চাঞ্চল্যকর অভিযোগ করলো শুভেন্দু অধিকারী
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে টুইট করে নেটিজেন দের জানান নির্ভর যোগ্য সূত্রে আমি যে তথ্য পেয়েছি তাই আপনাদের জানাচ্ছি ।১)কলকাতা পুলিশ তদন্তের নামে মৃত ডাক্তারের ভিসেরা পরিবর্তন করেছেন , ২) এই জঘন্য অপরাধ সংগঠিত করেছিল বেশ কিছু ব্যক্তি মিলে ৩)রক্তের দাগ যুক্ত আইটেম গুলো পরে পরিবর্তন করা হয়েছে ৪) ওয়াশ বেসিন পরিবর্তন করে একটি নতুন ওয়াশ বেসিন প্রতিস্থাপন করা হয়েছে ৫) আরজি কর প্রাঙ্গনের অন্য কোনো জায়গায় ভিকটিম ডাক্তার কে খুন করে স্থানান্তর করা হয় সেমিনার রুমে ,তিনি বলেন আমি আশা করি সিবিআই আরজি করে সব কোনা পরীক্ষা করবে ।
...
স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ নির্দেশিকা সব রাজ্য ও কেন্দ্রীয় শাষিত অঞ্চলের জন্য
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের দফতর থেকে সব রাজ্য ও কেন্দ্রীয় শাষিত অঞ্চলের অধিকর্তা দের একটি নির্দেশ পাঠানো হয়েছে ।আর জি কর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কোথায় কি ভাবে পালিত হচ্ছে তা প্রতি ২ ঘন্টা অন্তর পাঠাতে হবে কেন্দ্র কে ।এই রাজ্যের ক্ষেত্রে এ ডিজি আইন শৃঙ্খলা কে এই রিপোর্ট দিতে হবে কেন্দ্র কে ।
...
তৃণমূল সাংসদ দাবি করছে কলকাতা পুলিশ কমিশনার কে গ্রেপ্তার করুক সিবিআই
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ,কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কে হেপাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ করার জন্য চিঠি লিখলেন ।শনিবার রাতে ,সিবিআই কে এই চিঠি তিনি পোস্ট করেছেন সবাই কে জানানোর জন্য ।তিনি তিনটি প্রশ্ন রেখেছেন ,১)কারা আত্মহত্যার কথা রটিয়েছে তা চিন্নিত করা হোক ২)স্নিফার ডগ কে কেন ঘটনার তিন দিন পরে নিয়ে যাওয়া হোক তা চিন্নিত করুন ৩) সেমিনার হলের দেওয়াল ভাঙার অর্ডার কে দিয়েসিলো ।
...
আরজি কর কেস য়ে জারি করা হলো ১৬৩ ধারা
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আজ ন্যায় বিচার চেয়ে পথে নামছে নাগরিক সমাজ । অবস্থা বুঝে কলকাতা পুলিশ আজ ১৮ অগাস্ট থেকে আরজি করের আসে পাশে ৫ জনের বেশি জমায়েত করা যাবেনা বলে বিজ্ঞপ্তি জারি করেছে ,যা বহাল থাকবে আগামী ২৪ অগাস্ট অব্দি । উল্লেখ্য গত ১৪ অগাস্ট রাত দখল কর্মসূচিতে সারা রাজ্যে জমায়েত হয়েছিল লক্ষ্য লক্ষ্য মানুষ,জমায়েত রুখতেই কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত ।
...
নিম্নচাপের জেরে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হলো
Updated : 08/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রবিবার বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতে অবস্থান করছে ,আগামীকাল টা পশ্চিম -উত্তর -পশ্চিম দিকে সমগ্রহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবে ।তার পর এই নিম্নচাপ টি পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড বিহার হয়ে উত্তর ও মধ্যপ্রদেশের উপরে যাবে ।এই দিন উত্তর বঙ্গে সব জেলা তে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে । দক্ষিণ বঙ্গের সব কটা জেলা তে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
...
সিবিআই জেরা করছেন সন্দীপ ঘোষ কে
Updated : 08/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিবিআই গভীর রাত অব্দি জেরা করলেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্ধীপ ঘোষ কে । পাশাপাশি আরজি,করে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট ও আরো কয়েকজন চিকিৎসক ও পড়ুয়াকে জেরা করা হয়েছে। ডাকা হয়েছিল ওই ঘটনার দিন নিরাপত্তার রক্ষী ও নার্স দের । তদন্তকারী দের একাংশের দাবি প্রয়োজনে সন্দীপ ও সঞ্জয় ঘোষেদের ফের জেরা করা হতে পারে ।
...
সোশ্যাল মিডিয়া তে কলকাতা পুলিশের বার্তা
Updated : 08/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আরজি করে ভাংচুর চালানো ব্যক্তিদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া তে সন্ধান চাই বার্তা দিলো কলকাতা পুলিশ । যাদের ধরেছে তাদের নাম প্রকাশ করেছে পুলিশ । তবে এখনো অধরা রয়েছেন অনেকেই । ২৫ জন কে গ্রেপ্তার করেছেন পুলিশ কিন্তু এখনো অনেকেই অধরা রয়েছেন । তাদের মধ্যে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের আদেশ দেন ।কলকাতা বাসীদের মত প্রভাব শালী নেতাদের সেইখানে দেখা গেলেও কাউকেই গ্রেপ্তার করা হয়নি ।
...
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসইউ সি আই ১২ ঘন্টা বন্ধের ডাক দিলো
Updated : 08/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে ওর তার ছাত্র সংগঠন এ আই ডি এস ওর ডাকে সারা বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ১২ ঘন্টার জন্য ।সকাল হতেই যোগমায়া দেবী কলেজের গেট বন্ধ করে পিকেটিং শুরু করেছি এআইডিএসওর সমর্থকেরা মুখে তাদের একটাই শ্লোগান উই ওয়ান্ট জাস্টিস । বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী বন্ধ কে সমর্থনের ডাক দিয়েছেন ,বিজেপি নেতৃত্ব জায়গায় জায়গায় অবরোধ করবে বলে আশঙ্কা করবে প্রশাসন ,সরকারি ভাবে বিজেপি ২ ঘন্টা কর্মবিরতির আবেদন জানিয়েছে সারা বঙ্গবাসীর ।
...
ছাত্রী হত্যার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গের রাত দখল
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর জি করে ছাত্রী হত্যা ও গণধর্ষণের প্রতিবাদে গতকাল দলমত নির্বিশেষে ১৪ অগাস্ট রাতে কলকাতা সহ পশ্চিমবঙ্গে মুষ্টিবদ্ধ হাত সামগ্রিক জনতা রা স্বাধীনতা পাওয়ার রাতে আরেক স্বাধীনতার জন্য লড়াই শুরু করলেন নাম "নারী স্বাধীনতা "।রাতের এই পথ দখল নেওয়ার কর্মসূচি সারা কলকাতা সহ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অভূতপূর্ব সারা মিলে গেলো এই কর্মসূচিতে ।
...
গুন্ডা বাহিনীর তান্ডবে আরজি করের প্রতিবাদি মঞ্চ ভাঙলো
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অস্ত্রহীন অবস্থায় কলকাতা পুলিশ বাহিনী পাহারা দিচ্ছিলো আরজি করের গেটে খালি হাতে ।সেই সুযোগ নিয়ে জনা ৪০ সশস্ত্র দুষ্কৃতী ঢুকে লাথি ,ঘুসি মেরে পুলিশ কে চলে গেলো আরজি করের চিকিৎসকদের তৈরি অস্থানীয় মঞ্চ ভাঙ্গচুরের জন্য ।একটি ছোট্ট দল ঢুকে পড়লো জরুরি বিভাগে এবং তান্ডব চালিয়ে লাইট,পাখা সব ভেঙে দেয় ।৪০ মিনিটের ওই হামলা তে আক্রান্ত হয়েছেন মানিকতলা থানার ওসি সহ বেশ কিছু পুলিশ ।
...
মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ তৈরি করার চেষ্টা চলছে
Updated : 08/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুখ্যমন্ত্রী বলছেন আরজি করের ঘটনা কে সামনে রেখে শহর কলকাতা সহ সারা রাজ্যে যে অরাজকতা তৈরি হচ্ছে তা দেখে মনে হচ্ছে বিরোধীরা চাইছে আরও একটা বাংলাদেশ তৈরি হোক । বিরোধীদের জবাব দিতে শুক্রবা নিজেই পথে নামবেন তিনি,সেই সঙ্গে তিনি দাবি করেন দোষীদের যেন এখনই শাস্তি হয় ।বিরোধী দাবি বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী খুবই আতংকিত বলে মনে হয় ।
...
আগামী মাসে কলকাতা আসতে পারেন রাহুল গান্ধী ও খাড়গে
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সাথে কথা হয় রাহুল গান্ধীর ,একান্ত সাখ্যাৎকার দিল্লি তে । রাহুল তাকে ডেকে পাঠিয়েছিলেন । রাহুল অধীর বাবুকে সারা বাংলা জুড়ে কংগ্রেসের কর্মকাণ্ড বাড়ানের কথা বলেন ।তিনি বলেন ভোটে হার জিৎ থাকবে ,কিন্তু যেই প্রান্তে দরকার সেইখানে যেতে হবে ।কংগ্রেস সূত্রের খবর এআইসিসি এই বিষয়ে শিগ্রই সিদ্ধান্ত নেবে।
...
বুদ্ধদেব বাবুর প্রয়ানের পরে কলেজ স্ট্রিটে তার বই কেনার ভিড়
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলেজ স্ট্রিটের একটি বইয়ের দোকানে বই কিনতে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী । বেশ কিছু বই নাড়া ছাড়ার পর জানা গেলো ক্রেতারা খোঁজ করছেন বুদ্ধদেব বাবুর বইয়ের । জনস্রোত টি আলিমুদ্দিনে বুদ্ধবাবু কে শেষ শ্রদ্ধা জানানোর পরে ঘুরে আসে কলেজ স্ট্রিটে এবং তার লেখা বইয়ের অনুসন্ধান বারে ।নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যুর চাহিদা খুব ।
...
আরজি করে মহিলা ডাক্তার কে খুন করা হলো
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার রাতে আরজি করে সেমিনার হলে ঢুকে ,দুষ্কৃতীরা স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক ডাক্তার কে,নিষ্ঠূর ভাবে ধর্ষণ করে খুন করেন । তার পরেই কলেজের অধ্যক্ষ্য সুপার ,টালা থানার ওসি ও তার সহপাঠীরা ঘটনাস্থলে চলে আসেন ।সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার ।তার বাবা ও মা কে খবর দেওয়া হয় ,তার পরে সব ডাক্তার রা কর্মবিরতির ডাক দিয়ে বিচারের জন্য ।
...
বিদায় বুদ্ধদেব বাবু
Updated : 08/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হাজার হাজার মানুষের চোখে জলে বিদায় দেওয়া হলো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্জি কে । প্রেসিডেন্সির বাংলা বিভাগের পড়ুয়ারা ডিওয়াইএফআই য়ে দীনেশ মজুমদার ভবনের সামনে বড় বড় অক্ষরে লিখেছে রবীন্দ্রনাথের কবিতা । পোস্টারের শেষে লেখা আছে শেষ নাহি শেষ কথা কে বলবে । বেলা ১১ টা নাগাদ তার সব বাহি গাড়ি বিধানসভার আলিমুদ্দিন ঘুরে এন আর এসে আসে দেহ দানের জন্য । রাস্তার পাশে ছিল হাজার হাজার অগুনতি মানুষের ভিড় ।
...
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিদায় জানাবেন সকলে
Updated : 08/09/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ প্যাম এভেন্যুয়ের বাড়িতে তার মৃতদেহ শায়িত থাকবে ১২:৩০ অব্দি ,নিকটজন ও আত্মীয় যাতে শ্রদ্ধা জানাতে পারে । তার পরে তার মৃত দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম দলের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে ,সেইখানে অসংখ্য পার্টি`কর্মী সমর্থক ও জনগণ তাকে মাল্যদান করবেন ও সমর্থিন জানাবেন ।পার্টির তরফে জানানো হয়েছে, যে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির দফতরে ,সেইখানে সহকর্মি সমর্থক তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ,আসবেন দিল্লি থেকে নেতা ও নেত্রীরা ।তার পরে নীলরতন সরকার হাসপাতালে তার দেহ দান করা হবে ।
...
বাংলাদেশের মানুষ এই পারে ঢোকার চেষ্টা করলে রাখলো বিএস এফ
Updated : 08/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে দেখা গেলো ,কয়েকশো বাংলাদেশী মানুষ কাঁটা তাঁর হীন সীমান্তে এসে জড় হয়েছে ভারতে ঢোকার জন্য ।তারা জিরো পয়েন্টে এসে বিএসএফের কাছে অনুরোধ করে ছিল ভারতে ঢোকার । বিএসএফ কর্তারা |বাংলাদেশ বর্ডার গার্ড কর্তাদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশে ফেরত পাঠান ।
...
প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী
Updated : 08/08/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্জি ,তার মৃত্যু তে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । তার মেয়ে সুচেতনা ভট্টাচার্জি খবরটি সাংবাদিক দের জানান ।প্যাম এভেন্যুইয়ের বাড়িতে তিনি প্রয়াত হন । খবর পেয়ে তার মেয়ে সেখানে পৌঁছে যান ।রাজ্য সরকার ও তাকে উপযুক্ত সন্মান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ।
...
শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কারামন্ত্রী অখিল গিরি
Updated : 08/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত তিন অগাস্ট তাজপুরে মন্ত্রী অখিল গিরির সঙ্গে মহিলা বোন আধিকারিকের বচসা হয় ,সেইখানে অখিল গিরি বাজে ভাষা তে আক্রমণ করেন মহিলা আধিকারিক কে ।মমতার নির্দেশে বনআধিকারিকের সাথে কথা বলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ।গতকাল সুব্রত বকশী অখিল কে ফোন করে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন ।বিকালে অখিল গিরি ইস্তফা দিলেও ক্ষমা চাইবেন না বলে জানান ।
...
মন্ত্রীর রোষের মুখে বনদফতরের আধিকারিক
Updated : 08/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তাজপুরে বনদফতরের জমি দখল মুক্ত করতে গিয়ে মহিলা রেঞ্জার কে কদর্য ভাষা তে আক্রমণ করলেন কারামন্ত্রী অখিল গিরি ।জানা যাচ্ছে তাজপুর পর্যটন কেন্দ্রে যে ২২ টি দোকান জ্বলোচ্ছাসে ভেসে গিয়েছিলো সেগুলিকে বনদফতরের জায়গায় তে জোর করে বসানোর চেষ্টা করেছিল তৃণমূলের নেতারা । বনদফতরের আধিকারিক রা সেইগুলি ভেঙে দেয় ,তার পরে কারা মন্ত্রী অখিল গিরি মহিলা রেঞ্জার কে কুকথা বলেন এবং ধমকি দেন,এবং বলেন ড্যাং দিয়ে এমন মারবো না বুজবে তখন ।
...