800

সাক্ষগ্রহণ শুরু হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে

Updated : 01/15/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডি র মামলা তে রুদ্ধদার কোর্ট কক্ষে  বিচারকের উপস্থিতিতে সাক্ষ গ্রহণ শুরু হলো ।আদালতে সশরীরে হাজির ছিলেন ,পার্থ -অর্পিতা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্জি সহ  একাধিক অভিযুক্ত ।   ...

তৃণমূল দল থেকে সাসপেন্ড হলেন দুই নেতা

Updated : 01/11/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সভার প্রাক্তন সাংসদ  শান্তনু সেন  ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে দলের ভিতরে চর্চা চলছিল ।ক্ষুব্ধ মমতা ব্যানার্জি দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার  সিদ্ধান্ত  নিয়েছিলেন । দায়িত্ব  দেওয়া  হয়েছিল এক বর্ষীয়ান নেতাকে তা ঘোষণা করার ,কিন্তু তিনি অস্বীকার করা তে তৃণমূলের সভাপতি সুব্রত বক্সীর  নির্দেশে  সহ  সভাপতি জয়প্রকাশ মজুমদার সংক্ষিপ্ত ভিডিও  বার্তা তে এই সিদ্ধান্তের কথা জানায় ,শান্তনু  সেন কোনো মন্তব্য করতে চাননি ।   ...

পদ্য শিবিরে হাওয়া বাড়ছে সদস্য সংগ্রহের

Updated : 01/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি তে হিন্দু নির্যাতন যত  বেড়েছে,ততই পদ্য শিবিরে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে পালে  হাওয়া লাগছে । ১৫ ডিসেম্বর অব্দি সদস্য সংগ্রহ অভিযান ছিল গতি-হীন ।কিন্তু চিন্ময় কৃষ্ণ দাশের  গ্রেপ্তারি এবং হিন্দু নির্যাতনের বিরুদ্ধে  শুভেন্দুর অধিকারীর  হিন্দুরা এক হয়ে যাও কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে ,বিশেষ করে নদীয়া উত্তর -দক্ষিণ ,বালুরঘাট ও কোচ-বিহারের মত  জেলা গুলিতে । সাংসদ  শমীক ভট্টাচার্জি বলেন ১ কোটি সদস্য সগ্রহ আমরা হয়তো পূর্ণ করতে পারবো ।   ...

আগামী ২৪ সে ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী -চিকিৎসক বৈঠক

Updated : 01/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল স্বাস্থ্য ভবনে সাংবাদিক সম্মেলন করে, রাজ্য স্তরে স্বাস্থ্য ক্ষেত্রে তৈরি  হওয়া  গ্রিভান্স  অন্ড  রেডরেসাল কমিটির  তরফে জানানো হয় যে আগামী ২৪ সে ফেব্রুয়ারী ,মুখ্যমন্ত্রী স্বয়ং চিকিৎসক দের  সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা  করবেন ।তার পাশাপাশি সাংসদ  অভিষেক ব্যানার্জি  গত ৩০ সে নভেম্বর তার ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্রে প্রায় ১২০০ চিকিৎসক কে নিয়ে সেবাশ্রয় প্রকল্পের শুরু করেন এবং প্রচুর লোক সেইখানে  সেবা পেয়ে খুশি প্রকাশ করেছে ।   ...

১৮ জানুয়ারী আরজি কর নিয়ে রায়দান করা হবে

Updated : 01/10/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর  আরজি কর মেডিকেল  কলেজের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের মামলার রায়দান  হতে পারে ,আগামী ১৮ জানুয়ারী ।আদালত সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে,নিহত চিকিৎসক পড়ুয়ার মা ও বাবা এবং তাদের আইনজীবিরা গতকাল শুনানির সময়ে আদালতে উপস্থিত ছিলেন, তারা আদালতের বাইরে এসে বলেন তারা সিবিআই তদন্ত নিয়ে হতাশ ,তারা বলেন কলকাতা পুলিশ  ৫ দিনে যা করলো সিবিআই ৫ মাসেও তা  করে উঠতে পারলো না ।   ...

সুজয় কৃষ্ণ ভদ্রের স্বর নমুনা পরীক্ষার দিন ধার্য্য হলো ১০ জানুয়ারী

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক ,প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য দিন ঠিক করেছে আগামী ১০ জানুয়ারী ।শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই নমুনা সংগ্রহের নির্দেশ দেয়  কোর্ট ।কিন্তু কালীঘাটের কাকু হসপিটালে  থাকার জন্য সেটা সম্ভব হয়নি ,বিচারক সুজয় কৃষ্ণের আইনজীবী সাথে কথা বলে নতুন দিন ধার্য্য করেছে ।   ...

এক কোটি নয় ,অন্তত ৬০ লক্ষ্য সদস্য সংগ্রহে জোর দিচ্ছে বিজেপি

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র-মন্ত্রী  অমিত শাহ রাজ্য এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য  মাত্রা বেঁধে  দিয়েছিলেন ,কিন্তু এখন অব্দি এইটা  স্পষ্ঠ যে অনলাইনে সদস্য হয়েছে ৪০ লক্ষ্য  এবং খাতায় কলমে সদস্য হয়েছে ১০ লক্ষ্য । এই পরিস্থিতি তে বিজেপির লক্ষ্য অন্তত ৬০ লক্ষ্য  সদস্য সংগ্রহ করে প্রথম ডিভিশন পাশ করা ।তবে কেন্দ্রীয় নেতৃত্ব পাশাপাশি এই রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে স্বচ্ছতার প্রশংসা  করেছে ।   ...

প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিচার নিয়ে রাজ্যপালের সম্মতি

Updated : 01/05/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বিচার শুরু করার ক্ষেত্রে রাজ্য পালের সম্মতি মিলেছে গত শনিবার ।জানা যাচ্ছে ,সিবিআই বিচারভবনের বিশেষ আদালতে এই নিয়ে নথি পেশ করেছে ।আরো জানা যাচ্ছে যে সিবিআই,পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়  এবং অয়ন  শীলের  বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ।   ...

তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর ২০২৫ শালের  প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও প্রশাসন নিয়ে দলের ভিতরে উদ্ভূত পরিস্থিতি ও জটিলতা নিয়ে সবিস্তারে আলোচনা হয় ।২০২৬ শালে  নির্বাচনের আগে  দল  কে সাংগঠিনিক  ভাবে বুথ স্তর থেকে গুছিয়ে নেওয়ার  চেষ্টা করছেন,এবং দলের  মধ্যে ফাঁটল  থাকলে সেটা মেরামতের ও ব্যবস্থা করছেন ।   ...

রক্ষনা বেক্ষণের অভাবে বেহাল দশা অর্চনা উপ ডাকঘরের

Updated : 01/04/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের জোড়াসাঁকোর  ঠাকুরবাড়ির অদূরেই  অর্চনা উপ-ডাকঘরটির নামকরণ  করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ।ইতিহাস বলছে অর্চনা নামক একটি সাহিত্য পত্রিকা ওই ডাকঘরে এসে জমা  হতো ।নাম টি স্বয়ং রবীন্দ্রনাথের দেওয়া  এবং তিনি স্বয়ং ওই ডাকঘর থেকে পত্রিকা টি সংগ্রহ করতেন । এর বেহাল দশা  দেখে স্থানীয় পুরপ্রতিনিধি বলেন ডাকঘর সংস্কারের জন্য ডাক কর্তৃপক্ষ আমাদের কাছে দরবার করলে আমরা এইটি  কে হেরিতেজ  কমিশনের কাছে পাঠাতে পারি ।   ...

মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করলেন বিদেশ মন্ত্রক

Updated : 01/04/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজ্যে  লোক ঢোকানোর বিষয়ে বিএস এফকে  দায়ী করেছিলেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  গতকাল তার  করা এক মন্তব্যে । তার জবাবে আজকে সরকারি ভাবে ভারতের বিদেশমন্ত্রক পরিষ্কার ভাবে জানান ,অনিয়মের কোনো প্রশ্নই নেই ,সীমান্তে আশা যাওয়া সব আইন মেনেই হচ্ছে ।রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার  বলেন "বাংলাদেশ থেকে  অত্যাচারিত হয়ে হিন্দু,বৌদ্ধ ,সংখ্যালঘুরা এই দেশে এলে ,ভারত নির্যাতিত দের  নীতিগর ভাবে আশ্রয় দেওয়ার পক্ষে ।   ...

শিক্ষা মন্ত্রীকে কড়া ধমক মমতার

Updated : 01/03/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সাম্প্রতিক প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতি  আমূল বদলে দিয়ে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।জানানো হয়েছিল চলতি বর্ষ থেকেই প্রাথমিকের সেমিস্টার চালু হয়ে যাবে ।কি ভাবে হবে তাও  সবিস্তারে ঘোষণা করা হয়েছিল ।গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেন প্রাথমিকে সেমিস্টার চালু করা যাবেনা ।   ...

জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাশের

Updated : 01/03/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চট্টগ্রাম  দায়রা আদালতের বিচারক তদন্তের রিপোর্ট হাতে পাননি  এই যুক্তি দেখিয়ে সম্মিলিত জাগরণ জোটের মুখ্যপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের  জামিনের আবেদন খারিজ করে দেন । তার ফলে অনির্দিষ্টকালের জন্য কারাগারেই  থাকতে হচ্ছ চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ কে । উল্লেখ্য ব্যাপার হলো আইনজীবীর দল  সাওয়াল  করার জন্য ৫৬ আদালতে হাজির হওয়ার পথে পুলিশি হেনস্থা তে আর কোর্টে যেতে পারেননি ।   ...

বছরের প্রথম দিনেই নামলো পারদ

Updated : 01/02/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় ৩ ডিগ্রির মত  পারদের পতন হয়েছে কলকাতা সহ  দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা গুলিতে ।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ,এমন শীতের মেজাজ আরো দিন ৩-৪ থাকবে ।সম্ভবত শনি অথবা রবিবারের শেষ থেকেই মাথা ছাড়া দেবে তাপমাত্রা ,এবং আগামী হপ্তা তে কলকাতা ও পার্শ্ববর্তী  এলাকাতে তাপমাত্রা ফের ১৭ ডিগ্রি তে পৌঁছে যেতে পারে ।   ...

আগামী সপ্তাহে সঞ্জয়ের সাজা ঘোষণা হতে পারে

Updated : 01/02/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আদালত সূত্রে জানা যাচ্ছে আরজিকর হাসপাতালের পড়ুয়া -খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের আগামী সপ্তাহে  সাজা  ঘোষণার সম্ভাবনা প্রবল ।আজ আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে সওয়াল  করবেন সিবিআইয়ের কৌঁসুলিরা । জানা যাচ্ছে সঞ্জয় কে  দোষী সাবস্থ  করার ব্যাপারে কি কি তথ্য প্রমান উঠে এসেছে তা বিচারকের কাছে পেশ করবে  সিবিআইয়ের আইন জীবিরা ,উল্লেখ্য ইতিমধ্যে এই মামলা তে ৫১ জনের সাক্ষ্য  গ্রহণ করা হয়েছে ।   ...

বিজেপি-নীতিশ দ্বন্দ্ব আসন রফা নিয়ে

Updated : 12/31/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আসন্ন দিল্লি  বিধানসভা নির্বাচনে বিজেপি তার এনডিএ  শরিক  জেডিইউ  কে ২-৩ বেশি আসন ছাড়তে নারাজ । জেডি ইউ  নেতা নীতিশ জানান ৭০টি আসন বিশিষ্ট দিল্লি  বিধানসভা তে অন্তত ১৭ টি বিধানসভা তে বিহারি দের  প্রভাব রয়েছে তাই ১২ টি আসন জেডিইউ  প্রাপ্য ।বিজেপির তরফে ৩-৫ টি আসনের  বেশি  ছাড়তে নারাজ জেডিইউ  কে ।   ...

সন্দেশখালি তে কি হবে সন্দেশের হাব হবে ?

Updated : 12/31/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন মহিলা স্বনির্ভর ঘোষ্ঠীর মাধ্যমে তিনি সন্দেশখালি তে একটি সন্দেশের তৈরি হাব তৈরি  করতে চান । তিনি বলেন বনগাঁর কাঁচাগোল্লা ,বর্ধমানের সীতা-ভোগ মিহিদানার মত  সন্দেশখালির ও নিশ্চয় কোনো মিষ্টি থাকবে ।আমরা মিষ্টি হাব  তৈরি  করবো এতে নতুন কর্মসংস্থান হবে ,স্বনির্ভর  ঘোষ্ঠী  গুলিকে কাজে লাগানো যাবে ।   ...

অসুস্থ্য হওয়া তে আদালতে হাজিরা দিতে পারলেন না কালীঘাটের কাকু

Updated : 12/31/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কালীঘাটে কাকুর  গতকাল হাজিরা দেয়ার  কথা ছিল আদালতে প্রাথমিক  শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তে,কিন্যু সকালে তিনি অসুস্থ্য হওয়াতে তাকে এসএস কে এম  নিয়ে যাওয়া হয় ।সেইখানে  তাকে সিসিইউ তে স্থানান্তরিত করার পরে আদালতের নির্দেশে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে  নিয়ে যাওয়া হয় ।তার ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে সিবিআই কোর্টে চার্জ গঠন ফের পিছিয়ে গেলো ।   ...

ঘুমের গুলিতে অবশেষে ধরা পড়লো বাঘিনী জিনাত

Updated : 12/30/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রায় ৭ দিনের নিরবিচ্ছিন্ন চেষ্টার পরে রানিবাঁধের গোসাঁইদি   গ্রামের লাগোয়া ঝোঁপ  থেকে ঘুমপারানি  গুলি তে কাবু করে বাঘিনী জিনাত  কে নিয়ে আশা হয় রবিবার রাত  ১২ টার  সময় আলিপুর চিড়িয়াখানা তে ।তার পরে তাকে নিয়ে আশা হয়  চিড়িয়াখানার পশু হাসপাতালে চিকিৎসার জন্য ।   ...

আজ সন্দেশখালি তে মুখ্যমন্ত্রীর জন-সভা

Updated : 12/30/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বশিরহাটের  পুলিশ  সুপার জানান আজ বশিরহাট পুলিশ  জেলার সুপার বলেন মুখ্যমন্ত্রীর সভার জন্য সাধারণ পুলিশ কর্মি ও অফিসার মিলে প্রায় ৭০০জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন । জেলা শাসক  দ্বিবেদী  সাহেব বলেন মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করা ছাড়াও  সন্দেশখালি , বশিরহাট  মহকুমা তে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস  করবেন ,মঞ্চের কাছে জড় করা হয়েছে বিতরণ সামগ্রী ।   ...

prev 38 39 40 41 42 43 44 next

ফিডব্যাক

যোগাযোগ

------