আজ শহরে মেট্রো চলবে কম
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার মেট্রো ট্রেনের সংখ্যা অন্যান্য কাজের দিনের তুলনাতে কম থাকবে ।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন সারাদিন ২৮৮ টি ট্রেনের বদলে চলবে ২৩৪ টি ট্রেন । তার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১৬০ টি ট্রেন । তবে সকালে এবং রাতে প্রান্তিক স্টেশন থেকে অন্তিম মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে না ।
...
অধীরের নকল ব্যালটের আশঙ্কা ওরালো তৃণমূল
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সাংবাদিক বৈঠক করে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী জানান ব্যালট পেপার জোড়া ছাপা হচ্ছে । মানুষের ভোট কে পরিবর্তন করে নকল ব্যালটের মধ্যে দিয়ে তাদের জয় নিশ্চিত করতে চাইছে তৃণমূল ।আগামী দিনে বাংলার নির্বাচন কে প্রহসনে পরিণত করতে পুলিশ প্রশাসন কে সক্রিয় হয়ে ময়দানে নামানো হয়েছে ।ফিরহাদ হাকিম বলেন "অধীর বাবু প্রমান নিয়ে কমিশন নিয়ে আদালতে যান "।
...
ঈদ উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো শহরে
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বৃহস্পতিবার ঈদ উপলক্ষে লাল বাজার শহরে ঝামেলা এড়াতে অতিরিক্ত ৩৫০০ পুলিশ কর্মী নামাচ্ছে । আজ সকাল ৬ তা থেকেই তারা বিভিন্ন রাস্তায় ও মোড়ে মোড়ে মোতায়েন হয়ে গেছে ।লাল বাজার সূত্রে জানা যাচ্ছে শহরের ৬ টি জায়গায় ঈদের প্রার্থনা হবে ,এই ছাড়া ছোট -বড় মিলিয়ে ১০০ টির ও বেশি জায়গায় হবে জমায়েত ।থাকছে পুলিশ পিকেট ও মোটরবাইকে টহলের ব্যবস্থা ।
...
পঞ্চায়েত ভোটে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ভাবাচ্ছে নেতাদের
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বার তৃণমূল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের ক্ষমতায় থাকা একটি বড় অংশ কে বাদ দিয়ে নতুন দের জায়গায় দিয়েছে । তার ফলে জেলায় জেলায় দলের মধ্যে বাড়ছে বিক্ষোভ ।লক্ষীর ভান্ডারের মত জনপ্রিয় প্রকল্প সরকারের পক্ষে আসবে কিনা তাই নিয়ে তৈরি হয়েছে সংশয় ।প্রচারে জেলায় জেলায় পাঠানো হচ্ছে সিনিয়র নেতাদের ,দলের বিক্ষুব্ধ দের ম্যানেজ করার জন্য ।
...
আজ উল্টো রথ
Updated : 06/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বুধবার ইস্কনের উল্টো রথ যাত্রা শুরু হবে দুপুর ১টা নাগাদ ময়দানের রথের মেলা প্রাঞ্জন থেকে ।সেইখান থেকে রথে চেপে বলভদ্র ,সুভদ্রা ও জগন্নাথ দেব রওয়ানা দেবেন আলবার্ট রোডে ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে । জওহরলাল নেহেরু রোড ধরে ডোরিনা ক্রসিং পেরিয়ে ,এস এন ব্যানার্জি রোড হয়ে রথ যাবে মৌলালির দিকে ।তার পরে সিআইটি রোড ধরে পার্ক সার্কাস ৭ মাথা রোড পেরিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট হয়ে রথ পৌঁছে যাবে ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে ।
...
মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট
Updated : 06/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা সেরে হেলিকপ্টারে ফিরছিলেন মুখ্যমন্ত্রী ।আবহাওয়া খারাপ থাকায় কপ্টার টি জরুরি অবতরণ করে সালুগড়া সেনা হেলিপ্যাডে ।সেইখান থেকে নামতে গিয়ে কোমড়ে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী ।তার পর তাকে কলকাতায় নিয়ে আশা হয় এস এস কে এম য়ে চিকিৎসার জন্য ।জানা যাচ্ছে বা পায়ের লিগামেন্ট য়ে চোট লেগেছে এবং বা পায়ে জল জমেছে ।
...
চার তৃণমূল কর্মী গুলি বিদ্ধ মুর্শিদাবাদে
Updated : 06/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ মঙ্গলবার অভিষেক ব্যানার্জি সভা ডোমকলে তার আগে গতকাল ডোমকল থানার জোধকানাই শীষে পাড়া এলাকাতে গুলিবিদ্ধ হয়েছেন চারজন তারা সবাই তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করছে তৃণমূল ,সিপিএমের পাল্টা দাবি তৃণমূলের ছোড়া বোমা তে তাদের বেশ কিছু লোক আহত হয়েছেন ।পুলিশ সূত্রে জানা গিয়েছে চররা গুলিও ও চলেছে রাত ৮ টা অব্দি ৮ জন কে আটক করা হয়েছে ।
...
কোচ বিহারের জনসভা তে মমতার গলাতে বেসুরে ইঙ্গিত
Updated : 06/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কোচ বিহারের চাঁদমারি প্রাণনাথ হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত নির্বাচনে আমরা যদি সব সিটে হেরে যাই তবুও রাজ্য সরকার বিদায় নেবে না ।মনে রাখবেন চিন্তা করার কোনো কারণ নেই ,তার এই বক্তব্যের পরে রাজনৈতিক পর্যবেক্ষক দের একাংশ কেন্দ্রীয় বাহিনী ও আদালতের চাপ রাজ্যপালের সঙ্গে মত বিরোধ এই সব কারণে শীর্ষ নেত্রী একটু চাপে আছেন ।
...
বারুইপুর সার্জিক্যাল শিল্পের সুদিন ফিরবে কি
Updated : 06/26/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ব্রিটিশ আমলের রেল লাইন পাততে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশের চাহিদা মেটাতে বারুইপুরের কল্যাণপুরে ,কামারশালা থেকে গজাল তৈরি হয় ,পরে এক বৃটিশ চিকিৎসকের ঘোড়ার অস্ত্রোপচারের জন্য একটি সার্জিক্যাল যন্ত্র কারিগরেরা বানিয়ে দেন ।খুশি হয়ে ব্রিটিশ সরকার ওইখান থেকে অস্ত্রোপচারের জন্য সার্জিক্যাল শিল্পের কারখানা তৈরি করেন । এখন প্রশ্ন আধুনিক করণের সাথে পিছিয়ে পড়েছে বারুইপুর ।
...
এইবার থেকে তৎকালেও বিয়ে হবে
Updated : 06/26/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নবান্ন সূত্রের খবর ,হিন্দু ম্যারেজ এক্ট অনুযায়ী সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রি করার জন্য সময় লাগে ৭ দিন ।অষ্টম দিনে হয় রেজিস্ট্রি ও বিয়ে এক সাথে , ওই আইন সামনে রেখে পদ্ধতি তে বদল আনা হচ্ছে ।আইন দফতর সূত্রের খবর ২০২৪ শালের জানুয়ারী থেকে তৎকালে বিয়ে চালু হতে পারে ,ইতি মধ্যে দিল্লি তে তৎকালে বিয়ে চালু হয়েছে ।
...
পঞ্চায়েত নির্বাচন নির্বিগ্নে করার জন্য রাজ্যপাল ও কমিশনারের বৈঠক
Updated : 06/26/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যপাল ও নির্বাচন কমিশনার দ্বন্দে আবহাওয়া উত্তপ্ত ছিল , এই অবস্থায় গতকাল সন্ধ্যা তে রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হলো ।দুই পক্ষের কেউ অবশ্য বৈঠকের পরে মুখ খোলেনি তবে সূত্রের খবর রাজ্যপাল পরিষ্কার ভাবে নির্বাচন কমিশনার কে নিরপেক্ষ ভাবে ও হিংসাহীন নির্বাচন পরিচালনার পরামর্শ দিয়েছেন ।
...
নৌশাদ কে নিরাপত্তা দেবে কেন্দ্র
Updated : 06/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্ধিকীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক রা । তাকে কোন ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে তা এখনো স্থির হয়নি ।তবে আগামী দুই দিনের মধ্যে এই নির্দেশ বলবৎ হবে |বলে জানা গিয়েছে এবং আদালতেও তা জানানো হবে । নৌশাদ বলেন ভাঙ্গরে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি ।
...
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা তৃণমূল নেতা
Updated : 06/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জলপাইগুড়ি এলাকার ধূপগুড়ি তোলপাড় পরে গিয়েছে ভিডিও দেখে ।সেইখানে দেখা যাচ্ছে আকাশি রঙের পাঞ্জাবি পরা একটি ব্যক্তি টাকার গোছা নিয়ে বিলি করছেন কাউকে ৫০০ তো কাউকে ২০০ এবং ৩০০ টাকার নোট ।সেই ব্যক্তি হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ মজুমদার ।তিনি ধূপগুড়ির সোনাখালী মাজারে এই দিন সকালে ওই টাকা বিলি করছেন ।বিজেপি কমপ্লেন করেছে বিডিও কাছে ।
...
বাঁকুড়া তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
Updated : 06/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাঁকুড়ার ওন্দা স্টেশনে একটি মালগাড়ি বে লাইন হয়ে পরে ,কারণ সেই লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি মালগাড়ির পিছনে সে ধাক্কা মারে এবং লাইন চুত হয় ।তার ফলে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলে প্রভাব পরে ।সাত খানা এক্সপ্রেস ট্রেন ওই লাইনে বাতিল হয় ।তা ছাড়া দিল্লি -অনন্তবিহার -পুরি এক্সপ্রেস ও পরবন্দন -সাঁতরাগাছি এক্সপ্রেস ট্রেন টাটা নগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।
...
নির্বাচন কমিশনার পঞ্চায়েতে দফাওয়ারি ভোট নিয়ে মুখ খুললেন
Updated : 06/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা তে রুট মার্চ শুরু করেছেন ভোটার দের মনোবল বাড়ানোর জন্য ।রাজ্যের বিরোধী দলনেতা চান পঞ্চায়েত ভোট এক দফা তে না হয়ে তা বাড়ানো হোক ।ইলেকশন কমিশনার বলেন দফা বাড়ানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ।ইতি মধ্যেই ৮০০২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ।
...
কলকাতা থেকে ভুঁয়ো কল সেন্টার চালানো তে গ্রেপ্তার তিন
Updated : 06/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা পুলিশ ভুঁয়ো আন্তর্জাতিক কল সেন্টার চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় ।এক যোগে কড়েয়া টালা পূর্ব যাদবপুর এবং ইকবাল পুরে এক যোগে তল্লাশি চালানো হয় উদ্ধার হয়েছে ২৯ টি সিম বক্স ,৬০৪ টি সিম কার্ড এবং বেশ কিছু রাউটার ।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন কে গ্রেপ্তার করা হয় ।
...
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা জারি
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে ,উত্তাল হতে পারে সমুদ্র ।মৎস্যজবীদের সাবধান করে দেওয়া হয়েছে এই ,নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে প্রবল বৃষ্টি পাতের সম্ভাবনা আছে ।এক দিকে মৌসুমী বায়ুর প্রবেশ অন্যদিকে নিম্নচাপ ফলে দক্ষিণ বঙ্গ বৃষ্টিতে ভাসবে ।বর্ষার ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা প্রচুর ।
...
ভাঙ্গরে প্রবেশ করলো সিআইডি
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়ন পেশ করতে গিয়ে আইএস এফ তৃণমূল সংঘর্ষে প্রাণ গিয়েছে তিন জনের আজ অশান্তির তদন্তে ভাঙ্গর ২ ব্লকের বিজয়গঞ্জ বাজারে পৌঁছে গিয়েছে সিআইডি র টিম । জ্বলে যাওয়া গাড়ি সহ একাধিক নমুনা তারা ।অশান্তির স্থল থেকে নমুনা সংগ্রহের কাজে বেলেগে গিয়েছে ।এই এলাকাতে শান্তি ফেরাতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ।
...
রাজ্যে এলো ৩১৫ কোম্পানি আধা সেনা
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কেন্দ্রের কাছে চাওয়ার পরে ৮০০ কোম্পনির মধ্যে ৩১৫ পাঠানো হয়েছে,বাকি ৪৮৫ কোম্পানির জন্য রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রে কে চিঠি দিয়েছে ।তার আগে ২২ কোম্পানি পাঠানোর ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য রয়েছে ৩৩৭ কোম্পানি সেনা ।পার্শবর্তী রাজ্যগুলি থেকে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে ।
...
৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলো রাজ্য নির্বাচন কমিশন
Updated : 06/23/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত ভোটে মাত্র ২২ কোম্পানির জন্য আবেদন করেছিল কেন্দ্রের কাছে ।দ্বিতীয় দফা তে হাই কোর্টের কড়া নির্দেশের পরে আরো ৮০০ কোম্পানি (প্রতি কোম্পনি তে ১০০ জন ) কেন্দ্রীয় বাহিনী চাইলো রাজ্য নির্বাচন কমিশন । সারা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ।
...