গণনার দিনে ভাঙ্গরে অশান্তি
Updated : 07/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভোট গণনার রাতে ভাঙ্গর ২ ব্লকের কাঁঠালিয়া স্কুলের সামনে আইএস এফ সমর্থকদের সঙ্গে বড় ধরণের সংঘর্ষ হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ।সূত্রের খবর গণনা কেন্দ্রের সামনে সেই সংঘর্ষে একাধিক লোক জখম হওয়ার খবর মিলেছে ।অসমর্থিত সূত্র দাবি করছে দুই জনের মৃত্যুর খবর । আরেকটি সূত্রের খবর অতিরিক্ত পুলিশ সুপার ও গুলিবিদ্ধ হয়েছে ।স্থানীয় রা রাস্তা অবরোধ করেছেন ।
...
গ্রাম পঞ্চায়েত য়ে কোন দল কত ভোট পেলো
Updated : 07/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাত ১ টা অব্দি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা তে দেখা যাচ্ছে তৃণমূল দল ১.৩০ কোটি ভোট পেয়েছে ।% হিসাবে ৫২.২২ বিজেপি পেয়েছে ৫৬.৭২ লক্ষ্য ভোট % হিসাবে ২২.৬৯।সিপিআই এম পেয়েছে ৩১.৩৩ লক্ষ্য ভোট % হিসাবে ১২.৫৪ লক্ষ্য ভোট,কংগ্রেস পেয়েছে ১৩.৯৩ লক্ষ্য ভোট % হিসাবে ৫.৫৭%।নির্দল রা পেয়েছে ১১.৫৭ লক্ষ্য পেয়েছে % হিসাবে ৪.৭১% লক্ষ্য %।
...
পঞ্চায়েতে তৃণমূলের সাফল্য সেই গায়ের জোরেই
Updated : 07/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল জেলা জুড়ে পঞ্চায়েতের ফল আসতে থাকে , রাত ১ টা অব্দি জেলা পরিষদের ৯২৮ টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ১৪৫ টি আসনে এবং এগিয়ে ২০৮ টি আসনে ।বিজেপি জয়ী হয়েছে ২ টি সিটে এগিয়ে ১১ টি সিটে ,কেউ রাত ১ টা অব্দি জয়ী হননি ,তবে কংগ্রেস দুটি সিটে এবং বামফ্রন্ট ২ টি সিটে এগিয়ে ।
...
অভিষেক কে ইডি তদন্তের জন্য ডাকতে পারবে
Updated : 07/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সুপ্রিম কোর্টে অভিষেকের রক্ষা কবচ শুনানি মামলা তে ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান ওকে সমন পাঠানোর মত যথেষ্ট তথ্যপ্রমান আমাদের হাতে রয়েছে ।আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওর ভূমিকা নিয়ে তদন্তে করছি ।তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানান ,আমরা ইডি র তদন্তে কোন হস্তক্ষেপ করবো না ।
...
আজ গণনা শান্তি বোঝায় রাখাই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের চ্যালেঞ্জ
Updated : 07/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সকাল ৮টা থেকে রাজ্যের ৩৩৯ টি কেন্দ্রে যারা ভোটের ডিউটি তে আছেন প্রথমে গোনা হবে তাদের ভোট । তার পরে যথাক্রমে গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গোনা হবে ।প্রতি গণনা কেন্দ্রে এক কোম্পনি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ থাকবে ।গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে সঙ্গে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি আর গণনা কেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা ।
...
পঞ্চায়েত পুনর্নির্বাচন ও শান্তি তে হলো না
Updated : 07/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পঞ্চায়েতর ৬৯৬ টি বুথে পুনরনির্বাচনে বিকাল অব্দি ভোট পড়েছে ৬৯.৮৫%.পুনরনির্বাচনে দিন কেতুগ্রামে আহত হন পঞ্চায়েতের প্রথম দিনের নির্বাচনে আহত পুলক সরকার এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহিদুল শেইখ দুইজনেই গতকাল কলকাতার হাসপাতালে মারা যান ।গতকাল ও পুনর্নির্বাচনে বোমাবাজি ,ছাপ্পা ভোট ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে ।
...
গতকাল দিল্লি গেলেন রাজ্যপাল
Updated : 07/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে পশ্চিম বঙ্গের রাজ্যপাল সাংবাদিক দের বলেন আমি তাজা বাতাস নিতে দিল্লি যাচ্ছি ।শনিবার নির্বাচন চলা কালীন রাজ্যপাল স্বয়ং রাস্তায় দাঁড়িয়ে নির্বাচন ঘিরে অশান্তি ও হামলার অভিযোগ শুনেছেন ।নদীয়া যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেস ওয়ে তে দাঁড়িয়ে ।শুনেছেন বিরোধী দের নালিশ ।দিন শেষে মন্তব্য করেছেন সারাদিন যা দেখলাম খুব বেদনা দায়ক ও মর্মান্তিক ।
...
পুনঃনির্বাচন কোন কোন জেলাতে কতগুলি
Updated : 07/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঝাড়গ্রাম দার্জিলিং ও কালিম্পঙ য়ে কোন পুনঃনির্বাচন হচ্ছে না । পুনঃনির্বাচন হচ্ছে পুরুলিয়া তে ৪ নদীয়া তে ৮৯ ,মুর্শিদাবাদ ১৭৫ এবং পশ্চিম মেদিনীপুর ১০,বীরভূম ১৪ জলপাইগুড়ি -১৪ উত্তর ২৪ পরগনা ৪৬,আলিপুর দুয়ার -১,হাওড়া -৮,দক্ষিণ ২৪ পরগনা -৩৬,পূর্ব মেদিনীপুর -৩১,কোচ বিহার -৫৩,উত্তর দিনাজপুর -৪২,দক্ষিণ দিনাজপুর -১৮,মালদা -১০৯,পূর্ব বর্ধমান -৩,পশ্চিম বর্ধমান -৬ ,বাঁকুড়া -৮,হুগলি -২৯।
...
আজ রাজ্যে ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন
Updated : 07/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্যে পুনঃনির্বাচনের ৬৯৬টি বুথে । গত শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের দিনে হত্যা ,বুথ দখল ব্যালট পোড়ানো ছাপ্পা ভোট দেওয়া ,অগ্নি সংযোগ ও ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার যে ছবি ফুটে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে বিরোধীরা রাজ্য জুড়ে পঞ্চায়েতের পুনঃনির্বাচনের দাবি করেন ।কমিশনের ভাষা তে ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়াতে এই নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে ।
...
আজ রাজ্যে ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন
Updated : 07/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্যে পুনঃনির্বাচনের ৬৯৬টি বুথে । গত শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের দিনে হত্যা ,বুথ দখল ব্যালট পোড়ানো ছাপ্পা ভোট দেওয়া ,অগ্নি সংযোগ ও ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার যে ছবি ফুটে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে বিরোধীরা রাজ্য জুড়ে পঞ্চায়েতের পুনঃনির্বাচনের দাবি করেন ।কমিশনের ভাষা তে ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়াতে এই নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে ।
...
পেনশন নিয়ে বৈঠক করলো কর্মীবর্গ মন্ত্রক
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় পেনশন প্রাপকদের বিভিন্ন সমস্যা জানতে তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্রের কর্মী বর্গমন্ত্রকের অধীন কল্যাণ বিষয়ক বিভাগ ডিও পিপি ডাবলু ।মুখোমুখি ও অনলাইন বৈঠক করে পেনশন সংক্রান্ত সমস্যা জানা এবং তা মিটিয়ে জীবনজ্ঞাপন সহজ করাই কেন্দ্রে লক্ষ্য ।
...
জঙ্গল মহলে কুর্মীদের দাপটে এজেন্ট বসাতে পারলো না তৃণমূল
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঝাড়গ্রাম পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এলাকার কিছু অংশে কুর্মি দের দাপট দেখার মত ছিল । বহু জায়গায় তৃণমূল বুথ ক্যাম্প তৈরি ও এজেন্ট ও দিতে পারেনি ,তৃণমূলের এক প্রার্থী শ্যামল মাহাতো বলেন সমাজের দাপটে বুথ ক্যাম্প করতে পারা যায়নি বহু জায়গায় ।
...
জ্যাংড়া হাতিয়ারা পঞ্চায়েত দেখালো অন্য ভোট
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নিউ টাউনের বিশিষ্ট ভোটার রা জ্যাংড়া হাতিয়ারা পঞ্চায়েত য়ে ভোট দিতে গিয়ে দেখেন সেন্ট্রাল মলের পিছনে এপিজে আব্দুল কালাম আজাদ কলেজের ভোট কেন্দ্রকে বহিরাগত রা দূর থেকে ঘিরে রেখেছে রাস্তা পুলিশের গার্ড রেল দিয়েই ,সেইখানেই দেখা যায় বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী কে বহিরাগত দের নিয়ে নিউ টাউনের বাসিন্দা দের ভোট দিতে বাঁধা দিচ্ছেন ।তার পরেও কেউ ভোট দিতে তার হাত ভেঙে দেওয়া হয় ।
...
কর্মচারী যৌথ মঞ্চ আগামীকাল হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে মামলা করেছিল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ।গতকাল তাদের আইন জিবি বলেন ভোট কর্মী ও ভোটাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমশিন ও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ।আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় বাহিনীর সম্বনয় করি অফার হিসাবে নিযুক্ত বিএসএফের আইজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে ।
...
বাংলা দেখলো হিংসা ও খুনের ভোট
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে সারা বাংলা রক্তাত্ব হয় ।রাজ্যপালের আহবানে ভোট লুটেরা রা তাদের অভিযান থামায় নি ।রাজ্য নির্বাচন কমিশনারের অপদার্থতা ও বুথে বুথে বাহিনী থাকার মিথ্যা প্রতিশ্রুতি থাকায় গতকাল পঞ্চায়েত ভোটে প্রাণ গেলো ১৮ জনের ।তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে খুন হন তাদের দলের ১১ জন কর্মী সমর্থক ।সিপিএম ও বিজেপির ২ জন করে ।
...
রবীন্দ্র ভারতীর উপাচার্য হলেন শুভ্রকমল মুখার্জি
Updated : 07/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কর্ণাটকের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখার্জি ছাত্র বিক্ষোভের মধ্যেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কালীন উপাচার্য হিসাবে নিয়োজিত হলেন । শুভ্রকমল মুখার্জি কে সাংবাদিক রা বলেন আপনার তো শিক্ষকতার কোন অভিজ্ঞতা নেই ,জবাবে তিনি বলেন "অবনীন্দ্রনাথ যখন আর্ট কলেজের দায়িত্ব নেন তার কি কোনো প্রশাসনিক কাজের অভিজ্ঞতা ছিল ,তিনি বলেন কাজ করার সদ ইচ্ছেটাই আসল "।
...
পূর্ব মেদিনীপুরে মানুষের জোট ফেরানোর ইঙ্গিত শুভেন্দুর
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ব্লকের ৪ টি পঞ্চায়েত ,শামসবাদ ,কেঁদে মারি ও দাউদপুরে মানুষের জোটের বিরুদ্ধেই লড়তে হচ্ছে তৃণমূল কে ।শুভেন্দু গতকাল নন্দীগ্রামে এক জন সভাতে বলেন যেইখানে বিজেপি প্রার্থী নেই সেইখানে "নো ভোট টু মমতা এই ফর্মুলা প্রয়োগ করুন"।নন্দীগ্রামের ৬৬ টি টা আসনে আর পূর্ব মেদিনীপুর জেলার ৫৬৬ টি আসনে বিজেপির কোন প্রার্থী নেই ।
...
তিন জনের মৃত্যু হলো পঞ্চায়েত নির্বাচন প্রচারের শেষ দিনে
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডেগঙ্গায় নাবালকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গতকাল বীরভূমে খুন হন এক বিজেপি নেতা ।মুর্শিদাবাদের বেল ডাঙায় বোমা বিস্ফোরণে এক জনের প্রাণ যান আর কুলপি তে তৃণমূলের গুন্ডা দের দ্বারা আহত এক কংগ্রেস নেতার মৃত্যু
হয়েছে ।এই নিয়ে প্রচারের শেষ দিনে ১৫ জনের ও বেশি লোকের প্রাণ গিয়েছে বঙ্গে ।
...
নির্বাচন কমিশনার কে বেনজির আক্রমণ করলো রাজ্যপাল
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বলেন ইলেকশন কমিশনারের হাতে রক্ত লেগে রয়েছে ,গঙ্গার সব জল আপনার হাতে লেগে থাকা সেই জল ধুয়ে ফেলতে পারবে না । শেক্সপিয়ার কে কোট করে বলেন " নরক এখন শুন্য
হয়ে আছে ,সব শয়তান এখন এখানে এসে উঠেছে" , নির্বাচনের মাত্র ৪৮ ঘন্টা আগে এর দায় নেবে ?
...
কলকাতা পুলিশ চিন্তিত শহরের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ে
Updated : 06/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোট সামলাতে কলকাতা পুলিশের ১২ হাজার কর্মীকে তুলে নেওয়া হয়েছে গ্রামে ।তাই লাল বাজারের আশঙ্কা ট্রাফিক ও আইন শৃঙ্খলার উপর চাপ না পরে ।ভোটের কাজ মিটিয়ে বাহিনী আবারো কলকাতার বুকে ফিরবে চারদিন পরে ।তবে লাল বাজারের এক কর্তা বলেন রিসার্ভ ফোর্স থেকে বাহিনী অধিকাংশ লোক কে পাঠানো হয়েছে ,ফলে থানা ও গার্ডের উপর চাপ পড়ার আশঙ্কা নেই ।
...