আজ পেট্রাপোলে শুভেন্দুর সভা
Updated : 12/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশে গ্রেপ্তার হয় ইস্কনের সন্নাসি চিন্ময় কৃষ্ণ দাশের নিঃশর্ত মুক্তির দাবি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে , আজ ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে লাগোয়া মাঠে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিজেপির বেশ কিছু বিধায়ক ,সাঁধু ও গোঁসাই দের । বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই সভার ডাক দিয়েছে সনাতনী ঐক্য পরিষদ ,সভার প্রস্তুতি দেখতে আসেন অশোক কীর্তনিয়া ও স্বপন মজুমদার ।
...
সিবিআই তৎপর কালীঘাটের কাকু কে হেপাজতে নিতে
Updated : 12/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘ দিন ধরে সিবিআইয়ের জেরা এগিয়ে যাচ্ছিলেন ।সিবিআইয়ের বিশেষ আদালত আগামী ৫ ডিসেম্বর তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ,তার পরেই কালীঘাটের কাকু কে হেপাজতে নিতে প্রোডকাশান ওয়ারেন্ট জারি করেছেন ,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ।ওপর দিকে নিয়োগ দুর্নীতি মামলা তে তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা তে তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেছেন ।
...
নতুন বছরে মেট্রো সুখবর বয়ে আনলো কলকাতা বাশিদের জন্য
Updated : 12/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নতুন বছরের শুরুতেই এসপ্ল্যানেড শিয়ালদাহ রুটের গ্রিন লাইনের মেট্রো চালু হওয়ার কথা আছে ।তার ফলে যাত্রীরা প্রচুর সুবিধা পাবে , অপরদিকে হলুদ লাইনে ৭ কিমি দীর্ঘ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর অব্দি মেট্রোর কাজ প্রায় শেষের পথে ।এই ডিসেম্বরেই ,নোয়াপাড়া ,দমদম ক্যান্টনমেন্ট ,যশোর রোড ও জয় হিন্দ স্টেশনের মধ্যে ট্রায়াল রান শুরু হচ্ছে ।আগামী ২৫ সের মার্চের মধ্যেই বাণিজ্যিক ভাবে এই লাইন চালু হবে ।
...
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৬ শালের বিধানসভা নির্বাচন নিয়ে হতাশ
Updated : 11/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০২৬ শালের বিধানসভা নির্বাচনের আগে ২০২৪ শালের ৬টি বিধানসভা উপনির্বাচনে বিজেপির হার ও ফলাফল নিয়ে হতাশ কেন্দ্রীয় নেতৃত্ব ।তাদের বিষশ্লেষণ ২০২৬ শালে ৫০ টি আসন পাওয়া ও যথেষ্ট কঠিন বিজেপির পক্ষে ।কেন্দ্রীয় নেতৃত্বের মতে ,সার্বিক ভাবে ছন্নছাড়া দশা রাজ্যের বিজেপির নেতৃত্বের ,বুথ স্তরের কর্মীরা হতাশ তাদের মধ্যে নিষ্টা ও আন্তরিকতার অভাব আছে ।তাদের মধ্যে এই বিশ্বাস টাই হারিয়ে গেছে যে তৃণমূল কে হারানোর সম্ভব ,উত্তর বঙ্গে তৃণমূল যেই ভাবে এগিয়ে আসছে তাই নিয়ে তারা চিন্তিত ।
...
আর জি কর কান্ড নিয়ে চার্জশিট পেশ করা হলো
Updated : 11/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ৮৭ দিনের মাথায় আর্থিক দুর্নীতি মামলা তে আরজিকর কাণ্ড নিয়ে আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট দিলো সিবিআই ।জানা যাচ্ছে ৮০ পাতার চার্জশিট তার সঙ্গে কয়েকশো পাতার নথি জমা দেওয়া হয়েছে আদালতে ।সন্দীপ ঘোষ কে দুর্নীতির মূল চক্রী হিসাবে চিন্নিত করা হয়েছে । নিম্ন মানের ওষুধ , চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বেআইনি ভাবে টেন্ডার ডাকা ,সরকারি হাসপাতাল জবরদখল করে ব্যবসা চালানো এবং হাউসস্টাফ নিয়োগের ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন ।
...
ফের মাথা ছাড়া দিয়েছে পারদ গাঙ্গেয় বঙ্গে
Updated : 11/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা মাথা ছাড়া দেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।তবে আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয়বঙ্গের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ।অপরদিকে উত্তর বঙ্গের তাপমাত্রা নেমেছে কালিমপংয়ে ১১.৫,জলপাইগুড়িতে ১৪.৩,কোচ বিহারে ১২.৮,উত্তর দিনাজপুরে ১৫ ,বালুরঘাটে ১৮ ডিগ্রি সেলসিয়াসে । তবে বীরভূমের শ্রী নিকেতন ও সিউড়ির তাপমাত্রা ছিল ১৫.৬ ও ১৫ যথাক্রমে ।
...
সংসদে সৌগত রায়ের নোটিশ নিয়ে ক্ষোভ তৃণমূলের
Updated : 11/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূলের সংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে নোটিশ প্রস্তাব দিয়েছে সেক্রেটারি জেনারেল লোকসভার কাছে ।চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি ।দলীয় সূত্রের খবর মমতা ব্যানার্জি তার এই ব্যক্তিগত উদ্যোগ কে সুনজরে দেখছেন না ,তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ দায়েরের ব্যবস্থার কথা ভাবা হচ্ছে ,কারণ একটাই তিনি দলের সাথে আলোচনা না করে ব্যক্তিগত উদ্যোগে এই নোটিশ দিয়েছেন ।
...
রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের অত্যাচারের বিরুদ্ধে স্বরব হলেন
Updated : 11/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা তে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে বলতে গিয়ে বলেন ,"যেই ধর্মের উপরেই অত্যাচার হোক না কেন আমরা তা মেনে নিতে পারি না ,এটাই আমাদের নীতি ,আমরা সব ধর্ম কেই ভালোবাসি ,সবাই মিলে মিশে থাকুক কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব এই হানাহানি বন্ধ করার ।
...
বাঁধার মুখে ভাঙা গেলো না অবৈধ নির্মাণ
Updated : 11/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার সিঁথি থানা এলাকা তে বিটি রোডে একটি চারতলা বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বাঁধার মুখে পরে ফিরে চলে আসতে হয় পুরসভার বিল্ডিং দফতরের কর্মীদের ।অভিযোগ , সেইখানে ২৫ জন মহিলা বাসিন্দা পুরসভার কর্মি ইঞ্জিনিয়ার দের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।একজন মহিলা নিজের গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করা হয় ,দীর্ঘ ২ ঘন্টা ধরে চেষ্টা করে বেআইনি ভাঙতে না পেরে ফেরত আসেন পুরসভার কর্মিও অফিসারেরা ।
...
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু
Updated : 11/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী শুক্রবার রাজ্য সরকার প্রস্তাবিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন যেটা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, তার জন্য একটি প্রস্তুতি বৈঠক ডাকলো আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে । প্রতি বছর শিল্প পতিদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী কার্যত সেই ভাবেই বৈঠক ডাকা হয়েছে । বিজিবিএস বৈঠক বসতে চলেছে আগামী ৫-৬ ফেব্রুয়ারী ।
...
মিড্ ডে মিলে বাড়ানো হলো সামান্য বরাদ্দ
Updated : 11/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রায় দুই বছর পরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে খুব অল্প অর্থ বাড়ালো সরকার ,প্রাথমিকে ছাত্র প্রতি বাড়ানো হলো ৭৪ পয়সা ও উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পঁয়সা ।কেন্দ্রীয় শিক্ষা দফতরে গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ,পঞ্চম শ্রেণী অব্দি মিড ডে মিলের বরাদ্দ বেড়ে হলো ৬ টাকা ১৯ পঁয়সা ,উচ্চ প্রাথমিকে পড়ুয়াদের বরাদ্দ বেড়ে হয়েছে ৯ টাকা ২৯ পঁয়সা ,যদিও এই সামান্য অর্থে কোনো মহল কেই সন্তুষ্ঠ করতে পারেননি ।
...
সিবিআই আবেদন করলো আদালতে কাকু ও শান্তনু কে আদালতে হাজির করা নিয়ে
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে গ্রেপ্তার হওয়া সুযোগ কৃষ্ণ ভদ্র ওরফে কাকু এবং হুগলির বহিস্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কে মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হবে ।সেইখান তদন্তের স্বার্থে সিবিআই তাদের নিজস্ব হেপাজতে নেওয়ার আর্জি করবেন ,তারা আশা করছেন এই দুইজন কে জেরা করে অনেক খবর পাওয়া যেতে পারে ।
...
গতকাল তৃণমূলের বৈঠকে গজে ওঠা সব জল্পনা শেষ করে দিলেন মমতা ব্যানার্জি
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা ব্যানার্জি ২০২৬ অব্দি দলের কর্তৃত্ব নিজের হাতেই রাখলেন । তিনি বৈঠকে আগে উপস্থিত নিজের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন ঘরের কথা যেন বাইরে না যায় ।পাশাপাশি তিনি বলেন দল বিরোধী কোনো কাজ বরদাস্ত করবেন না ।জাতীয় কর্মসমিতি তে ৫ জন কে সংযোজন করেন যথা ১) স্পিকার বিমান ব্যানার্জি ২) মানস ভূঁইয়া ৩)কল্যাণ ব্যানার্জি ৪) মালা রায় ৫) জাভেদ আহমেদ খান । অভিষেক কে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল তা তিনি খারিজ করে দিয়েছেন ।
...
তৃণমূলের বৈঠকে মমতা দলের রাশ নিজের হাতেই রাখলেন
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা ব্যানার্জি ২০২৬ অব্দি দলের কর্তৃত্ব নিজের হাতেই রাখলেন । তিনি বৈঠকে আগে উপস্থিত নিজের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন ঘরের কথা যেন বাইরে না যায় ।পাশাপাশি তিনি বলেন দল বিরোধী কোনো কাজ বরদাস্ত করবেন না ।জাতীয় কর্মসমিতি তে ৫ জন কে সংযোজন করেন যথা ১) স্পিকার বিমান ব্যানার্জি ২) মানস ভূঁইয়া ৩)কল্যাণ ব্যানার্জি ৪) মালা রায় ৫) জাভেদ আহমেদ খান । অভিষেক কে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল তা তিনি খারিজ করে দিয়েছেন ।
...
সন্নাস্যি চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারি নিয়ে উত্তাল বাংলাদেশ
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার ঢাকা বিমানবন্দর থেকে বর্তমান শাসক ইউনিসের সরকার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে , সনাতনী জাগরণ জোটের মুখ্যপাত্র চিন্ময় কৃষ দাশ কে । তার প্রতিবাদে সারা বাংলাদেশ জুরে হাজার হাজার সংখ্যালঘু মানুষ একজোট হয়ে বিক্ষোভ শুরু করেছে । জানা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শাহবাগে সংখ্যালঘু দের উপর হামলা করেছে , এই ছাড়াও হামলা হয়েছে ঢাকার জগন্নাথ হল ও রংপুরে ।
...
নতুন বছরে ফের বাড়তে পারে পাউরুটির দাম
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম বঙ্গ বেকার্স এসোসিয়েশনের তরফে সিইও বলেন ময়দা সহ সবরকম কাঁচা মালের দাম বাড়ার জন্য ,রাজ্যে জানুয়ারী থেকে পাউন্ডে ২ টাকা করে রুটির দাম বাড়ানো হচ্ছে ।তিনি বলছেন যেই ভাবে কাঁচা মালের দাম বাড়ছে তার জন্য আর দাম না বাড়িয়ে কোনো লাভ নেই ।
...
পৌষ মেলা নিয়ে সিদ্ধান্ত হলো
Updated : 11/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকে ঠিক হয় ,এইবার শান্তি নিকেতনে পূর্ব পল্লী মেলার মাঠে ৬ দিনের পৌষ মেলা হবে । অতিরিক্ত দুই দিন দেওয়া হবে ব্যবসায়ী দের জিনিস পত্র গোটানোর জন্য ।স্থানীয় বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন ,বিশ্ব ভারতী কর্তৃপক্ষ কিছু অসুবিধার কথা তুললে আমরা তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি ।
...
শালিমারের পার্কিং ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে
Updated : 11/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে আলোচনা তে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ।আলোচনা র মাধ্যমে মহারাষ্ট্রের শরিক দল গুলির সাথে বসে ঠিক করা হবে কে হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ।জানা যাচ্ছে সোমবার সকালে দিল্লি যাবেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার ।বিদর্ভ অঞ্চলে ভালো ফলাফলের জন্য দেবেন্দ্র ফড়নবীশের নাম অনেকটাই এগিয়ে আছে ,সঙ্গে বিজেপির প্রাপ্ত্য ১৩২ টা সিট একটি বড় ফ্যাক্টর । তবে অজিত পাওয়ার ও শিন্ডে নিজেদের বৈঠক করে শিন্ডে কে মুখ্যমন্ত্রীর পদ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ।
...
নৈহাটী তে তৃণমূলের সনৎ দে জিতলো প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে
Updated : 11/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আর জি কর কান্ডের কোনো প্রভাব দেখা গেলো না নৈহাটী বিধানসভা উপনির্বাচনে ।না বিজেপি ,না কংগ্রেস অথবা অতি বামেরা কেউ দাগ কাটতে পারেনি নৈহাটী ভোটার দের মনে। ভরসা রাখলেন তারা তৃণমূলের নৈহাটী পুরসভার স্বাস্থ্য বিভাগের সি আই সি সনৎ দের উপরে ।জেতার পর সনৎ বাবু বলেন "আমার প্রধান লক্ষ্য হলো নৈহাটির স্বাস্থ্য ব্যবস্থা কে ঢেলে সাজানো ।নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের খোল নলচে বদলে দেয়াই আমার প্রথম ও প্রধান লক্ষ্য, যাতে মানুষ পরিষেবা পায়" ।
...
রাজ্যের ফার্নেস কারখানা খুলতে চলেছে জার্মান সংস্থা
Updated : 11/23/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের লগ্নির ডাকে সারা দিয়ে বিখ্যাত জার্মান ফার্নেস নির্মাতা কারখানা উইন্থরস রাজ্যের ধুলাগড় ,পানাগড় অথবা অন্য কোনো শিল্প তালুকে ১৮০ বিঘা জমি চিন্নিত করা হবে তাদের কারখানা তৈরি করার জন্য ।আগামী ১ বছরের মধ্যে কারখানা তে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে বিনিয়োগ করা হবে ৬০ কোটি টাকার মত ।মন্ত্রী শশী পাঞ্জা বলেন বর্তমানে এই সংস্থার নিউ টাউনে সদর দফতর খোলা হয়েছে।
...