শিয়ালদাহ তে প্লাটফর্ম বড় করার কাজ চালু হলো
Updated : 02/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীর্ঘদিনের বাঁধা কাঁটিয়ে শিয়ালদহের ১-৪ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু হলো । গতকাল পুরোনো প্লাটফর্মের একাংশ ভেঙে ওই কাজ শুরু হয়েছে ,তা চলবে আগামী এপ্রিল অব্দি ।ট্রেন পরিষেবা ব্যাহত না করেই ওই কাজ চালানো হবে ।১২ কামরার ট্রেন দাঁড়ানোর উপযুক্ত হবে শিয়ালদাহ প্লাটফর্মে ।
...
দেবের প্রচারে অভিষেক
Updated : 02/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর আসন্ন লোকসভা তে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দেবের দাঁড়ানো এক প্রকার নিশ্চিত ।জানা যাচ্ছে স্বয়ং দেব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ।দলের অন্দরে জোর গুঞ্জন মার্চের দ্বিতীয় সপ্তাহে নাকি দেবের সমর্থনে ঘাটালে আসছেন অভিষেক ব্যানার্জি । জানা যাচ্ছে দেব নিজেই চেয়েছেন তার কেন্দ্রে প্রচারে আসুক অভিষেক ।
...
বীরভূমের সভা থেকে মমতার হুঁশিয়ারি
Updated : 02/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন ,তিনি এখন ঘুড়ির লাটাইয়ের সুতা ছেড়ে যাচ্ছেন,তিনি,বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু বিজেপি নেতার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে ,চাইলেই গ্রেপ্তার করতে পারি ।তিনি
বলেন বিজেপির নেতারা রাজ্যর মহিলা,চাষী এবং দলিত বিরোধী ।বিজেপি নেতারা এই বক্তব্যের কটাক্ষ করে বলেন ওদের বিসর্জনের অপেক্ষা সময় মাত্র ।
...
দিল্লিতে যেতে নারাজ নবান্নের কর্তারা
Updated : 02/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের উপর নিগ্রহের অভিযোগে প্রিভিলেজ কমিটির ডাকে দিল্লী যাওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব ,ডিজি সহ রাজ্যের ৫ কর্তা ।সোনা যাচ্ছে নবান্ন এই ডাক পিছনের আর্জি জানিয়েছে ।রবিবার রাত অব্দি খবর |নবান্নের নির্দেশে ওই কর্তারা দিল্লিতে যাবেন না ।তবে না গেলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবে বিপদে পড়তে পারেন তারা ।
...
গতকাল সন্দেশখালির ত্রাস জেলা পরিষদের সদস্য শিবু হাজরা ধৃত
Updated : 02/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শিবু হাজরার বিরুদ্ধেগণ ধর্ষণ ও খুনের চেষ্টা তে তাকে গ্রেপ্তার করলো পুলিশ ।জানা যাচ্ছে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে গতকাল সন্ধ্যা তে ন্যাজাট থানা গ্রেপ্তার করে শিবু হাজরা কে ।
...
শিবু হাজরা এবং উত্তমের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো পুলিশ
Updated : 02/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্দেশখালির এক মহিলার গোপন জবান বন্দির ভিত্তিতে শাহজাহান অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করলো পুলিশ ।আজ সাংবাদিক সম্মেলন করে সবিস্তারে তা জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । তিনি বলেন পরিস্থিতি দেখে ধীরে সুস্থ্যে তারা সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ব্যবস্থা নেবে ,পুলিশ সন্দেশখালির মানুষদের সব সাহায্য করতে প্রস্তুত ।
...
পুলিশের শীর্ষে পদে অদল বদল
Updated : 02/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্দেশখালি কান্ডের পরে নবান্ন রাজ্যপুলিশের এডিজি (দক্ষিণ বঙ্গ ) পদে সিদ্ধিনাথ গুপ্তকে সরিয়ে আনা হলো আইপি এস সুপ্রতিম সরকারকে ।পাশাপাশি বারাসাতের ডিআইজি পদ থেকে সুমিত কুমার কে সরিয়ে আনা হলো ডিআইজি ভাস্কর মুখার্জি কে মালদা থেকে ।
...
ঘাটতি বাজেট পেশ করলো কলকাতা পুরসভার মেয়র
Updated : 02/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলো মেয়র ফিরহাদ হাকিম । ২০২৪ -২৫ অর্থবর্ষে ঘাটতি কি ভাবে এসেছে তা নিয়ে প্রশ্ন করেছে বিরোধীরা । জবাবে মেয়র বলেন ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে ঘাটতি ছিল ১৪৬ কোটি টাকা সেটা অনেকটাই কমিয়ে আনা গিয়েছে ।তিনি বলেন পুরসভার আয় বেড়ে দাঁড়িয়েছে অনেকগুন্ ,গতবারের চেয়ে বেশি ।
...
ঘাটাল লোকসভা তে শুরু হয়েছে দেওয়া লিখন
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এখন অব্দি নির্বাচন কমিশন লোকসভার দিনক্ষণ ঘোষণা করেনি ,অন্য কোনো দল ও সরকারি ভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি ,অথচ ঘাটালের তৃণমূল কর্মীরা দীপক অধিকারীকে সম্ভাব্য প্রার্থী হিসাবে তুলে ধরে মিছিল শুরু করেন এবং তার নামে দেওয়া লিখন ও শুরু করেন ,পাশাপাশি দেখা যায় বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যা ও ঘন ঘন ঘাটালে যাতায়াত করছেন এবং কর্মীদের উৎসাহ দিতে পদ্যফুল একে ফের একবার মোদী সরকার লিখে যুদ্ধ ঘোষণা করে দিলেন ।
...
বসন্ত পঞ্চমীতে কি বৃষ্টি ভিজবে কলকাতা
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে কলকাতা সহ বিভিন্ন জেলা তে বৃষ্টির সম্ভাবনা আছে ,আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানাচ্ছেন ,মধ্য প্রদেশ থেকে ঝাড়খন্ড থেকে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা ।তার প্রভাবে বুধবার থেকে কলকাতা এবং তার আসে পাশের জেলা তে বৃষ্টি হতে পারে ।
...
ইডির ভয়ে জানলা দিয়ে ফোন ফেলে দিলেন ব্যবসায়ী হানিস
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রেশন দুর্নীতি কাণ্ডে গতকাল ইডি হানা দিয়েছে ব্যবসায়ী হানিস তোশনিবালের বাগুইহাটির ফ্ল্যাটে যিনি শঙ্কর আদ্যের ঘনিষ্ঠ বলে পরিচিত । পাশাপাশি শঙ্কর আদ্যের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাশ সহ অনেক ব্যবসায়ী ও হিসাবরক্ষকের বাড়িতে ইএম বাইপাস,পার্ক স্ট্রিট ,সল্টলেক ,নিউ আলিপুর,কৈখালী তে তল্লাশি চালায় ইডি ,ব্যবসায়ী হানিস ইডির ভয়ে সাত তলা থেকে তার পাশের বাড়ির ছাদে ছুঁড়ে ফেলে ।
...
কাকুর জামিন রুখতে তৎপর ইডি
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাশে কাকুর এসএস কে এম য়ে দীর্ঘদিন ধরে থাকার বিরোধিতা করে ইডি আইনজীবী বলেন এস এস কে এমএ কাকুর ক্যাবিনে যেই ছবি ধরা পড়েছে গোপন ক্যামেরা তে তাতে স্পষ্ট হয় কাকুকে জোর করে এসএস কে এমএ রাখার চেষ্টা করছে সরকার পক্ষ । সওয়াল জবাবের পর পরবর্তী রায়দান ঠিক হয় ২৩ সে ফেব্রুয়ারী ।
...
ছুটির দিনে পড়েছে মাধ্যমিক পরীক্ষা
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক বোর্ড ।কিন্তু ক্যালেন্ডার ঘেটে দেখা যাচ্ছে ,২০২৫ শালের ১৪ ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং তার পাশাপাশি শবেবরাত ও ।এই দুটি কারণে,রাজ্য সরকারের অফিস ও স্কুল ছুটি থাকে ,মধ্যশিক্ষা পর্ষদ কে এই নিয়ে প্রশ্ন করলে তারা মুখে কুলুপ আটে ।
...
দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি
Updated : 02/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিনভর বিজেপির ডাকা বশিরহাট পুলিশ সুপারের অফিস কে ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত ছিল সেই,এলাকা ।সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্ণা চলাকালীন পুলিশ তাদের আটক করে পরে মুক্তি দেয় ,ব্যক্তিগত বন্ডে ।অপরদিকে কলকাতা হাইকোর্ট গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করেছিল তা খারিজ করে দেয়,এবং শত:প্রনোদিত হয়ে একটি মামলা ও শুরু করেছে রাজ্যের
সর্বোচ্চ আদালত ।
...
দমদমে খুলে দেওয়া হলো নতুন সেতু
Updated : 02/13/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দমদম রোডে বাঘজোলা খালের উপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো নতুন সেতু ।সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি তার উদ্বোধন করেন ,ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংসদ সৌগত রায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ,দমকল মন্ত্রী সুজিত বসু বিধায়ক অদিতি মুন্সী সহ পুরসভার চেয়ারমান ও পুরোপ্রতিনিধিরা ।
...
আস্থা ভোটে জয়ী হলো নীতীশ কুমার
Updated : 02/13/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য আস্থা ভোটে নীতিশ কুমারের নেতৃত্বাধন জেডিইউ ও বিজেপি ও আর জেডির বিধায়ক রা আস্থা ভোটে অংশগ্রহণ করেন । ওই ভোটাভুটি তে ১৩০ -০ ফলাফলে জয়ী হন নীতিশ কুমার এবং আবারো মুখ্যমন্ত্রী হন । তার আগে আরজেডি র নেতা এবং বিধানসভার অধ্যক্ষ কে অপসারণের জন্য অপসারণের প্রস্তাব এনে ভোটাভুটি হয় ,এবং ১২৫-০ ভোটে অপসারিত হন অধ্যক্ষ `। উল্লেখ্য আর জেডির তিন বিধায়ক জোট দেন এনডি এ তে ।
...
ইনস্টিটিউট ও নিউরো সাইন্সের নতুন হাসপাতাল তৈরি হচ্ছে
Updated : 02/13/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজারহাটের স্নায়ুতীর্থ নামে নিউরো সাইন্সের দ্বিতীয় ঊনিটের ভিত্তি প্রত্তর স্থাপন করেছেন ।জানা যাচ্ছে হাসপাতাল টি হবে ৮০০ সজ্জার এবং ১৫০ আসনের একটি মেডিকেল কলেজ ও থাকবে ,দাবি করা হয়েছে পরিকাঠামোতে ৫০০০ চাকরির সুযোগ হবে ।
...
জামিনের পরেই আবার গ্রেপ্তার
Updated : 02/13/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সন্দেশখালি কাণ্ডে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহ ও তৃণমূল নেতা উত্তম সর্দার দুইজনেই জামিন পেয়ে যায় ,কিন্তু পুলিশ বিকাশ কে গাড়িতে ওঠার সময় ফের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসে ।পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে বিজেপি ইটিন্ডা ঘাট রোড অবরোধ করে বশিরহাট আদালতের সামনে বিক্ষোভ চালায় বিজেপি কর্মীরা ।পুলিশ আধিকারিক রা বলেন পুরনো একটি মামলা তে গ্রেপ্তার করা হয়েছে ,একই সঙ্গে গ্রেপ্তার করা হয় উত্তম কে ।
...
রাজ্য সভার প্রার্থী ঘোষণা তৃণমূল ও বিজেপির
Updated : 02/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক ; রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারী আর স্ক্রুটিনিটি হবে ১৬ ফেব্রুয়ারী । গতকাল তৃণমূল তাদের চার প্রার্থী নাদিমুল,সুস্মিতা ,মমতা বালা,সাগরিকা ঘোষের নাম সংবাদ মাধ্যম কে জানায় ।পাশাপাশি বিজেপি তাদের প্রাক্তন বিধায়ক সমীক ভট্টাচার্যীর নাম ঘোষণা করেন ,ষষ্ঠ প্রার্থী মনোনয়ন জমি না দিলে ের সবাই ভোটাভুটি তে নিশ্চিত ভাবে নির্বাচিত হবে ।
...
রাজ্য সরকারের বিচিত্র বিচার
Updated : 02/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক ;সন্দেশখালি কাণ্ডের অন্যতম পান্ডা শিবপ্রসাদ হাজরা কে সংশ্লিষ্ট থানার পুলিশ খুঁজেই পাচ্ছে না গ্রেপ্তার তো দূরের কথা । বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সিপিএমের একটি দল সন্দেশখালি যাওয়ার পথে ন্যাজাট ফেরিঘাটে পুলিশ তাদের আটকে দেয় । অথচ বিজেপির নেতা বিকাশ সিংহ কে শনিবার ,এবং সিপিএমের সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার কে বাঁশদ্রোণীর বাড়ি তুলে এনে গ্রেপ্তার করা হয় ।
...