিশ পার্ক, ধর্মতলা , এক্সাইড ,রুবি বেলেঘাটা সায়েন্স সিটি রাশ্বেহারী ,টালিগঞ্জ ,খিদিরপুর ,পার্ক সার্কাস। যাদবপুর ৮বি থেকে করুনাময়ীর মোর ।
...
আজকের রাশিফল ( ২ অগাস্ট )
Updated : 08/02/2026, IST
মেষ - ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা
বৃষ -স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার
মিথুন - বুঝে শুনে লগ্নি করুন
সিংহ -নিকট জনের সঙ্গে অন্তরঙ্গ তা গাঢ় হবে
কন্যা -স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত হবে
তুলা -সাংসারিক জীবন গতানুগতিক
বৃশ্চিক -নিকটজনের সঙ্গে স্বদ্ভাব বোঝায় থাকবে
ধনু -বাণিজ্যে আয় ও উন্নতির আশা আছে
মকর -প্রতিকূল পরিস্থিতির জন্য নানা শারীরিক অসুবিধার সৃষ্টি হবে
কুম্ভ -ব্যবসা বাণিজ্যে চলন সই
মীন -নিকটজনের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে
...