আনাজের মূল্যবৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্সের সাথে বৈঠক মুখ্যসচিবের
Updated : 10/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিকালে আনাজের অগ্নিমূল্য খতিয়ে দেখতে মুখ্যসচিব রাজ্যের টাস্ক ফোর্সের সাথে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পুলিশ কর্তাদের বৈঠকে ডাকেন ।আলুর আকাশ ছোঁয়া দাম নিয়ে সরকার ইতিমধ্যেই বিব্রত ,ব্যবসায়িক সংগঠন গুলি অসময়ের বৃষ্টি ও শ্রমিকের হাজিরা কমার ফলে মূল্যবৃদ্ধির কথা বলেন ।পাশাপাশি টাস্ক ফোর্সের পক্ষে বলা হয় গাড়ি আটকে কালীপুজোর চাঁদার জোরজুলুম আনাজের দাম বৃদ্ধির অন্যতম কারণ ।
...
Naihati Byelection 2024: নৈহাটী বিধানসভা উপনির্বাচনে বিজেপির বাজি রূপক মিত্র
Updated : 10/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৩ নভেম্বর নৈহাটী বিধানসভার উপনির্বাচনে ,বিজেপি আস্থা রাখলো তাদের প্রার্থী রূপক মিত্রের উপর ।তিনি নৈহাটী বিধানসভার অন্তর্গত হালিসহরের ভূমি পুত্র ।নৈহাটী বিধানসভা তে রয়েছে নৈহাটী পুরসভা সহ চারটি গ্রাম পঞ্চায়েত যথা কাঁপা ,শিবদাসপুর,পলাশী মাঝিপাড়া ,এবং হালিসহরের অন্তর্গত জেটিয়া গ্রাম পঞ্চায়েত । বিজেপি প্রার্থী রূপক বাবু বলেন "মানুষ আমাদের সঙ্গে আছে ,নির্বাচন সুষ্ঠ ভাবে হলে তিনি জেতার বিষয়ে ১০০% আশাবাদী । নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারে নেমে গিয়েছে ।আজকে তার প্রচারের শিডিউল হলো সকাল ৮ টা নাগাদ ৪ নম্বর পুল হয়ে ,রাজবন্দীগড় থেকে রেল সাইডিং হয়ে তেলিয়া পাড়া অব্দি রালী । সকাল ৯ টা অথবা তার কিছু পরে ডিএন ৫ বাসস্ট্যান্ড থেকে স্বপ্নবীথি পার্ক হ...
মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Updated : 10/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আলিপুরের আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন কলকাতা ও রাজ্যের অন্যান্য জেলা থেকে দুর্যোগ পূর্ণ আবহাওয়া না থাকলেও হাল্কা বৃষ্টি হতে পারে ।কারণ হিসাবে তারা বলছেন বঙ্গের পরিমণ্ডলে প্রচুর জ্বালিয়ো বাস্প ঢুকে গেছে বঙ্গের পরিমণ্ডলে ,তাই এই পরিবর্তন ।কলকাতা তে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং রাত্রে ২৫ ডিগ্রির মত ।
...
মহিলা সাংবাদিক কে হেনস্থায় সাসপেন্ড হলেন সিপিএম নেতা
Updated : 10/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিপিএমের প্রাক্তন বিধায়ক ও বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যীর বিরুদ্ধে ,এক মহিলা সাংবাদিক গতকাল তাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ তুলে বরানগর থানাতে একটি অভিযোগ দায়ের করেন । তন্ময় বাবু বিষয়টি কে পরিকল্পিত কুৎসা বলে দাবি করেছেন ।সিপিএম গতকাল দলীয় স্তরে বিবৃত দিয়ে জানিয়েছেন,বিষয়টি দলের অভন্তরীন তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে ,এবং উনাকে সাময়িক ভাবে সদস্য পদ থেকে সাসপেন্ড করা হয়েছে ।
...
তৃণমূলে কি প্রবীণরা ব্রাত্য হয়ে যাবেন
Updated : 10/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনি উপলক্ষে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে এবং শহরে যে বিজয়া সম্মেলনির মঞ্চ তৈরি করেছিলেন ,তার থেকে বোঝা যাচ্ছে নবীন দের জায়গায় করে দেওয়ার প্রস্তুতি করছে দল ।রাজ্যে দলের তরফে বিভিন্ন প্রতিনিধি দের চূড়ান্ত করে দেওয়া হয়েছে । তাতে দেখা যাচ্ছে প্রবীণ নেতাদের নাম কার্যত নেই,সেইখানে নবীন নেতাদের আধিক্য ।
...
আবহাওয়া কেমন থাকবে দীপাবলির সপ্তাহে
Updated : 10/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী নিম্নচাপের জেরে বৃষ্টির হুমকি থেকে দক্ষিণবঙ্গ বেঁচে গেলো ,মাঝামাঝি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে ।শুধু আবহাওয়া দফতর জানিয়েছেন কালীপূজা এবং দীপাবলির সপ্তাহে শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে।কলকাতা সহ আসে পাশে মূলত পরিষ্কার আকাশ ,তবে কখনো আংশিক মেঘলা আকাশের দেখা দিতে পারে । প্রকৃত শীত আসতে আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে ।
...
ঘূর্ণিঝড় ডানার জেরে শহর আশ পাশ জুড়ে তুমুল বৃষ্টি
Updated : 10/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার গভীর রাতে ডানা আছড়ে পড়েছিল ১০০-১২০ কিমি বেগে ,যার ফলে রাজ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার গাঙ্গেয় উপত্যকা ছাড়া সেই ভাবে কোথাও ঘূর্ণিঝড় বোঝা যায়নি ।তবে এর ফলে কলকাতা এবং আসে পাশের জেলা তে তুমুল বৃষ্টিপাত হয়েছে দিনভর এবং রাতেও ।মুখ্যমন্ত্রী বলেন ২ লক্ষ্য ১৬ হাজার লোক কে নিরাপদে সরানো হয়েছে ।ডানা আজকে পশ্চিম দিকে সরে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে ।
...
শিয়ালদাহ থেকে শেষ ট্রেন ছাড়ার খবরা খবর
Updated : 10/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব রেলের শিয়ালদাহ শাখা থেকে আসন্ন ঘূর্ণিঝড় ডানার মোকাবিলা তে শেষ ট্রেন ছাড়ার সময় শিমা এগিয়ে আনা হয়েছে ।১) লক্ষ্মীকান্ত পুর লোকাল ছাড়বে ৭টা ৩৬ মিনিট ২) ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে ৭টা ৪৫ মিনিট ৩) ক্যানিং লোকাল ছাড়বে ৭ টা ৩০ মিনিট ৪) বারুইপুর লোকাল ৮ টা ৫) বজবজ লোকাল ৮ টা , ৬) সোনারপুর লোকাল ৬ টা ৩০ মিনিট হাসনাবাদ লোকাল,৭ টা ৩০ মিনিট ।
...
অবশেষে অনশন প্রত্যাহার করে নিলো ডাক্তারেরা
Updated : 10/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্নে বিকাল ৫ টা নাগাদ অনশন রত জুনিয়র ডাক্তারদের সঙ্গে ১০ দফা দাবি নিয়ে আলোচনা তে বসেন মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে । আলোচনা শেষে সিদ্ধান্ত হয় অনশন প্রত্যাহার করার ।মুখ্যমন্ত্রী ও বারে বারে অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন ।১০ দফা আলোচনা তে সন্তুষ্ঠ হতে পারেননি ডাক্তারেরা ,কিন্তু নির্যাতিতার বাবা -মায়ের অনুরোধে তারা এই অনশন তুলে নেন বলে জানান ডাক্তার রা ।
...
স্মরণ করে হবে আজাদ হিন্দের প্রতিষ্টা দিবস
Updated : 10/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৪৩ শালের ২১ সে অক্টোবর আজাদ হিন্দ বাহিনী এবং স্বাধীন ভারত সরকার তৈরি করেছিল ,নেতাজি সুভাষ চন্দ্র বসু । এই দিনটি কে স্মরণ করে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস কংগ্রেস আজকে কর্মসূচি নিয়েছে কলকাতা শহরে ।দক্ষিণ কলকাতা শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানান ২১ সে অক্টোবর আজাদ হিন্দের জন্মজয়ন্তী মিছিল করবে ভবানীপুর জগুবাজার থেকে নেতাজি ভবন এলগিন রোড অব্দি ।
...
অনশন জারি রেখেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে ধর্মঘটী ডাক্তার রেরা
Updated : 10/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা ,নীলরতন সরকার হাসপাতালে সব জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি জিবি মিটিং করে নবান্নে আসন্ন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার বিষয়ে । ওইখানে একটাই সিদ্ধান্ত হয় তাদের ১০ দফা দাবি মানা হলে অনশন তারা তুলবেন না ।গতকাল ইমেলে জুনিয়র ডাক্তার রা মুখ্যসচিব রা কোনো আগাম শর্ত মেনে আলোচনা করবেন না তা জানিয়ে দিয়েছেন ।
...
আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রাজ্যে
Updated : 10/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মৌসম ভবন জানিয়েছে যে আন্দামান সাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ , আগামী বুধবার তা পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ,এবং আগামী বৃহস্পতিবার সেটি ওড়িশা অথবা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ।এখন অব্দি ল্যান্ডফলের জায়গায় জানা যাচ্ছে না, তার ফলে রাজ্যে ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । মৎস্য জীবিদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ।
...
মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করার কৌশলী উপায়
Updated : 10/20/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জুনিয়র ডাক্তার দের ধর্ণামঞ্চে গতকাল উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব ,মুখ্যমন্ত্রীর দূত হয়ে ।সেইখানে মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারী ডাক্তার দের মুখ্যসচিবের ফোনের মাধ্যমে ১০ দফা দাবি নিয়ে ১৮ মিনিট কথা বার্তা হয় ।চিকিৎসকেরা আলোচনার দাবি করলে তিনি জুনিয়র ডাক্তার দের বলেন "আগামী সোমবার কথা হতে পারে ১০ জন ডাক্তার প্রতিনিধি দের সঙ্গে তবে স্বর্তঃ একটাই তাদের অনশন প্রত্যাহার করে সেইখানে যেতে হবে । জুনিয়র ডাক্তার রা বলেন ফোন আলাপের মাঝে বোঝা গেছে উনি আমাদের ১০ দফা সম্পর্কে অবহিত নন ।
...
রাজ্যের আসন্ন উপনির্বাচনে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Updated : 10/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে আগামী ১৩ নভেম্বর রাজ্যের আসন্ন ছয়টি বিধানসভা উপনির্বাচনে আসবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।তার মধ্যে রয়েছে ৩০ কোম্পানি বিএসএফ ,২৪ কোম্পানি সিআরপি এফ ,১৩ কোম্পানি এস এস বি ।১২ কোম্পানি সিআইএস এফ এবং ১০ কোম্পানি আইটিবিপি ।
...
নিম্নচাপের জেরে পণ্ড হতে চলেছে কালীপূজা ও দীপাবলির আনন্দ
Updated : 10/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গপো সাগরে দানা বাঁধতে চলা গভীর নিম্নচাপের ফলে ঝূর্ণিঝড়ের চেহারা নিয়ে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে দীপাবলির আগে আগেই ।জানা যাচ্ছে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের আন্দমানের নিকটে তৈরি হতে চলেছে ,আগামী মঙ্গলবার সেটি নিম্নচাপের চেহারা নিয়ে আগামী বৃহস্পতিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে ও ঝড় বৃষ্টি হবে ।
...
ইএস আই হাসপাতালে আগুন
Updated : 10/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিয়ালদাহ ইএস আই হাসপাতালে এক ক্যানসার আক্রান্ত চিকিৎসাদ্বহীন রুগী উত্তম বর্ধনের মৃত্যু হয়েছে ধোঁয়া তে দমবন্ধ হয়ে ।কেষ্টপুরের একটি সংস্থা তে চাকরি করতে তিনি । তার বাড়ি ছিল জোড়ামন্দিরের কাছে ।এই পরিপ্রেক্ষিতে নারকেল ডাঙ্গা থানা তে দুটি মামলা রুজু করা হয়েছে ।
...
ময়না তদন্ত রিপোর্ট বললো জীবন্ত দগ্ধ করা হয়েছে মেয়েটিকে
Updated : 10/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জেএনএম কল্যাণী হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েচিলো কৃষ্নগরের দগ্ধ ও নিহত মেয়েটির । তদন্তকারী ডাক্তার তদন্ত শেষে বলেন ,মেয়েটিকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা হয়েছিল ।ধর্ষণের বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে আছে,নমুনা এলে বোঝা যাবে ।উল্টো দিকে মেয়েটির পরিবার সিবিআই তদন্ত হাইকোর্টে দাবি করবে ।
...
রাজ্যের ছয়টি আসনের উপনির্বাচন নিয়ে সব দল রণকৌশল তৈরি করছে
Updated : 10/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচন নিয়ে , কংগ্রেস ও বাম শিবির যৌথ ভাবে লড়বেন না অন্য কিছু করবেন সেই নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ।সিপিএমের তরফে নাগরিক সমাজ কে ভরসা করে অথবা দলীয় প্রতীকে লড়াই করা হবে ।কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবেনা সেই নিয়ে নানা প্রশ্ন আছে । অপরদিকে বিজেপি তার একক শক্তি তে এই ছয়টি আসনে লড়বেন বলে জানা গেছে ,একই কথা তৃণমূলের ক্ষেত্রে ।
...
আজকের রাশিফল ( ১৬ অক্টোবর )
Updated : 10/16/2024, IST
মেষ - সংস্থা পরিবর্তনের চেষ্টা চলবে
বৃষ - পারিবারিক বিপদের আশঙ্কা আছে
মিথুন - প্রাপ্য অর্থ হাতে আসবে
কর্কট - গুপ্ত শত্রু হইতে সাবধান
সিংহ -ক্রোধ সংযত করুন নইলে বিপদ বাড়বে
কন্যা-উঁচুস্থান থেকে পরে আঘাত লাগতে পারে
তুলা -উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন
বৃশ্চিক- মুখমন্ডলের পীড়া তে কষ্ট পাবেন
ধনু -শত্রু দেড় শক্তি বৃদ্ধি উদ্বেগের কারণ
মকর-পরিবেশ গত সমস্যা কাজের অগ্রগতি ব্যাহত করবে
কুম্ভ - সঞ্চয় বৃদ্ধি ব্যাহত হতে পারে
মীন - বিরোধীরা ভুল বুঝে সন্ধি করতে চাইবে
...
আদালতের রায়ে সরে গেলো লৌহ কপাট
Updated : 10/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মঙ্গলবার রানী রাসমণি রোডে অনশ রত ডাক্তার দের সমর্থনে যে দ্রোহ কার্নিভালের আয়োজন করা হয়েছিল ,তা লৌহ কপাট দিয়ে আটকে দেয় পুলিশ ।গতকাল হাইকোর্টের বিচারপতির রায়ে সরে যায় লৌহ কপাট এবং দ্রোহ উৎসব জনজোয়ার পরিণত হয় । দেখা যায় এই দ্রোহ উৎসবে অসত্য বৃদ্ধ ,বৃদ্ধরা হুইল চেয়ারে করে দেখে যান এই দ্রোহ উৎসব ।কার্নিভালে প্রতিমা যখন ঘুরে যাচ্ছে তার মুখ ছিলেন দ্রোহ উৎসবের দিকে ।কৈলাশে যাওয়ার আগে তিনি এই উৎসব দেখে গেলেন ।
...