সিএজি রিপোর্টে অনিয়ম নিয়ে তদন্ত চাইলেন বিরোধী দলনেতা
Updated : 02/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করে সম্প্রতি সামনে আসা সিএজি রিপোর্টে ,রাজ্য সরকারের বিরুদ্ধে ২ লক্ষ্য কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করার অনুরোধ করলেন ।পাশাপাশি গ্রামীণ এলাকাতে উন্নয়নে অর্থ কমিশন যে অর্থ পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে তা যথাযত ব্যবহার হচ্ছে না বলে তার দাবি ।অর্থ মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানোর আশ্বাস দিয়েছেন ।
...
হটাৎ করে মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করলেন
Updated : 02/06/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান তিনি দিল্লি যাচ্ছেন না কারণ ৮ তারিখ বাজেট পেশ হওয়ার কথা ।বাজেট পেশ কে নিয়েই তার এই সিদ্ধান্ত ।এক দেশ ,এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির ডাকা বৈঠকে যোগ দেবেন তৃণমূল সংসদ সুদীপ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক মহলে তার এই যাত্রা বাতিল নিয়ে বিস্তর চর্চা হচ্ছে ।
...
তৃণমূলের ধর্নায় অভিষেক না থাকায় নানা গুঞ্জন
Updated : 02/05/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রেড রোডে তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মঞ্চে অভিষেকের দেখা না যাওয়া নিয়ে,রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ,অথচ রাজভবনের সামনে বকেয়া নিয়ে ধর্ণা তে বসেছিলেন অভিষেক পরে তিনি তা প্রত্যাহার করেন মমতা ব্যানার্জির নির্দেশে ।গতকাল তৃণমূলের সাংবাদিক সম্মেলনে ডেরেক ওব্রায়েন বলেন বিজেপি শাষিত রাজ্যগুলিও ইউসি জমা দেয়নি ,শুধু বাংলার বিরুদ্ধে ,শাস্তিমূলক ব্যবস্থা কেন ?
...
অবৈধ ভাবে ঢোকার জন্য ধৃত ১১ জন বাংলাদেশিরা
Updated : 02/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অবৈধ ভাবে ভারতে ঢোকার চেষ্টা করার জন্য বাঘদা থানার পুলিশের হাতে ধরা পড়লো ১১ জন বাংলদেশী। জানা যাচ্ছে গত শুক্রবার রাতে বাঘদা থানার পুলিশ টহলদারী সময় ,বাঘদার হেলেঞ্চা বাজার ও তার আশপাশের এলাকা থেকে তাদের ধরানো হয়েছে ।
...
ভোট মুখী প্রকল্পের ঘোষণা মমতা ব্যানার্জির
Updated : 02/04/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রেডরোডের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেন রাজ্যে ১০০ দিনের কাজ করে যে ২১ লক্ষ্য মানুষ টাকা পাননি,আগামী ২১ ফেব্রুয়ারী তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা চলে যাবে ,দেবে রাজ্য সরকার ।বিরোধীরা বলেন নিজের হাত
থেকে ভোট ব্যাঙ্ক চলে যাচ্ছে দেখে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ।
...
বারুইপুরের সাউদার্ন হাইওয়ের উপরে তৈরি হবে উড়ালপুল
Updated : 02/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বারুইপুরের চম্পাহাটিতে উড়ালপুল পরিদর্শনের জন্য ইন্সপেকশনে আসেন সাউদার্ন হাইওয়ে প্ল্যানিং ডিভিশনের অতিরিক্ত বাস্তুকারেরা । চম্পাহাটি রেলগেট এলাকাতে জানজোটের সমস্যা দীর্ঘদিনের ।বাসিন্দা দের দাবি অনুযায়ী,উড়ালপুল তৈরির জন্য রেলের সবুজসঙ্কেত মেলাতে পরিদর্শনের আসেন আধিকারিকেরা ,উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিরা ।
...
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী
Updated : 02/03/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শুক্রবার থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মঞ্চ বেঁধে ধর্ণা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি,তিনি ওই ধর্ণামঞ্চ কে কংগ্রেস তথা রাহুল গান্ধী কে কটাক্ষ করে বলেন কেন কংগ্রেস ন্যায় যাত্রার কথা তৃণমূল কংগ্রেস কে জানায়নি ।
তিনি রাহুল কে কটাক্ষ করে বলেন "তুমি ৪০ টা আসন পাবে কিনা তাও এত অহংকার কিসের "।
...
লগ্নি বাড়াচ্ছে রাষ্ট্রায়াত্ব ৮ টি বিদ্যুৎ সংস্থা
Updated : 02/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সংসদে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেট থেকে জানা যাচ্ছে যে ২৪-২৫ অর্থ বর্ষের জন্য ,৮ টি রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎ সংস্থার লগ্নি ১৪% বেড়ে হবে ৬৭.২৮৬.০১ কোটি টাকা । ২০২৩-২৪ সালে বাজেটে এর লগ্নি ধরা হয়েছিল ৬০,৮০৫.২২ কোটি টাকা ।
...
আজ থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিকের পরীক্ষা
Updated : 02/02/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা তে প্রশ্ন পত্র ফাঁস আটকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন মধ্যেশিক্ষা পর্ষদ ।পর্ষদের তরফে জানানো হয়েছে ,প্রতিটি প্রশ্ন পত্রের নিচে একটি লুকানো ক্রমিক সংখ্যা থাকবে ফলে ছবি তুলে কেউ ছড়িয়ে দিলে সহজেই সংশ্লিষ্ট পরীক্ষার্তীকে চিন্নিত করা যাবে ,বিষয়টি নিয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষক দের ও জানানো হয়েছে ।
...
গতকাল সমাপ্ত হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা তে এক খাঁটি বইপ্রেমিক দেবব্রত চট্টোপাধ্যায় যিনি চাকদার ইংরিজির শিক্ষক তাকে কুর্নিশ জানান আয়োজকেরা ।জানা যাচ্ছেন বই পরে পরে সুগার বাঁধিয়েছেন এই শিক্ষক বছর ছয়েক আগে ।বই কেনার টাকা বাঁচাতে এখন তিনি সস্ত্রীক আমিষ খাওয়া ছেড়েঁছেন ,জানা যাচ্ছে বইমেলার শেষ বিকেলে বই কিনে কিনে তিনি প্রায় ৩ লক্ষ্য টাকার বই জড় করেছেন । চাকরিজীবীদের আক্ষেপ ১লা ফেব্রুয়ারী বইমেলা শেষ হলে তারা আরো কিছু বই কিনতে পারতেন ।
...
রাজ্যে ইন্ডিয়া জোটের দরজা বন্ধ হয়ে গেলো
Updated : 02/01/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা আজকে মালদা ছাড়িয়ে মুর্শিদাবাদে ঢুকবে ,আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর মালদহ ও মুর্শিদাবাদের জোড়া কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বলেন ,কোনো ভাবেই আমরা পশ্চিমবঙ্গে জোট করবো না ।কংগ্রেস কে দুটির বেশি আসন দেওয়া যাবেনা ,তৃতীয়ত সিপিএম কংগ্রেসের সঙ্গে থাকলে তৃণমূল সেই জোটে যাবেনা।
...
পি এম ফান্ডের টাকা অপব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা সুবেদু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে পিএম পোষন ফান্ডের টাকা অপব্যবহারের অভিযোগ তুলে ,কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন ।এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেন ক্যানিং ২ য়ের বিডিও একটি নির্দেশ নামা ।উল্লেখ্য মিড্ ডে মিলের ৪০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ।
...
তৃণমূল একলা চলো নীতির পক্ষে
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রায়গঞ্জে প্রশাসনিক সভায় গিয়ে মমতা ব্যানার্জি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ,কংগ্রেস এবং সিপিএম কে হারিয়ে বাংলা তে আমরাই জিততে পারি । তবে উল্লেখযোগ্য উত্তরবঙ্গের যেই জায়গায় রাহুল গান্ধী ন্যায় যাত্রায় গিয়েছেন|মূলত সেই সব জায়গা তেই ঘুরেছেন মমতা ব্যানার্জি ।রাহুলের ন্যায় যাত্রা মালদা হয়ে মুর্শিদাবাদে ঢুকবে আর মমতা ব্যানার্জি ও সেই জায়গা তে জনসভা করবে ।
...
শাহ জাহান কে ধরতে সময় চাইলেন ইডি
Updated : 01/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শেইখ শাহ জাহানের আইনজিবি তার জন্য আগাম জামিনের আবেদন করেন,বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে (পিএম এল এ )। ইডি সেই আবেদনের বিরোধিতা করার জন্য সময় চায় ।শাহ জাহানের আইনজীবী তার মক্কেলের হয়ে রক্ষা কবচের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন নি । পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে আগামী শনিবার ।
...
সিবিআই জিজ্ঞেসাবাদ করলো কাউন্সিলর দ্বয় ও সিভিক ভলান্টিয়ার কে
Updated : 01/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নিয়োগ দুর্নীতি মামলা তে জিজ্ঞেসাবাদের জন্য সিবিআই ,নিজাম প্যালেস য়ে ডেকে জিজ্ঞেসাবাদ করলো বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও সিভিক ভলান্টিয়ার রাহুল বেড়া কে ।তদন্ত কারীদের মুখোমুখি হয়ে দেবরাজ বলেন মাত্র ২৪ ঘন্টার নোটিশয়ে হাজিরা দিতে বলা হয়েছে,বাপ্পাদিত্য বলেন তদন্তে সব রকম সহযোগিতা করবো, রাহুল বেড়া কে অনেক্ষন জিজ্ঞেসাবাদ করে সিবিআই ।
...
ন্যাজাট থানাকে তদন্তে অন্তর্ভুক্ত করতে মরিয়া রাজ্য সরকার
Updated : 01/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কোর্টের নির্দেশে সন্দেশখালি তদন্তকারী দলের জন্য গঠিত সিটের মধ্যে ন্যাজাট থানা কে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সরকার ।মামলাটি আগামী ৩১ সে জানুয়ারী শুনানি ।ওই ঘটনা তে খালি সিবিআই দ্বারা তদন্তের আর্জি নিয়ে ইতিমধ্যে প্রধান বিচারপতির ডিভিসান বেঞ্চে দ্বারস্থ হয়েছেন ইডি ।
...
শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক উক্তি মন্ত্রী অখিল গিরি
Updated : 01/26/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হলদিয়ার শ্রমিক মেলার উদ্বোধন শেষে সাংবাদিক দের মুখোমুখি হয়ে কাড়া মন্ত্রী অখিল গিরি বলেন ," শাহ জাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন নিশ্চিত ভাবে তিনি পশ্চিমবঙ্গের মধ্যে নেই ,মন্ত্রীর দাবি পুলিশ তাকে খুঁজছে কোনো অপরাধী কে ছাড়া হবেনা "।
...
শাহ জাহান কে ধরতে গিয়ে খালি হাতে ফিরে এলো ইডি
Updated : 01/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শেইখ শাহজাহানের সর্বেরিয়ার বাড়িতে গতকাল সকাল ৭ টা থেকে দুপুর ২ টা অব্দি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় ইডি কিন্তু উল্লেখযোগ্য কিছু না পেয়ে তাদের ফিরতে হয় ।কিন্তু শাহজাহানের বাড়িটি সিল করে তারা একটি নোটিশ টানিয়ে জানিয়ে দিয়েছে,আগামী ২৯ সে জানুয়ারী বেলা ১১ টা নাগাদ ,শাহ জাহান কে হাজিরা দিতে হবে সল্টলেকের ইডি দফতরে ।
...
নিরাপত্তা বাড়ানো হচ্ছে মেট্রোর
Updated : 01/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল ২৬ সে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেট্রোর বিভিন্ন স্টেশনে রেল রক্ষী বাহিনীর বাড়তি কর্মী মোতায়েন করা ছাড়াও ,স্পেশাল ইন্টালিজেন্স ও ক্রাইম ইন্টালেগিন্সর আধিকারিকদের মোতায়েন করবেন ,আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সম্বনয় রক্ষা করবেন কুইক রেস্পন্স টিম নজরদারি চালানো হবে পুলিশ কুকুর ও সিসি ক্যামেরার মাধ্যমে ।
...
নেতাজি মূর্তি ভেঙে শৌচাগার
Updated : 01/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খোদ কলকাতার বুকে শ্রদ্ধানন্দ পার্কের পাশের গলিতে নেতাজির একটি মূর্তি ভেঙে শৌচাগার তৈরি করছিলো কলকাতা পুরসভা ।সেই নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ,সব শুনে ওই বেঞ্চ নির্দেশ দেন কলকাতা পুরসভা অবিলম্বে এলাকা পরিদর্শনের জন্য পুর অফিসার নিয়োগ করে অভিযোগের সত্যতা যাচাই করে দুই হপ্তার মধ্যে আইন অননুগ ব্যবস্থা নিতে হবে ।
...