বনমন্ত্রীর ৩০ কোটির মত সম্পত্তি ও নথির সন্ধান পেলো তল্লাশিকারীরা
Updated : 12/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডি র তরফে গত মঙ্গলবার বনমন্ত্রীর সদর দফতর অরণ্য ভবনে তল্লাশি চালানো হয় । তল্লাশি চালিয়ে ৩০ কোটি টাকার সম্পত্তি ও নথি উদ্ধার হয়েছে । ইডির দাবি ১০ কোটি টাকার ও বেশি ব্যাঙ্ক আমানত ও জীবনবীমার নথি হাতে এসেছে বলে জানান ইডির আধিকারিক রা ।তারা জানান ব্যাঙ্ক আমানত ও জীবন বীমার অধিলকাংশই জ্যোতিপ্রিয়ের নামে আছে । এই গুলিতে ২০২১ শালের পরেই এই গুলি তে টাকা বিনিয়োগ করা হয়েছে ।
...
হকার সংক্রান্ত মামলা তে রায় দিলো হাইকোর্ট
Updated : 12/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হকার সংক্রান্ত মামলা নিয়ে রায় দিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ।তিনি বলেন গ্রান্ড হোটেলের সামনে আপাতত হকারেরা থাকবেন ।তবে ফুটপাথে তাদের জন্য যে এক তৃতীয়াংশ জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিলো তাতেই তাদের বসতে হবে । হকার দের জন্য ওই জায়গায় নির্দিষ্ট করে দিয়েছে পুরসভা ,পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটি ।
...
বিনয় তামাং পাহাড়ে কংগ্রেস দলের দায়িত্ব পেলেন
Updated : 12/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উত্তরবঙ্গ সফরের সময় তার হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ,প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং । গতকাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান ,প্রদেশের সভাপতি নির্দেশে বিনয় কে রাজ্যে দলের সাধারণ সম্পাদক করে পার্বত্য এলাকাতে দায়িত্ব দেওয়া হয়েছে ।
...
সেঁজে উঠছে মহাকরণ মেট্রো স্টেশন
Updated : 12/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক ইস্টওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কেএম আর সিএলের তথ্যবধানে অবকান্স তৈরি করেছে এই সাততলা গভীর মহাকরণ রেলস্টেশন টি ।২৬ হাজার বর্গমিটার আয়তনের ওই স্টেশনের একদম নিচতলা তে থাকবে প্লাটফর্ম অথবা রেলপথ ।উপরের দিকে থাকবে প্রবেশ পথ ,টিকিট কাউন্টার ইত্যাদি ।ওই স্টেশন দিয়ে ঘন্টায় প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করার জন্য থাকছে ৮ টি চলমান সিঁড়ি এবং দুটি লিফ্ট ।অগ্নিকান্ড ঘটলে থাকলে বেরিয়ে আসার জন্য থাকবে ছয়টি সিঁড়ি ,এবং ২৯ টি বুকিং কাউন্টার ।
...
নিজস্ব আয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে অন্যান্য রাজ্যের থেকে
Updated : 12/17/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্ক ২০২৩-২৪ শালের বাজেট পর্যালোচনা করে ,স্টেট ফিন্যান্স শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে ।তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে মোট কর বাবদ আয় ১০০ টাকা হলে ,তার মধ্যে নিজস্ব কর বাবদ আয় ৫৪ টাকা ।একই ভাবে হরিয়ানা, -মহারাষ্ট্র, তেলেঙ্গানা ,কর্ণাটক ,তামিল নাড়ু ও পাঞ্জাবের মত রাজ্যে কর বাবদ ১০০ টাকা আয় হলে,তার মধ্যে ৭০% নিজস্ব কর বাবদ আয় ।
...
শালবনিতে জমির মালিকানা পেলো জিন্দাল ঘোষ্ঠী
Updated : 12/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে , ৪৩০০ একরের জমিতে জিন্দাল দের যে ইস্পাত কারখান তৈরি হবে তার বাইরে ৩৮০০ একর খালি জমির মালিকানা দেওয়া হলো জিন্দাল ঘোষ্ঠী কে ।উল্লেখ্য জিন্দাল রা ইস্পাত কারাখানার সিমেন্ট কারখানা তৈরি করে শালবনি তে ,বাকি পরে থাকা ৮০% জমির মালিকানা সরাসরি দেওয়া হলো তাদের ।
...
চার্জশিট দেওয়া হলো প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বাকিবুর রহমানের বিরুদ্ধে
Updated : 12/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডি রেশন দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন আদালতে ।সেইখানে বলে হওয়া ভুয়ো চাষীদের নামে ৫০ টি ব্যাঙ্ক একাউন্ট খুলে ধানের সহায়ক মূল্য বাবদ ,রাজ্য সরকারের ঘর থেকে ৪৫০ কোটি ৩১ লক্ষ্য টাকা নিজের পকেটে ভরেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান ।এরা দুই জন রেশন বন্টন দুর্নীতির প্রধান চক্রী ।ইডির অভিযোগ ১০০ কোটি টাকার হিসাব মিলেছে ।
...
অভিষেকের আয়ের উৎস্য নিয়ে ইডি কে তদন্ত বিচারপতি
Updated : 12/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি কে প্রশ্ন করেন ৬০০০ হাজার পাতার নথি কি করে জমা দিলো সব কিছু কি খতিয়ে দেখেছেন । এত টাকার উৎস ২০১৪ শালের পর থেকে কি ভাবে এলো ?। তিনি বলেন ওই সময়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এই দুয়ের মধ্যে কোন যোগসূত্র আছে কি ।তিনি ইডি কে বলেন ৩১ সে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে কিন্তু অগ্রগতি তো কিছু দেখছি না ।
...
ব্রাত্যের সঙ্গে বৈঠক করলেন চাকরি প্রার্থীরা
Updated : 12/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নবম থেকে দ্বাদশ অব্দি ধর্ণারত যোগ্য স্কুল শিক্ষক প্রার্থীরা বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে প্রায় ২.৫ ঘন্টা ধরে ।উভয় পক্ষ আশা করছেন ,দ্রুত জটিলতা কাটিয়ে নিয়োগ শুরু হতে পারে । জানা যাচ্ছে আগামী ২২ সে ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সাথে ফের বৈঠকে বসবেন চাকরিপ্রার্থীরা ।
...
সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে চারদিন ধর্ণা করবে
Updated : 12/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষ জানান ,বকেয়া ডিএ দাবিতে তারা চারদিন ১৯-২২ ডিসেম্বর ধর্ণা অবস্থান চালাবেন । তার পর জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তারা একটি মহা মিছিলের আয়োজন করবে তাতে সামিল হবে সমস্ত স্তরের সরকারি কর্মচারীরা ,শিক্ষক এবং অশিক্ষক ।৭২ ঘন্টা ব্যাপী একটি ধর্মঘট হবে জানুয়ারির শেষ হপ্ট তে সব স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে ।
...
আজ শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন চাকরি প্রার্থীদের সাথে
Updated : 12/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ধর্মতলা তে অনশন রত নবম -দশম শ্রেণীর বঞ্চিত প্রার্থীরা ,বিকাল ৩ টা তে বৈঠকে বসবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ।তাদের দুটি দাবি এক অপেক্ষামান তালিকা তে থাকা সব প্রার্থীকে চাকরি দিতে হবে । দুই তাদের নিয়োগ নিয়ে চলা সুপ্রিম কোর্টের আইনি জটিলতা কাটাতে উদ্যোগী হতে হবে সরকার কে ।উপস্থিত থাকতে পারেন তৃণমূলের মুখ্যপাত্র কুনাল ঘোষ ।
...
কাকুর কণ্ঠস্বর নিয়ে দিল্লিতে ইডির উচ্চপর্যায়ে বৈঠক
Updated : 12/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এসএস কেএমের ক্রমাগত বাঁধা তে তদন্ত ব্যাহত হচ্ছে ।গতকাল বাধ্য হয়ে দিল্লিতে ইডির উচ্চপদস্থ কর্তারা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন ।গতকাল দিল্লিতে কাকুর সাম্প্রতিক পরীক্ষার রিপোর্ট নিয়ে গিয়েছেন একাধিক অফিসার । আজ বৈঠকের ফলাফলের পরে কি হয় সেটা বোঝা যাবে ।
...
বেআইনি পার্কিং ঠেকাতে আপ চালু করলো কলকাতা পুরসভা
Updated : 12/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেআইনি পার্কিং ঠেকাতে ,গত শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরোভবনে উদ্বোধন করলেন পার্কিং আপের ।রাস্তায় বেআইনি ভাবে গাড়ি রাখলে এইবার গাড়ি মালিকের কাছে মোবাইলে মেসেজ যাবে ।পাশাপাশি মেসেজ যাবে কলকাতা পুলিশ ও পরিবহন দফতরের কাছে ।সাতদিনের মধ্যে জরিমানা না দিলে পুরসভা আইনি ব্যবস্থা নেবে । পুরসভার স্বীকৃত স্টিকার ছাড়া গাড়ি রাখলে তা আপে তুলে দেওয়া হবে ।
...
তাজপুরের বদলে মন্দারমনিতে কি হবে সমুদ্র বন্দর
Updated : 12/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপি সূত্রের খবর আদানি কর্তৃপক্ষ তাজপুরের বদলে মন্দারমণীতে বন্দর করতে আগ্রহী এবং সেটা তারা রাজ্যসরকার কে জানিয়েছে ।গত কয়েকদিন ,পূর্বমেদিনীপুরের জেলা প্রশাসনের তোরজোরে সেই ইঙ্গিত মিলেছে ।জানা যাচ্ছে যদি বন্দর হয় তাহলে মন্দারমনি সংলগ্ন রামনগর -২ ব্লকে ,রাজ্য শিল্প উন্নয়ন নিগমের হাতে থাকা জমিতে হতে পারে এই প্রস্তাবিত বন্দর । প্রশাসনের একটি দল সেই জমি দেখে এসেছে ।
...
বঞ্চিত চাকরি প্রার্থীরা মাথা কামিয়ে প্রতিবাদ করলো
Updated : 12/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মতলা তে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিবাদের সহস্র্রদিন উপলক্ষে এক মহিলা চাকরিপ্রার্থী,নিজের চুল কামিয়ে প্রতিবাদ জানায় ।এই খবর পাওয়া মাত্র সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেইখানে ছুটে যান ।তৃণমূলের মুখ্যপাত্র কুনাল ঘোষ সেইখানে পৌঁছালে তার বিরুদ্ধে ধাক্কাধাক্কি এবং শ্লোগান শাউটিং করা হয় । তার পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বলেন আগামী সোমবার বিকাল ৩ টার সঙ্গে এই ৭ জন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাবেন ।
...
কাকু কে ইএস আই নিতে এসে ফিরে গেলো ইডির টিম
Updated : 12/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কাকুর ভয়েস টেস্টর জন্য ইডির আধিকারিক রা এসএসকেএম য়ে এসেছিলো তাকে নিয়ে যেতে ইএসআই হাসপাতালে ।চিকিৎসকেরাও তৈরি ছিলেন ,কিন্তু গতকাল রাত থেকে তার রক্তচাপ বেড়ে যাওয়াতে এসএস কেমের কার্ডিওলজির ১ নম্বর কাবিন থেকে ভর্তি করা হয় আইসিসি ইউ তে ।হাসপাতালের চিকিৎসকেরা বলেন বাইপাস হওয়ার রোগীর রক্তচাপ বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয় ,পরীক্ষা তে তার মানসিক উদ্বেগ ও ধরা পড়েছে ।বিরোধীরা বলছেন ধরা পরার ভয়ে নাটক করছেন সুজয় ভদ্র ও এসএসকেএম ।
...
রাজ্যে পর্যটনে আসতে পারে প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ
Updated : 12/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তরবঙ্গে পর্যটনে সরকারি ও বেসরকারি স্তর মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে জানান রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী ।শিলিগুড়িতে পর্যটন সংক্রান্ত নর্থবেঙ্গল কনক্লেভে হাজির ছিলেন হরিকৃষ দ্বিবেদী ।তার উপস্থিতি তেই আলোচনা হয় ।জানা যাচ্ছে রাজ্যের দ্বিতীয় কনভেনশন সেন্টার হতে পারে শিলিগুড়িতে ।
...
বিধাননগরের দুই নির্দল প্রার্থী ফিরে এলো তৃণমূলে
Updated : 12/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ৪১ জন পুরপ্রতিনিধি সম্পন্ন বিধাননগর পুর-কর্পোরেশনে দুই জন নির্দল প্রার্থী ফিরে এলো তৃণমূলে ,বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মন্ডল ও তার ভাসুর আজিজিউল মন্ডল কে ফিরিয়ে নেওয়া হলো তৃণমূল নেতৃত্বের সামনেই দলীয় পতাকা হাতে নিয়ে ।এই ছাড়াও অন্য আরেকজন নির্দল প্রার্থীও তৃণমূলে ফিরে আসে ,বিধাননগর পুরসভা বিরোধী শুন্য হয়ে গেলো ।
...
বাঁকা পথে চাকরি পাওয়া চার শিক্ষকের জেল যাত্রা
Updated : 08/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলার সূত্রে গতকাল আলিপুর আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বাঁকা পথে চাকরি পাওয়া মুর্শিদাবাদের চার শিক্ষক " সামির ও সাইগার হুসেন " সৌগত মন্ডল ও জহিরুদ্দিন শেইখ কে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন ।আইনজীবী দের একাংশের দাবি বাঁকা পথে চাকরি পাওয়া বহু শিক্ষক এখনো এই চাকরি করছেন ,বিচারকের এই পদক্ষেপের পরে তারা সতর্কিত হবেন ,তবে আরেকপক্ষের মত ঘুষ দেওয়ার অপরাধে জেল যাওয়ার ভয় থাকছে বহু অযোগ্য শিক্ষক দের ।
...