চন্দ্রিমা নিয়ে উতাল তৃণমূল শিবির
Updated : 07/04/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূল দলের রাজ্য সভাপতি ও প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্জি তৃণমূলের সব পদ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে বিধানসভা তে পৌঁছে বিরোধী দলের নেতা ঋতব্রত বন্ধ্যোপাধ্যায়ের ঘরে বসে সব সাথে বৈঠক করলেন । তার কিছুক্ষন আগেই রাজ্য সভাপতি সহ দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন তিনি । জানা যাচ্ছে মেট্রোপলিটন ভবন ঋতব্রত দের দখলে যাওয়ার পরে ,মমতা ব্যানার্জি চন্দ্রিমা সম্মন্ধে কিছু কটূক্তি করেছিলেন । তার জন্য তিনি আশাহত হয়ে দলত্যাগ করলো ।
...
তারাতলা কাণ্ডে ধৃত কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশি চালালো সিট
Updated : 06/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তারাতলা কাণ্ডে তদন্ত নেমে সিট ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে তার হাওড়ার বাড়িতে তল্লাশি চালালেন । গতকাল প্রায় ৪ ঘন্টা ধরে এই অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন আধিকারিক রা । উল্লেখ্য এই কালীচরণ মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসাবে কর্মরত ছিলেন ।
...
বিধানসভা তে আজকে পেশ হচ্ছে গুন্ডা দমন বিল
Updated : 06/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সোমবার রাজ্য বিধানসভা তে পেশ করা হচ্ছে দি ওয়েস্টবেঙ্গল পাবলিক সেফটি এন্ড কন্ট্রোল অফ আন্টি সোশ্যাল এক্টিভিটি বিল ২০২৬। রাজ্যে স্বরাষ্ট্র দফতর থেকে পেশ করা এই নতুন বিল টির লক্ষ্য হচ্ছে চিন্নিত গুন্ডা অথবা অসামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করা ।বিলের খসড়া অনুযায়ী সরকার জন নিরাপত্তা বিগ্নিত করতে পারে এমন ব্যক্তিদের
সর্বোচ্চ এক বছর অব্দি আটকে রাখার ক্ষমতা হাতে পাচ্ছে ।
...
২১ সে জুলাই সভা করতে চেয়ে আবেদন তৃণমুলের দুই ঘোষ্ঠী
Updated : 06/28/2026, IST
নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২১ সে জুলাই সভা করতে চেয়ে কালীঘাট পন্থী তৃণমূলীরা পুলিশের কাছে আবেদন জানায় । পাশপাশি বিদ্রোহী তৃণমূলের বিধায়কের ওই জায়গায় তে অনুষ্ঠান করতে চেয়ে আবেদন জানায় । এই পরিস্থিতি তে নয়া জটিলতার সম্ভাবনা তৈরি হয়েছে । বিদ্রোহীরা নিজেদের বৈঠকে তৃনামলের নাম ও প্রতীক ব্যবহার করা । এই কালীঘাট তৃণমূল একাধিক থানা তে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।
...
এই বার পার্ক সার্কাস স্টেশনে নামলো বুলডোজার
Updated : 06/28/2026, IST
নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মধ্য রাত্রে পার্ক সার্কাস স্টেশন চত্বর থেকে বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করলো রেল । গুড়িয়ে দেওয়া হলো প্লাটফর্মে থাকা একের পর এক অবৈধ দোকান । রেলের তরফে নোটিশ দেওয়ার পরেও কেউ জবাব না দেওয়া তে এই ব্যবস্থা নিতে হয়েছিল রেল কর্তৃপক্ষ কে । অপ্রীতিকর ঘটনা এড়াতে আরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে ।
...
বিশেষজ্ঞ দের তদন্তে উঠে এলো তারাতলা নিয়ে ব্যাপক অনিয়ম
Updated : 06/28/2026, IST
নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তারাতলার গুদাম বিপর্যয়ে পরে জানা যাচ্ছে স্ট্রাকটারাল প্ল্যান জমা না দিয়েই তৈরি হয়েছিল বিল্ডিং প্ল্যান । পুলিশের একাংশের বক্তব্য নির্মাণ ও নকশা তে এমন নানা আইন বহির্ভূত কাজ হয়েচিলো ,যার ফলে গুদাম ভেঙে পরে । পুলিশের তরফে জানানো হচ্ছে এই তদন্তের দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা হবে । সেই খানে এই সব তথ্য বিশদে থাকবে । বিএম এসের তরফে অভিযোগ করা হয় ,প্রাক্তন মেয়রের অজ্ঞাতে এত বড় দুর্নীতি হতে পারে না । তাই তাকে পুলিশ হেপাজতে নিয়ে তদন্ত করুক সরকার ।
...
৩১ সে জুলাই অব্দি বন্ধ থাকবে জি + ফাইভ নির্মাণ কার্য
Updated : 06/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তারাতলা দুর্ঘটনার পরে রাজ্যের নির্মাণ সংক্রান্ত বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন ভবিষ্যতে কোনো নির্মাণের নিরাপত্তা বিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না । চালু থাকা সব নির্মীয়মান প্রকল্পের নকশা ,অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে । যে সকল এলাকা তে কাজ বন্ধ সেই গুলি হলো ১) কলকাতা পুরসভা ২) রাজারহাট -নিউ টাউন ৩) পূজালি ৪) বিধাননগর ৫)বিষ্ণুপুর গ্রামীণ ৬) বারুইপুর ৭) বজবজ ৮)মহেশতলা ৯) রাজপুর -সোনারপুর ১০) দক্ষিণ দম দম ১১) কামারহাটি ১২) বরা নগর ১৩) বালি ।
...
২১ জুলাই নিয়ে রামমোহন মঞ্চে সভা করেছিলেন কুনাল ঘোষ
Updated : 06/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি কুনাল ঘোষ মানিকতলার রাম মোহন মঞ্চে ২১ জুলাই সভা কে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করেন । যারা বিদ্রোহী হয়ে নতুন দল /ব্লক গড়তে চলেছেন তারা তৃণমূলের ফিরে আসুন । ওই সভা তে ৭টি ওয়ার্ডের প্রতিনিধিরা যোগ দেন সাথে চৌরঙ্গীর বিধায়িকা নয়না ব্যানার্জি ।৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ওই সভা তে যোগদান করার পরে এক ভিডিও বার্তা তে দল ছাড়ার কথা ঘোষণা করে বলেন গার্ডেন রিচ থেকে তারাতলা কাণ্ডে পুরসভার গাফিলতি স্পষ্ট তাই তার পক্ষে তৃণমূল করা সম্ভব নয় ।
...
রাজ্যের নির্বাচন কমিশন নতুন কমিশনার পেতে চলেছে
Updated : 06/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল এক নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় দীর্ঘদিন খালি পরে থাকা রাজ্য নির্বাচন কমিশনারের পদে প্রবীণ আই এস আধিকারিক কৃষ্ণ গুপ্ত কে নিয়োগ করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল । ডক্টর কৃষ্ণগুপ্ত বর্তমানে রাজ্য সরকারের সমব্যায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে কর্মরত রয়েছেন । তিনি আগামী ৩০ সে জুন এই পদ থেকে অবসর নিতে চলেছেন ।
...
ভেঙে পড়া গুদামের নকশা তে প্রাক্তন মেয়রের সই ছিল
Updated : 06/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা তে দাঁড়িয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম কে তীব্র আক্রমণ করতে গিয়ে বলেন,ভাঙা গুদামের নকশা তে ফিরহাদ হাকিমের সই ছিল । এই ঘটনা তে এখন অব্দি ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে সরকার মৃত দের পরিবার কে ১০ লক্ষ্য এবং আহতদের ১ লক্ষ্য টাকা ক্ষতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে । সূত্রের খবর এই দুর্ঘটনার নেপথ্যে কলকাতা বন্দর ও ডক এলাকার এক কুখ্যাত মাফিয়া চক্রের সন্ধান পাওয়া গিয়েছিলো,যার মধ্যমনি ছিল মুজিবুল ওরফে তৃণমূলী আসগর ।
...
মহরম নিয়ে সব থানা কে নির্দেশ লাল বাজারের
Updated : 06/25/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী শুক্রবার মহরম উপলক্ষে কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলার নির্দেশ দিলো লালাবাজার । গতকাল লালবাজারের তরফে স্পষ্ট ভাষা তে জানানো হয়েছে এইবার মহরমের শোভাযাত্রা তে কোনো ভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না । লাল বাজারের নির্দেশ অনুযায়ী মহরমের শোভাযাত্রা তে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং মাইক ব্যবহারের ক্ষেত্রে হাইকোর্টের শব্দবিধি কঠোর ভাবে পালন করতে বলা হয়েছে ।
...
ফিকি কে ৩২৪ কোটি টাকা দেওয়া নিয়ে বিধানসভা তে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী
Updated : 06/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত সরকারের আমলে ফিকি কে ৩২৪ কোটি টাকা কি ভাবে দেওয়া হলো সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এই বিপুল পরিমান অর্থ কি ভাবে দেওয়া হলো ,তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং ওই ফাইল সই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে ।তারা পাশাপাশি বিজিবিএস পরিচালনার দায়িত্বে থাকা এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কে ৬৩৫ কোটি টাকা দেওয়া হয় । জানা যাচ্ছ দুর্নীতি সংক্রান্ত এই ফাইল টি খোলা শুরু হয়েছে তদন্ত যত এগোবে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ।
...
তৃণমূলের আসল নকল ঘিরে দ্বন্দে বিধানসভা তে তীব্র বিতর্ক
Updated : 06/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভা দেখলো এক নজিরবিহীন কোন্দলের দৃশ্য । রাজ্যপালের ভাষণে জবাবি বিতর্কে অংশ নিয়ে তৃণমূলের দুই শিবিরের লড়াই কার্যত জনসমক্ষে চলে এলো । এক দিকে ছিল ঋতব্রত ব্যানার্জি এবং অন্য দিকে ছিল কুনাল ঘোষের অনুগামীরা । ঋতব্রত ব্যানার্জির অনুগামীরা বিধানসভার কক্ষ ত্যাগ করলে তৃণমূলের কঙ্কালসার চেহারা ফুটে ওঠে । কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন "মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি তিনি সমর্থন করেন ,আবেদন পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেবেন "।
...
রাস্তার নামকরণের দায়িত্ব পেলেন কার্তিক মহারাজ
Updated : 06/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা শহরের রাস্তা ঘাটের নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ঠ ভাষা তে বলেন কলকাতা কোনো মোঘল, কোনো পাঠান অথবা অত্যাচারী ব্রিটিশের নামে আর কোনো রাস্তা থাকবে না । কার্তিক মহারাজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ।
...
বিধানসভা অধিবেশনে শেষ দিন আসছে সম্পত্তি বাজেয়াপ্ত বিল
Updated : 06/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রী দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন এই রাজ্যে দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছিলে কিন্তু এখন সময় এসেছে সেই শিকড় উপরে ফেলার ।অনেকেই ক্ষমতার দাপট দেখিয়ে আইনের ফাঁক দিয়ে গোলে যাওয়ার স্বপ্ন দেখছেন ,কিন্তু এইবার তাদের মনে রাখতে হবে সম্পত্তি বাজেয়াপ্ত হবে ,এবং সম্পত্তি নিলাম করা হবে আসছে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিল ।
...
দীর্ঘ ১৩ বছর পরে খুলতে চলেছে কলকাতা স্টক এক্সচেঞ্জ
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অর্থমন্ত্রী ২০২৬ -২৭ সালের বাজেট পেশের সময় বলেন ,দীর্ঘ ১৩ বছর পরে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু করার জন উদ্যোগ নেবে রাজ্য সরকার । সূত্রের দাবি সম্প্রতি সি ই এস সি কর্তৃপক্ষ অর্থমন্ত্রীর সাথে দেখা করে কলকাতা শেয়ার বাজার কে ফের চালু করার আর্জি জানান । তিনি বিধানসভা তে কেন খোলা সম্ভব তার কারণ গুলি ব্যাখ্যা করেন । তবে একাংশের বক্তব্য প্রথম থেকেই সরকার ও সেবী কে নজর রাখতে হবে স্বচ্ছ লেনদেনের উপরে ।স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দীপঙ্কর বসু বলেন সব থেকে জরুরি সেবির অনুমোদন পাওয়া ।
...
তৃণমূলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরী হলো
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল একটি বৈঠক করে রাজ্যের তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি তৃণমূলের বর্তমান পরিস্থিতি ব্যাক্ষা করেন । তিনি বলেন তৃণমূল এখন এক অদ্ভুত সাংগঠনিক সংকটে রয়েছেন । সংবিধানের ২০ নম্বর ধারা অনুযায়ী ৩ বছর অন্তর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরির কথা ,শেষ বার ২০২২ সালের ১২ ফেব্রুয়ারী জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছিল যার মেয়াদ শেষ হয় ২৫ সালের ১১ফেব্রুয়ারী ,তাই জাতীয় কর্মসমিতি তৈরি করে তার চেয়ারম্যান করা হয় অরূপ রায় কে ,সহ সভাপতি ফিরহাদ হাকিম ,রথীন ঘোষ সাধারণ সম্পাদক ,ঋতব্রত ছাড়াও আছেন সাবিনা ইয়াসমিন ,সন্দীপন সাহা,জাভেদ খান ,কোষাধক্য আখরুজ্জামমান । নতুন কমিটি তৈরি করে চেয়ারম্যান পদ থেকে মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক ব্যানার্জি কে সরিয়ে দেওয়া হলো ।
...
শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উদজ্ঞাপনের জন্য নানা কর্মসূচি নেয়া হচ্ছে
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে । প্রতিবছর ৬ জুলাই উনার জন্মদিনে রাজ্য সরকারি অফিস এবং দফতর ছুটি থাকবে বলে ঘোষণা করা হয় । ২ হুগলির জিরাটে অবস্থিত তার পৈতৃক ভিটে সংরক্ষণ এবং উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে । সেইখানে গ্রন্থাগার ,স্মৃতি সৌধ ,পার্ক সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে । পাশাপাশি তাকে স্মরণ করে ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করার কথা বলা হয়েছে । ২৩ জুন থেকে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ পালন করার কথা বলা হয়েছে ।
...
বাজেটে উঠে এলো অভিনব প্রস্তাব
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বাজেট বক্তব্য পেশ করতে গিয়ে একটি অভিনব প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী । এইবার থেকে রাজ্যের উৎপাদনশীলতা বাড়ানো এবং অর্থনৈতিক উন্নতির লক্ষে ,কলকাতা শহরে ২৪ ঘন্টা দোকানপাঠ খোলার প্রস্তাব দিলেন । এই দোকানপাটের সাথে সাথে অফিস,লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি খোলা রাখার প্রস্তাব দেন । ১৯৬৩ সালের আইন অনুযায়ী দোকান খোলা এবং বন্ধ রাখার একটি নির্দিষ্ট সময় আছে । তাই এই নতুন প্রস্তাব কার্যকর করতে হলে সংবিধানের সংশোধনী ও সংস্কার করতে হবে ।
...
পশ্চিমবঙ্গে ৮ মাসের জন্য বাজেট পেশ করলো নতুন সরকার
Updated : 06/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভা তে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা অগাস্ট থেকে মার্চ ৮ মাসের জন্য ৪ লক্ষ্য কোটি টাকার বাজেট পেশ করলো । বাজেটের উল্লেখযোগ্য অংশ গুলি হলো রাজ্য সরকারি কর্মচারি ও পেনশনার দের জন্য ডিএ ২০% বৃদ্ধি যা অক্টোবর থেকে কার্যকর হবে । এই ছাড়াও পর্যটন, স্কুল , আদিবাসী উন্নয়ন সুন্দরবন বিষয়ক দফতর ,পরিবহন যুব কল্যাণ ও ক্রীড়া জলসম্পদ ,নারী ও শিশু উন্নয়ন ,নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর কারিগরি শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে বাজেট পেশ হয় ।
...