উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর উপনির্বাচনের বাক যুদ্ধ
Updated : 05/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার রাতে দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের আয়োজিত এক সভা থেকে কামারহাটি বিধায়ক মদন মিত্র বলেন ১ লা জুন বরানগর বিধানসভার উপনির্বাচনে তিনি বিরোধীদের বুঝে নেবেন তৃণমূল কর্মীরা তাঁজা হয়ে তৈরি থাকুন ,ভোটের দিন সকাল ৬ টার মধ্যে সব নির্দেশ পৌঁছে যাবে,সিপিএম প্রার্থী বলেন মদন বাবুর মনে রাখা উচিত বয়েস হয়েছে উনি অসুস্থ্য ,মুর্শিদাবাদে কেরামতি দেখতে গিয়ে উনার জামার কলার ধরা হয়েছে আর বরানগরে দেখাতে এলে মুখের নক্সা বদলে দেওয়া হবে ।
...
রাজ্যপাল সম্মন্ধে কটূক্তি
Updated : 05/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল এক প্রচারসভা তে এই রাজ্যের মুখ্মন্ত্রী বলেন " বাবা রে আমাকে রাজ্যপাল রাজভবনে ডাকলেও আমি আর যাবো না ভাই?"। রাস্তায় দাঁড়িয়ে দেখা করে আসবো সেই ভালো । পাশাপাশি বলেন আমার কাছে রাজ্যপাল সম্মন্ধে আরো অনেক ভিডিও এসে পৌঁছে গেছে ।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ,উনি রাজভবনে না গেলে কি রাজ্ ভবন কি বন্ধ হয়ে যাবে ।
...
ঝড় বৃষ্টি তে মৃত চার
Updated : 05/07/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দক্ষিণবঙ্গে বহু প্রতীক্ষিত দহন জ্বালা মিটে গেলেও ৭৭ কিমি গতিবেগে ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে ,৫০.৬ মিলিমিটার ।পুরুলিয়া তে বজ্রপাতে মৃত্যু হয়েছেন দুই জনের তারা দুই জন্যেই অর্ষা ব্লকের বাসিন্দা ।নদিয়ার ইটভাটা তে দেওয়াল চাপা পরে মারা গিয়েছে দুইজন ,এক যোগেশ্বর হেমব্রম ,দুই তালপুরী হেমব্রম ।
...
আজকের রাশিফল ( ৭ মে )
Updated : 05/07/2024, IST
মেষ - দন্তক্ষয় ভোগাবে
বৃষ - অবহেলা গঞ্জনা জুটে যেতে পারে
মিথুন - প্রিয়জনের বিয়ে নিয়ে সব আলোচনা সফল হবে
কর্কট - সন্তানের বিরূপ আচরণে সংসারে অশান্তি
সিংহ - পায়ের হাড় বাড়ায় চলাফেরা তে অশান্তি
কন্যা - আপনার করা পরিকল্পনা তে সফল হবে
তুলা - পরিবারের যারা ঝুঁকি নিতে পারে না তাদের সাথে আলোচনা করবেন না
বৃশ্চিক - মৌলিক পরিকল্পনা তে গলদ দেখা দিতে পারে
ধনু - কর্ম প্রতিষ্ঠানে ক্রমাগত বিরোধ বাড়বে
মকর - অতিরিক্ত ব্যয়ের ফলে ঋণশোধে বাঁধা
কুম্ভ - জীবিকার প্রয়োজনে না না পদক্ষেপ নিতে হবে
মীন -ভাগ্যোদয়ের জন্য দূরবর্তী স্থানে বদলি
...
রাজ্যপাল সব প্রতিকূলতার সাথে লড়তে তৈরি
Updated : 05/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংবিধানের ৩৬১ অনুচ্ছেদঃ অনুযায়ী দায়িত্বে আসীন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না ।তা সত্ত্বেও তৃণমূল সরকার ডিসি সেন্ট্রালের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছে রাজভবনের খোঁজ খবর করতে ,কলকাতা পুলিশ কে এই বিষয়ে খোঁজ খবর করতে ।রাজ্যপাল কেরালা যাওয়ার আগে বলেন "আপনাদের যত অস্ত্র আছে আমার বিরুদ্ধে প্রয়োগ করুন ,আমি লড়তে জানি "।
...
রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলো রাজভবনের অস্থায়ী কর্মী
Updated : 05/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্যের নির্বাচনী প্রচারের জন্য গতকাল রাতেই রাজভবনে এসে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,ঠিক তার আগেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী ,রাজভবনের পুলিশ ফাঁড়িতে যৌন হেনস্থার অভিযোগ আনে ।ডিসি সেন্ট্রাল বলেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না তবে মহিলার অভিযোগের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে ।জানা যাচ্ছে গত ১৯ এপ্রিল রাজ্যপাল তাকে কাজের সিভি জমা দিতে বলেন, ২৪ এপ্রিল তিনি দেখা করেন তাই পরেই এই অভিযোগ ।
...
রাজ্যে মাধ্যমিকে প্রথম হলো লেনিন
Updated : 05/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার রামগোলা হাইস্কুলে ওরফে লেনিন ৭০০ মধ্যে ৬৯৩ পেয়ে (৯৯%) প্রথম হন । তার লক্ষ্য বড় হয়ে ডাক্তার হয়ে যাওয়া । তার নামের সাথে ভারতের প্রধান বিচারপতির নামের সাজুস্য রয়েছে,সেই জন্য সেই গর্ববোধ করেন , তার দাবি যোগ্য শিক্ষক রা চাকরি ফিরে পাক ,অযোগ্য দের শাস্তি হোক ।
...
কুনাল কে সাসপেন্ড করার জন্য সুদীপ কে অনুরোধ করেছিল বাবলা রায়
Updated : 05/02/2024, IST
নিউস ঘন্টায়-ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল উত্তর কলকাতার রক্তদান শিবিরের প্রকাশ্যে মঞ্চে তাপস রায়ের গুন্গান করার জন্য সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায় সমাজ মাধ্যমে সুদীপ বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করেছেন কুণাল কে দলের সব পদ থেকে সাসপেন্ড করার ।কারণ তিনি দল বিরোধী মন্তব্য করেছেন এ রাজনৈতিক মঞ্চে ।দলে সুদীপ বাবলা কে বলেন কুণাল কে এড়িয়ে চলুন এবং আমাকে ভোটে জেতানোর চেষ্টা করুন ।
...
মাধ্যমিকের ফলাফলে পাশের হারের শীর্ষে কালিম্পঙ
Updated : 05/02/2024, IST
নিউস ঘন্টায়-ঘন্টায় ওয়েবডেস্ক : আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে ,মেধা তালিকাতে প্রথম দশে রয়েছে ৫৭ জন কিন্তু কলকাতা তে রয়েছে মাত্র ১ জন । পাশের হার ৮৬.৩১%,পাশের হারের নিরিখে প্রথমে কালিম্পঙ ,দ্বিতীয় মেদিনীপুর ও তৃতীয় স্থানে আছে কলকাতা ।প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই-স্কুলের চন্দ্রচূড় সেন ,প্রাপ্ত্য নম্বর ৬৯৩, দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা হাই স্কুলের সাম্যপ্রিয় গুরু প্রাপ্ত্য নম্বর ৬৯২,আর ৬৯১ পেয়েছেন তিনজন ।
...
বিতর্কিত ভাবে নিযুক্ত শিক্ষা কর্মীরা বিক্ষোভ দেখালো কলকাতা হাইকোর্টে
Updated : 05/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাশে সওয়াল করছিলেন ,প্রাক্তন এমপি তথা আইন জিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্জি ।তিনি এজলাশ থেকে বের হতেই এক দল বিতর্কিত চাকরি প্রার্থী তাকে ঘিরে শ্লোগান দেন চাকরি খাওয়া চলবে না ,চাকরি খাওয়া চলবে না ।বিকাশ বাবু শান্ত মাথায় তাদের কিছু পরামর্শ দিয়ে স্থান ত্যাগ করেন ।
...
রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়তে চলেছে
Updated : 05/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন সূত্রের খবর চতুর্থ দফার আগেই রাজ্যে এসে পৌঁছাবে অতিরিক্ত ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তার ফলে চতুর্থ দফা থেকে রাজ্যে ৫৯৭ কোম্পানি সেনা মজুদ থাকবে ।পাশাপাশি রাজ্য পুলিশ সূত্রের দাবি ,এখন অব্দি যা পরিকল্পনা তাতে সপ্তম দফা অব্দি ৬৮৯ কোম্পানি সেনা আসতে পারে । ৯২০ কোম্পানির যে প্রস্তাব পাঠানো হয়েছিল সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি ।
...
চাকরি বাতিল নিয়ে নয় কোনো স্থগিতাদেশ
Updated : 04/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের রায়ে যে ২৫,৫৭৩ জন ২০১৬ শালের প্যানেলে চাকরি পেয়েছিলো ,তা বাতিল করে কলকাতা হাইকোর্ট ,সুপ্রিম কোর্টের তার বিরুদ্ধে রাজ্যসরকার মামলা করে । গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বলেন, যে বেআইনি ভাবে নিযুক্ত দের চাকরি রক্ষায় রাজ্যমন্ত্রী সভা যে অতিরিক্ত পদ তৈরি করেছিল তা সম্পূর্ণ রূপে ভুল ,আগামী সোমবার মন্ত্রী সভার সিদ্ধান্ত নিয়ে শুনানি হবে ।
...
আজকের রাশিফল ( ৩০ সে এপ্রিল )
Updated : 04/30/2024, IST
মেষ -অন্যের প্রতি বিদ্বেষ রাখবেন না
বৃষ - বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি
মিথুন - কাউকে তিক্ত কথা বলবেন না
কর্কট -পড়শিদের সঙ্গে বিরোধ ও মানহানির মামলা অব্দি হবে
সিংহ -প্রবাসী প্রিয়জন নিয়ে উদ্বিঘ্নতা বাড়বে
কন্যা -কর্মস্থলে ভাগ্যদ্বয়ের পথে বাঁধা আসবে
তুলা -কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হবে
বৃশ্চিক - মাতৃকুল থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা
ধনু -মৌলিক চিন্তা ও কর্ম পরিকল্পনার সফল রূপায়ণ
মকর -বাজারের গতিবিধি উপেক্ষা করে ব্যবসায়ে ব্যাপক ক্ষতি
কুম্ভ -নথি পত্র কোথায় ফেলে আসতে পারেন
মীন -বিতর্ক ও সংঘাতে জড়িয়ে পড়তে পারেন
...
কালীঘাটের কাকুকে জেরা করলো সিবিআই প্রেসিডেন্সি জেলে
Updated : 04/29/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সিবিআইয়ের টিম প্রেসিডেন্সি জেলে প্রাথমিক নিয়োগ কাণ্ডে জেরা করতে যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কে ও প্রোমোটার অয়ন শীল ও নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় কে ।সিবিআই সূত্রের খবর,জেরা তে অয়ন শীল আগেই বলেছিলেন যে কুন্তল ঘোষের নির্দেশে পার্থ ঘনিষ্ঠ সন্তু কে তিনি ২৬ কোটি টাকা দিয়েছেন । এই বিপুল পরিমান টাকা কোথায় গেলো সেই নিয়েই জিজ্ঞেসাবাদ ।নাইসার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি ,আগামী সোমবার আবার শুনানি হবে
...
বিজেপি কে হারাতে নয় এসেছি মানুষের মন জয় করতে -রচনা
Updated : 04/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কয়েকদিন তীব্র দোহনের মধ্যেই হুগলির তৃণমূল প্রার্থী প্রচার সারছেন ,গতকাল আচমকা সাংবাদিক দের,lপ্রশ্নের উত্তরে তিনি বলেন ।তিনি এইখানে বিজেপি কে হারাতে আসেননি এসেছেন মানুষের মন জয় করতে ।রচনার কথা তে কিসের ইঙ্গিত ধরা পড়ছে তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেড়া হচ্ছে ।
...
আজ থেকে পড়ে গেলো গরমের ছুটি স্কুলে স্কুলে
Updated : 04/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তীব্র গরমে আজকে থেকেই সরকার অধীনস্থ স্কুল গুলিতে গরমের ছুটি পরে গিয়েছে । গত বুধবার শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল ২২ এপ্রিল থেকে গরমের ছুটি চলবে ২ জুন অব্দি ।বেসরকারি স্কুল গুলিকে গরমের ছুটি দেওয়ার অনুরোধ করেন শিক্ষা দফতর ,তবে বেশ কিছু বেসরকারি স্কুল স্কুল ছুটি দিলেও অনলাইনে ক্লাশ করবে বলে জানা গেছে ।
...
কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়
Updated : 04/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে সুদীপ ব্যানার্জি প্রচারে গেলে তার সঙ্গে ছিলেন শ্রেয়া পাণ্ডে ও স্থানীয় পুরপ্রতিনিধি ,প্রচার গাড়ি ওয়ার্ডে ঢোকা মাত্র বেশ কিছু তৃণমূল সমর্থক সুদীপের গাড়ি ধরে বিক্ষোভ দেখান ও গো ব্যাক স্লোগান দিতে থাকেন ।কর্মিদের দাবি সুদীপের আশার কথা তাদের জানানো হয়নি ,তার পরে সুদীপ বিক্ষোভকারীদের প্রশমিত করেন।
...
এপ্রিল মাসের তীব্র দহন থেকে বঙ্গবাসীর যে নিস্তার নেই
Updated : 04/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে যে আগামী ২৫ এপ্রিল অব্দি এই দহন চলবে তা বেড়ে ২৮ এপ্রিল রবিবার পর্যন্ত চলতে পারে । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়া তে ৪৪.৫,পানাগড়ে ৪৪ ,ব্যারাকপুর ৪৩.৭ পুরুলিয়া ৪৩.৩, আসানসোল কলাইকুন্ডা ও বর্ধমান ৪২ য়ের উপরে ,দমদম ,কৃষ্ণনগর ,মালদা ও ও মগরা ৪১ উপরে ,কলকাতা ,সল্টলেক ও উলুবেড়িয়া তে ৪০ উপরে ।
...
সবুজ সাথী সাইকেল বাংলাদেশে গেলো কি করে
Updated : 04/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশের খুলনার একটি হাঁটে সারী দিয়ে দাঁড়িয়ে আছে এই বাংলার সবুজ সাথির সাইকেল।সামনে জ্বলজ্বল করছে সবুজ সাথী লাগানো লোগো ।প্রশ্ন উঠেছে সরকার ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য সাইকেল দেয় তা কি করে এক দেশের গন্ডি পেরিয়ে অন্য কি করে যায় ।তৃণমূলের জলঙ্গীর বিধায়ক নিজেও স্বীকার করেছেন সেই পাচারের কথা ।তিনি বলেন সস্তার ওই সাইকেল ব্যবসায়ীরা কিনে নিয়ে বাংলাদেশে পাচার করছে ।
...
শেখ শাহ জাহানের সাথে তুলনা করা তে তৃণমূল নেতার রাগ
Updated : 04/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির হেমনগর থানা এলাকা তে কালিতলা বাজারে বিজেপি রেখা পাত্রের সমর্থনে । সভার শেষে মঞ্চে উঠে তৃণমূলের কালিতলা পঞ্চায়েতের প্রধান চোটপাট করে বলেন এই সভা থেকে এক বিজেপি নেত্রী আমাকে শাহ জাহানের সাথে তুলনা করেছেন । আমি জানতে চাই কেন শাহ জাহানের সাথে আমার তুলনা করা হলো ।
...