প্রাথমিক নিয়োগ মামলা তে গ্রেপ্তার হলেন পার্থ চ্যাটার্জি
Updated : 10/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত অয়ন শীল কে গ্রেপ্তারের আবেদন জানায় সিবিআই ,এবং সেই আবেদন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত ।ইডি হাতে আগেই গ্রেপ্তার হয়ে জেল খাটছেন তিনি, এইবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে অয়ন শীলের সাথে যুক্ত হয়ে গ্রেপ্তার হলেন সিবিআইয়ের হাতে ।
...
কাশ্মীর মাঙ্গে আজাদী নিয়ে রিপোর্ট গেলো স্বরাষ্ট্র মন্ত্রকে
Updated : 10/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর জি কর কাণ্ডে প্রতিবাদে যাদবপুরের পড়ুয়ারা কাশ্মীর মাঙ্গে আজাদী এই বিতর্কিত শ্লোগান তুলেছিলেন । সেই ঘটনার পরে কেন্দ্রীয় গোয়েন্দা বিষয়টি অনুসন্ধান করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠান । জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করে দিল্লিতে পাঠানো হতে পারে । কলকাতা পুলিশ ইতিমধ্যে পাটুলি থানা তে দেশদ্রোহিতার এফআইআর জারি করেছে ।
...
২রা অক্টোবর নশিপুর রেল সেতু দিয়ে রেল চলবে
Updated : 10/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দীর্ঘ ২০ বছর পরে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর উপর নশিপুর রেল সেতু দিয়ে , আগামীকাল একটি মেমো ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।ট্রেনটি চলবে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ ।এই রুটে ট্রেন চলাচল শুরু হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের দূরত্ব ৯০ কিমি কমে যাবে ।
...
মহালয়ার আগে প্রতিমা উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী
Updated : 09/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর মহালয়ার আগেই সুজিত বসুর পুজোর প্রতিমা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী,তাই নিয়ে অনেক বিতর্ক দানা বাঁধে ।সুজিত বসু বলেন ,১লা অক্টোবর মুখ্যমন্ত্রী সুজিত বসুর পুজো প্রাঙ্গনে গিয়ে আলীপুরদুয়ার ও দুবরাজপুরের দুটি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি ,এবং অগ্নিনির্বাপনের জন্য ,৫০ টি মোটরবাইক দমকল কর্মীদের হাতে তুলে দেবেন ।
...
কর্মবিরতি শুরু হলো সাগর দত্ত মেডিকেল কলেজে
Updated : 09/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগিণীর মৃত্যু ঘিরে হেনস্থার মুখে পড়েছিলেন সেইখানকার এক জুনিয়র মহিলা চিকিৎসক ।জানা যায় বিকাল ৫ টা নাগাদ সঙ্কট জনক পরিস্থিতি তে আনা হয় ওই হাসপাতালে ।চিকিৎসকেরা সর্বরকমের চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হন । তার পরে মহিলাক চিকিৎসকের উপর চড়াও হন মৃতার পরিজন রা ,তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন জুনিয়র চিকিৎসক ,যার জেরে আজ সাগর দত্ততে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ।
...
দক্ষিণ বঙ্গের পরে এইবার উত্তরবঙ্গ ভাসছে বন্যা তে
Updated : 09/28/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দক্ষিণ বঙ্গ ভাসানোর পরে এইবার নিম্নচাপের জেরে গতকাল থেকে উত্তরবঙ্গের কালিম্পঙ দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ।আবহাওয়া আধিকারিক রা জানান আজ উত্তরবঙ্গের ৫ জেলা তে কোথাও অতিভারী ও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ওই এলাকার নদী গুলিতে হরপাবনের সতর্কতা রয়েছে, জল বাড়ছে তিস্তা তে ।তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে ।
...
আমেরিকার কনসাল জেনারেলের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক
Updated : 09/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমেরিকার কনসাল জেনারেলের সাথে বৈঠক করে এই বার্তাই দিলেন যে কলকাতা তে সেমী কন্ডাকটর কারখানা তৈরির জন্য তারা জমি দিতে প্রস্তুত ।গতকাল নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান ,আগামী ৫-৬ ফেব্রুয়ারী বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের আগে ,আমেরিকার সংশ্লিষ্ট কর্তাদের আলোচনা করে এই সংক্রান্ত রূপরেখা তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে ।
...
পশ্চিমবঙ্গে এলো পদ্যার ইলিশ
Updated : 09/27/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে এলো পদ্যের ইলিশ । জানা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা অব্দি এই রাজ্যে ১২ টন ইলিশ ঢুকেছে ,আগামী ১২ অক্টোবরের মধ্যে ২৪২০ টন ইলিশ ঢোকার কথা আছে । এই দিন আশা ইলিশ গুলির জন ৮০০-১২০০ গ্রাম অব্দি । বাজারে ওই ইলিশের দাম হবে কেজি প্রতি ৮০০-২০০ টাকার অব্দি ।
...
টালা থানা তথ্য প্রমান নষ্টের আঁতুরঘর
Updated : 09/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আদালতে সিবিআই লিখিত ভাবে দাবি করলো যে আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের এবং তথ্য প্রমান নষ্টের চেষ্টা টালা থানা বসে প্ল্যান করা হয়েছিল । তদন্ত কে বিপথে চালিত করতে থানায় বসে বিভ্রান্তির ছক কষা হয় ।গতকাল শিয়ালদাহ কোর্টে দুই অভিযুক্ত কে তোলা হলে বিচারক তাদের ৩০ সে সেপ্টেম্বর অব্দি জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ।
...
পোস্ট অফিস কে ভারতীয় দ্রব্য রফতানির মাধ্যম করা হয়েছে
Updated : 09/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডাক ঘরের মাধ্যমেই হচ্ছে দেশীয় পণ্যের রফতানি ,যার পোশাকি নাম হচ্ছে ডাক ঘর নিরায়াত কেন্দ্র ।দেশের ছোট, প্রান্তিক এবং গ্রামীণ শিল্পীদের বিদেশের বাজার ধরতে সাহায্য করাই এর উদ্দেশ্য বর্তমানে দেশের ৩৪টি ডাক ঘর রফতানি কেন্দ্র হিসাবে কেজ করছে । গত এপ্রিল -জুন ত্রৈমাসিকে ডাকঘরের মাধ্যমে রফতানি হয়েছে ৬০ লক্ষ্য টাকা দামের ১০৭০ সামগ্রী ,ডাকঘরের যায় হয়েছে ১২ কোটি ৬৪ লক্ষ্য টাকা ।
...
আর জি করের নিহত চিকিৎসকের ময়না তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠলো
Updated : 09/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সিবিআই সূত্রের দাবি আরজি করের নিহত চিকিৎসকের ময়না তদন্ত নিয়ে ,দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও ডোমেদের একাধিবার জিজ্ঞেসাবাদ করে অনেক গাফিলতি উঠতে এসেছে ।ময়না তদন্তের ভিডিও গ্রাফিরম্যান ও অস্পষ্ট ।মৃতার দেহের আঘাতের চিহ্ন আদো স্পষ্ট নয় ।সিবিআইয়ের দাবি সেইদিন ৮ টি দেহ ময়নাতদন্ত করা হয়েছিল আরজি করের মর্গে ,শুধু মাত্র তিলোত্তমার দেহের ময়নাতদন্ত হয় সন্ধ্যা ৬-৭:১০ মধ্যে ।
...
অভয়া কাণ্ডে বিধায়ক প্রশ্নের মুখে
Updated : 09/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভয়া কাণ্ডে তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলর ,যারা পানিহাটির শশানে অভয়ার মৃত দেহ দাহ করার বিষয়ে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন তাদের ভূমিকা তদন্তের আওতায় এনে জট কাটাতে চাইছে তদন্তকারীরা ।গতকাল সিজিও কমপ্লেক্সে বিধায়ক নির্মল ঘোষ কে তলব করে জিজ্ঞেসাবাদ করে তদন্তকারীরা ।প্রায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞেসাবাদের পরে বিধায়ক বলেন স্থানীয় বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব পালন করেছি ,প্রশ্ন করার সময় তিনি উত্তেজিত ছিলেন ।
...
আজকের রাশিফল ( ২৪ সেপ্টেম্বর )
Updated : 09/24/2024, IST
মেষ -অপরকে সমীহ করে চলতে হবে
বৃষ - উপার্জনের ঘুরপথের আশা ত্যাগ করতে হবে
মিথুন -চলা ফেরাতে অসুবিধা
কর্কট -স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সংসারে অশান্তি বাড়বে
সিংহ - কর্মস্থলে সমস্যা বাড়বে
কন্যা -অন্যমনস্কতার জন্য বিপাকে পড়তে পারেন
তুলা -নতুন কাজের যোগাযোগ আসতে পারে
বৃশ্চিক- গুরুজনের পরামর্শ মেনে চলুন
ধনু -কোনো দুশ্চরিত্রা মহিলার ফাঁদে পরে অর্থদ্বন্দ্ব
মকর -পুরোনো অসুখ চাগার দিতে পারে
কুম্ভ -পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ
মীন -অধস্তন কর্মচারির আচরণ চিন্তার কারণ হতে পারে
...
বন্যা পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন আজকে
Updated : 09/23/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দামোদর ও মুণ্ডেস্বরীর জল কমতেই শুরু হয়েছে এক নতুন বিপত্তি । ধ্বসে পড়েছে মুণ্ডেশ্বরী ও দামোদরের পাশের বাঁধাই করা বোল্ডার ।যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে জামালপুরের বাসিন্দা দের তাদের বক্তব্য ফের নতুন করে ভারী বৃষ্টিপাতের কথা সোনা যাচ্ছে ।তারা বলেন যদি ভারী বৃষ্টিপাত হয় এবং ডিভিসি জলাধার থেকে জল ছারে তাহলে নদীর পার ঘেঁষে প্রচুর জল গ্রামে ঢুকে যাবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে । এই পরিস্থিতি দেখতে আসছেন মুখ্যমন্ত্রী ।
...
পরীক্ষা তে রুটিং বদল বন্যার জন্য
Updated : 09/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান দক্ষিণ বঙ্গে বন্যা কবলিত এলাকার স্কুল গুলির কর্তৃপক্ষ নিজেদের মত করে একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার রুটিং পরিবর্তন করতে পারবে ।তিনি বলেন যে জানা গেছে বন্যার জন্য অনেক পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং স্কুল গুলি বন্ধ হয়ে গেছে ।এই অবস্থায় একাদশ শ্রেণীর পরীক্ষা স্কুল গুলো তাদের সুবিধা মত নিতে পারবে।
...
জুনিয়র ডাক্তার দের ধর্মঘট আংশিক উঠে গেলো
Updated : 09/20/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা তে আন্দোলনরত ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফ্রন্ট তাদের জেনেরাল বডি মিটিং করে ঘোষণা করেন আজ শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে তারা তাদের অবস্থান আংশিক তুলে নিচ্ছে । পাশাপাশি ,শনিবার থেকে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে শনিবার থেকে জরুরি পরিষেবা থেকে যোগ দেবেন । তারা এও বলেন ২৭ সে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন ,তারা বলেন তাদের দাবি পূরণ না হলে আবারো কর্মবিরতির পথে হাঁটতে পারেন ।
...
নবান্নে ডাক্তার ও প্রশাসনের মধ্যে বৈঠক নিষ্ফলা
Updated : 09/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তার ও মুখ্যসচিবের নেতৃতৃত্বধীন ,অফিসার দের নিয়ে গঠিত কমিটির মধ্যে সভা বসে ,কর্মক্ষেত্রে ভয়ের পরিবেশ দূর করা কলেজ সংসদের নির্বাচন ,হুমকি সংস্কৃতির অবসান ,স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ বাকি বকেয়া দাবি গুলি নিয়ে ।আলোচনা সদর্থক হলেও সরকার মৌখিক ভাবে এটা মেনে নেয় ।তবে ডাক্তার রা বারবার মিনিটস য়ে এই কথা গুলি লিখে সরকার কে লিখিত আশ্বাস দেওয়ার কথা বলেন ।মিনিটস প্রকাশ হলে দেখা যায় ,সেই কথা উল্লেখ না থাকাতে ডাক্তার রা সই করেনি ।বৈঠক টি কার্যত নিষ্ফলা হয় ।
...
বিধায়কের বাড়ি ও নার্সিংহোম ইডির তল্লাশি
Updated : 09/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর জি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলাতে, রোগীকল্যাণ সমিতির সভাপতি ও শ্রীরামপুরের বিধায়ক ,সুদীপ্ত রায়ের দুটি বাড়ি নার্সিংহোম ও ডায়াগনিস্টিকস সেন্টারে তল্লাশি চালায় ইডি ।মোট ছয়টা জায়গায় তল্লাশি চালায় ইডি ।সুদীপ্তের ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ী হুগলির দাঁত পুরের বাড়ি অফিস এবং বাগানবাড়িতে এক যোগে তল্লাশি চালানো হয় ।
...
আগামী ২৫ সে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়া কান্ডের শুনানি
Updated : 09/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি তে ,সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ আর জি কর কাণ্ডে উদ্বেগজনক এবং সিবিআই তদন্তে উদ্বেগজনক ও বিচলিত করার মত তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানালেন ।তথ্য প্রমান লোপাট এবং তদন্তের বিষয় প্রাথমিক ভাবে পুলিশের গাফিলতির বিষয়ে তারা হতাশ । বিশেষ করে নিহত চিকিৎসকের বাবার দেওয়া কিছু সূত্র বিচার করে দেখা উচিত ।
...
জলাশয় ভরাট নিয়ে তৎপর রাজ্য পুলিশ
Updated : 09/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের উপর একটা জলাশয় ভরাট করার চেষ্টা করছিলো কিছু দুষ্কৃতী ।স্থানীয় সূত্রের খবর ,রাতে দুই গাড়ি মাঠি এনে জলাশয়ের পাশে ঢেলে দিয়ে গিয়েচিলো দুষ্কৃতী কারীরা ।তার পর দক্ষিণ দমদম পুরকর্তীপক্ষ ও পুলিশের মধ্যে এই নিয়ে কথা হয় ।গতকাল ঘটনা স্থলে যায় পুলিশ এবং বলেন লিখিত অভিযোগ পেলেই তাদের গ্রেপ্তার করা হবে ।
...