বর্ষশেষে জাঁকিয়ে শীত পরার আশা কম
Updated : 12/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া অফিসের খবর তাপমাত্রা কিছুটা কমলেও বর্ষশেষে অথবা বছরের প্রথমে ইংরেজি নববর্ষে জাকিয়ে হাড়কাঁপানো শীত পরার সম্ভাবনা এই রাজ্যে কম ।তাদের অনুমান বছরের প্রথম দিনে কলকাতা অথবা তার লাগোয়া এলাকা তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি তে ঘোরাঘুরি করবে ,তবে জেলা গুলিতে তাপমাত্রা কলকাতার তুলনা তে কম থাকতে পারে ,গতকাল দক্ষিণ ,মধ্যে বঙ্গে শ্রীনিকেতনে তাপমাত্রা ১২.৪ ডিগ্রি ।
...
অবৈধ নির্মাণ বন্ধ করতে ওসি দের নির্দেশ
Updated : 12/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শহরের অবৈধ নির্মাণ ঠেকাতে লালবাজারের তরফে নগরপাল মনোজ ভার্মা নির্দেশ দেন সব থানার ওসি কে । গতকাল ছিল কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠক ,পুলিশ সূত্রের খবর ,সম্প্রতি কসবা তে এক পৌরপ্রতিনিধি কে গুলি করার চেষ্টার পিছনের নেপথ্যে উঠে আসে নির্মাণ সংক্রান্ত কাঁচা টাকার খেলা । নগরপাল আরো বলেন যে গুরুত্বপূর্ণ মামলা তে যাতে তদন্তকারী অফিসার রা ঠিক সময় চার্জশিট দেন,তা দেখতে বলা হয় ডিভিশনাল উপনগরপাল দের।
...
বিধাননগর মেলা ২০২৪-২৫ কি বোর্ডে মাতালেন শিশু শিল্পী
Updated : 12/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু শিল্পী সানাভ পুরকায়স্থ । এই শিশু শিল্পী গত বছরেও এই মেলা দর্শকদের সামনে তার কি -বোর্ড প্রতিভা তুলে ধরেছিলো এবং প্রশংসিত হয়েছিল, এই শিশু শিল্পী । এই শিশু শিল্পীটি দুটি হিন্দি এবং একটি বাংলা গান বাজান । এই মেলা টি আরেক জন শিশু শিল্পী আরুষি ঘোষ তার একক নৃত্য পরিবেশন করেন।
...
গঙ্গা সাগর মেলা নিয়ে পুরসভার বৈঠক
Updated : 12/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী গঙ্গা সাগর মেলা উপলক্ষে বাবুঘাটে আগত পুণ্যার্থীদের পরিষেবা প্রদান সংক্রান্ত বৈঠক করলেন কলকাতা পুরকর্তৃপক্ষ ,ওই বৈঠকে উপস্থিত কলকাতা পুরসভা সহ অন্যান্য সংস্থার প্রতিনিধি রা ,আগামী ৮ জানুয়ারী এই নিয়ে ফের বৈঠক হবে । পুরকর্তৃপক্ষ জানিয়েছেন বাবুঘাটে বেশি সংখ্যক জঞ্জাল সাফাইয়ের কর্মি ও গাড়ি থাকবে আর পাশাপাশি বেশ কিছু রাস্তাও সংস্কার করা হবে ।
...
জঙ্গিদের নাগাল পেতে বাড়ি বাড়ি ভাড়াটে ও কাজের লোকের সন্ধান চালাবে থানা
Updated : 12/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শহর কলকাতা তে লুকিয়ে থাকা দুষ্কৃতী ও জঙ্গিদের আটকাতে লালবাজারের তরফে প্রতিটি থানা কে নির্দেশ দেওয়া হয়েছে ,বাড়ি বাড়ি ঘুরে ভাড়াটে দের পরিচয় সংগ্রহ করতে ,লালবাজারের তরফে থানা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ।সেই সঙ্গে কেউ পেয়িং গেস্ট থাকলে তাদের নথি ও জমা দিতে বলা হয়েছে । তবে প্রশ্ন, ওই বিপুল পরিমান তথ্য থানা গুলিতে জমা পরার তা খতিয়ে দেখবে কে ??
...
ইডি চার্জ গঠন করলো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে
Updated : 12/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে ২০২২ শালের নিয়োগ দুর্নীতি মামলা তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বিরুদ্ধে চার্জগঠন করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডি র আইনজীবী জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমান সম্পত্তি ও অর্থ সংগ্রহের তথ্য সামনে এসেছে ,ইডির জেরার ভিত্তিতে অর্পিতা মুখার্জি বলেন তার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আসলে পার্থ চট্টোপাধ্যায় য়ের ।
...
আগামী সপ্তাহে ফিরছে কনকনে শীত
Updated : 12/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বড়দিনে পার্শবর্তী অঞ্চল থেকে কনকনে শীত উধাও হয়ে গিয়েছিলো ।কিন্তু আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে যে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে ।বর্ষশেষ ও বর্ষ বরণে রাজ্যে ফিরবে শীতের আমেজ ।কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলে শীতের আমেজের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমি ঝঞ্জা ,শনি ও রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান -বীরভূম মুর্শিদাবাদ এই ছাড়াও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ,হুগলি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ।
...
লক্ষ্মীর ভান্ডার আরো সমৃদ্ধ হচ্ছে জানুয়ারী ২৫ থেকে
Updated : 12/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজ্য সরকারের তরফ এসেছে তাতে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আরো একটি বড় ঘোষণা করতে চলেছে ,যা নিঃসন্দেহে অংকে মহিলা কে উপকৃত করবে । ৬০ বছর বয়েসের আগে অব্দি যে সব মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবেন ,তারাই ৬০ বছর পার করলে বয়স্ক ভাতা পাবে যা ১০০০ টাকার সমান । আর স্বয়ংক্রিয় পদ্ধতি তেই লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা তে পরিণত হবে দানের অংক হবে ১০০০ টাকা ।
...
কেপি স্টিকার খুলে ফেলার নির্দেশ দিলো লালবাজার
Updated : 12/27/2024, IST
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার করে ।নির্দেশ দেওয়া সত্ত্বেও এই স্টিকার খোলা হচ্ছে না জেনে ,লাল বাজার থেকে আবার দ্রুত সমস্ত ডিভিশন গার্ড ও থানা তে এই নির্দেশিকা পাঠানো হলো যাতে অবিলম্বে,কেপি স্টিকার খোলা হয় -এই স্টিকার না খোলা হলে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ,জরিমানা করা হবে ।
...
আগামী ৩০ সে ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
Updated : 12/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৩০ সে ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেই দিন বেলা ১টা নাগাদ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি । গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন ,অশান্ত সন্দেশখালির সময় অনেকে আমাকে প্রশ্ন করেছিল আমি সেইখানে যাবো কিনা ,উত্তরে আমি বলেছিলাম আমি ঠিক সময় মত সেইখানে যাবো ,সরকারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শতাধিক মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন তিনি যাতে উপকৃত হবেন ২০ হাজার উপভোক্তা ।
...
খারিজ হয়ে গেলো শিক্ষা মন্ত্রী সহ পাঁচ জনের জামিন
Updated : 12/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী নিয়োগ দুর্নীতি মামলা তে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া ,পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জামিনের আবেদন খারিজ করতে গিয়ে বলেন ,অযোগ্য প্রার্থীদের অনৈতিক ভাবে চাকরি দিয়ে শিক্ষা সমাজ কে যোগ্য শিক্ষক দের থেকে বঞ্চিত করেছেএরা ।তিনি আরো বলেন অভিযোগ প্রমাণিত হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যোগ্যতা নিয়ে বড় সর প্রশ্ন উঠে যাবে ।
...
পুরুলিয়ার জঙ্গলে আতঙ্ক ছড়াচ্ছেন বাহিনী জিনাত
Updated : 12/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বন দফতর থেকে জিনাত কে ধরার জন্য টোপে ছাগল ব্যবহার করা হয়েছিল । কিন্তু চালাক জিনাত টোপের ছাগল এড়িয়ে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের লাগোয়া রাহামোদা গ্রামে ,বাড়ির চড়তে ছাগল কে মেরে খায় ।এতে আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ান এলাকাতে ।ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খন্ড হয়ে সে এখন ঘাঁটি গেড়েছে পুরুলিয়ার রাইকা জঙ্গলে ।
...
জগন্নাথ মন্দিরের কাজ কর্ম দেখতে মমতা নিউ দিঘা তে
Updated : 12/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ দিঘা তে রাজ্য সরকারের তৈরি করা নির্মীয়মান জগন্নাথ দেবের মন্দির দেখা করতে গেলেন ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাঁধারমন দাশ কে সঙ্গে নিয়ে ।তাকে দিঘার জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত
করলেন ।জানা যাচ্ছে যে আগামী ২০২৫ শালের ৩০ সে এপ্রিল ,সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জগ্গানাথ ধাম ,আগামী বছর এখন থেকে অনুষ্ঠিত হইবে যাত্রা ।
...
সন্দীপ ঘোষ দের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার সায় দেয়নি রাজ্য
Updated : 12/11/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন , আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ,সিবিআই আরজি কাণ্ডে দুর্নীতি মামলার চার্জশিট দায়ের করলেও আইনি প্রক্রিয়া তে সায় দেয়নি রাজ্য সরকার । রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন ,রাজ্য প্রশাসন এখন অব্দি এমন কোনো অনুরোধ পায়নি ।
...
রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে
Updated : 12/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিসেম্বর মাসে পড়ে গেলোও রাজ্যে সেই ভাবে শীতের দাপট দেখা যাচ্ছে না ।গত সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩৪৬ জন ।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ২ রা ডিসেম্বর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯,৫২২। ডেঙ্গুতে শাঁসকষ্টের উপসর্গ দেখা দেওয়া তে চিকিৎসক রা রীতিমত শঙ্কিত ।উল্লেখযোগ্য ভাবে বলা যায় করোনা আক্রান্তের সময় ও মানুষের ফুশফুশ সব থেকে বেশি আক্রান্ত হয়েচিলো ।
...
বাংলাদেশী পণ্য পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন অখিল ভারতীয় হিন্দু মহা সভার
Updated : 12/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কলকাতার ১০ টি মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশী পণ্য পুড়িয়ে ,সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলমান দের গণ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলো "অখিল ভারতীয় হিন্দু মহাসভা" । তাদের রাজ্য সভাপতি ডাক্তার চন্দ্রচুর গোস্বামীর নেতৃত্বে বাংলাদেশ কে সার্বিক ভাবে বয়কট করার ডাক দেওয়া হয়েছে ।তিনি বলেন " ওরা ভুলে গিয়েছে ১৯৭১ শালে আমাদের সেনা জওয়ানদের আত্মবলিদানের বিনিময়ে তারা নতুন বাংলাদেশ পেয়েছিলো "।
...
ধর্ষকের সাজা হলো যাবৎজীবন
Updated : 12/07/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বারুইপুরের ফার্স্ট আড্ডিশনাল ডিস্ট্রিক্ট জজ সুব্রত চ্যাটার্জি মোস্তাকিম সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করলো পক্সও আইন মেনে ।উল্লেখ্য ৬২ দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে ৯ বছরের বালিকা তে ধর্ষণ করে খুন করে ,মোস্তাকিম সর্দার ।এতো দ্রুত সাজা ঘোষণা করে সাজা ঘোষণা করার নজির নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।রাজ্য পুলিশ মনে করছে এই রায় নজির বিহীন ।
...
গতকাল হয়ে গেলো মেট্রো রেল কর্মচারি পরিষদের ভোট
Updated : 12/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোপন ব্যালটে অনুষ্ঠিত হলো মেট্রো রেলের কর্মি সংগঠনের নির্বাচন ।এই নির্বাচন হয় মেট্রো ভবন,নোয়া পাড়া টালিগঞ্জ ,ও সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো মিলিয়ে ছয়টি বুথে ।প্রতিদ্বন্দ্বিতা হয় চারটি ইউনিয়নের মধ্যে , ১) তৃণমূল অনুমোদিত প্রগতিশীল শ্রমিক কর্মচারি ইউনিয়ন ২) কংগ্রেস ঘনিষ্ঠ মেট্রো রেলওয়ে ওয়ার্কার্স কংগ্রেস ৩) সংঘ ঘনিষ্ঠ মেট্রো রেলওয়ে কর্মচারি সংঘ ৪) ক্ষমতাসীন বামপন্থী মেট্রো রেলএ মেন্স উনিয়নের মধ্যে ।
...
মমতার কথা নিয়ে হতবাক বাংলাদেশের কর্তারা
Updated : 12/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশে আটকে পরা ভারতীয় দের উদ্ধারে রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনীর যে প্রস্তাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছেন ,তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রেস সচিব সফিকুল আলম ।তিনি বলেন আমরা অবাক হয়েছি উনার মন্তব্যে ।একজন মুখ্যমন্ত্রীর কথার তো ওজন থাকবে ,এই খানে যে সব ভারতীয় রা পড়তে অথবা কাজে এসেছেন ,সেই সব ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন এমন কোনো খবর আমার কাছে নেই "।
...
বাংলাদেশের জন্য রাষ্ট্রপূঞ্জের শান্তি বাহিনী চান মমতা
Updated : 12/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধানসভা তে বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য শান্তিরক্ষা বাহিনী চান তিনি । তিনি আরো বলেন যে এইটি আন্তর্জাতিক বিষয় রাজ্যের এক্তিয়ারে পরে না ।গত ১০ দিন ধরে ভারত সরকার চুপ রয়েছে ,তাই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন এই বিষয়ে হস্তক্ষেপ করুন ।
...