পানাগড়ের উত্তাপ উঠলো ৪৫ ডিগ্রি তে
Updated : 04/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে এই তাপপ্রভাবে দাপট বঙ্গে চলবে আগামী বুধবার অব্দি ।তবে এই তাপপ্রবাহ কোথায় গিয়ে ঠেকবে তা বোঝা যাচ্ছে না ।গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.১ স্ববাহিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি ।বাঁকুড়া তে ৪৪.৬ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে ,আর দমদম য়ে তাপমাত্রা ছিল ৪২ এবং ব্যারাকপুরে ৪৩ ডিগ্রি ।
...
শুভেন্দুর বোমা ফাঁটার ইঙ্গিতে তপ্ত বঙ্গ ময়দান
Updated : 04/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মালদার রতুয়া তে দুই বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সভা থেকে বলেন সামনের সপ্তাহে এমন একটা বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে পড়বে ,কোনো কুল কিনারা পাবে না ।পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে অপেক্ষা করুন চোর তৃণমূল কে তাড়াতেই হবে ।
...
রেল সংস্কারের জন্য বন্ধ থাকবে বেশ কিছু ট্রেন
Updated : 04/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ,রেলের কিছু সংস্কার ও রক্ষনা বেক্ষণের জন্য ৮ এপ্রিল থেকে ৭ মে দমদমের ৫ নম্বর প্লাটফর্ম ব্যবহার করা যাবেনা ,তার ফলে শিয়ালদাহ ডিভিশনে দৈনিক ২৫ টির বেশি লোকাল ট্রেন বাতিল থাকবে । কিছু ট্রেন সংক্ষিপ্ত পথে চলবে এবং চক্ররেলের একাধিক ট্রেন বাতিল হয়েছে ।
...
নির্বাচন কমিশনের কাছে নালিশ করলেন বিজেপি প্রার্থী তাপস রায়
Updated : 04/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মানিকতলা থানার সামনে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচার চলাকালীন ৫০-৭০ জন তৃণমূল আশ্রিত গুন্ডা কালোপতাকা হাতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলো এবং নরেন্দ্র মোদির কাট আউট নষ্ট করা হয়েছিল ।তার ফলে তাপস রায়ের প্রচার বিগ্নিত হয়। তার বিরুদ্ধে সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানান তাপস রায় ।
তাপস বলেন "রোজভ্যালি কাণ্ডে সুদীপ এবং শ্রেয়া অভিযুক্ত ,সিবিআই কে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।
...
নববর্ষের মিড্ ডে মিলে এলাহী খাওয়া দাওয়া
Updated : 04/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রতিদিন মিড ডে মিলে পড়ুয়া দের পাতে থাকে ভাত ডাল তরকারি এবং সপ্তাহে এক দিন ডিম্ ।অথচ নববর্ষ উপলক্ষে কলকাতা শহরের সব স্কুলে মিড্ ডে মিলে পড়ুয়াদের পাতে দেওয়া হলো ডিম্ কষা ফ্রাইড রাইস ,মিষ্টি এবং আলুরদম ।টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক বলেন ,সামনেই লোক সভা ভোট তাই কি এই আয়োজন ,কারণ কোনো বছর নববর্ষে বিশেষ কোন ব্যবস্থা থাকে না ,তিনি বলেন যদি দিতেই হয় তাহলে প্রতিদিন ডিম্ দিন ।
...
কমিশনের বিরুদ্ধে ধর্নায় বসার হুঙ্কার
Updated : 04/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বৈশাখের প্রথম দিনেই অভিষেকের কপ্টারে আয়কর দফতর হানা চালায় ।এই হানা তে বিরক্ত হয়ে মমতা ব্যানার্জি বলেন আমি এই সব হানার বিরুদ্ধে কমিশনে ধর্নায় বসবো । তার বিরুদ্ধে বিজেপি সভাপতি বলেন ,ওদের কিছু যদি লুকানো না থাকে তাহলে এত হৈচৈ কেন করছো । সুকান্ত মজুমদার বলে জেলায় আমায় বিভিন্ন নেতার গাড়ি তল্লাশি করছে রাজ্য পুলিশ আর কপ্টারে তল্লাশি চালালে দোষ ?
...
১৭ এপ্রিল রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক
Updated : 04/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৭ এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যে সব ব্যাঙ্কের শাঁখা বন্ধ থাকবে রাজ্য সরকার ঘোষিত এনআই অক্টের মাধ্যমে ।ফলে তার অধীনে থাকা সমস্থ প্রতিষ্ঠানে সেইদিন কাজ হবে না ,যার মধ্যে আছে ব্যাঙ্কিং মহল ও ।এই প্রথম পশ্চিমবঙ্গে এনআই এক্টয়ে রামনবমীতে ছুটি থাকবে ব্যাঙ্ক ,পাশাপাশি বুধবার একই কারণে বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেন ।ভোট বড় বালাই ।
...
অভিষেকের চপারে তল্লাশি
Updated : 04/15/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাড়া নেওয়ার চপারে আচমকা আয়কর দফতর তল্লাশি চালালো ।এই তল্লাশির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ।পাল্টা উত্তরে বিজেপি বলেছে তৃণমূলের সাধারণ সম্পাদক কি দেশের আইনের উর্ধে ।
...
রচনার প্রচার থেকে সরে দাঁড়ালো তৃণমূল বিধায়ক
Updated : 04/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলাগড়ের তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ,হুগলি লোকসভার দলীয় প্রার্থী রচনা ব্যানার্জির নির্বাচন কমিটি সব দায়িত্ব থেকে ,সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ফেইসবুক পোস্টে ।তার অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে যারা তাকে কোনঠাসা করছে ।অভিযোগ এড়িয়ে যাচ্ছে হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন ।
...
প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে এফ আই আর বিধাননগর থানা তে
Updated : 04/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আদালতের নির্দেশে ফেব্রুয়ারী মাসে শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ্য চট্টপাধ্যায় সহ জিটিএ প্রাক্তন নেতা বিনয় তামাং জেলা স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার ।টিএমসি ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ও সহ সভাপতি ছাড়াও বুবাই বসু ,দেবলীনা দাশ সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআই আর দায়ের করলো বিধাননগর উত্তর থানা ।
...
রেড রোডে ঈদের মঞ্চ থেকে মমতার আহবান
Updated : 04/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রেড রোডে ঈদের প্রার্থনা ও জমায়েতে গিয়ে সংখ্যালঘু ভাই ও বোনেদের প্রতি আহবান জানান ।আপনাদের আশীর্বাদ ও দোয়া আছি একটা ভোট ও যেন অন্য কোথাও না যায় । এই ভাবে ধর্মীয় উৎসবের মঞ্চ কে সরাসরি ভোটের মঞ্চ হিসাবে ব্যবহার করাতে বিরোধী রা সরব হয়েছেন তার বিরুদ্ধে ।
...
ভূপতি নগর নিয়ে রাজ্যপুলিশের ভূমিকা তে ক্ষোভ প্রকাশ কোর্টের
Updated : 04/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে এনআইএ তদন্তকারী দল বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গেলে গ্রেপ্তার করে তৃণমূল নেতা মনব্রত জানা এবং আরো একজন কে ।তার পরে মনব্রত জানার স্ত্রী সহ অন্যান্য মহিলারা গাড়ি ঘিরে ধরে বাঁধা দেয় এবং ইট পাটকেল ছুড়লে আহত হয় এনআইএ এক অফিসার ।তার পরে মনব্রতের স্ত্রী পুলিশের কাছে গিয়ে এনআই এ বিরুদ্ধে ৩২৫ ধারা তে মামলা করেন ।কোর্ট পুলিশের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ।
...
সন্দেশখালি নিয়ে তদন্ত করবে সিবিআই
Updated : 04/10/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের রায়ে কোর্টের নজরদারিতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিভিন্ন তদন্ত ভার কলকাতা হাইকোর্ট দিলো সিবিআইয়ের উপরে । কলকাতার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের নজরদারিতে সন্দেশখালির সমস্ত তদন্ত ভার সিবিআই কে দিলো ।
...
যাদবপুর কেন্দ্রে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়
Updated : 04/07/2024, IST
দক্ষিণ ২৪ পরগনা ধপধপী দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মদনপুর ধিমাতলা মন্দির থেকে প্রচার শুরু করলেন তিনি। প্রথমে মন্দিরে প্রণাম করে এলাকাবাসীদের এবং বিজেপির স্থানীয় নেতৃত্ববৃন্দদের শুভেচ্ছা বরণ গ্রহণ করার পরেই শুরু হলো র্যালি। সাদা পাঞ্জাবি কুর্তা পরিহিতা প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়কে দেখতে উদগ্রীব হয়ে দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা। গ্রীষ্মের দহনকে উপেক্ষা করে লোকসভা নির্বাচনে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা, তেমনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রধানমন্ত্রীর মনোনীত তথা বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রচার সারলেন। দলীয় কর্মীদের জয় শ্রী রাম ধ্বনি এবং প্রার্থীকে জেতানো স্লোগানে মুখরিত হয়ে উঠল এলাকা প্রাঙ্গণ। প্রচারে গিয়ে এলাকাবাসীদের দুর্দশার কথা মনোযোগ সহক...
এই রাজ্যে ১০০ বছর পেরিয়ে যাওয়া ভোটারের সংখ্যা ৩৫৪১
Updated : 04/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দের সূত্রের খবর এই রাজ্যে ১০০ বছর পেরিয়ে যাওয়া ভোটারের সংখ্যা ৩৫৪১ জন । শুধু রায়গুঞ্জ কেন্দ্রেই রয়েছে ৩০৯ জন ১০১ বছরের বেশি বয়স্ক ভোটার । সব থেকে কম শতবর্ষ পেরিয়ে যাওয়া ভোটার রয়েছে উত্তর কলকাতা তে ১১ জন । ৮৫ বছরের উপর ভোটার রয়েছে ৪ লক্ষ্য ৭৮ হাজার ৭১৯ জন ।১৮-১৯ বছরের রয়েছে ১৫ লক্ষ্য ২৪ হাজার ৯৮৫ জন ।
...
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
Updated : 04/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জলপাইগুড়ির মাল বাজারের সভা তে শিশুদের ব্যবহার করে নির্বাচনী বিধিভঙ্গ এবং মাথা ভাঙা তে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ,নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি ।
পাশাপাশি হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে তৃণমূল মজুমদার অসিত মজুমদারের মন্তব্য এবং বাঁকুড়া লোকসভার রঘুনাথ পুরে তৃণমূলের বিরুদ্ধে টাকা ও উপহার বিলির অভিযোগেও নালিশ করা হয়েছে। অপরদিকে বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কে অপমান করার অভিযোগে থানায় নালিশ করেছে তৃণমূল ।
...
প্রতিক-উর সহ চার আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম ঘোষণা
Updated : 04/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বামফ্রন্টের তরফ থেকে রাজ্যের আসন্ন লোকসভা নির্বাচনে ৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো । ১) ডায়মন্ড হারবার -প্রতিক-উর রহমান (সিপিএম ) ২) বশিরহাট -নিরাপদ সর্দার (সিপিএম ) ৩) ব্যারাকপুর দেবদূত ঘোষ সিপিএম ৪) ঘাটাল তপন গঙ্গোপাধ্যায় ৫) বারাসাত প্রবীর ঘোষ ফরওয়ার্ড ব্লক ।
...
রাজ্যে বিশ্ববিদ্যালয় গুলির পরিবেশ নিয়ে তদন্ত চান রাজ্যপাল
Updated : 04/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজভবন থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় যে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির ক্যাম্পাসের দুর্নীতি ,হিংসা এবং ক্যাম্পাস কে নির্বাচনী প্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্য পাল সিভি আনন্দ বোস ।সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের অবসর প্রাপ্ত্য বিচারপতির তথ্যবধানে সেই বিচার হবে ।
...
রাজ্যে তাপ প্রবাহ অব্যাহত
Updated : 04/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৈশাখ মাশ পরার আগেই রাজ্যে তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষজন ।গতকাল আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী বীরভূমের সিউড়ি তে তাপপ্রভাব বয়ে গেছে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস ।বঙ্গের উপকূল অঞ্চলের জেলা গুলিতে আদ্রতাজনিত অস্বস্থি বেড়েছে আর পশ্চিমের জেলাগুলিতে তীব্র সূক্ষ্ণ গরম হাওয়া অথবা লু বইছে ।
...
শাহ জাহানের সংস্থার লেনদেন বন্ধের চিঠি দিলো ইডি
Updated : 04/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডি শাহ জাহানের মেয়ে সাবিনার নামে তৈরি সংস্থা সাবিনা ফিশারিজের ব্যাঙ্ক একাউন্টে সমস্ত লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাঙ্ক কে চিঠি দিয়ে জানালো ।উল্লেখ্য গত ১২ বছরে যেই দুটি সংস্থার সাথে সাবিনা ফিশারিজের ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে সেই মেসার্স ম্যাগনাম এবং মেসার্স অরূপ সোম সংস্থার ও সব লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাঙ্কের কাছে আর্জি জানানো হয়েছে ।
...