রাজ্যে ধাপে ধাপে এক লক্ষ্য পুলিশ কর্মি নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Updated : 07/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভবানী ভবনের পুলিশ কর্মীদের একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন ,আপনারা ভাববেন না মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবেন,এত হয় নাকি । তিনি ঘোষণা করেন আগামী কয়েকটি অর্থ বর্ষে ধাপে ধাপে রাজ্যে ১ লক্ষ্য পুলিশ কর্মী নিয়োগের কথা । ২০১৭ সাল থেকে আটকে থাকা পুলিশের রেশন ভাতা ১৫০০ থেকে ২০০০ করলেন । পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত্য কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে । কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক মেটাতে আগামী অক্টোবরেই ২০% ডি এ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।
...
দুর্নীতি কাটমানি ও সিন্ডিকেট রুখতে তৎপর প্রশাসন
Updated : 07/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যে কোনো ধরণের দুর্নীতি রুখতে রাজ্য সরকার ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করলো । কাটমানি থেকে অবৈধ মোদের ঠেক যে কোনো ধরণের দুর্নীতি রুখতে নিম্নলিখিত ফোন নম্বরে নির্ভয়ে ফোন করতে পারবে । মুখ্যমন্ত্রী গতকাল ভবানীভবনে এর আনুষ্ঠানিক ঘোষনা করেন । সিন্ডিকেটের তোলাবাজির অভিযোগে হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৫৫৩৩৫। রোড ট্যাক্স অথবা টোল আদায়ের ক্ষেত্রে ১৫৫৩৩৭, অবৈধ চোলাই মদ বন্ধে ১৫৫ ৩৩৯।
...
পরিযায়ী শ্রমিকদের রাজ্যের ফেরার ডাক মুখ্যমন্ত্রী
Updated : 07/28/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমে নামছি সুড়ঙ্গের দুর্ঘটনা তে নিহত ১১ পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে চেক এবং নিয়ম পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । গত ২০ সে জুলাই এনএইচ পিসির একটি নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমে মৃত্যু হয় ১১ জন শ্রমিকের । মুখ্যমন্ত্রী নিয়োগ পত্র তুলে দেয়ার পরে তিনি বলেন আমি পরিযায়ী শ্রমিকদের ডাক দিচ্ছি তারা এখানেই কাজ পাবে ।
...
কর্মী সমর্থকদের নিয়ে মন কি বাত শুনলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক
Updated : 07/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার নদিয়ার শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাশ স্থানীয় গীতা প্যালেস য়ে দলীয় সমর্থক দের মন কি বাত বক্তব্য শোনেন । এর পরে তিনি বলেন প্রধানমন্ত্রীর মন কি বাত সাধারণ মানুষদের কাছে প্রবল আগ্রহের সৃষ্টি করেছে । তিনি বলেন ,এটি শুনলে জাতি ,দেশ,পরিবেশ ,বৈদেশিক বিষয় নিয়ে আগাম বার্তা হিসাবে অনেক কিছুর অনুধাবন করা যায় । তিনি আরো বলেন আমি দেখেছি প্রধানমন্ত্রীর এই বার্তা কর্মক্ষেত্রে ব্যস্ত মানুষরা মোবাইলে শোনে ।
...
নগর ও পুরমন্ত্রী শহরে বেআইনি পার্কিং নিয়ে কঠোর
Updated : 07/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অগ্নিমিত্রা পাল পুর ও নগর উন্নয়নের দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় তে সারপ্রাইজ ভিসিট করছেন । ফুটপাথে বেআইনি পার্কিং নিয়ে কঠোর হচ্ছে প্রশাসন ।শহরে বেআইনি পার্কিং আর বরদাস্ত করা হবেনা বলে তিনি জানান ।এই ছাড়াও নিকাশি সহ কোথায় কি সমস্যা রয়েছে তা সরেজমিনে তিনি খতিয়ে দেখছেন । হকার দের বিষয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রীর অনুরোধে হকদের বিষয়ে পুজো অব্দি ছাড় দেয়া হবে ।
...
ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না
Updated : 07/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ধর্মতলা নিট প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্রমিছিল ঘিরে ব্যাপক হিংসা হয় । প্রচুর সাংবাদিক নিগৃহীত হয় বেশ কয়েকজন ছাত্র আহত হয় । এই অবস্থা তে মুখ্যমন্ত্রী রবিবার কড়া অবস্থান নিলেন । তিনি পুলিশ কে নির্দেশ দেওয়ার পরে ৭০ জন হামলা কারীকে শনাক্ত করা হয়েছে ,তার মধ্যে ১৪ জন কে গ্রেপ্তার করা হয়েছে । তাদের বিরুদ্ধে ৭ টি মামলা রুজু হয়েছে ৬ টি হেয়ার স্ট্রিট থানা তে এবং একটি এন্টালি থানা তে । এদের পান্ডা মোহাম্মদ আজাদ এবং আফরোজ দুর্গাপুর এক্সপ্রেস থেকে গ্রেপ্তার হয় ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার মুখে ।
...
পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা তৈরি হবে নিউ টাউনে
Updated : 07/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা গড়ে উঠতে চলেছে । নিউ টাউনে ৪০ একর জায়গার উপরে,সেইখানে মূল সদন ছাড়াও থাকবে অফিস ,এমএলএ হোস্টেল। আধুনিক প্রেক্ষাগৃহ -সহ নানা প্রকার পরিকাঠামো ।যেহেতু কলকাতার মধ্যে এক লপ্তে এই পরিমান জমি পাওয়া অসম্ভব তাই নিউ টাউন কে বেছে নেওয়া হয়েছে ।
...
অভিষেকের দুর্নীতি নিয়ে আজ বিধানসভা তে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
Updated : 07/25/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার মডেলে ,স্থানীয় এমপির দুর্নীতি নিয়ে বিবৃতি দেবেন । শুক্রবার বিধানসভার অধিবেশন চলা কালীন ফলতার বিজেপি বিধায়ক সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে নানারকম অভিযোগ তোলেন ।সেই| অভিযোগ কে সামনে রেখে মুখ্যমন্ত্রী বিনামূল্যে চিকিৎসার নামে কোটিকোটি তছরুপ বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে যন্ত্র পাতি ছিনতাই এবং রোগীর চিকিৎসা নিয়ে চরম গাফিলতি তে পঙ্গু হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেবাশ্রয় মডেলে ।
...
কুনালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস
Updated : 07/25/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম বঙ্গ বিধানসভার মধ্যে আচরণ খুব নিন্দাজনক ও মর্যাদাহানিকর । এই মর্মে একটি নোটিশ স্পিকার রথীন বসু গ্রহণ করেন । জবাবে কুনাল ঘোষ বলেন ,আমি স্পিকারের চেয়ার কে অসম্মান করিনি । যদি মনে হয় আমার ব্যবহারে আপনি অসন্তুষ্ট তবে আমি দুঃখিত ।
...
নকল সাংবাদিক কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো রাজ্যে
Updated : 07/25/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা জেলার তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার ,অভিযোগ করেন নকল সাংবাদিক পরিচয় পত্র নিয়ে এক গুরুতর অভিযোগের । জানা যাচ্ছে ভাস্বতী সোম নামের এক মহিলা সাংবাদিক একটি নকল সরকারি কার্ড নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করছেন । অভিযোগ ওই মহিলা এক আধিকারিকের সই জাল করেছেন । তিনি সবাই কে বলেন এখন থেকে নাম ছবি ও সই ভালো করে যাচাই করে নেবেন ।
...
পি এস সির চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম হবেন
Updated : 07/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান ওদের জন্য কালীঘাট ও ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে । জানা যাচ্ছে মোট ২০ জন বিধায়ক এই পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে । সাধারণ নিয়ম অনুযায়ী পিএসসির চেয়ারম্যান পদ টি বিরোধী দল কে দেওয়া হয় । সূত্রের খবর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম কেই হয়তো বা এই পোস্ট টি দেওয়া হবে ।
...
ডি এ মামলার শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে
Updated : 07/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকার বকেয়া মহার্ঘ্য ভাতার পুর অর্থ মেটাবে একসাথে । রাজ্য সরকার আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছেন তারা ১০০% জায়গায় ৮৫% মেটাতে চায় ,এবং তাও চার কিস্তিতে । কিন্তু সরকার জানিয়েছে আর্থিক বোঝার যুক্তি দিয়ে তারা ১৫% ছাড়ের আবেদন জানিয়েছেন । রিপোর্ট অনুযায়ী ২০০৮ থেকে ২০১৯ অব্দি সময়কালে,রাজ্যসরকারী কর্মচারীদের ১১,৯৮৩ কোটি টাকা পাওনা । পরিকল্পনা অনুযায়ী প্রথম কিস্তিতে ৭৭৭১ কোটি টাকা মেটানো হয়েছে । দ্বিতীয় -তৃতীয় ও চতুর্থ কিস্তি ২০২৮ সালে মধ্যে দিয়ে দিতে হবে ।
...
জন্ম মৃত্যু সংশাপত্র খতিয়ে দেখতে ব্যাপক পুলিশি অভিযান
Updated : 07/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের ভুয়ো জন্মমৃত্যুর একাধিক সংশাপত্র সামনে আসার পর কড়া পদক্ষেপ নিলো নবান্ন । বৃহস্পতিবার ,এক বড় ধরণের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হলো । নতুন নিয়ম অনুযায়ী পঞ্চায়েত অথবা পুরসভার চেয়ারম্যান রা আর জন্মমৃত্যুর সংশাপত্রে সই করতে পারবেন না ,নির্দিষ্ট সরকারি আধিকারিক দের হাতে এই দায়িত্ব দেওয়া হলো । রাজ্যের মালদা ,মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলা থেকে জাল সংসাপত্র তৈরির অভিযোগ সব থেকে বেশি সামনে এসেছে মুখ্য সচিবের কড়া বার্তার পরে জেলায় জেলায় শুরু হয়েছে কড়া নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে ।
...
অগাস্ট থেকে শুরু হতে চলেছে ডিজিট্যাল পদ্বতিতে জনগণনার কাজ
Updated : 07/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতবর্ষে এই প্রথম পুরোপুরি ডিজিট্যাল পদ্বতি অনুযায়ী অনুষ্ঠিত হতে চলেছে জনগণনার কাজ । তার জন্য তৈরি হয়েছে বিশেষ পোর্টাল । এই পোর্টালে মোট ১৬ টি ভাষা প্রয়োগ করা হয়েছে ,থাকছে স্বয়ংক্রিয় তথ্য আপলোডের ব্যবস্থা । তথ্য আপলোড করা যাবে ১ লা থেকে ১৫ অগাস্ট অব্দি । অন্য দিকে ১৬ -৩০ সেপ্টেম্বর অব্দি প্রশিক্ষণ প্রাপ্ত্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করবেন ।
...
করিমপুর বিধানসভা তে মহিলা কলেজের দাবি
Updated : 07/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশনে উচ্চশিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখতে গিয়ে করিমপুরের বিজেপি বিধায়ক ও প্রধান শিক্ষক সমরেন্দ্র নাথ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে সীমান্তবর্তী করিমপুরে একটি মহিলা কলেজের দাবি তোলেন । ইতিমধ্যে মহিলা কলেজ স্থাপন করার জন্য জমি দান আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী অধীর পাল ।
...
দীর্ঘদিন পরে খুলতে চলেছে চুঁচুড়া - বেলঘরিয়া সরকারি বাস পরিবহন ব্যবস্থা
Updated : 07/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বর্তমান পরিবহন মন্ত্রী পরিবহন ব্যবস্থা কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ,তার ফলে চুঁচুড়া -বেলঘরিয়া সরকারি বাস পরিষেবা চালু হলে হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিস্তৃত এলাকার লোকজন দের প্রভূত সুবিধা হবে । নতুন পরিষেবা অনুযায়ী বেলঘরিয়া থেকে বাস টি সকাল ৯ টা তে চুঁচুড়া তে পৌঁছে যাবে ,এর পর চুঁচুড়া সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বেলঘরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে
বাস টি ঘড়ির মোর,খাদিনা মোর,তালডাঙ্গা চন্দননগর ,ভদ্রেশ্বর বাজার বৈদ্যবাটি শ্রীরামপুর বটতলা ,মানিকতলা ,মাহেশ ,উত্তর পাড়া -বালি হয়ে বেলঘড়িয়া ।তার পরে বাণিজ্যিক এলাকা তে যাতায়াত করি যাত্রীদেড় সময় ও খরচা দুই বাড়বে ।
...
বিধানসভা থেকে শিল্পমন্ত্রীর বার্তা
Updated : 07/22/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধানসভা তে শিল্প বাজেট সংক্রান্ত আলোচনা তে বিজেপি ,আই এস এফ এবং সিপিএমের বিধায়কেরা অংশগ্রহণ করেছিলেন । সিপিএমের এম এল এ বলেন কত টাকার মৌ সই হলো ,এবং বাস্তবে কত টাকার লগ্নি হলো তা বাস্তবে বিধানসভা তে নথিভুক্ত থাকতো । এটা পরে বন্ধ হয়ে গেলেও এখন থেকে যেন নথি ভুক্ত আবার থাকে । বিজেপির দমদম য়ের বলেন গত ১৫ বছর শিল্প করতে গেলে কাটমানি দিতে হতো এই প্রথা বন্ধ হোক । জবাবি ভাষণে শিল্পমন্ত্রী বলেন শিল্পওউদ্যোগীরা আমাদের সরকারের অংশীদার ।
...
প্রধানমন্ত্রীর সূর্যঘর প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে
Updated : 07/22/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নবান্নের সভাঘর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধার মানুষ কে বার্তা দিয়ে জানান ,কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার ও সব রাজ্যবাসীর কাছে কেন্দ্রের দেওয়া এই প্রকল্প ছড়িয়ে দিতে চায় । তিনি বলেন ,এই সোলার প্রকল্প এক ধাক্কায় বিদ্যুতের খরচ অনেকটাই নামিয়ে দেবে । রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকাতে ১০০ উনিটের জন্য ৩০,০০০ ২০০ উনিটের জন্য ৬০,০০০ এবং ৩০০ উনিটের জন্য ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার । পাশাপাশি রাজ্য সরকার এই তিনটি স্তরে এসসি-এসটি মানুষ দের জন্য যথাক্রমে অতিরিক্ত ৫০০০,১০০০০ এবং ১৫০০০ টাকা করে ভর্তুকি দেবে । তিনি আরো বলেন ৩১ সে মার্চের মধ্যে ১ লক্ষ্য সংযোগের লক্ষ্য মাত্রা বেঁধে দেওয়া হয়েছে ।
...
রাজ্যের পরিবহন কে জোরদার করতে নামছে ভারত ট্যাক্সি
Updated : 07/20/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজ্যের গণপরিবহন ব্যবস্থা কে জোরদার করতে রাজ্যের মানুষের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য যাত্রী সাথী প্রকল্প কে ভারত ট্যাক্সির সাথে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার । ফলে এখন থেকে রাজ্যে ভারত ট্যাক্সি পরিষেবা মিলবে ,গত রবিবার ভারত ট্যাক্সি এবং রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের মধ্যে একটি চুক্তি হয় । রাজ্যের মুখ্যমন্ত্রী জানান রাজ্য জুড়ে এই পরিষেবার পরিধি বাড়াতে এক গুচ্ছ পদক্ষেপ করা হবে । তার মধ্যে পর্যাযক্রমে বাইক ট্যাক্সি এবং অটোরিক্সা পরিষেবা ও থাকবে ।
...
পশ্চিমবঙ্গে লগ্নি করলো আমূল
Updated : 07/20/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আমূল সাকরাইলের ফ্যাক্টরি কারখানার ভূমি পূজা হয়ে গেলো । সেইখানে লগ্নি করেছে তারা ৭০০ কোটি টাকা । পশ্চিমবঙ্গে আমুলের মোট লগ্নির পরিমান হতে চলেছে প্রায় ১৭০০ কোটি টাকা ।গতকাল অনুষ্ঠান মঞ্চ থেকে,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতি তে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন উত্তর ও দক্ষিণ বঙ্গে ১৫ একর করে দুটি জমি আমূল কে দেওয়া হবে । যদি আমূল ওইখানে আইসক্রিম কারখানা করে । পরে সংস্থার এমডি জয়েন মেহতা বলেন ,আইক্রিমে কমপক্ষে আরো ১০০০কোটির লগ্নির সম্ভাবনা আছে ।
...