1400

স্বাস্থ্য সাথী নিয়ে একটি বড় ঘটনা করলো মুখ্যমন্ত্রীর

Updated : 01/18/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ,একটি বড় ঘোষণা করলো গতকাল । তিনি বলেন যে এইবার থেকে বেসরকারি হাসপাতালে নতুন ফ্লোর তৈরি  করলে সেইখানে  স্বাস্থ্য সাথী ব্লক রাখা বাধ্যতামূলক ।স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ফেরানো হলে  সেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া  ব্যবস্থা নেওয়া  হবে । পুরোসভার  অধিবেশনে  পাশ হবে বিল্ডিং  আইনের সংশোধনী  তার পরেই  নতুন আইনের  নোটিশ  হাতে পাবেন বেসরকারি হাসপাতল গুলি ।   ...

এইবার লোকসভা ভোটে আই প্যাক কে কোন ভূমিকা তে দেখা যাবে ??

Updated : 01/18/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আগামী লোকসভা  ভোট রাজ্য স্তরে তো নয়ই  জেলা স্তরে  আইপ্যাকের  নড়াচড়া  লক্ষ্য  করা যাচ্ছে না । আইপ্যাক প্রস্তুত হয়ে রয়েছে অভিষেক ব্যানার্জির থেকে কোন  নির্দেশ পাওয়ার জন্য ।অথচ কিছুদিন আগে দলীয় সংগঠনের বৈঠকে  পুরোপুরি  দলের রাশ  হাতে তুলে নেন মমতা ব্যানার্জি ,এবং দলের পুরোনো নতুন সব নেতাদের দলীয় সংগঠনের খুঁটিনাটি তিনি বুঝিয়ে দিয়েছেন ।নিচের তলাতে  যে সমীক্ষার কাজ তারা করে সেটি চোখে পড়ছে না ।   ...

নবান্নে সরকারি পদস্থ আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

Updated : 01/18/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  নবান্নে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিলেন যে দুই এক জন অনিয়ম অথবা দুর্নীতির দায়  সরকারের হতে পারে না ।পঞ্চায়েত স্তরের কাজ কর্ম যাতে বিধি মেনে হয় তা দেখতে হবে আধিকারিকদের , কাজ না করলে ৫৬(জে ) ধারা প্রয়োগ করা হবে আধিকারিক দের  বিরুদ্ধে ।   ...

দক্ষিনেশ্বরে স্কাইওয়াক নিয়ে রটনা চলছে

Updated : 01/17/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রেল বিকাশ নিগম লিমিটেড দক্ষিনেশ্বর স্টেশন কে সম্প্রসারণের জন্য চিঠি লেখেন নবান্ন কে। তার পরে রটনা হয় স্কাই ওয়াক ভেঙে রেল তার  সম্প্রসারণ করতে চায়। মুখ্যমন্ত্রী জবাবে রেল কে করা বার্তা দেন যে স্কাইওয়াক কোনোমোটেই ভাঙা যাবেনা। পূর্ব রেলের পিআর ও কৌশিক মিত্র জানান স্কাই ওয়াকের ক্ষতি করে রেল কোনো ক্ষতি করবে না তারা আলোচনা করে এর সমাধান করবেন।    ...

মুখ্যমন্ত্রী সম্প্রীতি মিছিল করবেন ২২ সে জানুয়ারী

Updated : 01/17/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  অযোধ্যায় ২২ সে জানুয়ারী রামমন্দির উদ্বোধনের দিনেই,রাজ্যে পাল্টা কর্মসূচি নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  ২২ সে জানুয়ারী কালীঘাটে মিছিল করে তিনি একটি মিছিল করবেন পার্ক সার্কাস অব্দি ,এবং সেই মাঠে সর্ব ধর্ম সম্মোনয়ের একটি সভা ও করবেন। বিশেষজ্ঞ মহল মনে করছেন রামমন্দিরের পাল্টা কর্মসূচি নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।    ...

ভোল বদল করলো শাহজাহান

Updated : 01/17/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সোমবার অন্তরাল থেকে আইনজীবী মারফত হাই কোর্টেরমামলায় তে যুক্ত হতে চেয়েছিলেন সন্দেশখালি ক্যান্ডে অভিযুক্ত শেইখ শাহ জাহান।  কিন্তু গত মঙ্গলবার ২৪ ঘন্টার মধ্যেই ভোল বদল করলো শেইখ শাহ জাহান। তার আইনজীবী বিচারপতি সেনগুপ্তে এজলাসে জানান তার মক্কেল মামলা তে যুক্ত হতে চান না তবে কোর্ট চাইলে যুক্ত হবেন।    ...

সংগীত শিল্পী কে দেখতে এসএস কে এমএ মুখ্যমন্ত্রী

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গুরুতর অসুস্থ্য হয়ে এসএস কে  এমএ ভর্তি আছেন বর্ষীয়ান গীতিকার ,সুরকার সংগীত শিল্পী প্রতুল মুখার্জি ।আজ বিকাল ৫টা  নাগাদ হাসপাতালে পৌঁছে রোগী কে দেখে  দীর্ঘক্ষণ  চিকিৎসকদের সাথে কথা বলেন এবং ৫:৩০ মিনিট নাগাদ হাসপাতাল  ছেড়ে বেরিয়ে আসেন ।সূত্রের খবর শিল্পী বার্ধক্য জনিত সমস্যা,নিমোনিয়া ও ফুসফুসের সংক্রমণে ভুগছে ।   ...

সরিয়ে দেওয়া হলো দমকলের ডিজি কে

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  দিন কয়েক আগে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিলো ইডি  এবং সিআরপিএফ আধিকারিক রা । ১৪ ঘন্টা জেরার পরে তারা কিছু নথি পত্র  নিয়ে ফিরে যায় ।তার মধ্যে আজকে দমকলের ডিজি রণবীর কুমারকে  আজকে নবান্ন থেকে  বদলি  করা  হলো ফরেনসিক ল্যাবে এবং দমকলের ডিজি হয়েছেন সঞ্জয় মুখার্জি এবং মন্ত্রী তখন মেলা সামলাতে ব্যাস্ত ।   ...

প্রচুর সংখ্যক পুণ্যার্থী পুজো দিলেন কপিল মুনির মন্দিরে

Updated : 01/15/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ  পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে সারা ভারত থেকে আগত সাধু সন্ত  ও পুণ্যার্থীরা ,কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে  তাদের মকর সংক্রান্তির স্নান  শুরু করেন গঙ্গায় । এই উপলক্ষে রাজ্যসরকারের তরফ থেকে মোতায়েন  করা হয়েছিল অসামরিক প্রতিরক্ষা  দফতর ,দমকল ও স্বাস্থ্য দফতরের কর্মীরা ,এবং পুণ্যার্থীদের সাহায্যের জন্য খোলা হয়ে ছিল প্রচুর হেল্প ডেস্ক ।   ...

মহড়া হয়ে গেলো মাঝেরহাট অব্দি জোকা মেট্রোর

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত এক বছর ধরে জোকা থেকে তারাতলা অব্দি মেট্রো চলাচল করছিলো । যাত্রীদের ধারণা ছিল বেহালাতেই  সীমাবদ্ধ থাকবে এই যাত্রী পরিষেবা,কিন্তু নির্বাচনের আগেই  তারাতলা থেকে মাঝেরহাট অব্দি মেট্রো কে চালানোর মহড়া  দৌড় হলো গতকাল ১.২৫ কিমি  ট্রেন টি মাঝেরহাট ছেড়ে  ১২ টা  ৪৩ মিনিটে এবং তারাতলা  পৌঁছে যায় ১২টা  ৪৬ মিনিটে ,সংবাদ পেয়ে মেট্রো ট্রেন প্রেমীরা খুশি ।   ...

রাজ্যের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫-১৭ ফেব্রুয়ারী

Updated : 12/05/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর ,আগামী ৫-১৭ ফেব্রুয়ারী ২০২৪ সাল  বিধানসভাতে  চালু হবে বাজেট অধিবেশন ।রাজ্যপালের বক্তিতা দিয়েই শুরু হওয়ার কথা ,প্রসঙ্গত চলতি বছরের পয়লা ফেব্রুয়ারী কেন্দ্রীয় সরকার ,কেন্দ্রের অন্তর্বতী বাজেট -ভোট ও একাউন্ট চালু করবে ।তার পরেই রাজ্য সরকার ,২৪-২৫ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবে বিধানসভা তে ।   ...

শ্লগ ওভারে ব্যাটিং শুরু করেছে শীত

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শীতের মরশুম হিসাবে অভিহিত হলেও জানুয়ারির প্রথম দিকে শীতের দেখা মেলেনি কলকাতা ও তার পার্শবর্তী  জেলা গুলিতে ।দিনের বেলা শীতের পোশাক গায়ে রাখা দায়  হয়ে যাচ্ছিলো ।গত ৪৮ ঘন্টা ধরে ঠান্ডা হিমেল বাতাস বইতে শুরু করেছে  কলকাতা ও তার আসে পাশের জেলা তে ।গতকাল থেকেই দেখা যাচ্ছে পথবাসীদের অনেকেই জঞ্জাল জমিয়ে আগুন পোহাতে ,কচি  কাঁচারাও ব্যাট ও বল নিয়ে মাঠে চলেছে খেলতে ।   ...

নয় দিন হয়ে গেলো এখনো ধরা পড়েনি শাহ জাহান

Updated : 01/14/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্দেশখালি তে ইডির  উপর হামলার ৯ দিন পার হয়ে গেছে পাশাপাশি রাজ্যপুলিশের ডিজির  কঠোর বার্তার পরেও তৃণমূল নেতা শেখ  শাহ জাহান অধরাই  রয়ে গেলো , যদিও রাজ্য পুলিশ ভিডিও ফুটেজ  দেখে হামলা তে জড়িত থাকার জন্য দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিন্তু তাদ্রর বাড়ির লোক বলছে গোলমালের সময় তারা বাড়িতেই ছিল ।   ...

গতকাল ভাংগর উত্তপ্ত ছিল আইএস এফ ও তৃণমূল সংঘর্ষে

Updated : 01/13/2024, IST

আগামী ২১ সে জানুয়ারী আইএস এফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের সমর্থক রা ভাঙড়ের খড়গাছি  এলাকাতে দলীয় ফেস্টুন ও পোস্টার  লাগাচ্ছিল ।সেই সময় তৃণমূলের দাদা রা এসে তাদের বাঁধা  দেন্  এবং ফেস্টুন খুলে নিতে বলে ।তারা রাজি  না হওয়াতে সংঘর্ষ বেধে  যায় ,লাঠি বাঁশ  ও রড  নিয়ে চলে হাতাহাতি ও মারামারি।আই  এস  এফের দাবি তৃণমূল সমর্থক দের  মারে  কয়েকজন  আহত হয়েছে, উল্টো দিকে আইএস এফের মারে তাদের কর্মী হাসপাতালে ভর্তি ।   ...

বাংলার সীমান্ত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডিজির

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার উত্তরবঙ্গের ৮ জেলার রাজ্য পুলিশের কর্তা,  পুলিশ  সুপার , এবং শিলিগুড়ি পুলিশ  কমিশনারেটের পদস্থ কর্তাদের নিয়ে শিলিগুড়িতে দুটি বৈঠক করেন ডিজি  রাজীব কুমার । সূত্রের খবর কোচ বিহার থেকে দার্জিলিং ,কোন জেলা তে কি পরিস্থিতি রয়েছে  সেটি তিনি পুলিশ সুপারদের থেকে শোনেন এবং বাংলাদেশ নেপাল এবং ভুটান সীমান্তে আধিকারিক দের  বাড়তি  নজর দেওয়ার  নির্দেশ দিয়েছেন ।   ...

আজ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন না মমতা ব্যানার্জি

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইন্ডিয়া জোটের তরফে কংগ্রেসের ডাকা শীর্ষ বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো  মমতা  ব্যানার্জি ।দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ,একদম শেষ মুহূর্তে তাদের এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে । নির্দিষ্ট করে কোনো আলোচ্য সূত্র  দেওয়া হয়নি ।তৃণমূলের তরফে বলা হয় ,এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানানোর দের  ঘন্টা পরে কংগ্রেস তাদের আলোচ্য সূচি প্রকাশ করলো ।   ...

গতকাল দিনভর তল্লাশি চালালো ইডির

Updated : 01/13/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ভোরবেলা  থেকেই আটঘাট বেঁধে  সিআরপিএফ কে সঙ্গে নিয়ে ইডি  তল্লাশি চালায় দমদম  পুরসভার  প্রাক্তন ভাইসচেয়ারম্যান ও সুজিত বসুর বাড়িতে ।১৪ ঘন্টা  টানা তল্লাশি চালিয়ে তারা বেশ কিছু নথি পত্র নিয়ে বেরিয়ে গিয়েছে ।একই সঙ্গে তল্লাশি চালানো হয় ,বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং উত্তর দমদম  পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ।   ...

শাহজাহান সেইকের গ্রেপ্তারি তে ন্যাজাট থানা ঘেরাও

Updated : 01/12/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : ডিজির  নির্দেশ সত্ত্বেও ইডির  উপর হামলা কারী  শেখ  শাহজাহান এখনো গ্রেপ্তার হননি রাজ্য পুলিশের হাতে । গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কয়েকশো বিজেপি সমর্থক ও কর্মি  দলবেঁধে  যান স্মারক লিপি জমা দিতে ।তাদের  পুলিশ  আটকে দেন থানা থেকে ২০০ মিটার  দূরে ব্যারিকেড  করে । তার উত্তরে  রাজ্যসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । রাজ্য পুলিশের  বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে সুকান্ত  মজুমদার ।   ...

সাত সকালে ইডির হানা

Updated : 01/12/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :   আজ খুব ভোর বেলা তে  ইডি এবং সিআরপিএফের জওয়ান রা  রাজ্যের দমকল মন্ত্রীর   শ্রীভূমি  ও লেকটাউনের বাড়িতে ,একই সঙ্গে  উত্তর দমদম  পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে  এবং বরানগরের বিধায়ক ও প্রাক্তন পরিষদীয়,মন্ত্রী তাপস রায়ের বৌবাজার এবং বরানগরের বাড়িতে একযোগে তল্লাশি চালায় পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে।এখনো তল্লাশি জারি রয়েছে । ...

নিউ দিঘার দুটি হোটেল কি শংকর আঢ্যের ??

Updated : 01/11/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুর অভিযোগ করেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর  আঢ্যের  দুটি হোটেল আছে নিউ দিঘা তে একটি সিলভার ল্যান্ড এবং আরেকটির নাম সি ভিউ ।এই বক্তব্য কে সমর্থন করেছেন  তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ,যদিও খাতায় ও কলমে দুটি হোটেলের মালিক অন্যজন ।   ...

prev 68 69 70 71 72 73 74 next

ফিডব্যাক

যোগাযোগ

------